হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
বহুব্রীহি - হুমায়ূন আহমেদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২৩তম মুদ্রণ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বহুব্রীহি

124 Ratings | 30 Reviews
TK. 344 TK. 400 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আমার নাটক এবং সিনেমার গল্পটা আগে লেখি। সেখান থেকে চিত্রনাট্য তৈরি করে নাটক বা সিনেমা বানাই। একমাত্র ব্যতিক্রম বহুব্রীহি। আগে নাটক বানিয়ে সেখান থেকে উপন্যাস লেখা...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আমার নাটক এবং সিনেমার গল্পটা আগে লেখি। সেখান থেকে চিত্রনাট্য তৈরি করে নাটক বা সিনেমা বানাই। একমাত্র ব্যতিক্রম বহুব্রীহি। আগে নাটক বানিয়ে সেখান থেকে উপন্যাস লেখা। কেউ কেউ নামকরণের ক
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title বহুব্রীহি
Author হুমায়ূন আহমেদ
Publisher আফসার ব্রাদার্স
Edition ২৩তম মুদ্রণ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 192
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.41 Kg
ISBN 9847016600272
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.78

124 Ratings and 30 Reviews

★★★★★
99
★★★★☆
23
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩০টি
Anika Hossain Orpa

Anika Hossain Orpa , Oct 4, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ বই।"

Mahi

Mahi , Jul 29, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সুন্দর"

880****530

880****530 , Apr 25, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"যদি হাসতে চাও। অদ্ভুত মানুষ সম্পর্কে জানতে চাও, ভালো সমাপ্তি ইচ্ছে থাকে তাহলে This book is a must for you"

Samia

Samia , Jan 18, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"What if life were easier like this story?"

Rumia Perven

Rumia Perven , Dec 31, 2025

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটা বই।"

Nusrat

Nusrat , Dec 18, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤"

880****775

880****775 , Jun 27, 2025

★ ★ ★ ★ ★

"এত সুন্দর একটা গল্প বলার ভাষা নাই। একটা সেকেন্ডের জন্য বোরিং ফিল হবে না। এই গল্পটা পড়লে মাঝে মাঝে হাসিও আসে আবার কিছু দুঃখের ঘটনা আছে, প্রেম আছে, যদি কেউ শিক্ষনীয় বিষয়টা ধরতে পারে তাহলে অনেক কিছু শেখার আছে। সবকিছু মেলায় অসাধারণ। আমার পড়া হুমায়ূন আহমেদের প্রিয় বই গুলোর মধ্যে একটা এই বইটা 💗"

Asad Sheikh

Asad Sheikh , Mar 27, 2025

★ ★ ★ ★ ★

"অপেক্ষার মতোই আরেকটি মাস্টারপিস বই। কেউ কেউ ভাবতে পারেন এটি বহুব্রীহি নাটকেরই গল্প কিন্তু তা নয়।"

sayed 71

sayed 71 , Feb 27, 2025

★ ★ ★ ★ ★

"কমেড়ি বই হিসেবে ভালোই আছে লেখনির ধরণ নিয়ে নাই বল্লাম"

Tawhida Tasnim

Tawhida Tasnim , Nov 23, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ বই 🥰🥰, বই এর কোয়ালিটি অনেক ভালো 💯💯"

Shafin Ahmed Simanto

Shafin Ahmed Simanto , Sep 2, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ বই । ডেলিভারি দুই দিনের মধ্যে পেয়েছি আলহামদুলিল্লাহ ।"

monia jahan

monia jahan , Mar 23, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"হুমায়ূন আহমেদ স্যারের বেস্ট বই গুলোর একটি❤️"

Ali Nur

Ali Nur , Mar 10, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটা অনেক ভালো।"

ইয়াসির আল সাইফ

ইয়াসির আল সাইফ , Nov 30, 2023

★ ★ ★ ★ ★

"#আড্ডাখানায়_প্রগতি #রিভিউ_২০২৩ বাড়ির নাম 'নিরিবিলি'। অবশ্য 'র'-এর ফোঁটা সরে গেছে, পাড়ার দুষ্টু ছেলেরা 'ব'-এর নিচে ফোঁটা বসিয়ে এর নাম করেছে 'নিবিরিলি'। বাড়িটার প্রতিটি সদস্য, তাদের মাঝে হাস্যরস, পাগলামি, তামাশা, ভালোলাগা ভালোবাসা ও চিরচেনা পারিবারিক আমেজ নিয়ে লেখা উপন্যাস 'বহুব্রীহি'। নাটকটা আমার এখনও দেখা হয়ে উঠেনি। ভাবলাম আগে উপন্যাসটা পড়ে তারপর দেখবো। হুমায়ূন আহমেদের অন্যান্য নাটকের থেকে এর ভিন্ন হওয়ার কারণ হলো, এ নাটকের চিত্রনাট্যের পর উপন্যাসটা লেখা হয়েছে। তাই উপন্যাসের কিছু জায়গায় লেখক ভিন্নতা এনেছেন। • শুরুতেই চরিত্র পরিচিতি: • সোবাহান সাহেব: ওকালতি থেকে অবসর নিয়ে এখন অব্যস্ত সময় পার করেন বাড়ির কর্তা। বই পড়ে ও ডায়রি লিখেই সময় কাটান তিনি। মাঝে মাঝেই উদ্ভট কিছু চিন্তা আসে সোবাহান সাহেবের মাথায়। সেসব বিষয়ে লিখে তিনি তা অন্যকে পড়ে শোনান। • মিনু: সোবাহান সাহেবের স্ত্রী। সচারচর বাঙালি পরিবারের কর্তীরা যেমন হয়, মিনু তেমনি একজন চরিত্র। • মিলি ও বিলু: সোবাহান সাহেবের দুই মেয়ে। দুজনেই বেশ শান্ত সভাবের। তবে বিলু একটু বেশিই কোমলমতী। • ফরিদ: সোবাহান সাহেবের শ্যালক। সে কাজকর্ম কিছুই করে না, তবে মাঝে মাঝে সিনেমা বানানোর পরিকল্পনা করে। তার কথাবার্তা ও কর্মকাণ্ডে সোবাহান সাহেব বেশ বিরক্ত হন। • মনসুর: ডাক্তার মনসুর অবশ্য নিরিবিলির বাসিন্দা নয়। তবে এ বাড়ির একটা মেয়েকে সে মনে মনে বেশ পছন্দ করে, মুখ ফুটে বলতে পারে না। এ বাড়িতে আসলেই প্রতিবার একটা করে অঘটন ঘটে তার সাথে। • আনিস: বিপত্নীক আনিস তার ছোট ছেলেমেয়ে টগর ও নিশাকে নিয়ে এ বাড়িতে ভাড়া থাকে। তাদেরকে এ বাড়ির সকলেই আপন করে নিয়েছে। বিশেষ করে টগর ও নিশা তাদের চাঞ্চল্য ও শিশুসুলভ আচরণ দিয়ে বাড়ির সবার মন জয় করে নিয়েছে। • রহিমার মা ও কাদের: এ বাড়িতে গৃহকর্মী তারা। তাদের অদ্ভুত অদ্ভুত সব কর্মকাণ্ডে পাঠকের মনে কৌতুকরসের আবির্ভাব হবে। • এমদাদ ও পুতুল: পুতুল যেমন মায়া ভরা একটা মেয়ে, তার দাদা এমদাদ ঠিক তার বিপরীত। অত্যন্ত চতুর ও মিথ্যুক প্রকৃতির এ লোক তার অল্পবয়সী নাতনিকে নিয়ে একটা বিশেষ কারণে এ বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। • পাঠ প্রতিক্রিয়া: পারিবারিক আমেজে হাস্যরস নিতে যেমন উপন্যাস প্রয়োজন, বহুব্রীহি তার ষোলো আনাই পূর্ণ করে। এতগুলো চরিত্র নিয়েও উপন্যাসটা সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে, কোথাও অসংগতি লাগে নি। তাছাড়া সবগুলো চরিত্রই একজন আরেকজন থেকে ব্যাতিক্রম। সেক্ষেত্রে, উপন্যাসে রোমান্টিকতার প্রকাশও ব্যাতিক্রম বলা যায়। তবে উপন্যাসের শুরুতে কিছু অংশ আমার কাছে মনে হয়েছে নাটকের চিত্রনাট্যের মতো। অবশ্য খুব সূক্ষ্ম ভাবে খেয়াল না করলে বিষয়টা পাঠকের কাছে ধরা পড়বে না। এছাড়া, উপন্যাসের সংলাপগুলো সহজ সাবলীল হলেও বেশ ভালো লেগেছে। এর মধ্যে আমার পছন্দের কিছু বাক্য হলো: • "যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই। যে ভালবাসা সব সময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না। মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা।" • "জীবনের শ্রেষ্ঠ সময়টা আমরা পড়ালেখা করে নষ্ট করি।" পরিশেষে বলবো, বহুব্রীহি একটা সুখী পরিবারের প্রতিচ্ছবি, কয়েকটা ভালো অনুভূতির বুনন। সে বুননে নিজেকে জড়িয়ে নিতে পড়ে ফেলতে পারেন উপন্যাসটি। • বই: বহুব্রীহি • লেখক: হুমায়ূন আহমেদ • প্রকাশনী: আফসার ব্রাদার্স • প্রচ্ছদ মূল্য: ৩৫০ টাকা • প্রচ্ছদ ও অলংকরণ: ফরিদুর রহমান রাজীব • পৃষ্ঠা সংখ্যা: ২০৮ • ব্যাক্তিগত রেটিং: ০৪/০৫ (বি. দ্র: যারা উপন্যাসটি পড়েছেন, তাদের কাছে প্রশ্ন। লেখক বলেছেন, বহুব্রীহি নামকরণের কারণটা বুদ্ধিমান পাঠকরা খুঁজে বের করতে পারবে। আমার কাছে মনে হয় নামকরণটা কিছুটা ফরিদ কেন্দ্রিক। 'বহুব্রীহি' অর্থ হচ্ছে 'বহু অন্ন/ধান আছে যার'। যেহেতু উপন্যাসের শেষে দেখা যায় ফরিদ অনেক ধন-সম্পদের মালিক, তাই আমার মনে হয় উপন্যাসের 'বহুব্রীহি' নামকরণের সাথে এই কারণটা যায়। আপনাদের কী মনে হয়?) ~ ইয়াসির আল সাইফ"

Niloy Ahmed

Niloy Ahmed , Jun 26, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটা পড়ার পর বহুব্রীহি শব্দটার স্বরূপ অনুধাবন করতে সার্থক হয়েছি !বইটার নামকরণ কেবল তাদের পক্ষেই বোধহয় বলা সম্ভব হবে যারা লেখকের রচয়িত ২০ টি গল্পগ্রন্থ অন্তত পড়েছে!!!"

Shohag

Shohag , Feb 25, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good Book!"

Jubayer Ahmed

Jubayer Ahmed , Aug 3, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটি বই। আমার পড়া হুমায়ূন আহমেদের প্রথম বই এটি। আগে থেকেই হুমায়ন আহমেদের নাটক সিনেমার ভক্ত, এবার প্রথম বই পড়েই উনার লেখার ভক্ত হয়ে গেলাম। বইটি পড়ে নিঃসন্দেহে অনেক বিনোদন পাবেন। Highly recommended!"

tawfima

tawfima , Jun 29, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"just awesome"

Mahbuba Aarman

Mahbuba Aarman , Apr 8, 2022

★ ★ ★ ★ ★

"হুমায়ূন আহমেদের খুবই জনপ্রিয় একটি বই'বহুব্রীহি'। অন্যান্য উপন্যাসের ক্ষেত্রে যেমন আগে গল্প লিখে তারপর নাটক বা সিনেমা বানানো হয়েছে, এটা তার উল্টো। আগে টিভি সিরিয়াল বানিয়ে তারপর উপন্যাস লেখা হয়েছে। তবে এখানে টিভি সিরিয়ালের থেকে উপন্যাসে বেশ পার্থক্য রয়েছে। বহুব্রীহি উপন্যাসের সব ক'টা চরিত্রই কিছু বিশেষ ভূমিকা পালন করেছে। গল্পটা শুরু হয় নিরিবিলি নামক একটা বাড়ি থেকে। বাড়ির কর্তা সোবাহান সাহেব দু'বছর হলো ওকালতি থেকে রিটায়ার করেছেন। তার দুই মেয়ে। বড় মেয়ে বিলু বরিশাল মেডিকেলে পড়ে আর ছোট মেয়ে মিলি। ইকনোমিক্সে অনার্স করছে। সোবাহান সাহেবের স্ত্রী মিনু একজন সাধারণ গৃহকর্তী। বাড়ির দু'জন কাজের লোক রহিমার মা ও কাদের। এ বাড়িতে এরা ছাড়াও আরেকজন আছে জহির। বিলু ও মিলির মামা। তার কোনো কাজকর্ম নেই। সারাদিন শুয়ে বসে সিনেমা দেখে জীবন কাটানোই তার কাজ। এর পাশাপাশি প্রায়ই উদ্ভট কিছু ইচ্ছা জাগে তার। মনসুর ডাক্তারি পাশ করে গ্রীন ফার্মেসী নামক একটি ফার্মেসীতে বসে। সেখানকার মালিক তাকে থাকার ব্যবস্হা করে দিয়েছে। একদিন ঘটনাক্রমে সোবাহান সাহেবের ছোট মেয়ে মিলির সাথে তার পরিচয় হয়। সেই সুত্রে মনসুরও যাতায়াত শুরু করে নিরিবিলিতে। মা মরা দুই শিশু টগর ও নিশা। এদের দুজনের যন্ত্রনায় বাবা আনিস অতিষ্ট। ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস খেলার নাম করে এরা ঘরের বিছানা এবং জানালার পর্দায় আগুন লাগিয়ে দেয়। তাদের বাড়িওয়ালা বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দেন। আনিস বাড়ির খোঁজে আসলে সোবাহান সাহেবের ছাদের দুইটা রুম তাকে ভাড়া দেয়। হুট করে একদিন সোবাহান সাহেবের গ্রামের বাড়ি থেকে খোন্দকার এমদাদ সাহেব ও তার নাতনী পুতুল কে নিয়ে এই বাড়িতে উপস্থিত হয়। এমদাদ সাহেব খুবই ধড়িবাজ লোক। তার ইচ্ছা তার নাতনিকে মনসুর নামক ডাক্তারের কাছে গছিয়ে দেওয়া। "নিরিবিলি" নামক এই বাড়িকে কেন্দ্র করে একের পর এক ঘটতে থাকে নানা রকম ঘটনা। মোটামোটি একটা হুলোস্থুল ব্যপার! উপন্যাসটা বেশ উপভোগ করেছি। পুরোটা সময় ধরে খুব হেসেছি। মজার ব্যপার হলো এটা আমার তীতৃয়বার পড়া। জহিরের চরিত্রটা আমার খুব ভালো লেগেছে। সাথে টগর-নিশার কর্মকান্ডগুলোও। এখানে উক্তিগুলো খুবই মজার মজার। সব মিলিয়ে অসাধারণ লেগেছে ব্যপারটা। এখন নাটকটা দেখার পালা।"

Farhanul Hoque

Farhanul Hoque , Mar 16, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনেক ধন্যবাদ"

Tamim

Tamim , Jan 13, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"❤️"

Zihad hasan

Zihad hasan , Dec 6, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আসাধারন।"

lubaba tasnim

lubaba tasnim , Oct 18, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"👍👍good enough..."

Muhammed Riaj

Muhammed Riaj , Sep 18, 2021

★ ★ ★ ★ ★

"হুমায়ূন আহমেদ এর অল্প কয়েকটা বইয়ের শেষটা ভালো হয়। তার মধ্যে 'বহুব্রীহি' একটি। :)"

Ratri Rafia

Ratri Rafia , Jun 25, 2021

★ ★ ★ ★ ★

""বহুব্রীহি"বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদ রচিত "বহুব্রীহি" নাটকের একটি পরিবর্তিত সংস্করণ।নিরিবিলি বাড়ির উদ্ভট সব চরিত্রের উদ্ভট সব কাণ্ড কারখানার সংমিশ্রণকে কেন্দ্র করে এই উপন্যাসটির কাহিনী গড়ে উঠেছে। বাড়ির নাম নিরিবিলি।সাধারণত যে সব বাড়ির নাম নিরিবিলি হয় সেসব বাড়িতে সারাক্ষণই হৈ চৈ হতে থাকে!!!!! এ বাড়ির প্রধান কর্তা সোবাহান সাহেব দুবছর আগে ওকালতি পেশা থেকে রেটায়ার্ড করেছেন। বিরামহীন অবসরে তিনি ক্লান্ত। ফজরের নামাজের পর সারাদিন কিছু করার নেই,,,,এই ভাবনাই সকাল সকাল তার মেজাজ খারাপ করার জন্যে যথেষ্ট।তার স্ত্রী মিনু;নিতান্তই সাধারণ এক গৃহবধূ ,স্নেহময়ী বোন, মমতায়সিক্ত মা। এ বাড়ির দুই মেয়ে;বিলু আর মিলি।বড় মেয়ে বিলু বরিশাল মেডিকেল কলেজের ছাত্রী। ছোট মেয়ে মিলি বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্স এ অনার্স করছে।মিলির মামা ফরিদ লেখাপড়া শেষ করে অলস জীবন যাপন করছেন। তার প্রধান কাজ ঘুমানো আর কাজের ছেলে কাদেরের সাথে বসে আর্ট ফিল্ম দেখা!! আর আছে রহিমার মা, এই চরিত্রটিও কাদেরের মতোই কৌতূহোদ্দীপক। এ উপন্যাসের আরেকটি মজার চরিত্র হলো গ্রীন ফার্মেসীর নতুন ডাক্তার মনসুর। সোবাহান সাহেবের ছোট মেয়ে মিলি একদিন ঘটনাক্রমে গ্রীন ফার্মেসীতে এলে মনসুর ডাক্তারের ২৫ বছরের জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসে।মিলির প্রেমে পড়ে"মানব জীবন বড়ই মধুর"এই কথাটির প্রতি ব্রীতিষ্ণা জাগে তার মনে।নানান অদ্ভুত অজুহাতে নিরিবিলি বাড়িতে যাতায়াত শুরু হয় তার। নিরিবিলি বাড়ির তিনতলার দুটি ঘর ভাড়া নেয় আনিস।পুত্র টগর আর কন্যা নিশার ছেলেমানুষী দুষ্টুমিতে বিপত্নীক আনিস হতাশ!!! মৃতা স্ত্রী রাত্রির প্রতি তার গভীর ভালোবাসা পাঠক মনকে নাড়িয়ে দেয় ক্ষণে ক্ষণে। একদিন ধুরন্ধর প্রকৃতির এমদাদ খন্দকার তার নাতনি পুতুলকে নিয়ে হাজির হয় নিরিবিলি বাড়িতে।কিশোরী পুতুল হটাৎ করেই আবিষ্কার করে,প্রেমে পড়ে গেছে সে আনিস সাহেবের!!! উপন্যাসটির প্রতিটি চরিত্রই নিজস্ব ধারায় অনন্য। ক্ষুধার স্বরূপ বুঝতে গিয়ে সোবাহান সাহেব দীর্ঘ ১২৪ ঘণ্টা না খেয়ে থাকায় পরিবারের বাকি সবাই যখন দুশ্চিন্তায় কাতর তখন ফরিদ ব্যাস্ত 'ক্ষুধা হে' নামের টেলিফিল্ম বানাতে!!!!আবার পাগলা ডাক্তার মনসুর মিলিকে প্রেম নিবেদন করতে গিয়ে নিজের অজান্তেই বিলুকে প্রেম নিবেদন করে বসে।ছেলে মেয়ের সাথে রাগ করে আনিস বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাতের অন্ধকারে!!!কাদেরের নতুন কেনা চশমা দেখে রহিমার মার হিংসায় রাতে ঘুম হয় না।এমনই বিচিত্র সব চরিত্রকে একটি উপন্যাসে তুলে ধরা হয়েছে আশ্চর্য দক্ষতায়। ***ব্যাক্তিগত মতামত --- মন খারাপ বিকেলে কিংবা অলস দুপুরে , কারো মন ভালো করতে এই বইটিই যথেষ্ট।যতবার পড়ি ততবারই ভালো লাগে বইটি ....."

Mainul Hoque

Mainul Hoque , May 10, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ"

SHEPUL BARMAN

SHEPUL BARMAN , May 7, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"That's good"

Md. Osman Gani Pavel

Md. Osman Gani Pavel , May 5, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"হুমায়ূন আহমেদের মজার একটি বই ।"

Sajid Bhuiyan

Sajid Bhuiyan , Apr 6, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমার প্রিয় একটি বই। 😊😊"

Ajwad Bari

Ajwad Bari , Mar 29, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনেক দিন মনে গেঁথে থাকার মতো একটি বই। এই বইটি পড়ার অভিজ্ঞতা কখনো ভুলতে পারবো না। দুর্দান্ত একটি বই। হাস্যরসে পরিপূর্ণ বইটির প্রতিটি পাতা। হিউমারের সুনিপুণ প্রয়োগ করা হয়েছে। হুমায়ুন আহমেদের জাদুময়ী লেখনীতে এই দারুণ গল্পটা যতবারই পড়ি মনটা একদম ভালো হয়ে যায়।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বহুব্রীহি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বহুব্রীহি পাতা: 1 / 11
পাতা 2
বহুব্রীহি পাতা: 2 / 11
পাতা 3
বহুব্রীহি পাতা: 3 / 11
পাতা 4
বহুব্রীহি পাতা: 4 / 11
পাতা 5
বহুব্রীহি পাতা: 5 / 11
পাতা 6
বহুব্রীহি পাতা: 6 / 11
পাতা 7
বহুব্রীহি পাতা: 7 / 11
পাতা 8
বহুব্রীহি পাতা: 8 / 11
পাতা 9
বহুব্রীহি পাতা: 9 / 11
পাতা 10
বহুব্রীহি পাতা: 10 / 11
পাতা 11
বহুব্রীহি পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।