হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
বরফ গলা নদী - জহির রায়হান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৬ষ্ঠ মুদ্রণ, ২০১৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বরফ গলা নদী

174 Ratings | 30 Reviews
TK. 216 TK. 270 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

“বরফ গলা নদী” বইটির প্রথম দিকের কিছু কথাঃ উত্তরের জানালাটা ধীরে ধীরে খুলে দিলাে লিলি। একঝলক দমকা বাতাস ছুটে এসে আলিঙ্গন করলাে তাকে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

“বরফ গলা নদী” বইটির প্রথম দিকের কিছু কথাঃ উত্তরের জানালাটা ধীরে ধীরে খুলে দিলাে লিলি। একঝলক দমকা বাতাস ছুটে এসে আলিঙ্গন করলাে তাকে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়লাে হাতের উপর। নি
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title বরফ গলা নদী
Author জহির রায়হান
Publisher অনুপম প্রকাশনী
Edition ৬ষ্ঠ মুদ্রণ, ২০১৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 96
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.26 Kg
ISBN 9789844043473
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.57

174 Ratings and 30 Reviews

★★★★★
107
★★★★☆
63
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
2

পাঠকদের মন্তব্য

৩০টি
Farhan Ayan

Farhan Ayan , Sep 30, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটি ব‌ই।ব‌ইটি পড়লেই বুঝতে পারবেন জহির রায়হানকে হারিয়ে আমরা কেনো এতো আফসোস করি।চোখ বন্ধ করে ব‌ইটি কিনুন।আর চোখ খুলে ব‌ইটি পড়ুন।"

880****330

880****330 , Sep 19, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"heart touching book 💕"

880****994

880****994 , Sep 18, 2026

★ ★ ★ ★ ★

"চমৎকার বইটা 💚"

mas****com

mas****com , Aug 23, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

880****696

880****696 , Jul 13, 2026

★ ★ ★ ★ ★

"কী দারুণ ভাষার গাঁথুনি!"

Jahidul Hasan Jidan

Jahidul Hasan Jidan , May 20, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সংসারের চাকা সচল রাখতে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো কীভাবে তাসের ঘরের মতো ভেঙে যায়, এই বই তারই এক নির্মম দলিল।"

Md Naim Ullah Saymon

Md Naim Ullah Saymon , Apr 4, 2026

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটা বই"

Md.Shadin Shordar

Md.Shadin Shordar , Mar 6, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"khub e valo boii"

Ety Akter

Ety Akter , Feb 4, 2026

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি উপন্যাস। ❤️❤️"

Meheraj Hossain

Meheraj Hossain , Nov 19, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"❤️❤️"

MushfikM

MushfikM , Oct 13, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমার এই পর্যন্ত পড়া সবচেয়ে সেরা উপন্যাস"

Wasif Ali

Wasif Ali , Aug 10, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"জীবনের পড়া সেরা একটি উপন্যাস।"

Ataur Rahman Khan

Ataur Rahman Khan , Jun 20, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"'হাজার বছর ধরে'র পর বরফ গলা নদী জহির রায়হানের আরেক কালজয়ী উপন্যাস। আমাকে যদি বাংলা সাহিত্যের সেরা উপন্যাসের তালিকা তৈরি করতে বলা হয় বরফ গলা নদীকে আমি শুরুর দিকেই রাখবো।"

ফারহান সাকিব

ফারহান সাকিব , Apr 24, 2025

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটা বই, পড়ে খুব ভালো লাগছে আমার। যেকেউ নির্দ্বিধায় পড়তে পারেন।"

Junayed Dihan

Junayed Dihan , Apr 12, 2025

★ ★ ★ ★ ★

"বরফ গলা নদী ' সত্যি অসাধারণ একটা বই। এর কাহিনী এক মধ্যবিত্ত পরিবার কে ঘিরে; must read book! personal rating :9.1/10"

880****613

880****613 , Apr 8, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"জহির রায়হান মানেই সেরা এক কথায়।"

Tahsan

Tahsan , Mar 12, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটি বই।"

Monir hossain

Monir hossain , Mar 5, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ বই"

Sabbir Mridha

Sabbir Mridha , Feb 17, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আহ...! ভাই প্রচ্ছদ ছাপানোর আগে কি আপনা পড়েন না নাকি ,বইয়ে এতো এতো বানান ভুল যা সত্যি চরম কদর্যতা। এমন সুন্দর সুফলা উপন্যাসটি যখন ফুরফুরা হৃদয়য় নিয়ে পড়তে বসি তখন এই বানান ভুলের কারনে সেই বইটি যথাযথ মর্যাদায় অদীক্ষিত হতে পারে না। যারা বই ছাপান তারা দয়া করে নিজের কাজটুকু করেন ফাকি দিয়েন না।"

Sohorab Hossain

Sohorab Hossain , Feb 7, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"জহির রায়হানের লেখা আমার কাছে বারবার ই অসাধারণ লাগে।বরফ গলা নদীর ক্ষেত্রে ও এর ব্যতিক্রম ঘটেনি।জহির রায়হানের লেখার সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে লেখকের প্রতিটি লেখার সাথে পাঠক নিজেকে রিলেট করতে পারে, মনে হবে এই তো আমার গল্প, আমাদের গল্প বলছে লেখক। বরফ গলা নদী পড়ার সময় আমার মনে হয়নি একবার আমি কোন বই পড়ছি।আমার কাছে মনে হচ্ছিলো প্রতিটি ঘটনা আমার চোখের সামনে ঘটছে এতটাই প্রাণবন্ত ও শক্তিশালী ছিলো প্রিয় লেখল জহির রায়হানের লিখনি তে।"

Naima Zannat

Naima Zannat , Nov 18, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Valo."

RUPA DIGITAL

RUPA DIGITAL , Nov 15, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমার পড়া জীবনের অন্যতম সেরা একটি উপন্যাস। মধ্যবিত্ত পরিবারের চলনধর্ম, জীবনধারা, প্রেম সকলকিছুর এক সমন্বিত প্রয়াস। একজন মানুষের জীবনে দুইবার প্রেম আসতে পারে কিন্তু সেটাকে আমরা সহজবোধ্য ভাবে মেনে নিতে পারিনা। দোষারোপ আর সন্দেহের অনলে আমরা তা বিলীন করে দিই। কিন্তু একটা সময় পর তা ঠিকই বুঝা যায়। জীবন কখনো থেমে থাকেনা, তাকে চালিয়ে নিতে হয়। সেটাও পেলাম। হাসি, কান্না, অভিমান সকলকিছু নিয়ে এক অপরুপ আয়োজন হলো বরফ গলা নদী।"

Rayhan Khandaker

Rayhan Khandaker , Sep 28, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"the books explores the sad truth about our world truly dose the world stops for anyone? the power that's drive the world around has it's limits? I loved this book and I will highly recommend it! sometimes novels books hold's the deepest realty that we are afraid to face."

Md. Elias Shikdar

Md. Elias Shikdar , Sep 8, 2024

★ ★ ★ ★ ★

"darun akta boi"

Rifat Ara Mim

Rifat Ara Mim , Sep 8, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমার বান্ধবী সাজেস্ট করেছিল পড়ার জন্য, তাই পড়েছি। আমি কাউকে সাজেস্ট করবো না।"

Mohammad Samiul Hasan Tahsin

Mohammad Samiul Hasan Tahsin , May 30, 2024

★ ★ ★ ★ ★

"Best!"

Shawon Setu

Shawon Setu , Feb 14, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"One of the best books!"

M Rifat Hasan

M Rifat Hasan , Feb 11, 2024

★ ★ ★ ★ ★

"জহির রায়হানের লেখা বইগুলোর মধ্যে শুধু "শেষ বিকেলের মেয়ে" বইটা ভালো।"

Eshrat Jahan Samiya

Eshrat Jahan Samiya , Dec 1, 2023

★ ★ ★ ★ ★

"#আড্ডাখানায়_প্রগতি #রিভিউ_২০২৩ বই: বরফ গলা নদী প্রারম্ভিক কথা: ক্ষয়িষ্ণু নিম্ন মধ্যবিত্ত অসচ্ছল একটি পরিবারের আনন্দ-বেদনা,আশা-নিরাশা, ঘাত-প্রতিঘাতময় জীবন সংগ্রামকে কেন্দ্র করে রচিত হয়েছে জহির রায়হানের ‘বরফ গলা নদী’ উপন্যাস। অতি সাধারণ একটি পরিবারের স্বপ্নবুনন,সংসারের টানাপোড়েন, জীবন ও জীবিকার চরম বাস্তবিক গল্প কালজয়ী লেখক শব্দের ছোঁয়ায়, বাক্যবিন্যাসে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। বইকথনঃ বইটির কাহিনী গড়িয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে। হাসমত আলীর পরিবার। হাসমত আলী, স্ত্রী সালেহা বিবি ও পাঁচ সন্তান নিয়ে তাদের পরিবার। নোংরা এক গলিতে ভাঙাচোরা বাসায় থাকে ওরা। নড়বড়ে ছাদ ভেঙে পড়ার আশঙ্কা,বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পানি পড়ে। তাতে ঘর ভিজে যায়, মেঝেতে এটা ওটা বসিয়ে সেই পানি হতে ঘরকে রক্ষা করতে হয়। হাসমত আলী সামান্য বেতনে কেরানির চাকরি করে, পরিবারের বড় সন্তান মাহমুদও ছোটখাটো একটা চাকরি করে। বাবা ও ভাইয়ের সাথে সংসারে হাল ধরতে মরিয়ম টিউশনি করে। আর আছে ছোট বোন হাসিনা, ছোট দুই ভাই খোকন ও দুলু। সাত সদস্যের বড় সংসারে ভরণপোষণের খরচ যোগাতে ভীষণ বেগ পেতে হয় তাদের। অভাব-অনটন, টানাপোড়েন নিয়ে কেটে যায় তাদের দিন। বড় মেয়ে মরিয়ম জীবনযুদ্ধে টিকে থাকতে নিরলস পরিশ্রম করে যায়। সেলিনা নামের ধনী পরিবারের এক মেয়েকে পড়ায় মরিয়ম। সেখানে পরিচয় হয় সেলিনার বড় বোনের দেবর মনসুরের সাথে। মনসুর মনে মনে ভালোবেসে ফেলে মরিয়মকে। কিন্তু মরিয়ম বিষয়টি বুঝতে পারলেও পাত্তা দেয় না। কেননা সে একবার জাহেদ নামের একজনের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয়। তাই সে এখন আর অন্য কোন পুরুষকে বিশ্বাস করতে পারে না। আবার এদিকে সেলিনার মা মনসুরের সাথে সেলিনার বিয়ে দেবার পরিকল্পনা করে, কিন্তু মনসুর যে মরিয়মকে ভালোবাসে তার পিছু ছাড়ে না! পরিবারের বড় সন্তান মাহমুদ। শিক্ষিত হলেও সামান্য বেতনে চাকরি করে কিন্তু তাতে সংসারের অভাব-অনটন দূর হয় না। তীব্র ক্ষোভ কাজ করে বড়লোকের প্রতি। দারিদ্র্যের কষাঘাতে,জীবনের প্রতিকূলতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠে সে, ধীরে ধীরে পারিবারিক বন্ধনগুলো ঠুনকো মনে হয় তার কাছে। মরিয়মের ছোট বোন হাসিনার কিশোরীসুলভ চপলতার মাধ্যমে উপন্যাসে এক প্রাণময় সত্ত্বার সঞ্চার হয়, যার মধ্যে নেই কোনো চিন্তার ভাঁজ, সংসারের ভার। নেই পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণপণ যুদ্ধ। বরং সর্বদা আহ্লাদ, স্বপ্ন, চঞ্চলতা ঘিরে রাখে তাকে। মরিয়মের বান্ধবী লিলি, প্রায়ই মরিয়মের বাসায় আসে তার সাথে দেখা করতে। সেখানে লিলির সাথে মাহমুদের পরিচয় হয়। পরিচয় হতে শুরু হয় একে অপরের প্রতি ভালো লাগা। এছাড়াও উপন্যাসে লক্ষ্য করা যায় অপ্রধান চরিত্র শাহাদাত এবং তার স্ত্রী আমেনাকে। আমেনা চরিত্রের আত্মমর্যাদাবোধ বিশেষভাবে মুগ্ধ করে আমাকে। এছাড়াও রয়েছে তসলিম, লিলি আর মাহমুদের ভালোলাগা থেকে সম্পর্কে রূপ লাভ করে কী? আর মাহমুদের ভবিষ্যৎ কী? মরিয়ম, মনসুর, সেলিনার সম্পর্কের পরিণতি কী হবে?আর জাহেদ কে? মরিয়মের সাথে জাহেদের কী হয়েছিল? হাসমত আলীর পরিবারের গন্তব্য কোথায়? এসব উত্তর জানতে হলে আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে বাংলা সাহিত্যের এক সুন্দর উপন্যাস ‘বরফ গলা নদী’। বই পর্যালোচনাঃ অভাব-অনটনের মাঝে মরিয়মের বড় ঘরে বিয়ে হলে, আশার আলো দেখে হাসমত আলীর পরিবার। মেয়ের জামাইকে কেন্দ্র করে নতুন স্বপ্ন দেখে ভগ্নদশাসম্পন্ন পরিবারটি। কিন্তু ভাগ্যের পরিহাস পারিবারিক কলহ, সম্পর্কে বিশ্বাস-অবিশ্বাস জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রাঙা প্রভাতের কিরণ আলিঙ্গন করার পূর্বেই তমসাচ্ছন্ন রাত হানা দেয়। নিঃশেষ হয়ে যায় বেশ কয়েকটি জীবন। কোন অবিশ্বাসের জেরে সম্পর্কে ফাটল ধরে? কি এমন ঝড়ের তান্ডবলীলায় সবকিছু লন্ডভন্ড করে দেয় জীবনকে? ধ্বংস করে তার একটি পরিবারকে, জানতে হলে পড়তে হবে বইটি। উপন্যাসে যেমন প্রতিফলিত হয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রামের করুণ চিত্র, তেমনি অঙ্কিত হয়েছে দুঃখ দুর্দশার পরও পরিবারে ভালোবাসা, খুনসুটি, সুখ খুঁজে নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার চিত্র। পাঠ প্রতিক্রিয়াঃ ‘বরফ গলা নদী’ উপন্যাসের চরিত্র গঠন, কাহিনী বিন্যাস, গল্পের বাচনভঙ্গি সাবলীল ও প্রাঞ্জল। মধ্যবিত্ত সংসারে পাওয়া না পাওয়া,সুখ-দুঃখের গল্প সুচারুরূপে ফুটে উঠেছে। উপন্যাসের পরিধি তেমন বিস্তৃত নয়। স্বল্প দৈর্ঘ্যবিশিষ্ট এই উপন্যাসের রয়েছে অসাধারণ হৃদয়বিদারক সমাপ্তি, যা পাঠকের অন্তরকে নাড়িয়ে দিতে যথেষ্ট। ক্ষণিক সময়ের জন্য হলেও পাঠকমনে তীব্র আলোড়ন তুলবে,মনটা শূন্যতায় ভরে উঠবে। হৃদয়ের অতল গহ্বরে স্পর্শ করে যাবার মত একটি উপন্যাস! বই পাঠে আমার উপলব্ধিঃ মানুষের জীবন আসলেই বরফ গলা নদীর ন্যায়। এখানেই উপন্যাসের নামকরণের সার্থকতা রয়েছে। পৃথিবী তার আপন গতিতে চলতে থাকে,কখনো কারো জন্য থেমে থাকে না। যাদের ছাড়া আমরা একসময় আমাদের অস্তিত্ব কল্পনাও করতে পারি না,একসময় সেই মানুষগুলোর অনুপস্থিতিতে ঠিকই বেঁচে থাকতে শিখি। ক্ষণে ক্ষণেই হয়তো তাদের স্মরণে মনটা ব্যথিত হয়, কিন্তু জীবন স্থবির হয়ে থাকে না। ঠিকই আমরা আবার স্বপ্ন দেখি, বেঁচে থাকি বুক ভরা আশা নিয়ে। বই হতে প্রিয় উদ্ধৃতিঃ ❝…অতীত। বর্তমান। ভবিষ্যৎ। ছুরি দিয়ে কেটে-কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো প্রবৃত্তি না হলেও, জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো, টুকরো টুকরো ঘটনাগুলো স্মৃতি হয়ে দেখা দেয় মনে। সেখানে আনন্দ আছে, বিষাদ আছে। ব্যর্থতা আছে, সফলতা আছে। হাসি আছে, অশ্রু আছে। অতীতের মতো বর্তমানও যেন ঘড়ির পেন্ডুলামের মতো ওঠা আর পড়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। ভবিষ্যৎ কেমন হবে তা কেউ বলতে পারে না।❞ বইবৃত্তান্তঃ বইয়ের নাম: বরফ গলা নদী লেখক: জহির রায়হান জনরা: চিরায়ত উপন্যাস পৃষ্ঠা সংখ্যা: ৯৬ ধরন: হার্ডকভার প্রকাশক: অনুপম প্রকাশনী প্রকাশকাল: ১৯৬৬ মলাট মূল্য: ২৫০ টাকা রিভিউ লেখায়: ইসরাত জাহান সামিয়া"

8801932209943

8801932209943 , Jul 4, 2023

★ ★ ★ ★ ★

"আমার কাছে উপন্যাসটি অনেক ভালো লেগেছে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

3 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বইটির ই বুক ভার্সন চাই।

kad****com • 15 Sep, 2024
A
প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।
SG Shamim Ahmed • 15 Sep, 2024
Q

এটা কি হার্ডকাভার?

Torikul Islam • 10 Sep, 2024
A
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
SG Shamim Ahmed • 10 Sep, 2024
Q

বইটি কত পেজের?

MD Rayhan Hossain • 06 Mar, 2023
A
জি, বইটির মোট পৃষ্ঠা সংখ্যা- ৯৬ ।
Al Amin Sarker • 06 Mar, 2023

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বরফ গলা নদী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বরফ গলা নদী পাতা: 1 / 9
পাতা 2
বরফ গলা নদী পাতা: 2 / 9
পাতা 3
বরফ গলা নদী পাতা: 3 / 9
পাতা 4
বরফ গলা নদী পাতা: 4 / 9
পাতা 5
বরফ গলা নদী পাতা: 5 / 9
পাতা 6
বরফ গলা নদী পাতা: 6 / 9
পাতা 7
বরফ গলা নদী পাতা: 7 / 9
পাতা 8
বরফ গলা নদী পাতা: 8 / 9
পাতা 9
বরফ গলা নদী পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।