১ম প্রকাশ, ২০২১
বিয়ে সমাচার
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | বিয়ে সমাচার |
| Author | তাবাসসুম নাজ |
| Publisher | অনুজ প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 27 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.31 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
5 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টি
Sakib , Dec 20, 2021
"#বিয়ে_সমাচার #রিভিউ ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ বিয়ে সমাচার •লেখকঃ তাবাসসুম নাজ •ধরনঃ রম্য, রোমান্টিক •প্রকাশনীঃ অনুজ প্রকাশন •প্রচ্ছদঃ মো. সাদিতউজজামান •মুদ্রিত মূল্যঃ ৩০০ •পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮ •প্রকাশকালঃ জুলাই ২০২১ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ আমার মন খারাপ হলে প্রথম প্রথম আমি বুঝতেই পারি না । মনে হতে থাকে খুব বিষণ্ণ বিষণ্ণ লাগছে । এই বিষণ্ণতা কাটানো মুহূর্তগুলো খুব অস্বস্তিকর । কারণ এই সময়ে আমি যা করি তা পরবর্তীতে মনে থাকে না । তবে মন খারাপ বিষয়টা খুবই অন্যরকম আমার কাছে । আজ আমার মন খারাপ । এই মন খারাপে আমি উপন্যাসই পড়ে ফেললাম একটা । তাও এমন একটা সময়ে যখন আমার উপন্যাস পড়া হয় না । এই মন খারাপ কাটাতে নয়, বরং উপন্যাসটা নিয়ে ভাবতে ভাবতে সময়টা কাটাতেই পড়েছি । কারণ একটা সময় গিয়ে এই সময়টা একেবারেই চলে গেলে বিষণ্ণতা এমনিতেই চলে যাবে । ♦পারিপার্শ্বিক দিকঃ বিয়ে সমাচার! পৃষ্ঠা সংখ্যা ১২৮ । আজ আমি অনেক অনেক দিন আগের মতো এই সময়ে বই পড়তে বসেছিলাম । ঠিক রাত ৮টায় পড়তে বসা বইটি পড়া শেষ হয়ে গিয়েছে ১০টায় । এখন পাঠ প্রতিক্রিয়া লিখতে বসেছি । ♦নামকরণঃ পৃথিবীতে কষ্টের পরে আনন্দ আসে । সেই আনন্দ সাময়িক হলেও মানুষ খুব করে মনে রাখে । অচেনা কাউকে দেখলেই নিজের সুখ সুখ স্মৃতিগুলো মেলে ধরে । বলতে থাকে, কত সুখে যে ছিলাম । এই সুখ সুখ মুহূর্তগুলো কেনো কাটে! বিয়ে একটা পরিবারেই যেন আনন্দের সাক্ষী । সেই বিয়েকে ঘিরে যদি বেশ অনেকগুলো বস্তু একসাথে জড়িয়ে থাকে তাহলে উপন্যাসের নাম তো এটা হবেই । বস্তুগুলো হলো–হাসি, আনন্দ, সুখ, মজা সব । ♦চরিত্র বিশ্লেষণঃ ‘বিবাহ বিভ্রাট অথবা ভালোবাসা’ উপন্যাসে চরিত্র কম ছিল বলেই বোধহয় এই উপন্যাসে এতগুলো চরিত্র ছিল । যদিও আমি চরিত্র বিশ্লেষণ করতে কেনো যেনো ভরসা পাচ্ছি না । মনে হচ্ছে পারবো না । দ্বিধান্বিত লাগছে খুব । •তপস্যাঃ তপস্যার প্রথম দিকের বিষণ্ণতার মুহূর্তগুলো আমাকে আরো বেশি করে ছুঁয়েছে । মনে হয়েছে খুবই গভীর একটা চরিত্র । যে তার জীবনকে বিভিন্ন খাতে বইয়ে দিতে চেয়েছে । নিজের জীবনের উপস্থিতি নিজের মাধ্যমেই গড়ে নিতে চেয়েছে । নিজের মধ্যে আত্মসম্মানবোধটা বেশি । যেটা আমার ভালো লেগেছে । •রাইনঃ হাস্যোজ্জ্বল একজন মানুষ । বন্ধুভাবাপন্ন সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতে পারে । তার উপস্থিতির কিছু কিছু বিষয়ে আমার খুব ভালো লেগেছে । বিশেষ করে একটা কথা না বললেই নয় । তার যতগুলো গান গাওয়ার মুহূর্ত ছিল । প্রতিটি গানে আমি খুবই আনন্দ পেয়েছি । ভালো লাগার মতো আনন্দ । •মেঘনাঃ মেঘনাকে বিশ্লেষণ করলে সবার আগে যেটা আসে সেটা হলো এত ভালো বন্ধু পৃথিবীতে থাকা খুবই দরকার । যারা বন্ধুকে বুঝে । বন্ধুর কষ্টগুলোকে সরিয়ে দিয়ে আনন্দের সাক্ষী করতে চায় । এটাই সবথেকে ভালো গুণ ওর জন্য । তাছাড়া একটু রাগী, একটু যা ইচ্ছা তা বলে ফেলে স্বভাবের । কিন্তু সবই ভালো দিকের । •নদী রহমানঃ পৃথিবীতে সব দায়িত্ব যখন নিজের ওপরে চলে আসে তখন এক, শক্ত হাতে সব ধরে রাখতে হয় । সেটা তিনি অসাধারণ ভাবে করে রেখেছেন । তাই বোধহয় একটু কড়া স্বভাবের হয়ে পড়েছিলেন । কিন্তু দুই, সাথে সাথে বন্ধুত্বের মতো সম্পর্কটাও বিরাজ করে রেখেছেন যেটাও ভালো করে দরকার ছিল পরিবারের স্বার্থে । এই দুইয়ের মিশেলে তাকে তাই মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটা সেটা ভালো লেগেছে । ♦প্রিয় চরিত্রঃ যখন সব চরিত্রগুলো মনের মধ্যে সুখ সুখ মুহূর্ত দেয় তখন আসলে প্রিয় চরিত্রগুলো নিয়ে ভাবতে দ্বিধায় পড়ে যেতে হয় । মনে হতে থাকে, এ তো ভীষণ সমস্যা হলো । কাকে প্রিয় চরিত্র বলবো । আমার এখন এই অবস্থা । তবুও উপন্যাসের শুরুটা যাকে দিয়ে তাকেই প্রিয় চরিত্র বলি বরং । ওই বিষণ্ণ বিষণ্ণ মুহূর্তগুলোই যেন সব শেষ করে দিলো । মনে করিয়ে দিলো তপস্যাই প্রিয় চরিত্র হোক নাহয় । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √লেখক তাবাসসুম নাজ আপুর লেখা আমার পড়া এটা দ্বিতীয় উপন্যাস । এর আগে ‘বিবাহ বিভ্রাট অথবা ভালোবাসা’ পড়েছিলাম । আর আজকে এটা । এত এত বিয়ে বিয়ে মুহূর্তে তাই আগেরটা যখন পড়েছিলাম তখন আমি লেখকের লেখার সাথে তার লেখা আগে পড়িনি বলে তুলনায় যেতে পারিনি । হয়তোবা বুঝাতেও পারিনি কোনটা ভালো ছিল । এটা পড়ে বোধহয় এখন লিখে কিছুটা বুঝাতে পারবো । √বিয়ে সমাচার! এর প্রতি পরতে পরতে যেনো এক আদ্যোপান্ত সুখ সুখ গল্প । মানে চারদিকে পৃথিবীতে যেন সুখ সুখ ছড়িয়ে ছড়িয়ে পড়ছে । সর্বত্র মনে হচ্ছিল আনন্দ আনন্দ ভাব । মাঝে মাঝে আমার মনে হচ্ছিল বোধহয় উপন্যাসটাকে জড়িয়ে ধরলেই আমি খিলখিলিয়ে হাসিটা বোধহয় শুনতে পারবো । হঠাৎ মনে হচ্ছিল এই বুঝি নতুন চরিত্রের আগমনে সুখ সুখ গল্পটায় বিষাদ ছড়াবে । কিন্তু না । তা হয়নি । আনন্দ, তা যেন আরো বেশি করে ছড়িয়ে দিয়েছে । এই বিষয়গুলো থেকে লেখক খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । আজকের উপন্যাসের সবথেকে সুন্দর বিষয়টা ছিল লেখক খুব সরল সোজা ভাবে শব্দ ব্যবহার করে উপন্যাসটিকে জীবনধারায় চলার পথে বসিয়ে দিয়েছেন । যেন নিজেরাই চলে নেয় একটা নির্দিষ্ট গতিপথ ধরে । বিয়ে সমাচার পড়ে আমি আসলে খুবই তারজন্য আনন্দ পেয়েছি । সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটা হলো জীবনধারার সাথে ব্যাকগ্রাউন্ড একসাথে এক সুতায় রাখা । সেটা খুবই ভালো লেগেছে । √উপন্যাসের জীবনধারায় যখন চরিত্ররা নিজেদের মতো করে চলাফেরা করতে থাকে তখন বোঝা যায় যে এই উপন্যাসের জীবনধারার সাথে চরিত্রগুলো খাপ খাইয়ে নিতে পারলো তো! নিতে পারলে তো হয়েই গেল । উপন্যাস সফল, এবং সম্পূর্ণ ভাবে সেরা হয়ে গেল । এখানে বিষয়টা কঠিন । যেহেতু আদ্যোপান্ত সুখ সুখ রোমান্টিক উপন্যাস এখানে তাই প্রতিটি চরিত্র স্বভাবতই তাদের উপস্থিতিতে আনন্দই রাখবে । তাদের সংলাপ, মনোযোগ সব আনন্দময় হবে । কিন্তু এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে সমস্যা হয়ে যেতে পারে । মোড়টাই ঘুরিয়ে দেয় । যদিও বিয়ে সমাচারে আমার যথাযথ লেগেছে । আমি তো বোধহয় একটা সময় পরে উপন্যাস শেষ করার কয়েক পৃষ্ঠা আগেই বলেছি, ইশ, উপন্যাসটা কি ভালো । কি সুন্দর জীবন আমাদের । ♦প্রিয় অংশঃ যখন একটা উপন্যাসেই পুরোটাই প্রিয়, তখন প্রিয় অংশ ভাবতে গেলে চিন্তায় পড়ে যেতে হয় । আরো ভাবনা চিন্তা করে বসাতে হয় এটাকে প্রিয় অংশ বলি! তারপর আবার ভেবে ভেবে বের করতে হয়, ইশ্ এটার থেকেও তো প্রিয় অংশ ওটা ছিল । তারপর হঠাৎ করে মনে হয় ইশ্ একটা কষ্ট কষ্ট মুহূর্ত থাকতো না হয় । তাহলে আরো প্রিয় অংশ বুঝতে পারতাম বেশ করে । তবে ২৭ পৃষ্ঠা আমার প্রথম প্রিয় অংশ বলাই যায় । এই মুহূর্তে মনে হয়েছিল ওটা বোধহয় বেশ ভালো লেগেছে আমার । তারপরে আরেকটা প্রিয় অংশ এসেছে ৯০ পৃষ্ঠায় । এটা বোধহয় অসাধারণ ছিল । এত আনন্দ পেয়েছি এই অংশের পর্বটা পড়ে । তারপরে ১১৭ পৃষ্ঠার অংশটায় আরো হেসেছি চোখে মুখে । আচ্ছা অতি আনন্দে মানুষ হাসে, আবার কাঁদেও! কিন্তু আমি উপন্যাস পড়ে হাসি তো বটেই কিন্তু কাঁদি না । হয়তো একেবারেই অদ্ভুত মাঝে মাঝে চোখ ছলছল করে ওঠে । আজকে কি হলো আমি জানি না । আবারও সেই ছলছল করে উঠলো । আমি বোধহয় নিজের কাছেই নিজে অপ্রস্তুত হয়ে পড়লাম ১২৬ পৃষ্ঠায় । যদিও ছলছল ভাবটা কেটেই গেল । ♦অন্যান্য বিষয়ঃ √প্রচ্ছদঃ সাদিত ভাইয়ার করা প্রতিটি প্রচ্ছদ দেখে আমি একটা জিনিস মনে মনে ভাবতে বসে যাই । এবং এটা কোনো উপন্যাস পড়ার আগেই । তাই বোধহয় উপন্যাসটা কেমন, কি নিয়ে তৈরি, কোন ধরনের উপন্যাস তা ভাবার সময় থাকে না । ভাবনাটা হয় এ রকম–একটা মানুষ, মানুষের জীবনের প্রতিটি পথচলা, ছোট ছোট বিষয়কে, সূক্ষ্ম সূক্ষ্ম মুহূর্তকে এত সুন্দর করে কিভাবে ফুটিয়ে তুলে । আমি বুঝতে পারি না । উপন্যাসটা পড়ার শেষে বোধহয় বুঝতে পারি কত সুন্দর করে প্রচ্ছদটা সাজানো হয়েছে । √প্রকাশনীঃ ইদানিংকালে অনুজ প্রকাশন এবং এশিয়া পাবলিকেশন্স অসাধারণ কিছু কাজ উপহার দিচ্ছে আমাদের । আমি তাদের উপন্যাস এর আগেও পড়েছি । তাদের পোস্ট প্রোডাকশন আমার এরমধ্যেই ভালো লেগেছে । মনে হয়েছে আমার কাছে চেনা হিসেবে নতুন হিসেবে আমার সামনে পড়লেও কি সুন্দর ভাবে তারা কাজ করছে । পৃষ্ঠা বাইন্ডিং অসাধারণ ভাবে করা হয়েছে । টাইপিং মিস্টেক তেমন একটা নেই-ই বলতে গেলে । সবথেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো পৃষ্ঠা । পৃষ্ঠাগুলো এত ঝরঝরে যে ভালো লেগেছে আমার । ♦লেখক প্রসঙ্গেঃ ঐ যে বললাম একটু আগে । আমি তো পুরো উপন্যাস শেষ করার কয়েক পৃষ্ঠা আগেই ভেবে ফেলেছিলাম ইশ, এই উপন্যাসটা কত ভালো! কত সুন্দর । এই ভেবে ফেলা কারণে আবার মনে হয়েছিল, ইশ্ ভাবনাচিন্তা কেনো আমি বন্ধ করছি না । সত্যিই করতে পারিনি । যে কারণে সেই পৃষ্ঠা আমার দুইবার পড়তে হয়েছিল । লেখক তাবাসসুম নাজ আপুর নাম আমি বোধহয় দেখেছিলাম প্রচ্ছদশিল্পী সাদিত ভাইয়ের প্রোফাইলে । কোনো একটা প্রচ্ছদ করেছিলেন । প্রচ্ছদটা দেখেই আমার এত ভালো লেগেছিল । যদিও তখনই লেখকের লেখার ব্যাপারে আমার কোনো ধারণা নেই । তার অনেক অনেক দিন পরে আমি বিয়ে সমাচার এর প্রচ্ছদ দেখেছিলাম । এবং তারও অনেকদিন পরে এটা কিনতে মনস্থির করলাম । কিন্তু দেখা গেল কোনো একটা কারণে ‘বিবাহ বিভ্রাট অথবা ভালোবাসা’ আগে অর্ডার করতে হলো । যদিও পরে একসাথেই ‘বিয়ে সমাচার’ ও অর্ডার করেছিলাম । তবে আমি প্রকাশ হওয়ার হিসেবে ‘বিয়ে সমাচার’ আগে পড়তে না পেরে ‘বিবাহ বিভ্রাট অথবা ভালোবাসা’ পড়েছিলাম । এখন মনে হচ্ছে শেষটা ভালোভাবে করতে পেরে আমি আনন্দিত । এই উপন্যাসটি মুহূর্তগুলোকে আরো বিস্তারিত ভাবে ফুটিয়ে তুলে সবথেকে ভালো লাগিয়েছে । এবং এই উপন্যাসটিই যেন লেখকের পরের কোনো উপন্যাস পড়ার জন্য আমাকে আগ্রহী করে তুলেছে । এবং এই যে সরল সোজা ভাষায় এত সুন্দর করে জীবনধারা বইয়ে নিয়ে যাওয়া, চরিত্রগুলোর মধ্যে ঠিকঠাক ভাবে গড়ে তোলা এত সুন্দর করে তা লেখক ফুটিয়ে তুলেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে । এবং এটা থেকেই আমি যেন লেখক তাবাসসুম নাজ আপুর ভক্ত পাঠক হিসেবে ভক্ত হয়ে গিয়েছি । লেখকের অন্তত এই ধরনের উপন্যাসে আমি মুগ্ধতা খুঁজে পেয়েছি । ♦উপসংহারঃ বিষণ্ণতা নিয়ে উপন্যাসটা পড়া শুরু করেছিলাম । আমি জানি না আমার বিষণ্ণতা কেটেছে কিনা । হয়তো পাঠ প্রতিক্রিয়া লিখে তা শেষ করে তারপরে বুঝতে পারবো । কিন্তু মনে হয় এত এত সুখ, আনন্দ যেখানে বিরাজ করে তার সাক্ষী হতে পেরে এখন বিষণ্ণ ভাবটা থাকবে না আমার । কিন্তু যদি থাকে কি হবে, তা জানি না । আবার হয়তো একটা উপন্যাস নিয়ে বসবো, সেটার দিকে তাকিয়ে থাকবো । পাঠক মনের বিষণ্ণতা এভাবেই কেটে যায় । পড়ায়, আর বই দেখতে থাকায় । তবুও এই উপন্যাস পড়লে মনে হয় জীবন সুন্দর, পৃথিবীও । এত সুন্দর পৃথিবীতে বিষণ্ণতা হবেই । সেই বিষণ্ণতাকে এভাবেই সুখ সুখ মুহূর্ত, আনন্দ আনন্দ আর হাসির মিছিলে পড়া উপন্যাসের মতো করেই বলতে হবে জীবন তো এরকমই । শুধু আনন্দময় তাই না! পরের উপন্যাস পড়ার জন্যে অপেক্ষায় বসে রইলাম, হয়তো নিজের জন্যেই!"
Monsur Ahmed , Sep 13, 2021
"খুব সুন্দর উপন্যাস বই।"
Quazi Naveed , Jul 11, 2021
"বিয়ে সমাচার রিভিউঃ অনেক দিন পর এতো এতো এতো ভালো একটা বই পরলাম।একদম আমার মনের মতো গল্প টা।গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত একটা উত্তেজনা'র মধ্যে ছিলাম।সব গুলা চরিত্র একদম অনুভব করেছি। মাঝে মাঝে হাসতে হাসতে দিশেহারা অবস্থা হয়েছে।এতো আবেগ ছিলো পুরো টা গল্পে!!যারা বই টা পড়েন নাই এখনো আমি রেকমেন্ড করছি পড়ার জন্য। Tabassum Naz আপু'র জন্য শুভ কামনা থাকলো।"
অনুজ প্রকাশন , Jul 5, 2021
"আপু অসাধারন লেখেক। বইটি ভাল হয়েছে।আশা করি সবার ভাল লাগবে।ইনশাআল্লাহ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বিয়ে সমাচার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: