১ম প্রকাশ, ২০১৮
বৃষ্টিমুখর রৌদ্রমুখর
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | বৃষ্টিমুখর রৌদ্রমুখর |
| Author | আব্দুল্লাহ মাহমুদ নজীব |
| Publisher | সিয়ান পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০১৮ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.28 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
13 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টি
Anisur Rahman , Sep 15, 2025
"বৃষ্টির দিনে পড়ার মত একটি বই।"
Abdur Rahman , Aug 5, 2022
"শাদা কথায়, নজীব ভাইয়ের লেখা মানে অসাধারণ কিছু।"
Mohibul Hasan , Mar 5, 2022
"আলহামদুলিল্লাহ,খুবই ভালো বইটা।সকলে নিতে পারেন ইনশাআল্লাহ।"
Kaji Monsur Ahmad , Dec 25, 2021
"সুখপাঠ্য সাহিত্য।পুরো বইটা পড়তে গিয়ে আমার একবারের জন্যও মনে হয় নি কথাগুলো অন্য কোনোভাবে বলা যেতো।যেভাবে বলা দরকার আব্দুল্লাহ মাহমুদ নজীব সেভাবেই বলেছেন— কখনো তুমি, কখনো আপনি, কখনোবা তুই। হাদীসের গল্প, কোরআনের গল্প, পাখ-পাখালির গল্প, গাছের গল্প, পিঁপড়াদের গল্প, সাহাবীদের গল্প, বাবা-চাচাদের গল্প, নজীবের নিজের কিছু গল্প—এক মলাটে অনেক গল্প।সবার জন্য।মাস্টারপিস, জীবনানুসন্ধিৎসু মুসলমানের জন্য মাস্টরিড।"
Md Sagor , Sep 27, 2021
"Eto sundor boi , na porle buja jabena."
Alamin Sarker , Jun 21, 2021
"ইসলামি ঘরানার বইগুলোর নাম সাধারনত ইসলামি পরিভাষায় ব্যবহৃত হয় । এটাই স্বাভাবিক । কিন্তু এই বইয়ের নাম দেখে অনেকেই হয়তো চমকে উঠতে পারেন যে, এটা কি ইসলামি বই ? জ্বী, এটা ইসলামি বই । সাহিত্য আর সুন্নাহ্ মিলেমিশে অদ্ভুত এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে এ প্রবন্ধগল্প গ্রন্থে । এই বই পুরোপুরি ফিকশনাল । আসলে পুরোপুরি ফিকশনাল বললেও পরিচয়টা স্পষ্ট হয় না । “ফিকশনাল ধাঁচে নন-ফিকশন” বললে হয়তো কিছুটা মিলতে পারে । প্রকৃতি ও পরিবেশের নানা অনুসঙ্গ নিয়ে গল্প করা হয়েছে এখানে । গল্পের মোড় খুব দ্রুত পরিবর্তিত হয়েছে, একটু পরপর বাঁক সৃষ্টি হয়েছে । বইয়ের প্রতিটা কথাই কেন্দ্রীভূত হয়েছে একটা চেতনায় এসে, আর তা হলো, সৃষ্টিনৈপুন্যের আবাহনে আল্লাহর মহিমা অনুধাবনের আহ্বান, নৈসর্গিক সৌন্দর্যের সম্মোহনে নিসর্গস্রষ্টার প্রতি সমর্পিত হবার প্রণোদনা । প্রকৃতির ফুল-পাখি-ফল, শীত-গ্রীষ্ম-বসন্ত-বর্ষার নানা ঘরোয়া আলোচনায় উঠে এসেছে কুরআন-সুন্নাহর অমূল্য সব সম্পদ । কখনো বসন্তের কোকিলের বেশে, কখনো ঝরঝর বাদল দিনের আবহে, কখনো রক্তজবা ফুলের মৌতাতে । বিভিন্ন ভাষা ও সাহিত্যের কবিতাংশ ও উদ্ধৃতি গল্পের প্রবাহে চলে এসেছে । কথায় কথায় উঠে এসেছে নজরুল-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-জসীম উদ্দীন, শেক্সপিয়র-ডিকিন্সন-ওয়ার্ডসওয়ার্থ, যাইদ সাবিত-ইমরুল কাইস—বাংলা, ইংরেজি, আরবি কবিতা ও কবিতার কাব্যানুবাদ । তাদের আর আমাদের চিন্তার আর দর্শনের ফারাক । গল্পের মাঝখানে হঠাৎ হঠাৎ করে কুরআন অধ্যয়নের দিকে পাঠকের মনোযোগ আকর্ষণ করানো হয়েছে । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে “রোল মডেল” হিসেবে গ্রহন করার বোধটুকু উদ্বোধন করিয়ে দেয়ার প্রয়াসও দেখা গেছে । কোথাও কোথাও লেখকের শৈশবস্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু টুকরো কথাও সংযুক্ত হয়েছে । জীবনের প্রতিটি পর্বে সুন্নাহকে আঁকড়ে ধরার বীজ বোনা হয়েছে । জীবনের ঘাত-প্রতিঘাতে হতাশ না হয়ে পড়া এবং আল্লাহর স্মরণে স্থিত হয়ে আল্লাহর প্রতি আস্থাশীল হওয়ার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে কয়েক জায়গায় । নফল ইবাদতের প্রতি যত্নবান হবার প্রেষণাও কয়েকভাবে গোচর হয়েছে । পারিবারিক পরিমন্ডলে দ্বীনের তাত্ত্বিক ও প্রায়োগিক চর্চার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে । প্রধানত তরুণদের দিকে লক্ষ রেখে লেখা হয়েছে বিধায় তাদের উপযোগী বিষয়াদি বিভিন্ন আঙ্গিকে আনা হয়েছে । বইয়ে রয়েছে মোট ৫টি প্রবন্ধগল্প । এর মধ্যে “ফজরে আমি উঠতে পারি না” শিরোনামের প্রবন্ধটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে । গল্পটি আমার জন্য, বিশেষ করে প্রত্যেক প্র্যাক্টিসং মুসলিমের জন্য অনুপ্রেরণামূলক, এবং চিন্তা চেতনায় পরিবর্তনকারী একটি গল্প ! এছাড়াও রয়েছে– —–‘বনের পাখিরে কে চিনে রাখে’ —–‘আজি ঝর ঝর মুখর বাদল দিনে’ —–‘রৌদ্রমুখর’ —–‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ । গল্পগুলো সাহিত্য নৈপুণ্যে, গদ্যের অনুপম স্টাইলে, ছন্দের কারুকার্যে পরিপূর্ন । এই গল্পগুলোতে লেখক দেখিয়েছেন কিভাবে স্রষ্টার সৃষ্টিরাজিতে চিন্তাভাবনা করতে হয়, অনুভব-অনুভূতিকে প্রাধান্য দিতে হয় । এসব প্রবন্ধগল্পে যখনই কুরআন ও হাদিসের কোনো প্রসঙ্গ এসেছে, তখন সেটার প্রামান্যগ্রন্থ ও নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে । – বইটি প্রকাশিত হয়েছে “সিয়ান পাবলিকেশন” থেকে, ২০১৮ সালের একুশে বইমেলাতে । বইয়ের পৃষ্ঠামান, সাজসজ্জা, প্রচ্ছদ সবকিছুই প্রশংসনীয় । ===================== প্রিয় পাঠক,, আপনি যদি বাংলা সাহিত্যের স্বাদ পেতে চান, যদি সাহিত্য দিয়ে আপনার হৃদয়কে আন্দোলিত করতে চান, তন্ময় হয়ে বইয়ের পাতার সাথে প্রকৃতির স্রষ্টার সান্নিধ্যে ডুবে থাকতে চান, তাহলে এই বইটি আপনার জন্য সুখপাঠ্য হবে । গল্পের কল্পডানায় চড়ে আপনার হৃদয় ক্ষণিকের জন্যে হলেও সবুজের মোহনায় এসে ভিড়িয়ে দেবে বইটি । মহান রবের সৃষ্টি কতটা অর্থবহ, সৃষ্টিনৈপুণ্য কতটা নিখুঁত সেসবকিছু ভাবাতে ভাবাতে বিশ্বাসকে চাঙা করার উপাদান ও উপকরণ খুঁজে পাবেন এ বইয়ে । আল্লাহর মহত্ব ও মাহাত্ন্য দুটোই অনুভব করতে পারবেন, ইন শা আল্লাহ্ ।"
MD. Rafiul Karim Miad , Apr 10, 2021
"nice"
Md. Mahdee Hasan , Jan 29, 2021
"নজীব বাংলা সাহিত্যের এক উজ্জ্বল ধ্রুবতারা।"
Sagor , Sep 11, 2020
"মাশা আল্লাহ,"
Nahid Afnan , Oct 27, 2019
"এক আল্লাহে বিশ্বাসী একজন মুমিন তার বিশ্বাসের দৃষ্টিতে যা-কিছু অবলোকন করেন, অন্যজন তা করেন না; যদিও তিনি সেই একই জিনিস তার দৃষ্টিতেও অবলোকন করে থাকেন। বর্তমান জীবনের এই কন্টকময় পথে চলতে গেলে, আসল-নকলের পার্থক্য ত্বরান্বিত করার ক্ষেত্রে যে নিগূঢ় দর্শনগুলোকে মনের গভীরে স্থান দেওয়া উচিৎ, তার উপকরণ মেলে 'আবদুল্লাহ মাহমুদ নজীব' ভাইয়ের এই 'বৃষ্টিমুখর রৌদ্রমুখর' বইটাতে। একমাত্র কুর'আনের সংস্পর্শেই যে মনোরাজ্য বসন্তের দোলা লাগতে পারে, শিহরণ জাগাতে পারে অনুভবের প্রতিটি পল্লবে পল্লবে, তার আমেজ মিশে আছে বইটির শুরু থেকে শেষ অবধি। পাঠক হিশেবে বইটা আমার পচ্ছন্দের প্রথম কাতারেই। বইটা আমার হারানো অনুপ্রেরণার একটি অন্যতম অংশ। সত্যিকারার্থে বইটা পড়ে পারিপার্শ্বিকতা নিয়ে নতুন করে ভাবতে শিখেছি, সজীব করার প্রেরণা পেয়েছি ধূলিজমা অনুভূতিগুলোকে, আগ্রহ জন্মেছে জীবনের প্রকৃত অর্থ অন্বেষণের। আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা 'নজীব ভাইয়ের' প্রচেষ্টাগুলোকে করুন, তাকে ফিরদাউসের ফুল বাগানের পাখি হিশাবে কবুল করুন, এই দোয়া করি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বৃষ্টিমুখর রৌদ্রমুখর" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: