১ম প্রকাশ, ২০১৭
বংশালের বনলতা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
দ্য হিউম্যান কাইমেরা : বজ্রযোগীর প্রত্যাবর্তন
মুহম্মদ আলমগীর তৈমূর
সাঁঝবাতি
মুহম্মদ আলমগীর তৈমূর
বেতাল
মুহম্মদ আলমগীর তৈমূর
জাদুর তুলি
মুহম্মদ আলমগীর তৈমূর
জাপানি রূপকথা
মুহম্মদ আলমগীর তৈমূর
জাদুকর জমরুদ
মুহম্মদ আলমগীর তৈমূর
বইটির বিস্তারিত দেখুন
| Title | বংশালের বনলতা |
| Author | মুহম্মদ আলমগীর তৈমূর |
| Publisher | সময় প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 159 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Mystery, Detective, Horror, Thriller and Adventure |
| Weight | 0.39 Kg |
| ISBN | 9789849179986 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
15 Ratings and 11 Reviews
পাঠকদের মন্তব্য
১১টি
Md. Asif Shahriar , Dec 17, 2023
"khub valo chilo"
880****495 , Nov 26, 2023
"one of the best book i have ever read"
Enamul Reza , Sep 21, 2021
"Great stories, enjoyed a lot."
Ayman Abtahy , Sep 8, 2021
"সুন্দর এবং অতি-প্রাকৃত বিষয় নিয়ে একটি সত্য ঘটনা সম্বলিত বই।"
mehrab masayeed habib , Aug 7, 2021
"খুব একটা ভাল লাগেনি।"
Md Rakib Hasan , Mar 22, 2021
"অতিপ্রাকৃত ও ভৌতিক গল্প যারা পছন্দ করেন তাদের জন্য অসাধারণ একটি বই। প্রতিটি গল্পই একাধিকবার পড়েছি। পড়ার সময় প্রতিবারই মনে হয় রহস্যের এক দুনিয়ায় প্রবেশ করছি। বইয়ের বাঁধাই আরোও উন্নত হলে ভালাে হত।"
Aszad Hossain Khan , Sep 22, 2020
"Amazing book..."
Shihab Uddin , Mar 6, 2020
"আমার প্রিয় বর্তমান কালের লেখকদের নাম বলতে গেলে প্রথম সারিতে থাকবেন মুহম্মদ আলমগীর তৈমুর। রহস্য পত্রিকায় তার গল্প প্রকাশিত হওয়ার জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকি। যখন শুনলাম সময় থেকে তার একটা গল্প সংকলন বেরিয়েছি, দেরি করলাম না কিনতে। বইটি মূলত ছয়টি গল্পের সমষ্টি- ১. বংশালের বনলতা ২. অসীম আচার্য্যের অন্তর্ধান ৩. কালো পাথর ৪. বজ্রযোগীর প্রত্যাবর্তন ৫. ইব্রাহিম কাদরির মৃত্যু ৬. হাকিনী ছয়টা গল্প নিয়ে না লিখে আমি বলব শুধু টাইটেল গল্পটি নিয়ে। বনলতা নামটি শুনলেই তো কাব্যিক ভাব জাগে আমাদের মনে, মানসপটে ভেসে উঠে এলোকেশী কোনও রমণী, তাই না? আমিও এই নাম দেখে আকৃষ্ট হই প্রথমে। সেই কবে থেকে আজও এক রহস্যের নাম বনলতা। তবে সেই বনলতার সাথে আমাদের আলোচ্য বনলতার কোনও সম্পর্ক নেই। অবশ্য জীবনানন্দকে যেমন দু দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা, আমায় তেমনি তৃপ্তি দিয়েছে বংশালের বনলতা! গল্পটা লেখা হয়েছে উত্তম পুরুষে। কাহিনি গড়ে উঠেছে পুরানো ঢাকার বংশালের কাছাকাছি এক দেড়শো বছরের পুরানো বাড়িকে ঘিরে। একটা নোংরা ক্লজিট পরিষ্কার করতে গিয়ে গুপ্তকক্ষ আবিষ্কার করে বসেন লেখক। তক্তা সরিয়ে সেই গুপ্তকক্ষে প্রবেশ করে খুঁজে পান প্রাচীন এক নারী-মূর্তি। এদিকে মূর্তিটা পাওয়ার পর থেকেই ঘুরতে শুরু করে লেখকের ভাগ্যের চাকা। জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট থেকে রাতারাতি বনে যান এক্সিকিউটিভ অ্যাকাউন্ট্যান্ট, বেতন বেড়ে যায় চার গুণ। শুধু তাই নয়, এক অদৃশ্য শক্তিবলে জলের ন্যায় অর্থ আসতে থাকে তার মুঠোয়। কিন্তু সবকিছুরই মূল্য থাকে। এই বিত্তের বিনিময়ে কী মূল্য দিতে হবে লেখককে? কোথা থেকে এল ওই মূর্তি? কী তার পরিচয়? মুহম্মদ আলমগীর তৈমুর সাধারণত ভৌতিক গল্প লিখে থাকেন। তবে তার লেখাগুলোর এক অনন্য বৈশিষ্ট্য আছে-গল্পগুলো ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত। সাধারণত ইতিহাসকে কেন্দ্র করে লিখতে গিয়ে লেখকেরা বুলি কপচানো শুরু করেন। আর এখানেই মুহম্মদ আলমগীর তৈমুরের সার্থকতা। পুরো গল্প পড়তে গিয়ে একবারও মনে হয়নি লেখক জোর করে ইতিহাস গেলাতে চাইছেন। কাহিনির সাথে চমৎকার ভাবে মিশে গেছে ইতিহাস ভিত্তিক বর্ণনাগুলো তার মেদহীন লেখনীর কারণে। প্লটের পাশাপাশি রোমাঞ্চ কাহিনিগুলো অসাধারণ হয়ে উঠে লেখকের সুলেখনীর কারণে। আর দ্বিধাহীন চিত্তেই বলা যায় যে আলোচ্য লেখকের বর্ণনাশৈলী চুম্বকের ন্যায় আকর্ষণ করার মতো।"
Sultan , Nov 4, 2019
"সবার প্রথমেই উল্লেখ করছি, আমি এ যাবতকালে যতগুলো অতিপ্রাকৃত উপন্যাস, গল্প ইত্যাদি পড়েছি, তাদের মধ্যে যদি তুলনা করতে বলা হয়, এই বইটি নিঃসন্দেহে প্রথম সেরা তিনের মাঝে যেকোন একটি জায়গায় স্থান করে নিবে। বইটি পড়তে পড়তে বার-বার মনে হচ্ছিল, তারানাথ তান্ত্রিকের গল্প-গুলো কি এর চেয়ে সুন্দর ছিল? নাকি এই গল্প-গুলো সেগুলোকেও উতরে যাচ্ছে? এর আগে এতোটা মুগ্ধতা নিয়ে বোধহয় তারানাথের গল্প গুলোই পড়েছিলাম। মোট ছয়টি গল্প নিয়ে সংকলনটি করা হয়েছে। বংশালের বনলতা অসীম আচার্য্যের অন্তর্ধান কালো পাথর বজ্রযোগীর প্রত্যাবর্তন ইব্রাহিম কাদরির মৃত্যু হাকিনী এই গল্প-গুলোর মাঝে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল বংশালের বনলতা। অসাধারণ একটা প্লট! জাস্ট অসাধারণ! গল্প শুরুর সাথে সাথেই কাহিনিতে ঢুকে যাবেন। আর ঘুরে আসবেন অতী প্রাচীন ইতিহাসের পটভূমিতে সৃষ্ট বর্তমানের এক নিগূঢ় পরিশিষ্টে! লেখক তৈমূর স্যারের সবচেয়ে বড় গুণ হচ্ছে, সাসপেন্স তৈরির জন্যে কোন গল্পেই তাঁকে টেনেটুনে গল্প বড় করতে দেখি নি। তিনি যতোটুকু লিখেন, গল্পের প্রয়োজনেই লিখেন, ঠিক ততটুকুই মুগ্ধতা তৈরির জন্যে যথেষ্ট! বনলতা ছাড়াও, বাকি পাঁচ-টি গল্পের মাঝে কোন তুলনা করছি না। কারণ, প্রতিটি গল্পের পটভূমি, গল্পশৈলি ছিল অন্যটির চেয়ে আলাদা৷ প্রতিটি গল্প-ই ছিল মনমুগ্ধকর! কোন গল্প-কেই এগিয়ে রাখবো না। কোনটাকে পিছিয়ে-ও রাখবো না। এক কথায় সত্যিই চমৎকার! হরর- অতি- প্রাকৃত গল্প-প্রেমীদের জন্যে অবশ্য পাঠ্য!"
Ratna Biswas , Jul 27, 2017
"মোট ছয়টি গল্প নিয়ে রচিত ‘বংশালের বনলতা' গল্প সংকলন। এর প্রতিটি গল্পে রয়েছে একদিকে ইতিহাস অন্যদিকে হরর কাহিনী। লেখক মুহম্মদ আলমগীর তৈমূর অসাধারণ ভাবে ইতিহাসকে পুঁজি করে হরর কাহিনী লিখেছেন। ইতিহাস এবং হরর কাহিনী দুইটিকে লেখক পাশাপাশি অসাধারণ ভাবে তুলে ধরেছেন । এখানের প্রতিটি গল্প হরর ফ্যান্টাসি গল্প। মুহম্মদ আলমগীর তৈমূরকে বলা হয়েছে হরর ফ্যান্টাসি লেখক। এই ধরনের বেশ কিছু গল্প আছে লেখকের, অনেক গুলা গল্পের মধ্য থেকে এখানে মোট ছয়টি গল্প সংকলন করা হয়েছে। বংশালের বনলতা, অসীম আচার্য্যের অন্তর্ধান, কালো পাথর, বজ্রযোগীর প্রত্যাবর্তন, ইব্রাহিম কাদরির মৃত্যু এবং হাকিনী এই ছয়টি গল্প এই গল্প সংকলনে রয়েছে । প্রতিটি গল্পে লেখক মানুষকে ইতিহাসের মারপ্যাঁচে ফেলে হরর গল্প লেখার চেষ্টা করেছেন তিনি। বনলতা নামটা শুনলে প্রথমে মনে আসে জীবনানন্দের নাটোরের বনলতার কথা। বইটির নামটি পড়ে মনে হতে পারে কোন রমণীকে ঘিরে এগিয়ে গিয়েছে এই বইটির কাহিনী, কিন্তু না বইয়ের প্রতিটি পাতা উল্টাতে উল্টাতে আমার সে ধারনা চলে যায়। তাই বলে বইটি আমাকে মোটেও হতাশ করেনি। বইটি পড়তে পড়তে বইয়ের প্রতিটি ঘটনা, দৃশ্য, পরিস্থিতি জীবন্ত হয়ে উঠে চোখের সামনে। পুরাতন ঢাকার অলি গলি, বংশালের পুরোনো ভবন, ছায়া ঘেরা বড় বড় ঘর চোখের সামনে ভেসে উঠে। সাপকে জড়িয়ে থাকা বন্য চুলের যুবতীর মূর্তিও স্পষ্ট হয়ে ওঠে। তেমনি জীবন্ত মনে হয় প্রাচীন ব্যাবিলনের অশুভ মন্দিরে লিলিথ দেবীর বীভৎস পূজা। যারা বাংলাদেশের পৌরাণিক ইতিহাস, মিথ জানতে আগ্রহী তাদের অবশ্যই মুহম্মদ আলমগীর তৈমূরের এই বইটি পড়া উচিত।"
Adnan Ahmed Rizon , Mar 1, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বংশালের বনলতা লেখকঃ মুহম্মদ আলমগীর তৈমূর ক্যাটাগরিঃ রহস্য-রোমাঞ্চ সময় প্রকাশন প্রকাশকালঃ বইমেলা ২০১৭ প্রচ্ছদঃ ধ্রুব এষ পৃষ্ঠাঃ ১৬০ মূল্যঃ ২২৫ টাকা মুহম্মদ আলমগীর তৈমূর- এর লেখার সাথে পরিচিত ছিলাম না। তবে কয়েকমাস আগে রহস্যপত্রিকায় প্রকাশিত 'প্রাচীন মুদ্রা' গল্পটার অনেক নামডাক শুনেছিলাম। তাই এবার মেলায় ঘুরতে ঘুরতে সময় প্রকাশনীর স্টলে উনার এই বইটা দেখে কৌতুহল দমিয়ে রাখতে পারিনি। তবে বিধিবাম...কেনার পর থেকেই রিডার্স ব্লক। ফেলে রাখলাম বালিশের পাশে। মাসখানেক পর যখন আবার বইটা হাতে ঠিকল, তখন আমার 'সাগরে ভেসে পিপাসায় কাতর' অবস্থা। যাই হোক, এটা তো ছিল পেছনের গল্প...এবার সামনের দিকে আসা যাক। বইটাতে মোট গল্পের সংখ্যা ছয়টি। 'বংশালের বনলতা', এটা অনেক আগে কোথাও পড়েছিলাম। সম্ভবত রহস্যপত্রিকায়, মনে নাই ঠিক। পুরনো ঢাকার প্রেক্ষাপটে অসাধারন একটা কাহিনী ফেঁদেছেন লেখক। পরের গল্পের নাম 'অসীম আচার্য্যের অন্তর্ধান'। এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না...হাস্যরসের সাথে ইতিহাস...সেই সাথে এমন টুইস্ট...কল্পনাতেও আসেনি আমার। এরপর হচ্ছে 'কালো পাথর'। এক বন্ধুর ডায়েরী থেকে আশ্চর্য এক পাথর সম্পর্কে জানতে পারে গল্পের মূল চরিত্র। রহস্য উদ্ঘাটনে রওনা হয় সেই অভিশপ্ত এলাকায়। তারপর? আবারও মঞ্চস্থ হয় অন্ধকারের ইতিহাস। এন্ডিংটা একটু অন্যরকম করলে আমার আরো ভালো লাগত। এরপরের গল্পের নাম 'ব্জ্রযোগীর প্রত্যাবর্তন'। নামেই বোঝা যাচ্ছে, বজ্রযোগী নামের এক সাধুর প্রত্যাবর্তন নিয়ে কাহিনি। বেশ ভালো ছিল। এরপর আসে 'ইব্রাহিম কাদরির মৃত্যু'। অন্যদের কথা জানি না, এই গল্পটা কেন যেন আমার ঠিক ততটা ভাল্লাগেনি। ব্যাপার না। সর্বশেষ গল্পের নাম 'হাকিনী'। নাম দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তাই পরদিন সকালে পড়েছি এটা। শেষ ভাল যার, সব ভাল তার। রোমাঞ্চকর এন্ডিং একেই বলে। একটা লেখনীকে মজাদার(পড়ুন পাঠকপ্রিয়) করতে কি লাগে? প্রেক্ষাপট...বাক্যবিন্যাস...উপস্থাপন ভঙ্গি...কাহিনির পরিণতি ইত্যাদি ইত্যাদি... আমি বলব, ছাড়ুন মশাই। সবার আগে দরকার হচ্ছে হিউমার। যেই মশলাটা আলমগীর তৈমূর সাহেব রান্নার সময় বেশ ভালোভাবেই ঢালতে পেরেছেন। ছোট ছোট বাক্য। হিউমারে টইটম্বুর। বইয়ের উপরে লেখা "অতিপ্রাকৃত রোমাঞ্চকর গল্পের সংকলন"। ভয়, রোমাঞ্চ পুরোমাত্রাতেই ছিল। কিন্তু তারপরও জায়গায় জায়গায় গলা ছেড়ে হেসে উঠতে পাঠক বাধ্য। আর প্রেক্ষাপট? উপমহাদেশের ইতিহাসের সাথে দেবতা, অপদেবতা, ধর্ম, কাল্ট, তন্ত্রমন্ত্র মিলিয়ে প্রতিটা গল্পই একেকটা মাস্টারপিস। ইতিহাসের সাথে বর্তমানের এমন মেলবন্ধন বাংলায় এর আগে খুব একটা পড়া হয়নি আমার। লেখকের কল্পনাশক্তির তারিফ করতে হয়। আরেকটু খেটেখুটে প্রায় সবগুলো গল্পকেই টেনে হাল আমলের 'নভেলা'য় পরিণত করতে পারতেন তিনি। প্রতিটা গল্পই ফার্স্ট পার্সন ন্যারেশনে বর্ণীত। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, উপস্থাপনা। কিছুদূর এগোনোর পর এতক্ষণ যেটাকে প্লট ভেবেছেন, সেটা হয়ে গেল সাবপ্লট! মজার না? একটা বই পড়েই লেখকের বিশাল ফ্যান হয়ে গেলাম। এখন থেকে খুঁজে খুঁজেই পড়ব তার লেখা। কাগজ, বাইন্ডিং বেশ ভাল ছিল। প্রচ্ছদটা তেমন ভালো লাগেনি। হাতেগোনা দুয়েকটা জায়গায় বানান ভুল চোখে পড়েছে। খারাপ বলতে শুধু এটুকুই। লেখকের কাছ থেকে আরও এমন লেখার অপেক্ষায় রইলাম। রেটিং- ৪.৮/৫"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বংশালের বনলতা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: