১ম প্রকাশ, ২০২২
বিয়ের আগে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | বিয়ের আগে |
| Author | মানযূরুল করীম |
| Publisher | উমেদ প্রকাশ |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.16 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
29 Ratings and 29 Reviews
পাঠকদের মন্তব্য
২৯টিSumaiya Jannat , Sep 5, 2026
"পড়া উচিত অবিবাহিতাদের😏"
880****149 , Aug 30, 2026
"good book"
Md.Aminul Islam , Jun 5, 2026
"সকলের পড়া উচিত"
rub****com , Apr 29, 2026
"good"
Al Rakib Rayhan , Dec 20, 2025
"যারা কিনবেন কিনা ভাবছেন, আমি বলবো চোখ বন্ধ করে কিনে ফেলুন। বিয়ের আগে মাস্ট রিড বই। বিশেষ করে ছেলেদের জন্য। বিয়ের আগে ও পরে কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঠ এই বইতে পাবেন যা আপনাকে হয়তো কেউ কোনদিন বলেনি আর বলবেও না কারন আমরা নিজেরাই জানিনা অন্যকে কি জানাবো! ছেলেদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে, অভিভাবকদের সম্মতি নিয়ে স্ত্রীর ভরনপোষণ, থাকার জায়গা ও মিনিমাম কিছু মোহরানা দেওয়ার সামর্থ হলেই দ্রুত বিয়ে করে ফেলুন। ইনশাআল্লাহ।"
Meem Khan , Nov 14, 2025
"ei boi shudhu biywr age na pore porleu upokar hobe."
ধ্রুব , Jun 22, 2025
"বিয়ে নিয়ে আমাদের মধ্যে যে ফ্যান্টাসি কাজ করে সেখান থেকে এই বইটি আমাদেরকে বাস্তবতায় নিয়ে আসতে সহায়ক হবে বলে আশা করি।"
Raisul Islam Hridoy , May 17, 2025
"অসাধারণ একটা বই। সবাই নিতে পারেন।"
mdj****com , Mar 12, 2025
"অসাধারণ অসাধারণ বই সবার পড়া উচিৎ এই বই সত্যি আপনাকে বাস্তবাদী করে,, অসাধারণ এই বই আরো আগে পড়া উচিৎ ছিল"
KH Kamrul Hasan , Feb 5, 2025
"ভালাই"
880****145 , Jan 17, 2025
"খুব ভালো বই,অনেক কিছু জানতে পারবেন।অবশ্যই এই বইটা পড়া উচিত।"
Md Mominul Islam , Dec 24, 2024
"অসাধারণ একটা বই। বিয়ের আগে প্রত্যেক ছেলে মেয়ের বইটি পড়া উচিত ।"
Siraajam Binte Kamal , Dec 14, 2024
"এসএসসি, এইচএসসিদের জন্য থাকে স্পেশাল টেস্ট পেপারস। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্যও থাকে আলাদা প্রস্তুতি। চাকরি আর বিসিএসের জন্যও কতরকম সাজেশন, কতরকম বই, কত ধরণের প্রস্তুতি। তো জীবনের এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিয়ে, বিয়ের জন্য কেন আগে থেকে কোনো প্রস্তুতি থাকবে না! বিয়ের জন্যও প্রস্তুতি নেওয়া উচিত। বিয়ের পরের বাস্তবতা কেমন হবে সেসব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত। আর সেজন্য এই বইটি খুবই প্রয়োজনীয় বলা যায় বিবাহইচ্ছুক ছেলেমেয়েদের জন্য। বইয়ের ভালো ভালো রিভিউ অনেকেই অনেক আগেই দিয়ে রেখেছেন। বইটা আসলেই প্রয়োজনীয়। নিজে পড়তে পারেন অথবা বন্ধুবান্ধব কাজিনদের গিফট দিতে পারেন যারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে৷ বিয়ের শারীরিক, আর্থিক, মানসিক প্রস্তুতি, তালাকের বিধান, বিয়ের পরের পরিস্থিতি কেমন হতে পারে সেসব নিয়েই বইটি।"
Sultanul Arefin , Nov 19, 2024
"বিয়ে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে ফ্যান্টাসি চর্চা বেশি চলে। কিন্তুু বাস্তবত তার চেয়ে ব্যাপক জটিল। তবে অগ্রিম প্রস্তুতি রাখলে অনেক ক্ষয় ক্ষতি এড়ানো সম্ভব। বইয়ে বাস্তবতাকে প্রাধান্য দিয়ে বাস্তবভিত্তিক পম্হা আলোচনা করা হয়েছে। আর লেখকদ্বয়ের গোছানো লেখনী প্রশংসার দাবীদার। প্রত্যেক ভাই ও বোনদের পড়া উচিৎ। অনেক জটিলতা থেকে পরিত্রাণ পাবেন ইন শা আল্লাহ।"
Meherun Nessa , Oct 28, 2024
"kitabta vlo"
Hanifa Khatun , Oct 11, 2024
""বিয়ের আগে" বইটি তরুণ-তরুণীদের বিয়ে নামক মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিছুটা হলেও ভাবার অবকাশ দিবে।"
SHAH JALAL , Oct 6, 2024
"Marriage is the most valuable part of our life, so prepare by yourself before that."
Injamamul Haque , Sep 27, 2024
"বিয়ের প্রস্তুতি মূলক সুন্দর বই, অবিবাহিত যুবক-যুবতী সবার জন্যই দরকারী!!!"
Yeasin Arafat , Jun 22, 2024
"অনেক সুন্দর একটি বই, মাশাল্লাহ... আপনারা পড়বেন ইনশাল্লাহ আশা করি, আমি পিডিএফ পড়েছি"
Jahidul Alam Fahad , Dec 30, 2023
"অনেক সুন্দর উপাস্থপনা।"
aya****com , Sep 24, 2023
"❝বিয়ে❞ মানে কারো কাছে পবিত্র ইবাদাত, আবার কারো কাছে সামাজিক প্রথা। বিয়ে নিয়ে সবার মাঝে ফ্যান্টাসি থাকেই। তবে এই ফ্যান্টাসি যখন দ্বীনদার কারোর উপর জেঁকে বসে, তখন কিন্তু সেটা ভাববার বিষয়! জান্নাত যার চূড়ান্ত লক্ষ্য, সে কীভাবে এই দুনিয়ায় ফ্যান্টাসিতে ডুবে থাকতে পারে? 🔸বইয়ের বিষয়বস্তুঃ সব কাজের আগেই একটা প্রস্তুতি দরকার। "বিয়ে" জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাই কোনোপ্রকার প্রস্তুতি ছাড়াই কাজে নেমে পড়া বুদ্ধিমানের পরিচয় নয়। ❝বিয়ের আগে❞ বইটা আপনাকে "বাস্তব প্রস্তুতি" টাই শিখাবে। বইটা দেখতে ছোট, তবে ছোট পরিসরে সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এসেছে। মোট ১৬টা অধ্যায়ে বিষয়গুলো সুন্দরভাবে, সাবলীল ভাষায় আলোচিত হয়েছে। বিয়ের জন্য ঈমান-আমল, শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক সবধরনের প্রস্তুতির কথাই উল্লেখ রয়েছে এই বইয়ে। ফ্যান্টাসির রঙিন চশমা খুলে রেখে বাস্তবতার আয়নায় "বিয়ে" ব্যাপারটাকে এক নজর দেখে নিতে বইটা সহায়ক হবে ইন শা আল্লাহ। 🔸পাঠ অনুভূতিঃ বইটা পড়ে মনে হয়েছে, এটা আমার পড়াই উচিত ছিল। কারো বিয়ে যখনই হোক না কেন, বইটা তাকে হেল্প করবেই! কেস স্টাডির অংশটা অনেক ভালো লেগেছে। পড়ুয়া না হলে সাধারণ লেখার চেয়ে এসব ঘটনা মানুষের মাথায় গেঁথে যায় বেশি। ইতিমধ্যে বইটার শর্ট পিডিএফ কিছু পরিচিত বোনকে পাঠিয়েছি এবং হাদিয়া দেয়ারও ইচ্ছা রাখি ইন শা আল্লাহ। বইয়ের পরিসর ছোট হওয়ায় যেকোনো কাউকে হাদিয়া দেয়ার ক্ষেত্রে ব্যাপারটা আমাদের জন্য সহজ হবে, আলহামদুলিল্লাহ। 🔸বইটি কাদের জন্যঃ অবিবাহিত এবং সদ্য বিবাহিতদের জন্য পার্ফেক্ট একটা বই। তবে বিবাহিতরাও বইটা পড়ে টিপস পেতে পারেন। বিয়ের উপহার হিসেবে বইটি হতে পারে উপাদেয়। আর দুইজন বিজ্ঞ 'আলিমের প্রচেষ্টায় বইটি রচিত বলে, পড়তে গিয়ে দ্বিধাগ্রস্ত হওয়ার কারণ নেই! বিশেষ করে দ্বীনি মহলের মানুষদের এই বইটা পড়ে রাখা উচিত, যেন ফ্যান্টাসির জগৎ থেকে ফিরে আসা যায়, কিংবা ফ্যান্টাসির জগতে ভুলেও পা না দেয়া হয়। 🟣 বই পরিচিতিঃ বিয়ের আগে : ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি লেখক : মাওলানা তানজীল আরেফীন আদনান, মাওলানা মানযূরুল করীম প্রকাশনী : উমেদ প্রকাশ পৃষ্ঠা : ১২৮ মুদ্রিত মূল্য : ১৪৭৳ রিভিউ কার্টেসীঃ আমাতুর রহমান #প্রগতি_ইসলামি_বই_বুক_রিভিউ_প্রতিযোগিতা"
মোঃ আবদুল মোতালেব , Jun 22, 2023
"বই: বিয়ের আগে ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি লেখক: তানজীল আরেফীন আদনান এবং মানযুরুল কারিম মুদ্রিত মূল্য: ১৪৭ টাকা প্রকাশক: উমেদ প্রকাশ . সূচনা কথা: বিয়ে মানবজীবনের এক স্বপ্নময় উপাখ্যান। তিলতিল করে বুকের বা পাশে বেড়ে ওঠা এক স্বপ্ন। তরতরিয়ে বাড়তে থাকা স্বপ্নটি মনের অজান্তেই কখন যে ফ্যান্টাসিতে রূপ নেয়, আমরা কি তা জানি? সংসারজীবন মানেই বুঝি এক সুখী দম্পতির প্রতিচ্ছবি? অতঃপর, তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল! বিয়ের মাধ্যমে তো জীবনের এক নব সূচনা হলো! যেখানে ফ্যান্টাসি প্রতি পদে পদে কেবল হোঁচট খাওয়ার নামান্তর! . বই পর্যালোচনা: বিয়ের আগে কীরূপ হওয়া উচিত আমাদের প্রস্তুতি? পাঠক, চলুন দেখে নেই এক নজরে। . ১. গুনাহ ত্যাগপূর্বক নিজের ঈমান-আমল পরিশুদ্ধ করা। ২. দ্বীনদারিতাকে সর্বাগ্রে বিবেচনায় রেখে, কুফু মিলিয়ে বিয়ে করা। ৩. বিয়ের আগে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নেয়া। ৪. পরিবারকে মধ্যপন্থায় চালানো যাবে, এমন হালাল আয়ের ব্যবস্থা করা। ৫. বিয়ে সংক্রান্ত প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল জেনে নেয়া। ৬. বিয়ে-বিষয়ক কিছু ফ্যান্টাসি নিয়ে আলোচনা। ৭. পারিবারিক কলহ সমাধানের উপায়। . ইতি কথা : প্রিয় নবী (ﷺ) বলেন, “(মুসলিম) বান্দা যখন বিবাহ করে, তখন সে তার অর্ধেক ঈমান (দ্বীন) পূর্ণ করে, অতএব বাকী অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।” - সহীহ আল-জা-মিউস সাগীর অযিয়াদাতুহ, হাদিস নং ৬১৪৮। “বিয়ের আগে ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি” বইটি বিয়ের চিন্তায় মগ্ন নারী-পুরুষের বিবাহের জন্য বাস্তব প্রস্তুতি নিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা বইয়ের সাথে সম্পৃক্ত সকলকে উত্তম বদলা দান করুন, আমিন। . লেখা ও ছবিঃ মোঃ আবদুল মোতালেব"
Shaikot Hossain , May 21, 2023
"Everyone who is going to marry want to read this book. Alhamdulillah"
abdulla anas , May 5, 2023
"প্রচন্ডরকম বিরক্তিকর ও বাজে একটা বই 😡"
UJJAL , Apr 18, 2023
"বইর লেখাগুলো বাস্তবিক"
JAHANGIR foyez , Jan 8, 2023
"অসাধারণ বই। প্রতিটা যুবকের একবার হলেও পড়ে দেখা উচিৎ।"
RASEL Hossain siam , Nov 19, 2022
"আমি মনে করি প্রতিটি অবিবাহিত যুবকদের পড়া উচিত"
Tasmia Maliha , Nov 2, 2022
"বেশ ভালোই বই টা তবে দ্রুত বিয়ে করাই উত্তম"
Rezwan Alam , Oct 27, 2022
"বিয়ের ব্যাপারে কিছু ফিকহি মাসায়েল আছে যা সবারই জানা উচিত আর তা এই বইয়ে জানা যাবে, বিশেষ করে তালাকের মাসায়েল টা যা আমাদের সমাজের সিংহভাগ মানুষের জানা নাই আর না জানার কারনে অনেক মানুষই মনের অজান্তেই যুগের পর যুগ যিনা করেই যাচ্ছে, সাথে জন্ম নিচ্ছে নাজায়েজ সন্তান। এই উপকারী বিষয় টা বাদে এই বই পড়লে বেশিরভাগ মানুষ সঠিক সময়ে তথা বালেগ/বালেগা হলেই যে বিয়ে করতে হবে এই বিষয়ে ডিমটিভেটেড হয়ে যাবে। সুতরাং ফিকহি মাসায়েল জানতে নিজ উদ্যোগে ফার্যে আইন পরিমান ইলম অর্জন করে নেয়া উচিত আর আপাতত এসব বই জনসাধারণের না পড়াই উত্তম। বাকি টাকা আপনার কিনবেন নাকি কিনবেন না সেই সিদ্ধান্তও আপনার।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
ই বুক কি আছে
বইটি কি এখন পাওয়া যাবে
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বিয়ের আগে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: