১ম প্রকাশ, অক্টোবর ২০২২
দাড়ি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | দাড়ি |
| Author | ড. গওহর মুশতাক |
| Publisher | কালান্তর প্রকাশনী (সিলেট) |
| Edition | ১ম প্রকাশ, অক্টোবর ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.08 Kg |
| ISBN | 978-984-96854-6-3 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
10 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টি
Nusrat Jahan Suha , Nov 24, 2025
"দাড়ি কেন রাখতে হবে পুরুষদের?এ প্রয়োজনীয়তার কোথায়?ফ্যাশন ইন্ড্রাস্ট্রি অনেক কিছুই জানলাম এ বই পড়ে।ছোট কিন্ত উপকারী বই।"
Mohammad Maruf , Mar 26, 2024
"বইটিতে দাড়ির গুরুত্ব তুলে ধরা হয়েছে। কুরআন -সুন্নাহ আলোকের পাশাপাশি বিভিন্ন গবেষণায় যে দাড়ি প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলা হয়েছে।দাড়ি নিয়ে সালাফদের বক্তব্য তুলে ধরা হয়েছে। আশা করি বইটি পড়লে দাড়ি রাখার গুরুত্ব বুঝে আসবে"
Burhanul Aziz , Mar 11, 2024
"বইটা দাওয়ার জন্য খুব উপযুক্ত ওয়াল্লাহি দাড়ি কাটা/ছেঁটে ফেলা হারাম হারাম হারাম। ★...ফারাবী জবাব দিলেন যেখানে বাতাসে এক মুঠো ছাই ছুড়ে মারলে বাতাসের গতিবিধি সম্পর্কে টের পাওয়া যায়, তেমনি আমরা মুসলিমদের মুখের দাড়ির উপস্থিতি বা অনুপস্থিতি দেখে বুঝতে পারি যে সে ইসলামের প্রতি অনুরাগী না বিরানি। সাহেব ইসলাহী এমন জবাব শুনে নিরব হয়ে যান এরপর তিনি বলেন কোন মুসলিমের জন্য দাড়ির উপস্থিতি ইসলামের প্রতি তার অনুরাগ ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কাজ করে। ★ কিন্তু টেলিভিশন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মানুষের সহজাত স্বভাবকে পুরোপুরি পাল্টে দিতে পার। কেননা দর্শকরা টেলিভিশনের এমন বিজ্ঞাপন দেখার পর ভাববে, পুরুষেরা মুখ থেকে দাড়ি কে দূর করা উচিত। টিভির বিজ্ঞাপন গুলো এতটাই ক্ষমতা রাখে যে তারা চিন্তা চেতনাকেই পুরোপুরি বদলে দিতে পারে। সমস্যা হচ্ছে টেলিভিশনের পর্দায় এ ধরনের সেলিব্রেটিদের দ্বারা নির্মিত বিজ্ঞাপনে এমন গতিতে প্রতিটা ছবি দেখানো হয় যেন একটি ছবি স্ক্রিনের পর্দায় সেকেন্ডের এক অষ্টমাংশেরও কম সময় স্থায়ী হয়। এর অর্থ হচ্ছে যেভাবে টেলিভিশনের তথ্য কে উপস্থাপন করা হয, সেটার জন্য দর্শক তাদের বিশ্লেষণের ক্ষমতা হারায় এবং তাদের যা দেখানো হয় তারা সেটাকে বিশ্লেষণ বা প্রশ্নবিদ্ধ না করেই গ্রহণ করে। ★ মনে রাখতে হবে যে সংস্কৃতি দাড়ির কমানোর উপর গুরুত্বারোপ করে সেটার সবদিকে ইসলামী সংস্কৃতির তীব্র বিরোধী। সত্যিকারে ইসলামিক সমাজ সবচেয়ে সম্মান ও মর্যাদার যোগ্য সেই যার সবচেয়ে বেশি তাকওয়া আছ। কেবল যুবকরা একটি ইসলামী সমাজের অংশ নয়। এর জন্য যখন কোন নারীর বয়স বাড়তে থাকে তখন মুসলিম সমাজে তাকে আরো সম্মানের চোখে দেখা হয়। পশ্চিমা সমাজে নারীরা সবচেয়ে বেশি সম্মান তখনই পায় যখন সে তার তারুণ্য ও সৌন্দর্যের চূড়ান্ত অবস্থায় অবস্থান করে। ★ উপমহাদেশের বিখ্যাত আলিম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহ. তার "হুজ্জাতুল্লাহিল বালিগায়" দাড়ির ব্যাপারে লিখেছেন। দাড়ি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে পার্থক্য গড়ে তোলা। দাড়ি পুরুষের সৌন্দর্য ও ব্যক্তিত্বকে পূর্ণাঙ্গতা দেয়। এজন্য দাড়ি রাখা বাধ্যতামূলক ইসলামে এবং দাড়ি কামিয়ে ফেলা অগ্নি উপাসকদের কাজ। ★ ইমাম শাফি রহ. তার বিখ্যাত গ্রন্থ " কিতাবুল উম্ম" এর দাড়ি কামানো হারাম বলেছেন। ★ দাড়ি রাখার ব্যাপারে আলিমদের অবস্থান উল্লেখ করার জরুরী চার ঈমাম আবু হানিফা, শাফিয়ি, মালিক ও আহমদ ইবনে হাম্বল রাহ. ঐক্যমত পোষণ করেছেন, ইসলামে দাড়ি কামানো হারাম। বইয়ের নাম: দাড়ি - ড. গওহার মুশতাক"
Md. Mahfuj Alam , Nov 20, 2023
"দাড়ি~ দাড়ি সম্পর্কে বর্তমান জামানার পুরষদের মধ্যে রয়েছে বিভিন্ন ভুল মানুষিকতা। যা মূলত আমাদের পরাজয়ের একটি লক্ষণ। পরাজিত জাতি হিসেবে তারা এখন পশ্চিমাদের অনুসরণ করা শুরু করেছে। অথচ দাড়ি মুসলিমজাতির গর্ব। পুরুষদের সৌন্দর্যের বহিঃপ্রকাশের অংশ। দাড়ি সম্পর্কে বিশদভাবে জানতে তাই এই বইটি গুরুত্বপূর্ণ।"
Abu Muhammad , Nov 20, 2023
"ড. গওহার মুশতাক রহিমাহুল্লাহ এর বই মানে সেখানে বিধান ও বিজ্ঞানের সামঞ্জস্যতা থাকবে। আল্লাহ উনার কবর কে জান্নাতের বাগান বানিয়ে দিন, কালান্তর থেকে এযাবত প্রকাশিত প্রতিটি বইয়েই আমি এটি দেখেছি। এই বইটিতেও "দাড়ি" বিষয়ক ইতিহাস ও শরিয়াহ ভিত্তিক বর্ণনার পাশাপাশি দাড়ি রাখাটা যে একজন পুরুষের জন্য বিজ্ঞানের দৃষ্টিতেও কতটা প্রয়োজনীয় সেটা তিনি বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধের বিবৃতিতে বর্ণনা করেছেন। বইটি সুখপাঠ্য হোক, আমল করা সহজ হোক..."
Manajir Ahsan Jamil , Oct 31, 2023
"দাড়ি সংক্রান্ত কুরআন-সুন্নাহর বর্ণনা, ইমামগণের মতামত, সাইন্টিফিক রিচার্জসহ দাড়ির ইতিহাস ও চমকপ্রদ ঐতিহাসিক ঘটনা নিয়ে বইটি রচিত। যা আপনাকে দাড়ি রাখতে উদ্ভুদ্ধ করতে সাহায্য করবে। ইনশাআল্লাহ …।"
আবু লাবীব , Oct 31, 2023
"ইসলামের বিশেষ চিহ্ন, অন্যতম নিদর্শন ও নবী রাসূলগণের তরীকা হলো দাড়ি রাখা। ইসলামী চিন্তা-চেতনার দিক থেকে দাড়ি রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। দাড়ি রাখা সকল মুসলমানের বিশেষ দায়িত্ব ও কর্তব্য। এই বইটিতে আছে দাড়ি নিয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা"
880****517 , Aug 14, 2023
"Nice book"
Abdul Aziz , Apr 20, 2023
"দাড়ি: অনেক আগ্রহ নিয়ে বইটি ক্রয় করলেও পড়া শুরু করতে পারছিলাম না। বইটার ফ্ল্যাপ পড়ে, ভূমিকা/প্রকাশক এর কথা পড়ে সরাসরি চলে যাই বইয়ের একদম পিছনে, দাড়ি নিয়ে ছোট ছোট ঐতিহাসিক কিছু ঘটনা দেওয়া আছে সেখানে। শেষের এই অধ্যায়টা একক নিশ্বাসে শেষ করার মত। বিশেষ করে আব্রাহাম লিংকন এর দাড়ি রাখা এবং স্কুল পড়ুয়া ছোট এক মেয়ের চিঠি গল্পটি বেশি ভালো লেগেছে। শেষের অধ্যায় শেষ করে চট্টগ্রাম-সিলেট ট্রেনে উঠি বইটি নিয়ে। এক বসাতেই শেষ করে ফেলার মত বইটি। বইয়ের প্রথমদিকে লেখক অত্যন্ত নিপুণভাবে দাড়ি সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা উল্লেখ করেছেন। একই সাথে বর্তমানে দাড়ি না রাখার সংস্কৃতি কিভাবে গড়ে উঠলো তার পিছনের ইতিহাসটা তুলে ধরেছেন সহজ কথায়। বইটি অনুবাদ গ্রন্থ হলেও পাঠক বুঝতে পারবেন না যে অনুবাদ পড়ছেন। কালান্তর প্রকাশনীর অধিকাংশ বই আসলে হার্ডকভার হয়। তবে এটি যেহেতু পুস্তিকা, সেহেতু পেপারব্যাক থাকাই স্বাভাবিক। এক কথায় যদি বইটি সম্পর্কে বলি তাহলে বলবো, কাউকে দাড়ি সম্পর্কে উপদেশ দিয়ে যদি এই বইটি এক কপি দিয়ে আসেন, তাহলে পরের বার তার সাথে দেখা করলে দেখবেন তার দাড়ি লম্বা হয়ে গেছে। হতে বাধ্য!"
Sarwar Xahan , Oct 31, 2022
"বইয়ের প্রচ্ছদ টা ঠিক হয়নাই, পরিবর্তন করা উচিৎ ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দাড়ি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: