প্রগতি - PROGOTY
বিচিত্রবিধ বিচার বিবেচনা - যতীন সরকার এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় মুদ্রণ, ২০২৫

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বিচিত্রবিধ বিচার বিবেচনা

1 Ratings | 1 Reviews
TK. 439 TK. 500 -12% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাজনীতি যতীন সরকারের প্রবন্ধের মূল বিষয়বস্তু হলেও এই গ্রন্থের প্রবন্ধগুলোতে তিনি বিশ্লেষণী আলোতে বিচার করেছেন ভাষা, ধর্ম, ব্যক্তিত্ব...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাজনীতি যতীন সরকারের প্রবন্ধের মূল বিষয়বস্তু হলেও এই গ্রন্থের প্রবন্ধগুলোতে তিনি বিশ্লেষণী আলোতে বিচার করেছেন ভাষা, ধর্ম, ব্যক্তিত্ব এবং ইতিহাসের বহুমাত্রি
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title বিচিত্রবিধ বিচার বিবেচনা
Author যতীন সরকার
Publisher ভূমিকা
Edition ২য় মুদ্রণ, ২০২৫
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 240
Country বাংলাদেশ
Language বাংলা
Category প্রবন্ধ
Weight 0.39 Kg
ISBN 9847028902302
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

1 Ratings and 1 Reviews

★★★★★
1
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
Jahan-E-Noor

Jahan-E-Noor , Apr 22, 2013

★ ★ ★ ★ ★

"যে নজরুলকে একসময় প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা ‘কাফের’, ‘বিধর্মী’ আখ্যায়িত করে ফতোয়া দিয়েছিলেন, তাঁরাই আবার ঘটনাচক্রে তাঁকে খাঁটি মুসলমান কবি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উঠেপড়ে লেগেছিলেন। নজরুলের জীবদ্দশায় যখন তাঁর বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠে, তখন তিনি নিজে বলেছিলেন, ‘যাঁরা মনে করেন আমি ইসলামের বিরুদ্ধবাদী বা তাঁর সত্যের বিরুদ্ধে বিদ্রোহ করছি, তাঁরা অনর্থক এ ভুল করেন। ইসলামের নামে যেসব কুসংস্কার, মিথ্যা আবর্জনা স্তূপীকৃত হয়ে উঠেছে, তাকে ইসলাম বলে না মানা কি ইসলামের বিরুদ্ধে অভিযান?’ কাজী নজরুল ইসলাম বিদ্রোহ করেছিলেন সব ধরনের অন্যায়-অত্যাচার আর ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে। সমকালে তাঁকে নিয়ে নানা বিপরীতমুখী কথা উঠলেও একসময় তাঁর প্রকৃত স্বরূপ হয়ে ওঠে সাম্যবাদী ও বিদ্রোহী। বাংলা ভাষার যে গীতলতা, সাংগীতিকতা, নজরুলের আবির্ভাবের পূর্বে সেটাকেই তার প্রধান বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু নজরুল তাঁর রচনার মাধ্যমে এই ভাষার অগ্নিমূর্তির রূপটি বের করে আনেন। বস্তুত, বিদ্রোহী কবিতাটি রচিত হওয়ার আগে বাংলা ভাষার এ রকম তেজস্বী ভঙ্গি কল্পনাতীত ছিল। শান্তশিষ্ট গ্রাম্য বালিকার মতোই ছিল তার চলন। কাজী নজরুল ইসলাম তাঁর জীবন ও সাহিত্যকে পৃথকভাবে দেখেননি। সাহিত্যচর্চা ছিল তাঁর যাপনেরই অনুষঙ্গ। শক্তিমান প্রাবন্ধিক যতীন সরকার নজরুলের জীবন ও সাহিত্যকে চিহ্নিত করেছেন একজন অনুসন্ধানী বিশ্লেষকের চোখ দিয়ে। কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা বেশ কয়েকটি প্রবন্ধ স্থান পেয়েছে এই বিচিত্রবিধ বিচার বিবেচনা বইয়ের। নজরুল সম্পর্কে নির্মোহ মূল্যায়নের জন্য প্রবন্ধগুলো গুরুত্বপূর্ণ। যতীন সরকারের প্রবন্ধের অন্যতম বৈশিষ্ট্য হলো এর সহজবোধ্যতা, যে কারণে সব শ্রেণীর পাঠকই তাঁর লেখা থেকে লাভবান হতে পারেন। বিচিত্রবিধ বিচার বিবেচনা বইয়ে নানা বিষয়ে মোট ২৬টি প্রবন্ধ স্থান পেয়েছে। বাংলা ও সংস্কৃত ভাষার মধ্যকার সম্পর্ক নিয়ে চমৎকার দুটো প্রবন্ধ রয়েছে প্রথমেই। লেখক সেখানে দেখান প্রতিক্রিয়াশীল পাকিস্তানি শাসকগোষ্ঠী কীভাবে এই সম্পর্ককে রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিবেচনায় জাহির করে। অবশ্য তাদের সেই হাস্যকর প্রচেষ্টা শেষ পর্যন্ত টেকে না। বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীকে নিয়ে নাতিদীর্ঘ রচনাটিও বেশ তথ্যপূর্ণ ও চমকপ্রদ। ময়মনসিংহের এই জনপ্রিয় কবির অনেক অজানা গল্প লেখক আমাদের সামনে তুলে ধরেন। চন্দ্রাবতী ময়মনসিংহের পূর্বভাগে এমন পরিচিত ছিলেন যে তাঁকে সর্বসাধারণের প্রাণের কবি বলা হতো। অথচ তথাকথিত শিক্ষিত সমাজের মানুষ অনেক দিন পর্যন্ত এই কবির কোনো খোঁজখবরই রাখতেন না। ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: মধ্যবিত্তের আত্মসমালোচনা’ প্রবন্ধে লেখক স্বাধীনতা-পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের মুক্তিযুদ্ধ নিয়ে নানাবিধ ধারণা ও উপলব্ধি তুলে ধরেছেন। স্বাধীনতাবিরোধী শক্তির কার্যকলাপ, বিভিন্ন সময়ে তাদের ভূমিকা এবং এসবের সমান্তরালে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সক্রিয়তার রূপরেখাটি চিহ্নিত করেছেন তিনি। ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধই মুক্তিযুদ্ধ’ শিরোনামের প্রবন্ধটি সংক্ষিপ্তাকারের হলেও এর বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। সারা পৃথিবীতে শান্তিকামী মানুষের আসল শত্রুমিত্র যে সাম্রাজ্যবাদী শক্তি, লেখক তারই স্বরূপটি উন্মোচন করেছেন এখানে। ‘কম্যুনিস্ট থেকে রিয়ালিস্ট’ প্রবন্ধে এ দেশের কমিউনিস্টদের বস্তুনিষ্ঠ সমালোচনা করেছেন লেখক। তাদের দৃষ্টিভঙ্গি এবং কাজের ফারাক, সেই সঙ্গে প্রকৃত অবস্থা উপলব্ধিতে তাদের ব্যর্থতা আলোচিত হয়েছে এখানে। লেখক দেখান একটি গণতান্ত্রিক শক্তি কীভাবে ক্ষমতা গ্রহণের পর স্বৈরাচারী শক্তিতে পাল্টে যায়। তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসের বিশ্লেষণ এবং তার নিষিদ্ধ হওয়ার বাস্তবতা নিয়ে লেখা প্রবন্ধটি আমাদের নানামুখী চিন্তার জায়গাটা প্রসারিত করে, একই ঘটনা পৃথকভাবে ভাবতে উৎসাহিত করে। রাষ্ট্র কর্তৃক একজন লেখকের ওপর আরোপিত সেন্সরের বিষয়টি কতটা যৌক্তিক এবং লেখকের প্রকৃত স্বাধীনতা কেমন হওয়া উচিত, তারই একটি দিকনির্দেশনা এ লেখাটি। তবে সব ক্ষেত্রেই যতীন সরকারের বিশ্লেষণী ভঙ্গি, অনুসন্ধানী দৃষ্টি ও যৌক্তিক শৃঙ্খলা পাঠকের চিন্তাকে উসকে দেয়। ভাষাভঙ্গির সহজতার কারণে জটিলতম বিষয়ও উপভোগ্য করে তোলেন এই শক্তিমান প্রাবন্ধিক।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১
একটু পড়ে দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
(4)
TK. 320 -35% OFF
TK. 208
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
(1)
TK. 400 -35% OFF
TK. 260
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি
একটু পড়ে দেখুন
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি মাওলানা আবদুল্লাহ নাজীব
(1)
TK. 150 -0% OFF
TK. 150
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত)
একটু পড়ে দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত) হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কোনো রেটিং নেই
TK. 450 -35% OFF
TK. 293
গবেষণা ৩৬০°
একটু পড়ে দেখুন
গবেষণা ৩৬০° হাসিবুল হাসান
কোনো রেটিং নেই
TK. 400 -6% OFF
TK. 378
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে)
একটু পড়ে দেখুন
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে) হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কোনো রেটিং নেই
TK. 1,170 -35% OFF
TK. 761
গল্পে গল্পে ব্যাকরণ
একটু পড়ে দেখুন
গল্পে গল্পে ব্যাকরণ যতীন সরকার
(6)
TK. 200 -11% OFF
TK. 179
ব্যাকরণের ভয় অকারণ
একটু পড়ে দেখুন
ব্যাকরণের ভয় অকারণ যতীন সরকার
(5)
TK. 350 -20% OFF
TK. 280

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বিচিত্রবিধ বিচার বিবেচনা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বিচিত্রবিধ বিচার বিবেচনা পাতা: 1 / 5
পাতা 2
বিচিত্রবিধ বিচার বিবেচনা পাতা: 2 / 5
পাতা 3
বিচিত্রবিধ বিচার বিবেচনা পাতা: 3 / 5
পাতা 4
বিচিত্রবিধ বিচার বিবেচনা পাতা: 4 / 5
পাতা 5
বিচিত্রবিধ বিচার বিবেচনা পাতা: 5 / 5
পাতা / 5
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

হোম
0
কার্ট
অফার সাইন ইন