হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
চোখের হেফাজত - (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

চোখের হেফাজত

20 Ratings | 20 Reviews
TK. 201 TK. 350 -43% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময়ই ব্যর্থতার সম্মুখীন হই, আমরা পথ হারিয়ে ফেলি, আমরা একটি সঠিক সুরাহা চাইলেও আমাদের অমনোযোগী আচরণ অনেক সময়ই তা দূরে ঠেলে দেয়, স...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময়ই ব্যর্থতার সম্মুখীন হই, আমরা পথ হারিয়ে ফেলি, আমরা একটি সঠিক সুরাহা চাইলেও আমাদের অমনোযোগী আচরণ অনেক সময়ই তা দূরে ঠেলে দেয়, সঙ্গীরাও খোলস পড়ে থাক
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title চোখের হেফাজত
Author (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
Publisher মাকতাবাতুন নূর
Edition ১ম সংস্করণ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 152
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.29 Kg
Translator মাহদী আবদুল হালিম
ISBN 978-984-9946-1-5
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.85

20 Ratings and 20 Reviews

★★★★★
18
★★★★☆
1
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২০টি
880****893

880****893 , Jan 5, 2026

★ ★ ★ ★ ★

"Very helpful book for our jenaration."

MD. KARIM ULLAH

MD. KARIM ULLAH , Oct 25, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"যারা চোখের হেফাজতের ফেতনা থেকে বাঁচতে পারেন, তারা এই বইটি হক আদায় করে পড়ুন। insha-allah উপকার পাবেন 100%"

ann****com

ann****com , Oct 15, 2025

★ ★ ★ ★ ★

"❝চোখের হেফাজত❞বইটিতে লেখক এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছে যা আমাদের দৈনন্দিন জীবন ও আত্মশুদ্ধির সঙ্গে গভীরভাবে জড়িত। মানুষকে আল্লাহ তায়ালা চোখ দিয়েছেন শুধুমাত্র দেখার জন্য নয় বরং তা যেন হালাল ও পবিত্র জিনিসের দিকে নিয়ন্ত্রণের সঙ্গে ব্যবহার করে। এই বইটিতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে,কীভাবে নিয়ন্ত্রণহীন দৃষ্টি একজন মানুষকে ধীরে ধীরে গুনাহ ও আত্মিক দূরবস্থার দিকে নিয়ে যায়। লেখক কুরআন ও হাদীসের আলোকে চোখ নামানোর গুরুত্ব এবং তার ফজিলত তুলে ধরেছেন।বইটি পড়তে গিয়ে হৃদয়ে গভীর এক অনুধাবন তৈরি হয়,আমরা কত সহজে চোখের মাধ্যমে গুনাহে জড়িয়ে পড়ি,অথচ সেটাই আমাদের তাকওয়া ও চরিত্র গঠনের মূল হাতিয়ার হতে পারে।আধুনিক যুগে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতার কারণে চোখের হেফাজত আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি জরুরি হয়ে পড়েছে। বইটির ভাষা সহজ,সাবলীল এবং অনুপ্রেরণামূলক। সব বয়সের পাঠকের জন্যই এটি উপযোগী।বিশেষ করে যারা নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে চান এবং পাপ থেকে বাঁচতে সচেষ্ট,তাদের জন্য বইটি পথনির্দেশের মতো কাজ করবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়,বইটি পড়ার পর চোখের ব্যবহার সম্পর্কে নতুনভাবে চিন্তা করার সুযোগ পেয়েছি।এটি শুধু তথ্য দেয় না বরং হৃদয়ে তাগিদ সৃষ্টি করে,চোখকে সংযত রেখে আল্লাহর সন্তুষ্টির জীবন গড়ার জন্য। আমার পরামর্শ হবে,প্রত্যেক তরুণ-তরুণীর এই বইটি একবার হলেও পড়া উচিত এবং নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা উচিত। ইনশাআল্লাহ,এতে সমাজে অশ্লীলতা ও ফিতনার বিস্তার অনেকটাই কমে আসবে। বই:চোখের হেফাজত প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর"

Rashedul islam

Rashedul islam , Oct 15, 2025

★ ★ ★ ★ ★

"রিভিউ - ১ বই - চোখের হেফাজত বইয়ের শুরুতেই চমৎকার একটা কথা ~ যার দৃষ্টি তার নিয়ন্ত্রণে নেই, তার অন্তরও তার নিয়ন্ত্রণে নেই। যার অন্তর তার নিয়ন্ত্রণে নেই তার লজ্জাস্থানও তার নিয়ন্ত্রণে নেই - মুজাদ্দিদে আলফে সানি রহ. চোখের জিনায় বর্তমান সমাজের বেশিরভাগ মানুষ ডুবে আছে সব জ্ঞান এক বইয়ে নেই, কিন্তু প্রতিটা বইতেই কিছু না কিছু আলো আছে, এই বইয়ে চোখের হেফাজত কিভাবে করতে পারবক সম্পূর্ণ গাইতলাইন দেওয়া হয়েছে প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর Review ~ Řãshëďuļ îsľâm ( Me§§age বার্তা )"

Siraajam Binte Kamal

Siraajam Binte Kamal , Oct 14, 2025

★ ★ ★ ★ ★

"“দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরসমূহের একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়, আল্লাহ তাকে এমন ঈমান দান করেন যার মিষ্টতা সে হৃদয়ে অনুভব করে।” — তাবারানী, হাকিম (সহিহ হাদিস হিসেবে বর্ণিত) সত্য কথা হচ্ছে, দৃষ্টির হেফাজত করা যে কত গুরুত্বপূর্ণ তা হয়তো যার দৃষ্টি নিয়ন্ত্রণে থাকে না সে-ই ভালো বলতে পারবে। চোখ দিয়ে তাকানোর মাধ্যমেই শয়তানের নানা কুমন্ত্রণা, খেয়াল মনের মধ্যে চলে আসে৷ নিঃসন্দেহে এটি খুব কঠিন কাজও বটে৷ কিন্তু যে আল্লাহর ভয় করে তার জন্য আল্লাহ সহজ করে দেন। বইটিতে নজরের হেফাজতের গুরুত্ব, ব্যক্তিজীবনে এর ভয়াবহতা, ইসলামের বিধান মতে এর দুনিয়াবী ও আখিরাতের শাস্তিসহ নজরের হেফাজত সংশ্লিষ্ট ২০ টি হাদিস উল্লেখ করা হয়েছে। এছাড়াও বেশ ব্যতিক্রমী কিছু টপিক বইটিতে রয়েছে। যেমন: কল্পনা থেকে গুনাহের রূপ, সুদর্শন ছেলেদের সাথে চলাফেরা, কুদৃষ্টির পরিণতি, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা, টেলিভিশন একটি বিপদ, কারো ঘরে উঁকি দেওয়া, স্মার্টফোন কুদৃষ্টির নয়া ফাঁদ, ইন্টারনেট ব্যবহারে চোখের হেফাজত ইত্যাদি। বইয়ে শুধু সমস্যাগুলোই বলা হয়নি এর প্রতিকার ও সমাধানের পথও বাতলে দিয়েছেন। প্রয়োজন সেগুলোর উপর আমল করা। বইটি ছেলে পাঠকদের জন্যই বেশি উপযোগী, তবে নারীদের চোখের হেফাজতের প্রয়োজন নেই এমন নয়। তাদেরও নজরের হেফাজত করা উচিত৷ কারণ তারাও নানা ফিতনায় পতিত হয় অনলাইন-অফলাইনে অতিরিক্ত কৌতূহল আর চোখের হেফাজত না করার কারণে। তাই বলব, বইটি সবাই-ই পড়তে পারেন। বইয়ের আলোচনা গুছানো। সহজ সাবলীল অনুবাদ। পড়তে বিরক্তি লাগে না৷ সহজেই পড়ে ফেলা যাবে এমন বই। বইয়ে উল্লিখিত প্রতিটি টপিক খুব ভালো লেগেছে।"

880****026

880****026 , Oct 13, 2025

★ ★ ★ ★ ★

"📒📒রিভিউ বইয়ের নাম: চোখের হেফাজত লেখক: শাইখুল ইসলাম মুফতি মুহাম্মাদ তাকী উসমানী অনুবাদক: মাহদী আবদুল হালিম প্রকাশনী: মাকতাবাতুন নূর 🌸 বইয়ের মূল ভাবনা “চোখ — মানুষের অন্তরের দর্পণ।” এই চোখ দিয়েই আমরা দুনিয়াকে দেখি, চিনে নিই, ভালোবাসি, আবার অনেক সময় গুনাহে জড়িয়ে পড়ি। তাকী উসমানী (রহ.) এই বইয়ে সেই দৃষ্টির নিয়ন্ত্রণের বিষয়টিকেই কেন্দ্র করে এক গভীর, কিন্তু সহজবোধ্য আলোকপাত করেছেন। বইটি মূলত কুরআন ও হাদীসের আলোকে শেখায় — কীভাবে আমরা নিজের দৃষ্টি সংযত রাখতে পারি, কীভাবে সমাজের প্রচ্ছন্ন ফিতনা থেকে চোখকে রক্ষা করব, এবং কেন দৃষ্টির পবিত্রতা মানুষের হৃদয়ের প্রশান্তির মূল চাবিকাঠি। 🌼 বইয়ের গঠন ও বিষয়বস্তু বইটি একাধিক ছোট অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে লেখক সংক্ষেপে এক একটি বিষয় ধরেছেন, যেমন — দৃষ্টির অপব্যবহারের ভয়াবহতা দৃষ্টির গুনাহ কীভাবে অন্তরে প্রভাব ফেলে নবীজির (সা.) ও সাহাবাদের দৃষ্টির সংযমের আদর্শ দৃষ্টি সংযমের বাস্তব কৌশল আধুনিক যুগে চোখের ফিতনা থেকে বাঁচার পথ অনুবাদক মাহদী আবদুল হালিম সহজ, প্রাঞ্জল ভাষায় মূল আরবি ও উর্দু ভাবকে ফুটিয়ে তুলেছেন, যাতে সাধারণ পাঠকও বিষয়টি সহজে বুঝতে পারেন। 🌙 বইটির বিশেষত্ব আত্মশুদ্ধির জন্য অনুপ্রেরণামূলক লেখা বইটি পাঠকের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও সংযমের এক গভীর প্রেরণা জাগায়। এটি শুধু তত্ত্ব নয় — এক ধরনের আত্মিক আহ্বান। সহজবোধ্য ভাষা ও বাস্তব উদাহরণ লেখক এমন ভাষা ব্যবহার করেছেন, যা ধর্মীয় জটিলতা ছাড়াই পাঠকের হৃদয়ে পৌঁছায়। উদাহরণগুলোও জীবনের কাছাকাছি। ইসলামিক ভিত্তির দৃঢ়তা প্রতিটি যুক্তির পেছনে কুরআন ও হাদীসের শক্ত ভিত্তি রয়েছে। ফলে পাঠক শুধু উপদেশ নয়, প্রমাণও পান। সংক্ষিপ্ত কিন্তু গভীর প্রভাব ছোট বই হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী। যারা নিয়মিত আত্মউন্নয়নমূলক বই পড়েন, তাদের কাছে এটি একটি মননশীল সংযোজন হবে। চোখের হেফাজত এমন এক বই যা বাহ্যিক নয়, অন্তরের চোখ খুলে দেয়। এটি শুধুমাত্র দৃষ্টির সংযম শেখায় না — শেখায় আত্মসংযম, ঈমানের সূক্ষ্ম সৌন্দর্য আর অন্তরের পবিত্রতার মানে কী। যারা ইসলামি জীবনধারায় চলতে আগ্রহী, নিজের চরিত্র ও দৃষ্টিকে পরিশুদ্ধ রাখতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক বই।"

মুতা’সাদ্দিকা রহমান

মুতা’সাদ্দিকা রহমান , Oct 12, 2025

★ ★ ★ ★ ★

"এই বইটি পড়ার পর বুঝলাম চোখ আসলে শুধু দেখার অঙ্গ নয়, বরং ইমান রক্ষার এক গুরুত্বপূর্ণ আমানত। লেখক এমনভাবে আলোচনা করেছেন যে, মনে হয় প্রতিটি দৃষ্টিই হিসাবের আওতায় আসবে। বইটি পড়ে নিজের দৃষ্টি নিয়ন্ত্রণের ব্যাপারে ভেতর থেকে জোরালো তাগিদ অনুভব করেছি। মূল বিষয়বস্তু: বইয়ে কুরআন-হাদীসের আলোকে চোখের পবিত্রতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। অশ্লীলতা, হারাম দৃশ্যের ক্ষতি এবং এসব থেকে কীভাবে বাঁচা যায়—তার বাস্তবসম্মত দিকনির্দেশনাও রয়েছে। একইসাথে নেক দৃষ্টির ফজিলত ও পরকালে এর পুরস্কারও তুলে ধরা হয়েছে। যে পাঠকের জন্য উপযোগী: যুব সমাজের জন্য এই বই বিশেষভাবে প্রয়োজনীয়। কারণ আজকের সময়ে সবচেয়ে বড় ফিতনা হলো দৃষ্টি নিয়ন্ত্রণ। তবে শুধু তরুণরা নয়, প্রত্যেক মুসলিম নারী-পুরুষেরই এ বইটি পড়া উচিত। আমার মন্তব্য ও পরামর্শ: আমার মনে হয়েছে বইটি যদি সবার হাতে পৌঁছে দেওয়া যায়, তাহলে অনেক হারাম সম্পর্ক, মানসিক অশান্তি ও গুনাহ থেকে বাঁচা সম্ভব। তাই আমি বলব, যারা অন্তরের প্রশান্তি চান এবং আল্লাহর নৈকট্য লাভ করতে চান, তারা অবশ্যই "চোখের হেফাজত" বইটি পড়ুন।"

ays****com

ays****com , Oct 11, 2025

★ ★ ★ ★ ★

"📖 বই: চোখের হেফাজত ✍️ লেখক / প্রকাশনী: শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী / মাকতাবাতুন নূর 🍁 আমার পাঠ অনুভূতি: চোখ যে আত্মার দরজা, তা বইটি পড়ার পর হৃদয় বুঝেছে। আমি নিজেই অনেক সময় অবান্তর চেয়ে ফেলি, অনুচিত দৃশ্যে চোখ যায়—এই বই পড়তে পড়তে সেই দুর্বলতা স্পষ্ট হয়েছে। চোখ রক্ষার গুরুত্ব হৃদয়ে নেমে আসে। 🍁 মূল বিষয়বস্তু: বইটি চোখের নিয়ন্ত্রণ, দৃষ্টি সজ্জা, পর্দা ও হেফাজতের বিধি-কানুন নিয়ে আলোচনা করে। সুন্নাহ, কুরআন ও হাদীস থেকে উদাহরণ দিয়ে দেখায় কিভাবে চোখ রক্ষা করতে হবে। দৃষ্টিগ্রাহ্যতার ভুল ব্যবহার ও প্রতিকারও আলোচিত হয়েছে। 🍁 কোন পাঠকের জন্য উপযোগী: বিশেষ করে যাঁরা ইন্টারনেট, মোবাইল বা ডিজিটাল দুনিয়ায় চোখ বেশি ব্যবহার করেন; যুব ও প্রাপ্তবয়স্করা—চোখ নিয়ন্ত্রণে চান; যারা ন্যায্য দৃষ্টি রাখতে চেষ্টা করছেন—সবাই এই বই থেকে উপকৃত হবেন। 🍁 পরামর্শ ও মন্তব্য: চোখ রক্ষার জন্য কবল, দোয়া ও বাস্তব নিয়মনীতিই কার্যকর। প্রতিদিন কিছু সময় চোখকে বিশ্রাম দিন। আমি পরামর্শ দিচ্ছি—বইয়ের নির্দেশিত পন্থাগুলো ধাপে ধাপে অনুসরণ করুন, কখনো হাল ছেড়ে দেবেন না।"

880****784

880****784 , Oct 8, 2025

★ ★ ★ ★ ★

"🌿রিভিউ ৪🌿 বই:চোখের হিফাজত লেখক:মুফতি তাকী উসমানী দা.বা. প্রকাশনা: Maktabatun Nur - মাকতাবাতুন নূর " যার দৃষ্টি তার নিয়ন্ত্রণে নেই, তার অন্তর ও তার নিয়ন্ত্রণে নেই। যার অন্তর তার নিয়ন্ত্রণে নেই, তার লজ্জাস্থান ও তার নিয়ন্ত্রণে নেই। "------- মুজাদ্দিদে আলফে সানি রহ. 📖চোখ আল্লাহ তাআ'লার একটি অশেষ নিয়ামত।চোখের শোকর করা ওয়াজিব। √আল্লাহ বলেন... আমি কি তাকে দুটি চক্ষু দেইনি(সূরা:বালাদ আয়াত:০৮) চোখ দিয়ে আমরা মহান আল্লাহ তাআ'লার সুন্দর সুন্দর নিয়ামত দেখতে পাই। আমাদের বাবা মা কে দেখতে পাই, আল্লাহর কিতাব দেখে দেখে পড়তে পারি,পৃথিবীর সমস্ত জিনিস দেখতে পাই।একটু চিন্তা করুন তো আল্লাহর দেওয়া এই নিয়ামত না থাকলে কিভাবে আমরা দেখতে পেতাম।সমস্ত কিছু আমাদের কাছে শুধু অন্ধকারে পরিনত হতো। কিন্তুু দুঃখের বিষয় হলো এই চোখ দিয়ে যদি খারাপ কিছু অবলোকন করা হয় তাহলে কতটা ভয়ংকর হবে সেটার পরিনতি। আল্লাহ তাআ'লা সমস্ত কিছুর জন্য বান্দাকে জিজ্ঞাসিত করবেন।সেদিন চোখ, হাত,পা,শাক্ষী দিবে, শরীরের প্রত্যেটি অঙ্গপ্রতঙ্গ নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিবে। √আল্লাহ তাআ'লা বলেন..... যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কিছু (বলতে) করতে দেওয়া।নিশ্চয় চোখ,দৃষ্টি ও অন্তর এসবের প্রত্যেকেই কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। (সূরা:বনী ইসরায়েল আয়াত:৩৬) 📖সংক্ষেপে :একজন মুমিন বা মুসলিম হিসেবে সর্বদা চোখের হিফাজত করা গুরুত্বপূর্ণ। কারণ দৃষ্টির নিয়ন্ত্রণ না থাকলে অন্তরের নিয়ন্ত্রণ থাকে না। দৃষ্টি একজন বান্দা কে জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটিতে পৌঁছে দিতে পারে তাই সর্বদা আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ✍️ AyeSha ছবি : সংগ্রহিত"

880****492

880****492 , Oct 6, 2025

★ ★ ★ ★ ★

"বই:চোখের হিফাজত লেখক:মুফতি তাকী উসমানী দা.বা. প্রকাশনা:মাকতাবাতুন নূর ফটোগ্রাফি :সংগৃহীত 📖চোখ আল্লাহ তাআ'লার একটি অশেষ নিয়ামত।চোখের শোকর করা ওয়াজিব। √আল্লাহ বলেন... আমি কি তাকে দুটি চক্ষু দেইনি(সূরা:বালাদ আয়াত:০৮) চোখ দিয়ে আমরা মহান আল্লাহ তাআ'লার সুন্দর সুন্দর নিয়ামত দেখতে পাই। আমাদের বাবা মা কে দেখতে পাই, আল্লাহর কিতাব দেখে দেখে পড়তে পারি,পৃথিবীর সমস্ত জিনিস দেখতে পাই।একটু চিন্তা করুন তো আল্লাহর দেওয়া এই নিয়ামত না থাকলে কিভাবে আমরা দেখতে পেতাম।সমস্ত কিছু আমাদের কাছে শুধু অন্ধকারে পরিনত হতো। কিন্তুু দুঃখের বিষয় হলো এই চোখ দিয়ে যদি খারাপ কিছু অবলোকন করা হয় তাহলে কতটা ভয়ংকর হবে সেটার পরিনতি। আল্লাহ তাআ'লা সমস্ত কিছুর জন্য বান্দাকে জিজ্ঞাসিত করবেন।সেদিন চোখ, হাত,পা,শাক্ষী দিবে, শরীরের প্রত্যেটি অঙ্গপ্রতঙ্গ নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিবে। √আল্লাহ তাআ'লা বলেন..... যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কিছু (বলতে) করতে দেওয়া।নিশ্চয় চোখ,দৃষ্টি ও অন্তর এসবের প্রত্যেকেই কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। (সূরা:বনী ইসরায়েল আয়াত:৩৬) 📖সংক্ষেপে :একজন মুমিন বা মুসলিম হিসেবে সর্বদা চোখের হিফাজত করা গুরুত্বপূর্ণ। কারণ দৃষ্টির নিয়ন্ত্রণ না থাকলে অন্তরের নিয়ন্ত্রণ থাকে না। দৃষ্টি একজন বান্দা কে জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটিতে পৌঁছে দিতে পারে তাই সর্বদা আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।"

umm****com

umm****com , Oct 2, 2025

★ ★ ★ ★ ★

"বই রিভিউ ৫: চোখের হেফাজত Maktabatun Nur - মাকতাবাতুন নূর আল্লাহ তায়ালার অসংখ্য অগণিত নিয়ামতসমূহের মধ্যে অন্যতম হচ্ছে চোখ। তাই চোখের মতো উত্তম নিয়ামতের শুকরিয়া স্বরূপ এর যথাযথ ব্যবহার করে মহান রবের সন্তুষ্টি অর্জন করাই প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। “চোখের হেফাজত” বইটিতে দৃষ্টি সংযমের গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরেছে। কুরআন-হাদিসের আলোকে কুদৃষ্টির ক্ষতি ও ভয়াবহ পরিণতি স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা হওয়ায় পাঠকের হৃদয়ে দ্রুত দাগ কাটে। শুধু নিষেধাজ্ঞা নয়, বরং চোখ হেফাজতের উপকারিতা ও আত্মশুদ্ধির পথও সবিস্তারে আলোচনা করা হয়েছে। বইটি তরুণ-তরুণীসহ সকল মুসলিমের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও পথনির্দেশক।"

Asphiya Khan

Asphiya Khan , Sep 22, 2025

★ ★ ★ ★ ★

"চোখের হেফাজত’ বইটিতে বিষয়টি কুরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে—চোখের ভুল ব্যবহার কেবল দুনিয়ার ক্ষতিই ডেকে আনে না, বরং পরকালীন সফলতাকেও ঝুঁকির মুখে ফেলে। অন্যদিকে, যারা চোখকে হারামের দৃষ্টির হাত থেকে সংযত রাখে, আল্লাহ তাদের অন্তরে নূর দান করেন, তাকওয়া বৃদ্ধি করেন এবং ইমানকে সুদৃঢ় করেন।"

Soikat Mahmud

Soikat Mahmud , Sep 21, 2025

★ ★ ★ ★ ★

"“চোখের হেফাজত” বইটি মূলত ইসলামী দৃষ্টিকোণ থেকে দৃষ্টি সংযম ও চোখের সঠিক ব্যবহার নিয়ে রচিত। কুরআন ও হাদীসের আলোকে লেখক এতে বুঝিয়েছেন—চোখ আল্লাহর অতি মূল্যবান নেয়ামত, যার ভুল ব্যবহার পাপের দিকে ধাবিত করে। 🔹 বইটিতে আলোচনা করা হয়েছে: দৃষ্টি সংযমের গুরুত্ব হারাম দিকে তাকানোর ক্ষতিকর প্রভাব পবিত্রতা ও অন্তরের প্রশান্তির জন্য চোখ হেফাজতের উপকারিতা চোখকে নিয়ন্ত্রণে রাখার সহজ পদ্ধতি ও দোআ"

Faaiz Rabbi

Faaiz Rabbi , Sep 19, 2025

★ ★ ★ ★ ★

"“চোখের হেফাজত” গ্রন্থটি এমন এক বই,যা আমাদের দৃষ্টি ও হৃদয়ের সম্পর্ককে গভীরভাবে উপলব্ধি করায়। মানুষ যেমন দুনিয়ার রঙিন দৃশ্য চোখ দিয়ে দেখে,তেমনি তার অন্তরের নূরও অনেকাংশে নির্ভর করে দৃষ্টির পবিত্রতার ওপর। মুফতি তাকী উসমানী (দা.বা.) অত্যন্ত সহজ অথচ হৃদয়ছোঁয়া ভাষায় ব্যাখ্যা করেছেন— কিভাবে অশুদ্ধ দৃষ্টি মানুষের ইমান,অন্তর ও চরিত্রকে কলুষিত করে ফেলে;আবার নিয়ন্ত্রিত দৃষ্টি কিভাবে আত্মাকে প্রশান্তি,অন্তরে নূর এবং জীবনে বরকত বয়ে আনে। বইয়ের প্রতিটি অধ্যায়ে পাঠক যেন নতুন করে উপলব্ধি করে— চোখ নামানো শুধু একটি আমল নয়,বরং এটি ইমানের অঙ্গ। দৃষ্টি সংযমই প্রকৃত অন্তরজগতের হেফাজতের পথ। ব্যক্তিগত অনুভূতি: এই বইটি পড়তে গিয়ে মনে হয়েছে— এটি শুধু একটি সাধারণ গ্রন্থ নয়,বরং একজন মুমিনের জীবনের অপরিহার্য দিশারি। হৃদয়ের প্রশান্তি ও আল্লাহভীতি অর্জনে “চোখের হেফাজত” বইটি অবশ্যপাঠ্য। শেষকথা: চোখের হেফাজত মানেই আত্মার হেফাজত। তাই বইটি প্রত্যেক মুসলিমের বুকশেলফে থাকা প্রয়োজন।"

MAYMUNA

MAYMUNA , Sep 19, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো"

Ahmed Jubayer

Ahmed Jubayer , Jul 18, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"একজন সচেতন যুবক সেই বই না পাঠ করে থাকতে পারে না।"

Md. Monir

Md. Monir , Apr 17, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি ভালো। এখলাসের সাথে পড়লে আমলে আসবে ইনশাআল্লাহ। বলতে চাই বইয়ের ভেতর লেখাতে অনেক বানান ভূল আছে। যা এই প্রকাশনীর কাছে থেকে আশা করা যায় না।"

Mustakim Ahmad

Mustakim Ahmad , Mar 9, 2025

★ ★ ★ ★ ★

"আলহামদুলিল্লাহ বইটি প্রায় পড়া হয়, যত পড়ি ততই সতর্ক হই। আশা করি বইটি আপনিও পড়তে পারেন। চোখের হেফাজত অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি মনে করি সকলের পড়া উচিত।"

bel****com

bel****com , Mar 8, 2025

★ ★ ★ ★ ★

"চোখ; আল্লাহ প্রদত্ত এক নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ও অন্যান্য প্রাণীকে চোখের নিয়ামত দিয়েছেন। চোখ একই সাথে চেহারার সৌন্দর্য ও পূর্ণতা। আবার এটি পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম। এটি যেমন বড় তেমনি তার দায়িত্বও বেশি। যার দায়িত্ব বেশি তার জবাবদিহিতাও বেশি। তাই স্বাভাবিকভাবে চোখের আচরণ ও ব্যবহার সম্পর্কে মানুষকে সবচে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে। চোখের হেফাজত বইটি খুবই উপকারী। বিশেষ করে যুবক যুবতীদের জন্য।"

Ismail Hosain

Ismail Hosain , Dec 16, 2024

★ ★ ★ ★ ★

"well"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"চোখের হেফাজত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
চোখের হেফাজত পাতা: 1 / 19
পাতা 2
চোখের হেফাজত পাতা: 2 / 19
পাতা 3
চোখের হেফাজত পাতা: 3 / 19
পাতা 4
চোখের হেফাজত পাতা: 4 / 19
পাতা 5
চোখের হেফাজত পাতা: 5 / 19
পাতা 6
চোখের হেফাজত পাতা: 6 / 19
পাতা 7
চোখের হেফাজত পাতা: 7 / 19
পাতা 8
চোখের হেফাজত পাতা: 8 / 19
পাতা 9
চোখের হেফাজত পাতা: 9 / 19
পাতা 10
চোখের হেফাজত পাতা: 10 / 19
পাতা 11
চোখের হেফাজত পাতা: 11 / 19
পাতা 12
চোখের হেফাজত পাতা: 12 / 19
পাতা 13
চোখের হেফাজত পাতা: 13 / 19
পাতা 14
চোখের হেফাজত পাতা: 14 / 19
পাতা 15
চোখের হেফাজত পাতা: 15 / 19
পাতা 16
চোখের হেফাজত পাতা: 16 / 19
পাতা 17
চোখের হেফাজত পাতা: 17 / 19
পাতা 18
চোখের হেফাজত পাতা: 18 / 19
পাতা 19
চোখের হেফাজত পাতা: 19 / 19
পাতা / 19
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।