হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
বিষাদ সিন্ধু - মীর মশাররফ হোসেন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

পুনমুদ্রণ, ২০১৭

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বিষাদ সিন্ধু

12 Ratings | 5 Reviews
TK. 195 TK. 300 -35% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

Title বিষাদ সিন্ধু
Author মীর মশাররফ হোসেন
Publisher সোলেমানিয়া বুক হাউস
Edition পুনমুদ্রণ, ২০১৭
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 381
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.43 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.42

12 Ratings and 5 Reviews

★★★★★
5
★★★★☆
7
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৫টি
880****326

880****326 , Jul 5, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"দাম হিসেবে অনেক ভালো বই টা"

jifat hossen babu

jifat hossen babu , Oct 25, 2019

★ ★ ★ ★ ★

"বাংলা সাহিত্যে বিশিষ্ট ঔপন্যাসিক,নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস "বিষাদসিন্ধু" তাঁর শ্রেষ্ঠ রচনা ।তার এই অসাধারন রচনাটি পড়তে যেমন মর্মান্তিক লাগে তেমন ভালও লাগে। বিষাদ-সিন্ধুর মূল বিষয়বস্ত্ত হচ্ছে- হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ঘটনাসমূহ। অবশ্য ইমাম হোসেনের মৃত্যুর ফলে যে সকল ঘটনা ঘটেছিল তারও বর্ণনা রয়েছে এ গ্রন্থে। বিষাদ-সিন্ধু উপন্যাসের প্রধান চরিত্রগুলির সন্ধান ইতিহাসে পাওয়া যায়, কিন্তু কোনো কোনো অপ্রধান চরিত্রের উল্লেখ বা সন্ধান ঐতিহাসিক কোনো গ্রন্থে পাওয়া যায় না। কিন্তু গবেষকের সিদ্ধান্ত- ‘যেহেতু ইতিহাসের ওপর ভিত্তি করেই এই গ্রন্থ রচিত হয়েছে, সুতরাং এটিকে ঐতিহাসিক উপন্যাস বলা যায়।’ এতে একই সঙ্গে উপন্যাসের চরিত্রচিত্রণ, মানবজীবনের দুঃখ-যন্ত্রণা, হিংসা-বিদ্বেষ ইত্যাদি যেমন চিত্রিত হয়েছে তেমনি ইতিহাসের পটভূমিকায় সিংহাসন নিয়ে দ্বন্দ্ব, সংগ্রাম, রক্তপাত, হত্যাকান্ড ইত্যাদি বর্ণিত হয়েছে। সারকথা বিষাদ-সিন্ধুতে বর্ণিত ইতিহাসের চরিত্র ও ইতিহাসের লক্ষণকে প্রত্যক্ষ করে গবেষক একে ঐতিহাসিক উপন্যাসের মর্যাদা দিতে দ্বিধা করেননি। তবে এতে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যেগুলো ইতিহাসের আলোকে বিচার করা চলে না। এমনকি বাস্তব জীবনেও সেগুলির অস্তিত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করা চলে, যেমন-কিছু অতিপ্রাকৃত ঘটনা, এগুলির কোনোটির উৎপত্তি ধর্মীয় বিশ্বাসে, আবার কোনটির উৎপত্তি ঐন্দ্রজালিক শক্তিতে ও আস্থায়।"

A MAHMUD

A MAHMUD , Oct 14, 2019

★ ★ ★ ★ ★

"মীর মশাররফ হোসেনের (১৮৪৭-১৯১১) বিষাদ-সিন্ধু (১৮৯১) বাংলা উপন্যাসসাহিত্যের ধারায় এক কালজয়ী সৃষ্টিকর্ম। শতবর্ষেরও অধিককাল পূর্বে প্রকাশিত এই উপন্যাস এখনো বাংলাভাষী সাহিত্য পিপাসুদের কাছে একটি অনুপম গ্রন্থ হিশেবে বিবেচিত। বাংলা সাহিত্যের ইতিহাসে যে-সব গ্রন্থ জনপ্রিয়তায় শতাব্দীর সীমা অতিক্রম করেছে, বিষাদ-সিন্ধু নিঃসন্দেহে তার অন্যতম। হিজরি ৬১ সালের মহরম মাসে সংঘটিত কারবালার মর্মন্তুদ কাহিনী অবলম্বনে রচিত হয়েছে বিষাদ-সিন্ধু উপন্যাস। ঔপন্যাসিক হিশেবে মীর মশাররফ হোসেনের স্বাতন্ত্র্য এই যে, সাংস্কৃতিক ক্ষেত্রে অনুন্নত মুসলিমসমাজ থেকে আবির্ভূত হওয়া সত্ত্বেও প্রথম থেকেই তিনি সৃজনশীল সাহিত্যের মানবতাবাদী মৌল ধারাটির সঙ্গে নিজেকে সংযুক্ত করতে সক্ষম হয়েছেন। বিষাদ-সিন্ধু উপন্যাসের বিষয়স্বাতন্ত্র্য ও শিল্পচারিত্র্য পর্যালোচনা করলে এ-সত্যই আমাদের কাছে প্রতীয়মান হয়। বিষাদ-সিন্ধু, যথার্থ অর্থেই, বাংলা উপন্যাসের ধারায় এক স্বতন্ত্র, অনুপম ও অনতিক্রান্ত উপন্যাস। মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধুর মূল বিষয়বস্ত্ত হচ্ছে- হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ঘটনাসমূহ। অবশ্য ইমাম হোসেনের মৃত্যুর ফলে যে সকল ঘটনা ঘটেছিল তারও বর্ণনা রয়েছে এ গ্রন্থে। বিষাদ-সিন্ধু উপন্যাসের প্রধান চরিত্রগুলির সন্ধান ইতিহাসে পাওয়া যায়, কিন্তু কোনো কোনো অপ্রধান চরিত্রের উল্লেখ বা সন্ধান ঐতিহাসিক কোনো গ্রন্থে পাওয়া যায় না। কিন্তু গবেষকের সিদ্ধান্ত- ‘যেহেতু ইতিহাসের ওপর ভিত্তি করেই এই গ্রন্থ রচিত হয়েছে, সুতরাং এটিকে ঐতিহাসিক উপন্যাস বলা যায়।’ এতে একই সঙ্গে উপন্যাসের চরিত্রচিত্রণ, মানবজীবনের দুঃখ-যন্ত্রণা, হিংসা-বিদ্বেষ ইত্যাদি যেমন চিত্রিত হয়েছে তেমনি ইতিহাসের পটভূমিকায় সিংহাসন নিয়ে দ্বন্দ্ব, সংগ্রাম, রক্তপাত, হত্যাকান্ড ইত্যাদি বর্ণিত হয়েছে। সারকথা বিষাদ-সিন্ধুতে বর্ণিত ইতিহাসের চরিত্র ও ইতিহাসের লক্ষণকে প্রত্যক্ষ করে গবেষক একে ঐতিহাসিক উপন্যাসের মর্যাদা দিতে দ্বিধা করেননি। তবে এতে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যেগুলো ইতিহাসের আলোকে বিচার করা চলে না। এমনকি বাস্তব জীবনেও সেগুলির অস্তিত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করা চলে, যেমন-কিছু অতিপ্রাকৃত ঘটনা, এগুলির কোনোটির উৎপত্তি ধর্মীয় বিশ্বাসে, আবার কোনটির উৎপত্তি ঐন্দ্রজালিক শক্তিতে ও আস্থায়। কাহিনী-উৎস যা-ই হোক, ইতিহাসের সত্যকে মহাকাব্যিক বিশালতায় রূপদান করার মধ্যেই মীর মশাররফ হোসেনের ব্যতিক্রমী শিল্পচেতনার পরিচয় সুপরিস্ফুট। ইতিহাসের সত্যকে শিল্পের সত্যে রূপান্তরণের কারণেই তিনি অর্জন করেছেন কালোত্তীর্ণ সিদ্ধি। এই উপন্যাসে, মীর মশাররফ হোসেন, ইতিহাসকে অবলম্বন করে নির্মাণ করেছন মানবিক-সম্ভাবনার শাশ্বত শব্দভাষ্য—এখানে তিনি ‘ইতিহাসের দাস নন, শিল্পের বশ’। পুঁথিসাহিত্যকেন্দ্রিক ইতিহাস-অবলম্বী বিষাদ-সিন্ধু স্রষ্টার ব্যতিক্রমী প্রতিভার স্পর্শে এভাবে হয়ে উঠেছে মানবিক মহিমা ও সম্ভাবনার শব্দ-প্রতিমা।"

Md. Jiabul Karim

Md. Jiabul Karim , Sep 29, 2019

★ ★ ★ ★ ★

"মাইকেল মধুসূদন দত্ত তাঁর একটি চিঠিতে কারবালার কাহিনীর মহাকাব্যিক সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত করেছিলেন। মুহম্মদ আব্দুল হাই ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (১৯৫৬) গ্রন্থে বলেছেন, ‘‘বাংলা সাহিত্যে ‘বিষাদ সিন্ধু’ অভিনব সৃষ্টি- একাধারে ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস ও গদ্য মহাকাব্য।’’ যদিও মীর সাহেব মহাকাব্য রচনা করেননি, ‘তবুও এ কথা অনস্বীকার্য যে ‘বিষাদ সিন্ধু’র পরিকল্পনায় দৈনন্দিন তুচ্ছতার অতীত মহাকাব্যিক দৃষ্টিভঙ্গির উপস্থিতি একেবারে দুর্লক্ষ্য নয়। সমকালীন মুসলিম সাহিত্য প্রয়াসের প্রবণতা ও শৈলী বিচারে মশাররফ হোসেনের এই কৃতী নিঃসন্দেহে বিশ্লেষণের দাবি রাখে’’ (কথা ও কবিতা : আবু হেনা মোস্তফা কামাল, ১৯৮২)।"

Safikul Islam Jihad

Safikul Islam Jihad , May 11, 2019

★ ★ ★ ★ ★

"অনেক ভালো লাগলো উপন্যাসটা পড়ে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
বিষাদ সিন্ধু
একটু পড়ে দেখুন
বিষাদ সিন্ধু মীর মশাররফ হোসেন
কোনো রেটিং নেই
TK. 550 -14% OFF
TK. 473
ছোটদের মহানবি
একটু পড়ে দেখুন
ছোটদের মহানবি মীর মশাররফ হোসেন
(2)
TK. 130 -30% OFF
TK. 91
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বিষাদ সিন্ধু" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বিষাদ সিন্ধু পাতা: 1 / 9
পাতা 2
বিষাদ সিন্ধু পাতা: 2 / 9
পাতা 3
বিষাদ সিন্ধু পাতা: 3 / 9
পাতা 4
বিষাদ সিন্ধু পাতা: 4 / 9
পাতা 5
বিষাদ সিন্ধু পাতা: 5 / 9
পাতা 6
বিষাদ সিন্ধু পাতা: 6 / 9
পাতা 7
বিষাদ সিন্ধু পাতা: 7 / 9
পাতা 8
বিষাদ সিন্ধু পাতা: 8 / 9
পাতা 9
বিষাদ সিন্ধু পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।