হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
চলো যাই জান্নাতে - ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.) এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

চলো যাই জান্নাতে

9 Ratings | 9 Reviews
TK. 159 TK. 300 -47% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

চলো যাই জান্নাতে জান্নাত একজন প্রকৃত মুমিনের জন্য মহান রবের প্রতিশ্রুত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ উপহার। উপহার এজন্য যে, কেউ-ই কেবল তার আমলের বিনিময়ে জান্নাতের মতো...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

চলো যাই জান্নাতে জান্নাত একজন প্রকৃত মুমিনের জন্য মহান রবের প্রতিশ্রুত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ উপহার। উপহার এজন্য যে, কেউ-ই কেবল তার আমলের বিনিময়ে জান্নাতের মতো মূল্যবান বস্তু লাভে স
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title চলো যাই জান্নাতে
Author ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)
Publisher হুদহুদ প্রকাশন
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 208
Country বাংলাদেশ
Language বাংলা
Category আত্মউন্নয়ন ও মোটিভেশন
ISBN 989944811151
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.89

9 Ratings and 9 Reviews

★★★★★
8
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৯টি
Israt Jahan Oishi

Israt Jahan Oishi , Oct 6, 2021

★ ★ ★ ★ ★

"পরম আরাধ্য জান্নাত! এ যেনো প্রতিটি মুসলমানের মনের সুপ্ত বাসনা। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে খানিকটা অবহিত থাকার দরুন আমাদের এ সম্পর্কিত ক্ষুদ্র ধারণা আছে যে, জান্নাত চিরশান্তির স্থান আর জাহান্নাম চরম আজাবের স্থান। তবে জান্নাতের সুবাসিত সৌরভ পেতে হলে আমাদের ইহকালীন জীবনে কি কি করতে হবে এ সম্পর্কিত জ্ঞানের স্বল্পতা আমাদের অনেকেরই রয়েছে। জান্নাত প্রত্যাশিতদের দিকনির্দেশনা দিতেই হুদহুদ প্রকাশনীর নতুন সংকলন চলো যাই জান্নাতে বইটি। শর্ট পিডিএফ থেকেঃ ------------------------------ আকর্ষণীয় সূচিপত্র দিয়ে সূচনা হয়েছে শর্ট পিডিএফটি। সূচিপত্র থেকে দেখতে পেলাম বইটির মূল আলোচ্য বিষয় সর্বমোট ৩০ টি ভিন্ন ভিন্ন শিরোনামে সজ্জিত। শর্ট পিডিএফে ভূমিকাসহ, মূল আলোচনার প্রথম দুইটা পরিচ্ছেদের আংশিক আলোচনা উঠে এসেছে। যার প্রথম পরিচ্ছদের আলোচ্য বিষয় মহান আল্লাহ অমুখাপেক্ষী এবং আমরা সকল বিষয়ে তাঁর মুখাপেক্ষী এবং বিষয়টি তুলে ধরা হয়েছে কুরআন হাদিসের দালিলিক রেফারেন্স সহকারে। ২য় পরিচ্ছেদে বিধি বিন্যাস শিরোনামের লেখার বিষয়বস্তু ৩ টি ভাগে বিভক্ত হয়েছেঃ ১. শরয়ী বিধি বিধান ২. ভাগ্যের বিধি বিধান ৩. ভাগ্যে লেখা হয়ে যাওয়া বিধি বিধান যার মধ্যে ১ম দুইটি আলোচনা সুস্পষ্টভাবে কুরআন হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে, অতঃপর ৩য় ভাগের আলোচনার আংশিক উপস্থাপনের মধ্যে দিয়ে শেষ হয়েছে পিডিএফটি। বইটি কাদের জন্য এবং কেনো পড়বেনঃ ------------------------------------------------------- বইয়ের নামকরণ থেকেই সুস্পষ্টভাবে বুঝা যাচ্ছে বইটি সমগ্র মুসলিমজাতির জন্য আবশ্য পাঠ্য একটি বই হবে ইন শা আল্লাহ। একজন মুসলিম হোক সে নারী কিংবা পুরুষ, যদি যে জান্নাত প্রত্যাশা করে তবে অবশ্যই বইটি তার পড়া উচিত। পরকালীন জীবনের সফলতা অর্জনের জন্য আমাদের ইহকালীন জীবনে সর্তকতা অবলম্বন করতে হবে, পরকালের জীবনকে মহান আল্লাহর অনুগ্রহের ছায়ায় কাটাতে হলে আমাদের যে সব বিষয়ে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলোই মোটাদাগে আলোচিত হয়েছে বইটিতে। শর্ট পিডিএফ পড়ে অনুভূতিঃ ------------------------------------------ বইয়ের নাম এবং লেখকের নাম দেখেই প্রাথমিকভাবে বইটি পড়ার আগ্রহ বোধ করেছিলাম। সূচিপত্র থেকে মনে হয়েছে বইটি মুসলিম উম্মাহকে অন্ধকারাচ্ছন্ন বেখেয়ালি জীবন থেকে আলোকিত জীবনে ডাকার পথনির্দেশক হিসেবে কাজ করবে ইন শা আললাহ। বইয়ের বিষয়বস্তু এককথায় অসাধারণ, পাঠক খুব আগ্রহ নিয়ে বইটি পড়তে পারবে৷ বই সম্পর্কিত মন্তব্য করার আগে বারংবার মনে হচ্ছে যে বইয়ের লেখক উম্মাহের দরদী শুভাকাঙ্ক্ষী ইমাম ইবনু কায়্যিম আল জাওজিয়্যাহ সে বই সম্পর্কে মতামত দেবার যোগ্যতা এখনো হয় নি। সম্পূর্ণ বই না পড়েই দৃঢ়তার সাথে বলছি বইটি লেখাগুলো মহামূল্যবান, যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে সহায়ক হবে ইন শা আল্লাহ্। রেফারেন্স আলাদা করে পৃষ্ঠার শেষে সংযুক্ত না করে সাথে সাথে দিয়ে দেওয়ার বিষয়টি ভালো লেগেছে। তবে এতো মনোমুগ্ধকর বিষয়ের বর্ণনা যে বইয়ে তার প্রচ্ছদ নির্বাচনে আরেকটু সতর্ক হলে বোধহয় ভালো হতো, হয়তো আরেকটু মনোরম কোনো প্রচ্ছদ বইটির জন্য শোভা পেত, ব্যক্তিগতভাবে প্রচ্ছদ নির্বাচন আমার ভালো লাগে নি। সবশেষে বলতে চাই, নির্ঝঞ্ঝাট আলোকিত জীবনের নতুন মোড়ক উন্মোচিত করতে তবে আর দেরি কিসের? হাতে তুলে নিন “চলো যাই জান্নাতে” বইটি আর এর কার্যকরী ফর্মুলার সাহায্যে বেরিয়ে আসুন অন্ধকারাচ্ছন্ন অভিশপ্ত জীবন থেকে।"

SU MA YA

SU MA YA , Oct 6, 2021

★ ★ ★ ★ ★

"❙ হে হৃদয়ের পরিবর্তনকারী!আমার আত্মাকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন! _________[সূনানুত তিরমীযিঃহা.২১৪০] . । শুরু করছি আল্লাহর নামে যিনি জান্নাতকে সৃষ্টি করেছেন তার বান্দাদের জন্যই।সালাম ও দরূদ বর্ষিত হোক নবীজি সা. এর প্রতি যিনি আমাদের শিখিয়ে গিয়েছেন সেই জান্নাত লাভের উপায়গুলো!উপরোক্ত দোয়াটি নবীজি সা. বেশি বেশি করতেন। . মুসলিম মাত্রই আমরা প্রত্যেকেই জান্নাত প্রত্যাশী।একজন খারাপ মুসলিম সে আমলের দিক হতে পিছিয়ে থাকলেও যেমনটা জান্নাত কামনা করে,একজন পুর্ন মুমিন বান্দাও তাই।কিন্তু আফসোসের বিষয় আমরা অধিকাংশই আমল বিমুখ! . ■বইয়ের বিষয়বস্তুঃ সুচীপত্রে মোট ৩০ টি শিরোনাম সন্নিবেশিত হয়েছে। বান্দার সৃষ্টিকর্তার প্রতি মুখাপেক্ষিতা,বিধান, মূলনীতি,আল্লাহর নেয়ামতের স্মরন,শুকরিয়া আদায়,সমস্থ প্রশংসা সৃষ্টিকর্তার হয়ার অকাট্য প্রমান,জান্নাত-জাহান্নামের পরিচয়,আমাদের আনুগত্য অবাধ্যতা,লক্ষ্য,ঐক্য,মতামত,বিন্যাস,পরকাল,ইচ্ছাপোষণ,আত্মশুদ্ধি,নির্ভরশীলতা,ধৈর্য,ভয় ভীতি ভালোবাসা ইত্যাদি জান্নাত পেতে হলে যাবতীয় বিষয়ের বিস্তারিত আলোচনা এসেছে বইটিতে। . ■Pdf মুল্যায়নঃ . নবীজি সা. আমাদের কিভাবে শিখিয়ে গিয়েছেন প্রতিটা কাজ,প্রতিটা উপদেশ,এবং কিভাবে করলে আমরা জান্নাতের নিকটবর্তী হতে পারি সুন্দর বর্ণনা এসেছে বইটিতে। বইটির রেফারেন্স সহ বিশ্লেষণ থাকায় পাঠক সমাজে গ্রহনযোগ্যতা পাবে আশা করা যায়।"

Md. Arif Monawar

Md. Arif Monawar , Oct 5, 2021

★ ★ ★ ★ ★

"◾চলো যাই জান্নাতে পৃথিবীর প্রতিটি মানুষেরই জীবনে উদ্দেশ্য থাকে যার জন্য সে কাজ করে। আমরা মুসলমান। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহ ও হযরত মুহাম্মদ সা এর সকল বিধি বিধান মানার মাধ্যমে আল্লাহর ইবাদত করা। এ ইবাদতের পরিণাম বা ফল হলো জান্নাত। সুতরাং বদা যায় আমাদের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদতের মাধ্যমে জান্নতে যাওয়া। এ প্রেক্ষাপটেই বইটি লেখা হয়েছে। তাই বইটির নামও দেওয়া হয়েছে চলো যাই জান্নাতে। বইটি ইবনু কাইয়্যিম আল জাওজিয়্যাহ এর লেখা বই "তরিকুল হিজরাতাইনে ওয়াবাবুস সাআদাতাইন" এর বাংলা অনুবাদ। বইয়ের বিস্তারিত আলোচনা-বৈশিষ্ট্য :- আমরা জানি আমাদের সৃষ্টি আল্লাহর ইবাদতের জন্য এবং তার পুরষ্কার জান্নাত। কিন্তু কয়জনে তা করে থাকি। আমরা জানি যে ইবাদত না করার পরিণতি কি। তারপরও আমরা চুপ। বইটি এ শূন্যতা দূর করার জন্য লেখা। বইটি আমাদের সঠিক পথের দিশা দান করবে, আমাদের ভুল ধারণা ভাঙবে। আমরা যে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর অনুগ্রহে আমরা বেঁচে আছি তা মনে করাবে। বইটিতে জান্নাতে যাওয়ার শর্ত, উপায়, পুরষ্কার সম্পর্কে সুন্দর করে লেখা। এছাড়া আরো তুলে ধরা হয়েছে বিধান বিন্যাস, নেয়ামত, নেয়ামতের শুকুর, জান্নাত - জাহান্নাম, অবাধ্যতা- আনুগত্য, সৃষ্টিতেই আল্লাহর নিদর্শন, ধৈর্য, ভালোবাসা, পরকালে জবাবদিহিতা প্রভৃতি। প্রতিটি বিষয় সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মন্তব্য: আশা করা যায় বইটি সকল বিপথগামী মুসলমানের জন্য পথের দিশা হবে। যারা সঠিক পথের দিশা পেতে চায় তারা এর মাধ্যমে সঠিক পথের দিশা পাবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক দিশা দান করুক। আমিন।"

Meherunnesha Khatun

Meherunnesha Khatun , Oct 5, 2021

★ ★ ★ ★ ★

"আমাদের সবার চূড়ান্ত লক্ষ্য জান্নাতুল ফিরদাউস ইনশাআল্লাহ। অথচ আমরা দুনিয়ার মোহে এতটাই আচ্ছন্ন যে জান্নাত যাওয়ার কাজ কিছুই করিনা তেমন। তাহলে কি করে হবে! ছোট্ট একটা ঘটনাও কারও জান্নাত যাওয়ার পথে বাধা হতে পারে। কখন কি করা উচিত, কি বলা উচিত, ভাগ্যকে কীভাবে মেনে নেওয়া উচিত, চিন্তা-অবসাদ-বিষন্নতার মুহূর্তে করণীয় বিষয়াবলী ইত্যাদি সম্পর্কে আমরা অভিশঙ্কী। তাই এই সমস্ত ছোটো-খাটো বিভিন্ন বিষয়কে নিয়েই হুদহুদ প্রকাশনীর সৌজন্যে ইবনু কাইয়্যিম আল জাওজিয়্যাহ (রহ.) এর 'তারিকুল হিজরাতাইন ওয়া বাবুস সা'আদাতাইন' গ্রন্থটিকে বাংলায় অনুবাদ করেছেন মাহমুদ হাসান কাসেমি। বইটির নাম 'চলো যাই জান্নাতে'। ▪ বইটির বিষয়বস্তু :- আলোচ্য বইটির বিষয়বস্তু ৩০টি নজরকাড়া শিরোনামে সন্নিবেশিত হয়েছে। রাসূলুল্লাহ (সঃ) - এর দেখানো পথে ফিরে যাওয়ার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণই এই বইটির মূল বিষয়বস্তু। আল্লাহ অমুখাপেক্ষী, কিন্তু সমস্ত সৃষ্টিকূল আল্লাহর মুখাপেক্ষী - এটা দিয়েই বইটির সূচনা। স্বল্প পরিসরে সেটা নিয়ে আলোচনা উঠে এসেছে। তারপরেই রয়েছে বিধান-বিন্যাস নিয়ে আলোচনা। এছাড়াও বইটিতে থাকবে মহা-মূলনীতি সম্পর্কে, আল্লাহর নেয়ামতের ওপর চিন্তাভাবনা করা, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, জান্নাতি-জাহান্নামি, আনুগত্যের-অবাধ্যতার পিছনের কথা, মতামতে-মতানৈক্য, লক্ষ্যে-ঐক্য, জ্ঞান আর কর্মের ভিত্তিতে মানুষের বিন্যাস, পরকাল যাত্রার ছাউনি, আত্মশুদ্ধি, ভালোবাসার উন্মুক্ত দরজা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে। পরিশেষে মানুষ-জ্বীনের আখিরাতের আবাসস্থলের ক্ষেত্রে সফল কিংবা ব্যর্থ হওয়ার বিভিন্ন বিবরণের মধ্য দিয়ে গ্রন্থটি ইতি টেনেছে। ▪ শর্ট পিডিএফের আলোকে বইটির বিশেষত্ব :- ◑ অনুবাদ সরল, সাবলীল। ◑ পাতায় পাতায় ভেসে উঠেছে মহিমান্বিত কুরআনের আয়াত, হাদীসের তাহকীক। ◑ বইটি পাঠককে দাঁতে দাঁত চেপে বিপদে ধৈর্য ধারণ করতে উৎসাহ দেবে। ◑ পাঠককে ভাবনার সাগরে ডোবাবে। ◑ আত্মশুদ্ধিতে ভীষণ সহায়ক হবে। ◑ বান্দাকে জান্নাতি কাজে অনুপ্রাণিত করবে। ▪ বইটি কাদের জন্য এবং কেন পড়বেন :- জান্নাত যেতে কে না চাই! সুতরাং প্রত্যেক ব্যক্তির জন্যই এই বইটি ভীষণ সুখপাঠ্য হবে ইনশাআল্লাহ। যারা জান্নাত চাই, অথচ জান্নাতি কাজে সর্বদা অনীহা গ্রাস করে- এই বইটি তাদের জন্য ভীষণ উপকারী। পাশাপাশি যারা হতাশায় ডুবে আছেন, মনে অশান্তি ঘিরে আছে, ভাগ্য বিড়ম্বনায় ভুগছেন, নিয়ামতের কদর করছেন না, ধৈর্য ধারণ করা কষ্টসাধ্য হয়ে উঠছে তাদের জন্য এটি ভীষণ সময়োপযোগী বই হবে ইনশাআল্লাহ। ▪ শর্ট পিডিএফ পড়ে অনুভূতি :- জান্নাত যাওয়ার গাইডলাইন কিংবা বই ভালো লাগবে না - এটা কি হতে পারে! অসাধারণ লেগেছে শর্ট পিডিএফটি। কয়েক পৃষ্ঠা পড়েই বেশ কিছু তথ্য জানতে পেরেছি। যেমনঃ বিধান-বিন্যাস অংশটা দারুণ লেগেছে। আমার একটা ভুল ধারণাও ভেঙেছে। অধ্যয়নের মুহূর্তরা বদলে দিয়েছিল আমার চিন্তার সীমানা। আশাকরি পুরো বইটা পড়লে আরও অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। বইটির নাম দেখে প্রথমে ভেবেছিলাম জান্নাতের বর্ণনা, তথাঃ আল্লাহর দিদার লাভ, ঝর্ণা-নদী-সুস্বাদু ফল-খাবার-হুর-পোশাক ইত্যাদি নিয়ে লেখা থাকবে। কিন্তু শর্ট পিডিএফ পড়ে বুঝলাম বইটিতে জান্নাত যাওয়ার জন্য আমাদের বিশেষ গুণাবলি, করণীয় বিধি-বিধান, আত্মসংশোধন মূলক দিক-নির্দেশনা ইত্যাদি বিষয়গুলো বর্ণিত থাকবে। তাই এমন একটি দারুণ বই প্রত্যেকের পড়া উচিত। এই বইয়ের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে যেন আল্লাহ উত্তম বিনিময় দান করেন। আমিন।"

Abdur Rahman

Abdur Rahman , Oct 5, 2021

★ ★ ★ ★ ★

"মৃত্যু এক চিরন্তন সত্যের নাম । যা এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। এই মৃত্যুর সঙ্গে সঙ্গেই মানুষের দুনিয়াবী জীবনের শেষ হয়। আল কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন- "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সকলকে (কর্মের) পুরোপুরি প্রতিদান কেবল কিয়ামতের দিনই দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই প্রকৃত অর্থে সফলকাম। আর (জান্নাতের বিপরীতে) এই পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়।" —[সুরা আলে ইমরান : ১৮৫] এর থেকে বুঝা যায় দুনিয়ার জীবনই আমাদের জন্য শেষ নয়। মৃত্যুর মাধ্যমেই এই দুনিয়াবী জীবনের পরিসমাপ্তি ঘটবে। শুরু হবে পরকালীন অধ্যায়। এই দুনিয়ার জীবনে কৃতকর্মের উপর ভিত্তি করবে আমরা জান্নাতে যাবো নাকি কঠিন শাস্তির স্থান জাহান্নামের যাবো। সুতরাং মানুষের উচিত, কুরআন-সুন্নাহর বিধান মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করার মাধ্যমে নিজেদেরকে জান্নাতের জন্য তৈরি করা। জান্নাতের নেয়ামত লাভে নিজেদের ধন্য করার চেষ্টা করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে হুদহুদ প্রকাশন থেকে শিঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ইমাম ইবনু কাইয়্যিম আল জাওজিয়্যাহ রহ. লিখিত "চলো যাই জান্নাতে" নামক বইটি। . ➤ সার-সংক্ষেপঃ- যেহেতু বইটি এখনো প্রকাশিত হয়নি তাই এ নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। তবে প্রকাশের পূর্বেই প্রকাশনা প্রতিষ্ঠান হুদহুদ প্রকাশন থেকে বইটির একটি শর্ট পিডিএফ উন্মুক্ত করা হয়েছে। যেখানে স্থান পেয়েছে সূচিপত্র সহ বইয়ের বেশকিছু অংশ। সেখান থেকে দেখা লেখক ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়্যাহ (রহ) বইটিকে সর্বমোট ৩০টি শিরোনামে বিভক্ত করে আলোচনা করেছেন। প্রতিটি শিরোনামে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার মানুষকে উদাত্ত আহব্বান জানানো হয়েছে। তার মাঝ থেকে সূচিপত্রের কয়েকটি শিরোনাম হলো- বান্দা মুখাপেক্ষী আর আল্লাহ অমূখাপেক্ষী সব নেয়ামতই আল্লাহ তায়ালার পক্ষ থেকে। আনুগত্যের পেছনের কথা বিপদে ধৈর্যধারণ পরজগতে জবাবদিহির ধরণ ইত্যাদি। . ➤ ব্যক্তিগত অনূভুতি: যেহেতু এটি একটি বইয়ের শর্ট পিডিএফ মাত্র। তাই বই নিয়ে সার্বিকভাবে মন্তব্য করার সুযোগ নেই। তবে যেটুকু পড়লাম তাতে অনুবাদ বেশ সহজ ও সাবলীল মনে হয়েছে। এটুকু বলতে পারি, যে বইটি পড়লে আপনার কাছে মনে হবে এটি বুঝি আপনার বাচ্চার জন্যই লেখা হয়েছে। আর বইটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয় বরং সকল মুসলমানদের সবসময়ের জন্যই জরুরী। কারণ জান্নাতে যাওয়ার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। যেখানে রয়েছে চিরসুখ ও শান্তির ঠিকানা। তাই আমরা বইটি প্রকাশের জন্য আগ্রহভরে অপেক্ষার প্রহর গুণছি। . ➤ শেষ কথাঃ- অতএব উপরোক্ত বিষয়সমূহ জানার পর কে এমন পাঠক আছেন যিনি বইটি কেনার প্রতি আগ্রহ প্রকাশ করবেন না? তাই আসুন প্রকাশিতব্য "চলো যাই জান্নাতে" বইটি কিনে এবার নতুন কিছু হোক। আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় আল্লাহর ইবাদতে মশগুল হই। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। চিরস্থায়ী আবাসস্থল তো রয়েছে আখিরাতে। আশা করি বইটি সকল দ্বীনি ভাই-বোনদের কল্যাণে আসবে। তাই বইটি আপনি সংগ্রহ করুন এবং আপনার আপনজনকেও সংগ্রহ করতে বলুন।"

Siraajam Binte Kamal

Siraajam Binte Kamal , Oct 5, 2021

★ ★ ★ ★ ★

"▪️প্রারম্ভিকা: ________________ প্রতিযোগিতার ঘোষণা পোস্ট পড়ছিলাম। যত ভালোই লিখি না কেন, প্রতিযোগিতার নিয়মাবলি মেনে পোস্ট করতে হবে। না হয়, পোস্ট বাতিল বলে গণ্য হবে। ঘোষণার পোস্ট পড়তে পড়তেই আমি বইয়ের নামের দিকে খেয়াল করলাম। “চলো যাই জান্নাতে”, আচ্ছা এই প্রতিযোগিতার জন্যই যদি এত নিয়মকানুন থেকে থাকে। তো পুরো পৃথিবীর চেয়েও দামী যে জান্নাত, তা কি এমনি এমনি পাওয়া যাবে। অবশ্যই না। কীভাবে আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহকে কীভাবে সন্তুষ্ট করতে পারব! জান্নাতের দিকেই আহ্বানকারী হুদহুদ প্রকাশনের বই “চলো যাই জান্নাতে”। বইটি লিখেছেন ইমাম ইবনু কায়্যিম আল জাওজিয়্যাহ রাহ.। অনুবাদ করেছেন কথাসাহিত্যিক মাওলানা মাহমুদ হাসান কাসেমি। . ▪️শর্ট পিডিএফ পড়ে অনুভূতি: ____________________________ একজন পাঠক হিসেবে শর্ট পিডিএফে চোখ বুলিয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ! কারণ, বইয়ের শুরুতেই ভূমিকার পর পর আল্লাহর পরিচয় নিয়েই কথা বলা হয়েছে। টপিকের শিরোনাম দেওয়া হয়েছে, “বান্দা মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী”। তারপরের টপিকটা ছিলো বিধান-বিন্যাস। এছাড়াও উল্লেখযোগ্য আরও কিছু টপিক হলো: 🔸 আল্লাহর নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন 🔸 আল্লাহর নেয়ামতের ওপর চিন্তাভাবনা করা 🔸 স্থির থাকার প্রতিজ্ঞার্জন 🔸 মানুষ দু'প্রকারে বিভক্ত 🔸 ধৈর্য, ধৈর্য, তারপরও ধৈর্য 🔸 জান্নাত-জাহান্নাম : জান্নাতি-জাহান্নামি 🔸 ভালোবাসার উন্মুক্ত দরজা 🔸 অন্বেষণের অবস্থান 🔸 পরজগতে জবাবদিহির ধরন ইত্যাদি। এ'বইয়ে প্রিয় নবীর (সা:) দেখানো পথে চলার কথা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের অবশ্য করণীয় কর্তব্যগুলো এবং কুরআন হাদীসে উল্লিখিত বাণী। . ▪️বইটি কারা এবং কেন পড়বেন: ____________________________ প্রত্যেক মুসলিমেরই বইটি পড়া উচিত। বিশেষ করে, সচেতন যারা তাদের জন্য বইটি অবশ্য পাঠ্য এবং বেস্ট রিমাইন্ডার হিসেবে কাজ করবে, ইন শা আল্লাহ! আপনি যদি জান্নাতপ্রত্যাশী একজন মুসলিম হন তো বইটি কেন পড়বেন! তা আর আলাদা করে বলার অপেক্ষা থাকছে না। কারণ, মুসলিম মাত্রই আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হতে চাই। আর জান্নাত প্রাপ্তি মানেই একজন মুসলিমের শ্রেষ্ঠ সাফল্য, শ্রেষ্ঠ অর্জন। . ▪️উপসংহার: _______________ কেউ শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাত হাসিল করতে পারবে না। কারণ, জান্নাত আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। আল্লাহ বান্দার কৃতকর্মের উপর খুশি হয়ে বান্দাকে জান্নাত দান করবেন। আর জান্নাত হাসিলের জন্য আমাদের করণীয়-বর্জনীয় সবকিছুই সবিস্তারে আলোচনা করা হয়েছে এ'বইয়ে। অনুবাদকের প্রাঞ্জল ভাষা ব্যবহার, হৃদয়গ্রাহী আহ্বান যেকোন পাঠককে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে। বইয়ে উল্লিখিত কুরআনের বিভিন্ন আয়াত, নবীজির (সা:) হাদীস এবং লেখকের উপদেশ একজন অসচেতন পাঠককেও জান্নাত নিয়ে ভাবতে শেখাবে। ভাবনার দুয়ারে কড়া নাড়বে, ইন শা আল্লাহ! বই সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দিক। এবং তাঁদের এই নেক কাজকে আল্লাহ কবুল করে নিক, নাজাতের উছিলা বানিয়ে দিক। আমিন!"

Ruponti Shahrin

Ruponti Shahrin , Oct 3, 2021

★ ★ ★ ★ ★

"প্রকাশনি কর্তৃক উন্মুক্ত শর্টপিডিএফটি পড়লাম। ১৪ পৃষ্ঠার সামান্য অংশ পড়ে পুরো বই সম্পর্কে ধারণা করা বেশ কঠিন। সুচীপত্র দেখে এটাই অনুমান করা যায় যে, জান্নাতের পানে আহবান করা হলেও বইটি দুনিয়া ও আখিরাতের খুঁটিনাটি বিষয় নিয়ে লেখা হয়েছে। বইটির নামকরণে জান্নাতের বিবরণ ও সুশীতল হাওয়ার কথা স্মরণে এলেও বইটি রচিত হয়েছে সিরিয়াস বিষয় নিয়ে। যেখানে মূলনীতি, উপকার-অপকার, শুকরিয়া, অবাধ্যতা, নেয়ামতের ব্যাপারে বান্দার ধারণা, আল্লাহর সুন্দর নাম সম্পর্কে চিন্তাভাবনার প্রসার, জান্নাত-জাহান্নাম, লক্ষ্য অর্জনে ঈমানী অবিচলতা, হতাশা, ধৈর্য- এসব অনেক বিষয় উঠে এসেছে। যার কিছু অর্জন, বর্জন, পরিমার্জন ও স্থিরতার প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। অনুবাদের মান তুলনামূলক কম ভালো। আরও অনেক কাজ করার ছিল। জান্নাত লাভের জন্য যে তাগিদ সাহিত্যের ভাষা দিয়ে শব্দের ব্যবহারে মুমিনের অন্তরে তুফান তোলার মত দক্ষতার জন্য আরও পরিশ্রমের প্রয়োজন ছিল। তাছাড়া বহুল শব্দের ব্যবহারে ‘-‘ চিহ্ন ব্যবহৃত হয়েছে। সুচীপত্রে ও গ্রন্থের মূল অংশেও তা পরিলক্ষিত। সম্পাদনার ক্ষেত্রে আরও অনেক জায়গায় কাজ করার ছিল। প্রচ্ছদ আমার কাছে আকর্ষণীয় বা দৃষ্টিনন্দন বলে মনে হয়নি। বইয়ের সাথে মানানসই স্নিগ্ধ কোনো প্রচ্ছদ দিলে বেশ মানিয়ে যেত বলে আমার ব্যক্তিগত মতামত। আরও অনেক জায়গায় টাইপিং মিস্টেক রয়েছে। এগুলো ঠিকঠাক করে নিতে পারলেই, আগ্রহী পাঠকেরা ভালো একটি বইয়ের অনুবাদ পেতে চলেছে বলে আশা করি। বারাকাল্লাহ ফীক।"

Abdul Halim

Abdul Halim , Oct 1, 2021

★ ★ ★ ★ ★

"রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহর কসম, দুনিয়ার উদাহরণ আখেরাতে মোকাবিলায় এমন, যেমন তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি নিজের আঙ্গুল সমুদ্রে ডুবাইয়া বাহির করে দেখে, আঙ্গুলে কি পরিমাণ পানি লেগেছে, অর্থাৎ যেমনিভাবে আঙ্গুল লাগিয়ে থাকা পানি সমুদ্রের মোকাবিলায় অতি সামান্য, তেমনিভাবে দুনিয়ায় জিন্দেগী আখেরাতের মোকাবিলায় অতি সামান্য। দুনিয়ার জীবন শেষ জীবন নই এরপরেও আমাদের জন্য অফুরন্ত হায়াত রয়েছে। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে মৃত্যুর পরের জীবন নিয়ে হুশিয়ার থাকে। মৃত্যুর পরে যে জান্নাত লাভ করতে পেরেছে সেই তো সফলকাম হয়েছে। জান্নাত আল্লাহ দেওয়া একটা নিয়ামত। কোনো বান্দা নিজ চেষ্টায় জান্নাতে যেতে পারে না, যদি না আল্লাহ অনুগ্রহ করে। আল্লাহর নিয়ামত লাভের জন্য আল্লাহর অনুগত বান্দা হয়ে উঠতে হবে। আল্লাহ অনুগত বান্দা হয়ে উঠতে, জান্নাতে যাওয়ার পথ সহজ হওয়ার জন্য হুদহুদ প্রকাশন থেকে খুবই মূল্যবান বই "চলো যায় জান্নাতে" গ্রন্হটি। বইটির বিষয়বস্তুঃ- _________________________ জান্নাতে যেতে কে বা না চাই? সকলে চাই জান্নাতে যেতে। কিন্তু সেটা আল্লাহর ইবাদত করে নই, এমনি এমনি পেয়ে যেতে চাই। জান্নাত লাভ কি এতটাই সহজ? বক্ষমান বইটি জান্নাত লাভের মাধ্যম গুলো জানিয়ে দেওয়া হয়েছে। ইবনু কাইয়্যিম আল জাওজিয়্যাহ খুবই মূল্যবান একটি গ্রন্হ লেখেছেন। জান্নাতে যাওয়া চেষ্টা এবং জান্নাত নেয়ামত সমূহ লাভের জন্য এই বক্ষমান বইটি। ৩০ টি শিরোনামে বইটি সাজানো হয়েছে। বইটি নাম এবং শিরোনাম দেখেই বুঝে নেওয়া যাবে বইটিতে কি কি বিষয় বর্ণনা করা হয়েছে । বিশেষ কয়েকটি দিক এখানে তুলে ধরা হয়েছে। 📚বইটিতে আল্লাহ এক, অদ্বিতীয়, আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নই, তিনি অমুখাপেক্ষী। 📚আমাদের চারপাশে যা কিছু আছে সবই আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 📚আল্লাহর অনুগত বান্দা হওয়া ধৈর্য এবং আল্লাহ উপর নির্ভরশীল হওয়া। পিডিএফ পড়ে আমার অভিমতঃ- __________________________________ পাঠকের সুবিধার্থে ১৪ পৃষ্ঠার ছোট্ট পিডিএফ তৈরি করা হয়েছে। এই ছোট্ট পিডিএফ এ বেশি বর্ণনা করা হয়নি, যতটুকু পড়েছি তাতে মনে হলো বইটি আমাদের জন্য অনেক উপকারী হবে ইন শা আল্লাহ। সফল হতে কে বা না চাই? সকলে চাই সেই সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাক। আসল সফলতাই হলো জান্নাত লাভ করা। উম্মতে মুহাম্মদী কে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথ জানিয়ে দেওয়া হয়েছে "চলো যায় জান্নাতে" বইটি তে। শেষ কথনঃ- _________________ বক্ষমান বইটি সকলের জন্য উপকারী হবে ইন শা আল্লাহ। আখেরাতে সফল হওয়ার জন্য দুনিয়াতেই চেষ্টা করতে হবে। সেই দুনিয়ার চেষ্টা গুলো বর্ণনা করা হয়েছে বক্ষমান বইটি। সকলে তো জান্নাতে যেতে চান। তাহলে কিনে পড়ে ফেলুন বইটি। আপনি ও পারবেন জান্নাত লাভ করতে।"

Arafat Shaheen

Arafat Shaheen , Sep 24, 2021

★ ★ ★ ★ ★

"চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে যেতে চায় না এমন মানুষ কি পৃথিবীতে আছে! এর উত্তর হলো—না, নেই। একজন খাঁটি মুমিন—যিনি বিশ্বাস রাখেন মহান আল্লাহ ও তাঁর প্রেরিত রাসূলে, তিনি যেমন জান্নাতের প্রত্যাশা করেন; তেমনিভাবে একজন পাড় নাস্তিক—যার মধ্যে বিশ্বাসের কোনো বালাই নেই, সে-ও মনে মনে জান্নাতের আশা পোষণ করে। কিন্তু সর্বসুখ ও নেয়ামতসমৃদ্ধ জান্নাত তো আর এমনি এমনি পাওয়া সম্ভব নয়! সেজন্য রয়েছে একেবারে আলাদা ও স্বতন্ত্র জীবন পরিচালনা-পদ্ধতি। আল্লাহর পূর্ণ আনুগত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চললেই কেবল একজন মানুষ এই অপার নিয়ামত লাভে ধন্য হতে পারে। ইবনু কাইয়্যিম আল জাওজিয়্যাহ রহ. এই উম্মাহর একজন দরদী মনীষী। তিনি মানুষকে আল্লাহর পথ এবং নবিজির সুন্নাহর দিকে টেনে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি অসংখ্য কালজয়ী গ্রন্থের রচয়িতা। হুদহুদ প্রকাশন থেকে প্রকাশ হতে যাওয়া 'চলো যাই জান্নাতে' এমনই অসাধারণ একটি গ্রন্থ হবে ইনশাআল্লাহ। বইয়ের বিষয়বস্তু: 'চলো যাই জান্নাতে' বইটির নামের মধ্যেই লুকিয়ে আছে এক অপার্থিব দরদমাখা আহ্বান। জান্নাতে শুধুমাত্র একা গেলেই চলবে না। বরং এখানে সব মুমিনকে নিয়েই যেতে হবে—এই চেতনা তো এখান থেকেই পাওয়া যায়! পুরো বই ৩০টি শিরোনামের অধীনে বিন্যস্ত হয়েছে। এখানে ইসলামি বিধিবিধানের এমন কিছু বিষয় আলোচিত হয়েছে, যে বিষয়গুলো একজন মুসলিম হিসেবে জানা এবং মেনে চলা প্রয়োজন। শর্ট পিডিএফ পড়ে পুরো বই সম্পর্কে আলোচনা করার সুযোগ নেই। তবে শিরোনামের অধ্যায়গুলো পাঠ করে বইটি সম্পর্কে আগ্রহ জেগে উঠেছে। যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা এসেছে তার কয়েকটির শিরোনাম হলো— বান্দা মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী, বিধান-বিন্যাস, মহা-মূলনীতি, উপকার-অপকার বিধাতার ইচ্ছাধীন, আল্লাহর শোকরিয়া জ্ঞাপন, সব নেয়ামতই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নেয়ামতের ওপর চিন্তাভাবনা করা, জান্নাত-জাহান্নাম : জান্নাতি-জাহান্নামি, জ্ঞান আর কর্মের ভিত্তিতে মানুষের বিন্যাস, পরকাল-যাত্রার ছাউনি। শিরোনাম দেখে আমরা উপলব্ধি করতে পারা যায়—এখানে আলোচিত বিষয়গুলোর মধ্যে অনেকগুলোই রয়েছে আকিদা-সংশ্লিষ্ট। জান্নাতে যাওয়ার জন্য সবার আগে নিজের বিশ্বাসকে সহিহ করে নেওয়া প্রয়োজন। তারপর সে অনুযায়ী আমল করতে হয়। তাই এই বইয়ে যে বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যায়ন: 'চলো যাই জান্নাতে' বইটি যে একটি অসাধারণ বই হতে যাচ্ছে, সেটা আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি। বইয়ের বিষয়বস্তু সুন্দরভাবে বিন্যস্ত করার পাশাপাশি এখানে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স ব্যবহার করা হয়েছে প্রচুর। ফলে বইটির গ্রহণযোগ্যতা বেড়ে গেছে অনেক বেশি। তবে বইটির প্রচ্ছদ আমার কাছে তেমন যুতসই মনে হয়নি। বর্তমান সময়ে ইসলামি প্রকাশনাগুলো অত্যন্ত উঁচুমানের কাজ করছে প্রচ্ছদ নিয়ে। সেই তুলনায় একে বেশ মামুলি মনে হচ্ছে। সুযোগ থাকলে প্রচ্ছদ নিয়ে আরেকটু ভাবা যেতে পারে। তাছাড়া অনুবাদ আমার কাছে কিছুটা কঠিন মনে হয়েছে। সম্পাদনা করে ভাষাগত দিক দিয়ে আরেকটু উন্নত করা সম্ভব নয়? বিষয়টি হুদহুদ কর্তৃপক্ষ একটু ভেবে দেখবেন আশা করি। আমি আশা করবো—'চলো যাই জান্নাতে' বইটি আমাদের জান্নাতের পথে যাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
How Psychology Works
একটু পড়ে দেখুন
How Psychology Works ডিকে পাবলিশিং
কোনো রেটিং নেই
TK. 2,598 -0% OFF
TK. 2,598
খুব পড়ি বুঝে পড়ি
একটু পড়ে দেখুন
খুব পড়ি বুঝে পড়ি মাওলানা সাফওয়ান হাবীব রাইয়ান
(1)
TK. 120 -0% OFF
TK. 120
পরীক্ষার সাতসতেরো
একটু পড়ে দেখুন
পরীক্ষার সাতসতেরো মাসুম আবদুল্লাহ
(1)
TK. 300 -40% OFF
TK. 180
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি
একটু পড়ে দেখুন
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি হাফেজা মার্জিয়া উম্মে হাবীবা
কোনো রেটিং নেই
TK. 300 -10% OFF
TK. 269
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম  - আরবি-বাংলা
একটু পড়ে দেখুন
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম - আরবি-বাংলা আল্লামা শায়খ বুরহান উদ্দীন আযযারনূজী র.
কোনো রেটিং নেই
TK. 450 -42% OFF
TK. 259
এসো খত্বে রুক‘আ শিখি
একটু পড়ে দেখুন
এসো খত্বে রুক‘আ শিখি মাওলানা মাসুদুর রহমান
কোনো রেটিং নেই
TK. 100 -11% OFF
TK. 89
আল ইলমু ওয়াল ওলামা
একটু পড়ে দেখুন
আল ইলমু ওয়াল ওলামা حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
কোনো রেটিং নেই
TK. 550 -45% OFF
TK. 303
প্রবৃত্তির নিন্দাচার
একটু পড়ে দেখুন
প্রবৃত্তির নিন্দাচার ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)
(4)
TK. 900 -47% OFF
TK. 477

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"চলো যাই জান্নাতে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
চলো যাই জান্নাতে পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।