১ম প্রকাশ, ২০১৮
ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ |
| Author | শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ |
| Publisher | রুহামা পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০১৮ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.08 Kg |
| Translator | আব্দুল্লাহ ইউসুফ |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
18 Ratings and 14 Reviews
পাঠকদের মন্তব্য
১৪টিআমান , Oct 26, 2025
"খুবই গুরুত্বপূর্ণ একটি বই সকলের সংগ্রহে রাখা উচিত।"
Rocky Islam , Dec 28, 2023
"Best Book💝🌺"
A Maruf , Mar 7, 2022
"সময়োপোগী বই"
Md Mustaqeem Ribat , Mar 4, 2022
"অনেক সুন্দর একটি বই।"
Shajid Hossain Shanto , Dec 9, 2021
"বই টা অনেক উপকার পায়েছি।"
MD ARIF HOSSAIN , Nov 28, 2021
"মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বই।"
md al fahim , Aug 11, 2020
"Great"
Kaifi Azim , Mar 11, 2020
"This book will insprire the reader to seek knowledge and will keep them motivated through the Stories of our salafs."
Montasir Mamun , Feb 5, 2020
"❤️ বইঃ ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ 💚 লেখকঃ শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ 💙 প্রকাশনীঃ Ruhama Publication ✅ গায়ের মূল্যঃ ৯৬ টাকা ✅ পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬ ইলম অন্বেষণ একটি কষ্টকর কাজ, কিছুটা ধৈর্য্যের ও বটে। আমাদের এই বর্তমান ব্যস্ত সময়ে কীভাবে এটা ভালভাবে চালিয়ে নেয়া যায় সে বিষয়ে এই বই আলোচনা করা হয়েছে। এই যুগে আমরা চ্যাটিং, খেলাধুলা, খাওয়া দাওয়ায় ব্যস্ত কিন্তু জ্ঞান অর্জনের কথা এলেই যেন সময় পাই না। 🔴 বইয়ের শুরুতেই ইলম এর বিষয়ে বলা হয়েছে এবং এর উপকারিতা বলা হয়েছে। ইলম মানুষকে পশু থেকে আলাদা করে, শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠিত করে। ইলম অর্জন না করলে কি সমস্যা হয় এবং একে অপরিহার্য না গন্য করলে পরিনতির কথা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ✅ আমরাই কি শুধু ব্যস্ত? সাহাবীরা কি ব্যস্ত ছিলেন না? তাদের ঘর সংসার, চাকরী ব্যাবসা ছিল না? সবই ছিল। সাহাবায়ে কিরাম, সালফে সালেহীনদের ইলমের প্রতি গুরুত্বের কাহিনী এরপর তুলে ধরে লেখক আমাদেরকে উৎসাহিত করেছেন। 🔴 ব্যস্ত এই সময়েও কীভাবে ইলম অর্জনের জন্য সময় বের করতে হবে তা নিয়ে কিছু বাস্তব ও প্রয়োজনীয় টিপস লেখক দিয়েছেন সাবলীলভাবে। অবসরকে কাজে লাগানোর মোটিভেশন চালানো হয়েছে, ইলমের জন্য কষ্ট সহ্য করার ও ধৈর্য্য ধরে লেগে থাকার মজাগুলো লেখক তুলে এনেছেন নিপুন হাতে। ✅ ইলম অর্জনে নানা উপকরনের ব্যবহার, অন্যের সহায়তা গ্রহন ইত্যাদি কিছু বাস্তব পদক্ষেপ এই বাস্তব কঠিন ব্যস্ত জীবনে আপনার জন্য পাথেয় হয়ে থাকবে। পাঠ পদ্ধতি, ক্রমধারা ও সেই অনুযায়ী দিনের রুটিন পরিচালনার বিষয়ে অনেক নির্দেশনা দিবে এই বই। এক কথায় ইলম অন্বেষণে এক মাস্টারপিস বই এটি 🔴 রেটিংঃ ৯/১০ 💚 পর্যবেক্ষনঃ ছোট সাইজের বইটি খুব সহজেই বহনযোগ্য। ধরে পড়তেও সুবিধা। এই সাইজের বই আমার খুব প্রিয় 💜"
Tanvir alam , Dec 14, 2019
"দারুন একটা বই"
Ashik , Oct 30, 2019
"মাশাআল্লাহ চমৎকার ও অসাধারণ একটি বই এটি। বিশেষ করে বর্তমান সময়ে জ্ঞান অর্জনে বইটি বিশেষভাবে সহায়তা করতে পারে। তাই বলা যায় এটি সময়োপযোগী একটি বই। ব্যস্ততার এই আধুনিক দুনিয়ায় এলেম অর্জন করাটা অতি দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে যখন পাশ্চাত্য সমাজের আধিপত্য হয়েছে মুসলিম সমাজে। তাই শত ব্যস্ততার মাঝেও আমাদের এলেম অর্জন নিয়ে অগ্রসর হতে হবে। আর এই বইটিতে অত্যন্ত চমৎকারভাবে এ সম্পর্কিত তথ্য উল্লেখ করা হয়েছে।"
M Helal Uddin , Oct 11, 2019
"মাশাআল্লাহ খুব সু্ন্দর এবং জীবন ঘনিষ্ঠ একটি বই ।আল্লাহ লেখকে উত্তম প্রতিদান দিক। এরকম জীবন ঘনিষ্ঠ লিখা খুব কমই দেখা যায়। তাই এই বইটি আমার মতে অত্যন্ত গুরুত্বপুর্ন । আমরা বাস্তব জীবনে বিভিন্ন কাজের অজুহাতে জ্ঞান অর্জনের প্রতি অনিহা প্রকাষ করে থাকি। আমরা আমাদের দুনিয়ার কাজ বা দুনিয়ামুখি জ্ঞানার্জনকে যে হারে গুরুত্ব দিয়ে থাকি তার শিকিভাগের এক ভাগও আমরা ইলম অর্জনের জন্য ব্যয় করিনা। যা একান্তই আমাদের গাফলতি এবং দ্বীনের ব্যাপারে উদাসীনতা।"
Sabbir , Oct 11, 2019
"ব্যস্ততা আমায় দেয়না অবসর... আমরা সবাই ব্যস্ত। তাই দ্বীনি কাজে, দ্বীনি ইলম অর্জনের জন্য আমরা সামান্য সময়ও পাইনা। অথচ আমারা এত ব্যস্ততার মধ্যে ও বিশ্বকাপ খেলা দেখা, টক শো দেখা, পত্রিকা পড়া ইত্যাদি করছি। আসলে আমাদের কাছে এসব কাজ দ্বীনি কাজের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ। ইমাম আহমদ রহ. বলেছেন, 'মানুষ যতটা না পানাহারের প্রতি মুখাপেক্ষী, তার চেয়েও অধিক মুখাপেক্ষী জ্ঞান অর্জনের প্রতি'। কারণ, সে তো দিনে দুই থেকে তিনবার পানাহারের প্রয়োজন অনুভব করে। কিন্তু ইলমের প্রয়োজনীয়তা অনুভূত হয় প্রতি মুহূর্তে। বইটি পড়া অনেক গুরুত্বপূর্ণ। বই - ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ লেখক - শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ"
Muhammad , Jul 28, 2019
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ_জুলাই [রিভিউ নং ২] সংক্ষিপ্ত কিন্তু উপকারী একটি বই নিঃসন্দেহে। প্রকাশনীকে ধন্যবাদ এমন বই অনুবাদ করায়। ব্যস্ততায় কে নেই? সবারই নিজস্ব ব্যস্ততা আছে। তবে কারো ব্যস্ততা যৌক্তিক, কারো বা অযৌক্তিক। কেউ বাধ্য হয়ে ব্যস্ত থাকে, কেউবা জোর করে নিজেকে ব্যস্ততার চাদরে মুড়িয়ে রাখে। আজ অনেককেই দেখা যায়, ইলম অর্জনের কথা বললে ব্যস্ততার অনুযোগ করে। অথচ, ইলম অর্জনের কত মর্যাদা। দ্বীনের ইলমই তো মানুষকে সকল প্রানীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে।ইলম ব্যতিত ইমান আমলের কথা চিন্তা করা যায়না, দ্বীনের প্রসারের জন্যও ইলম আবশ্যক। ইমাম নববি (রহ) বলেন, “সালাফগণ একমত হয়েছেন যে, নফল নামাজ, নফল রোজা, তাসবিহ ইত্যাদি নফল আমলে ব্যস্ত না হয়ে ইলম অন্বেষণে ব্যস্ত হওয়া অধিক উত্তম।” [আল মাজমু, ১/২০] রাসূলুল্লাহ (ﷺ) বলেন, “দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।” [ইবনু মাজাহঃ২২৪] ব্যস্ততা তো সাহাবীদেরও ছিলো। তাদের ব্যস্ততা তাদের ইলম অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। তারা শৃঙ্খলা ও সময়ানুবর্তীতার দ্বারা ইলম অর্জন করেছেন, জীবিকা নির্বাহ করেছেন, সাদাকাও করেছেন। বইয়ে সাহাবী ও সালাফগণ কীভাবে ব্যস্ততা সত্ত্বেও সুচারুররুপে ইলম অর্জন করেছেন সেসবের কিছু কাহিনী বর্ণিত আছে। তাঁরা প্রায়োরিটি দিতেন ইলমকেই, দুনিয়াতে অল্প সন্তুষ্ট থাকতেন, ব্যস্ততার মাঝেও তাও সময় বের করে নিতেন সুচারুরূপে। অথচ বর্তমানে আমাদের অবস্থা হয়ে গেছে উল্টো। আমাদের অনেক বেশি দুনিয়া লাগবে। দুনিয়ার প্রতি আসক্তি আর ইলম অর্জনে নিরাসক্তির কারণে আমরাই নিজেদের ক্ষতি করছি। আমরা কি খুব বেশি ব্যস্ত? কাজের চাপে কি আমরা আড্ডা দেয়া বন্ধ করে দিই? অনেকে তো স্মার্টফোনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন, কেউ মোবাইলে গেম খেলেন, কেউ ভিডিও দেখেন, মুভি দেখেন। সাপ্তাহিক ছুটির দিন অনেকেই কাজে লাগান না। যারা চাকরি করেন তারাও বিভিন্ন দিবসে ছুটি পান। কিন্তু প্রথম যে জিনিস আমরা স্যক্রিফাইস করি, তা হচ্ছে ইলম অর্জন। অনেকে তো ব্যস্ত না থাকলে আমোদে মত্ত হয়ে যায়। কাজের সময় ব্যস্ততা, ফ্রি টাইমে হ্যাং আউট করা এই তাদের জীবন। আর জিজ্ঞেস করলেই বলে টাইম পাই না। পুঁজিবাদী, ভোগবাদী সমাজ ব্যবস্থায় আমাদের চাহিদার শেষ নাই। নিত্যনতুন জিনিস বাজারে বের হয় আর আমরাও দরকার না হলেও তা কিনে নিয়ে আনি। এই সব অদরকারী বস্তুর জন্য টাকা রোজগারের চাপে নিজেদের মূল্যবান সময় নষ্ট করি। এই বইয়ে ব্যস্ততার প্রকারভেদ করে ব্যবচ্ছেদ করা হয়েছে, কী ধরনের ব্যস্ততা যৌক্তিক আর কোনগুলো অযৌক্তিক তাও বুঝিয়ে বলা হয়েছে। সালাফগণ এসব বিষয় কীভাবে হ্যন্ডল করতেন তাও উদ্ধৃত হয়েছে। সুন্দর কিছু কবিতাও যুক্ত হয়েছে। ব্যস্ততার মধ্যেও ইলম অর্জন চালু রাখতেন সালাফরা। আমরা কীভাবে পারবো তার কিছু বাস্তবসম্মত উপায় লেখক বাতলে দিয়েছেন। প্রযুক্তির উৎকর্ষের এ যুগে কীভাবে আমরা স্মার্ট ডিভাইসগুলোকে ইলম অর্জনের কাজে ব্যবহার করতে পারি তার রূপরেখা বলে দিয়েছেন। ইচ্ছাশক্তির দৃঢ়তা, খালিস নিয়ত আর সময়ের সদ্ব্যবহার নিয়েও আলোচনা এসেছে। কবি বলেন, “তুমি সফলতা চা, অথচ সফলতার আগমন পথে চলো না। জাহাজ তো কখনো শুকনো জায়গায় চলে না।” সময়ের বরকত হাসিল করতে হলে দৃঢ় মনোবল প্রয়োজন। একইভাবে উপকারী ইলম অর্জনের জন্য শুরু করা উচিত গুরুত্বপূর্ণ ইলম দিয়ে। কোন বিষয়গুলোর উপর ইলম অর্জন আগে প্রাধান্য পাবে তা বলতে গিয়ে লেখক তাওহীদ, তাফসীর ও হাদিসকে প্রাধান্য দিয়েছেন। তারপর আসবে বাকি বিষয়। এমন যেন না হয় আমরা অপ্রয়োজনীয়, বিক্ষিপ্ত, কম গুরুত্ববহ জিনিস নিয়ে পড়ে থাকি। ইলমকে লেখক ৫ প্রকারে ভাগ করেছেন। শেষ দুই প্রকারের মধ্যে এক প্রকারকে উনি দ্বীনের জন্য রোগতুল্য বলেছেন। এটি হলো, সারাক্ষণ সালাফদের ইখতিলাফ, বিবাদ নিয়ে পড়ে থাকা। নিঃসন্দেহে এসব কাজে অন্তর শক্ত হয়ে যায়। আরেক প্রকারের ইলম আছে যা দ্বীনের জন্য ক্ষতিকর। যেমন- ইলমুল কালাম ও ইলমুল ফালসাফা। যুক্তিবিদ্যা আর দর্শন দিয়ে দ্বীন ব্যখ্যা করা আর এসব নিয়ে সারাক্ষণ পড়ে থাকলে তা ক্ষতিই বয়ে আনবে। পক্ষান্তরে সবার আগে দরকার তাওহীদের ইলম। ইলমুল ফিকহ হলো দ্বীনের জন্য ওষুধতুল্য। আর দ্বীনের খোরাক হলো নাসীহাহ ও যিকিরের ইলম। অবসর সময়কে আমরা যেন গণিমত রূপে ব্যবহার করি। ইলম অর্জনে পরস্পরকে সহায়তা করি, ঠিক যেমনটি সালাফরা করতেন। অবস্থাশীলরা আহলুল ইলমদেরকে সহায়তা করে তাদেরকে ইলম অর্জনে আত্মনিয়োগের সুযোগ করে দেই। শেষ অংশে লেখক কিছু পাঠপদ্ধতি তুলে ধরেছেন যা আমাদের সবার জন্য উপকারী হবে। একটু একটু করে নিয়মিত শেখা, আয়াত, হাদীস শেখার ক্ষেত্রে কিছু সাজেশন দিয়েছেন। যে জিনিসটা ভালো লেগেছে তা হচ্ছে সবার আগে ছোট কিতাব দিয়ে শুরু করার কথা বলা হয়েছে। ব্যস্ত সময়েও অনিচ্ছা সত্ত্বেও আমরা অবসর পেয়ে যাই। যেমন- ডাক্তারের চেম্বারে লম্বা ওয়েটিং লিস্টে যখন বসে থাকি তখনো কিন্তু আমরা স্মার্টফোনে কিতাব মুতালাআ করে সময়কে উত্তম কাজে লাগাতে পারি। পাঠ প্রতিক্রিয়াতে বলবো, সর্বোপরি বইটি অনেক অনুপ্রেরণাদায়ক। আমরা অনেকে দ্বীনি বিষয়ে সামান্য ব্যস্ত হলেই রিযকের টেনশনে পড়ে যাই। তাদের জন্য এই বই টনিকস্বরুপ। বইয়ের অনুবাদ সুন্দর হয়েছে। বইয়ের সাইজ ছোট। পকেট সাইজের বই আমার ভালো লাগে। সহজে পকেটে করে যেকোন জায়গায় নিয়ে যাওয়া যায় আবার এক দুই বসাতে শেষও করে ফেলা যায়। তবে বইয়ের দাম সামান্য বেশী হয়ে গেছে। বইয়ের নামঃ ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ লেখকঃ শাইখ সালিহ আল মুনাজ্জিদ অনুবাদঃ আব্দুল্লাহ ইউসুফ প্রকাশনীঃ রুহামা মুদ্রিত মূল্যঃ ৯৫ টাকা"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ব্যস্ততার এ যুগে ইলম অন্বেষণ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: