১ম প্রকাশ, ২০২৫
ছোটদের কুরআনী গল্প ১
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | ছোটদের কুরআনী গল্প ১ |
| Author | ফারহীন জান্নাত মুনাদী |
| Publisher | নাদওয়া পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.48 Kg |
| Editor | হাফিজ আল মুনাদী |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টি
880****004 , Jul 5, 2026
"ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে গেল একটি বইয়ের কয়েকটি পাতায়। কৌতূহলবশত গভীর মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম। পরে জানতে পারলাম, বইটির নাম 'ছোটদের কুরআনী গল্প'। এটি নাদওয়া পাবলিকেশনের একটি বই। খিমাহ জোনের সুবাদে বইটির সংক্ষিপ্ত পিডিএফ পড়ার সুযোগ হয়। অল্প কয়েকটি পাতা পড়েই বইটি আমার দারুণ ভালো লেগেছে। যদিও এটি শিশুদের জন্য লেখা, তবুও এর সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহী উপস্থাপনা আমায় মুগ্ধ করেছে। বইটিতে নবিগণের জীবন থেকে নেওয়া ১৮টি গল্প শিশুদের উপযোগী ভাষায় তুলে ধরা হয়েছে। আদম (আ.) থেকে ইবরাহীম (আ.) পর্যন্ত পাঁচজন নবির ঘটনাবলি এবং প্রতিটি গল্পের শেষে প্রাপ্ত শিক্ষাগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা শিশুদের জন্য সহজে অনুধাবনযোগ্য। আরও একটি বিষয় আমার ভালো লেগেছে—প্রতিটি গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ রঙিন চিত্র সংযোজন করা হয়েছে। এসব মনোমুগ্ধকর অলংকরণ শিশুদের পড়ার আগ্রহ ধরে রাখতে সাহায্য করবে এবং গল্পগুলোকে আরও জীবন্ত করে তুলবে। আপনার সন্তান যদি নিজে পড়তে না-ও পারে, তাহলেও নির্দ্বিধায় তাকে গল্পগুলো পড়ে শোনাতে পারেন। আমার বিশ্বাস, কুরআনের শিক্ষা ও নবিদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সঙ্গে পরিচিত করার জন্য এটি একটি সুন্দর বই। আমিও বইটি সংগ্রহ করার ইচ্ছা রেখেছি। আগে নিজে পড়ব, তারপর বাসার যারা পড়তে পারে তাদের হাতে তুলে দেব। আর যারা এখনো পড়ার উপযোগী হয়নি, তাদের গল্পগুলো পড়ে শোনাব, ইনশাআল্লাহ।"
Nusaiba Fatima , Jul 5, 2026
"নাদওয়ার বেস্টসেলার বই— ছোটদের কুরআনী গল্প যে কারনে আমার পছন্দের লিস্টে আছে। বইয়ের জগতে প্রবেশ করার পর উপলব্ধি করেছি– একটি ভালো বই ব্যক্তির চিন্তা, বিশ্বাস ও ব্যক্তিত্ব গঠনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে। তখন থেকেই নিয়ত করেছি, আমার মেয়েকেও ছোটবেলা থেকেই ইসলামিক বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার মেয়ের বয়স এখন ১৯ মাস। সময়, সুযোগ ও সামর্থ্য অনুযায়ী ওর জন্য বিভিন্ন ইসলামিক বই সংগ্রহ করা হয়। আমার ইচ্ছা, ছোটবেলা থেকেই সে কুরআনকে ভালোবাসতে জানুক। গল্পের মাধ্যমে হলেও যেন কুরআনের সূরা, নবিদের জীবন থেকে শিক্ষা এবং আল্লাহর বাণীর সৌন্দর্য তার হৃদয়ে জায়গা করে নেয়। নাদওয়ার 'ছোটদের কুরআনী গল্প' বইটিও আমার নজরে আসে। ফেসবুকে বইটির কয়েকটি পৃষ্ঠা পড়েই ভালো লেগেছে। ঝরঝরে, প্রাণবন্ত ও সহজ ভাষায় কুরআনে বর্ণিত নবিগণের জীবন থেকে নেওয়া ১৮টি গল্প এতে স্থান পেয়েছে। আদম (আ.) থেকে ইবরাহীম (আ.) পর্যন্ত পাঁচজন নবির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো শিশুদের উপযোগী করে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। কুরআন পৃথিবীর সবচেয়ে সত্যনিষ্ঠ বাণী। সেই কুরআনে বর্ণিত ঘটনাগুলোই শিশুদের বয়স ও বোঝার সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পের আকারে তুলে ধরা হয়েছে যা বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক বলে মনে হয়েছে। ইনশাআল্লাহ, সুযোগ হলে বইটি আমার মেয়ের জন্য সংগ্রহ করব।"
jan****com , Jul 4, 2026
"সকল প্রশংসা মহান আল্লাহ তা'আলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। দরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর, তাঁর পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তাঁদের অনুসারীদের ওপর। ছোটদের কুরআনী গল্প বইটি আমার অনেক দিনের উইশলিস্টে থাকা একটি বই। কুরআনে বর্ণিত নবীগণের জীবন থেকে নেওয়া ঘটনাগুলো শিশুদের উপযোগী, সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় তুলে ধরার এই উদ্যোগটি আমার কাছে সত্যিই প্রশংসনীয় মনে হয়েছে। আজকের শিশুরা নানা ধরনের গল্পের সঙ্গে পরিচিত হচ্ছে। কিন্তু তাদের হাতে এমন বইও তুলে দেওয়া প্রয়োজন, যেখান থেকে তারা ঈমান, সত্যবাদিতা, ধৈর্য, আল্লাহর প্রতি ভরসা, কৃতজ্ঞতা এবং উত্তম চরিত্রের শিক্ষা পাবে। নবীগণের জীবন তো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ছোটবেলা থেকেই যদি শিশুরা সেই আদর্শের সঙ্গে পরিচিত হতে পারে, তাহলে তাদের চিন্তা ও চরিত্র গঠনে তা ইতিবাচক প্রভাব ফেলবে ইনশাআল্লাহ । একজন মা হিসেবে আমার সবচেয়ে বড় ইচ্ছা, আমার সন্তান গল্পের মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে জানুক, নবীদের জীবন থেকে শিক্ষা নিক এবং আল্লাহকে ভালোবাসতে শিখুক। তাই আমার কাছে ছোটদের কুরআনী গল্প শুধু একটি গল্পের বই নয়; বরং একটি সুন্দর ইসলামী শৈশব গড়ে তোলার ছোট্ট কিন্তু মূল্যবান মাধ্যম। ইনশাআল্লাহ খুব শিগগিরই বইটি সংগ্রহ করে পড়ার ইচ্ছা আছে। আশা করি, এই বইটি শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের কুরআনের আলোয় আলোকিত হওয়ার তাওফিক দান করুন। আমীন।"
Mehedi Mala Mitu , Jan 26, 2026
"Deion with visuals. My child loves it."
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ছোটদের কুরআনী গল্প ১" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: