১ম প্রকাশ, ২০১৭
বেকার দিনের প্রেম
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | বেকার দিনের প্রেম |
| Author | আসিফ নজরুল |
| Publisher | প্রথমা প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.28 Kg |
| ISBN | 9789849300243 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
21 Ratings and 11 Reviews
পাঠকদের মন্তব্য
১১টি
Maliha Tasneem , Jan 11, 2026
"এখনো পড়া হয়নি তবে সুন্দর মতোই হাতে পেয়েছি।"
raisha tahsin , Jan 7, 2025
"নাম টা দেখে ইন্ট্রেস্টিং লেগেছিল তাই নেওয়া! বেশি কিছু আশা করিনি! তবে পড়তে পড়তে এতোটাই ভালো লাগল যে আমার সবচেয়ে পছন্দের সহজ সরল প্রেমের গল্পের বই গুলোর মধ্য এটিও এখন থেকে থাকবে! গল্পে বেকার ছেলেদের যেই স্ট্রাগাল তা ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে! এবং পাশাপাশি মিষ্টি একটা প্রেমের গল্পও! নায়কের নায়িকা কে হাসানোর জন্য যেই ছোট ছোট মিথ্যা তা বেশ মজার ছিল! অবশ্যই সবাইকে বইটি পড়ার জন্য রেকোমেন্ড করব (বই রিভিউ কিভাবে দেয় আমি জানিনা,মনে যা ছিল তাইই লিখলাম:'))"
Leeon Haque , Jul 6, 2024
"দুর্দান্ত বই। খুব ভালো লেগেছে।"
Md. Juwel Rana , Jun 8, 2024
"◻️ পাঠ প্রতিক্রিয়া: বেকার জীবন ভীষণ কষ্টের। সেই সাথে যদি আবার থাকে প্রেমিকাকে হারানোর ভয়। একটা ছেলেকে যখন ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেও চাকরি খুঁজতে খুঁজতে পায়ের জুতো ক্ষয় করতে হয়। সেই সাথে আছে পরিবারের জন্য কিছু করার চিন্তা; ভালোবাসার মানুষটাকে কাছে পাবার চিন্তা। এ সমস্ত বিষয়গুলো মাথায় নিয়ে তখন একটা ছেলেকে চাকরির পেছনে ঘোড়ার মতো দৌড়াতে হয়। বইটিতে রাজীব নামক একটি ছেলের চাকরি খোঁজা এবং বেকার দিনের মুহুর্তগুলো স্পষ্ট করে তুলে ধরেছেন। বইটি পড়ে খুবই চমৎকার অনুভূতি এল। বেকার দিনের কঠিন সময়, ভালোবাসা, রোমান্স সমস্ত কিছুই নিয়েই বইটি সাজানো। . . ▪️বই: বেকার দিনের প্রেম ▫️লেখক: আসিফ নজরুল ▪️প্রকাশনা: প্রথমা প্রকাশনা নয় মে দুই হাজার চব্বিশ।"
Redwan Ahmed Jihan , Jan 19, 2023
"গল্পের কিছু কিছু জায়গায় অসমাপ্ত রয়ে গেছে। কিন্তু একটা চাকুরী খোজার যে সংগ্রাম সেটা এই বইটি দিয়ে বোঝানো হয়েছে!"
Tayyeb Mohsin , Nov 20, 2021
"Good"
Asif , Oct 11, 2021
"Motamuti"
Rabbani Robi , Apr 15, 2021
"পড়ার পর ভাবলাম বইটা নিয়ে কিছু লেখা দরকার।অর্নাস করার পর খুব করে চাকরি খুঁজতেছিলাম। এই উপন্যাসের রাজীবের মতো।রাজীব ইন্টারভিউ দেয়, কিন্তু চাকরি হয় না।ইন্টারভিউ বোর্ডে যায়,আর সব আজব প্রশ্ন করে বসে বোর্ডে বসে থাকা লোকজন।ভাইবা বোর্ড থেকে বের হয়ে,তার প্রেমিকা শর্মিকে জানাতে হয় কি জিজ্ঞেস করলো! রাজীবের একটা চাকরি দরকার। সে ঠিকই নতো হতো ভাইবা বোর্ডে।অথচ শর্মিকে বলতো, 'অনেক মজা করে দাঁত ভাঙা জবাব দিয়েছে!' হুট করে একটা চাকরি হয়ে গেলো রাজীবের। মাত্র ৭২০০ টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র চাকরি করছে একটা স্কুলে। ভাগ্যিস হলে মাস্টার্সের রেজাল্ট পর্যন্ত থাকা যায়।না হলে কি যে হতো! প্রথম বেতনের টাকা দিয়ে রাজীব শর্মিকে আড়ং থেকে ৩৫০০ টাকা দিয়ে জামা কিনে দেয়।তা দেখে শর্মির ভীষণ রাগ হয়! অথচ শর্মি প্রায়ই এটা সেটা উপহার দেয় রাজীবকে। শর্মির নাম্বারে মাঝে মাঝে একলোক ফোন দিয়ে ডিস্টার্ব করে।নাম্বারও সেইভ করেছে ডিস্টার্ব দিয়ে।তার চেহারার সাথে অশ্লীল ছবি লাগিয়ে পর্ণ ছবি বানিয়ে কখনো ইমেলে বা ম্যাসেন্জারে পাঠায়।শর্মি দুমড়ে মুচরে যায়।বান্ধবী, থানা পুলিশ, নাম্বার পরিবর্তনের পরও লোকটা থামে না।শর্মিকে চায় সে। এসব কথা জানায় না রাজীবকে।রাজীব স্কুলের প্রতিষ্ঠাতার মেয়েকে পড়াতে বাসায় যায়।মেয়ের পোষাকের ঠিক থাকে না।তা শর্মিকে জানায়।শর্মি আছে এক টেনশানে, রাজীবের ছাত্রী যে কিনা ইংরেজীতে ফেল করে, তার কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠে রাজীবের সাথে খারাপ ব্যবহার করে টিএসসির মাঠ থেকে চলে যায়। এদিকে শর্মির বড় ভাই রাজু আসে বিদেশ থেকে।এসেই শর্মির সাথে গল্প করার ফাঁদে মিনহাজ ভাইয়ের কথা বলে।যে থাকে ইতালীর ভেনিসে।শর্মির ভাইয়ের ইচ্ছা শর্মিকে বিয়ে দিয়ে সেও চলে যাবে ভেনিস। শর্মির সাথে রাজীবের যোগাযোগের দূরত্ব বাড়তে থাকে।এদিকে শর্মি চায় ডিস্টার্ব থেকে বাঁচতে হলে, তাকে হয় দেশ থেকে পালাতে হবে! তার বান্ধবী রাঁধিয়াকে জানায় সব।শর্মি রাজীবকে না জানিয়ে Engagement করে ফেলে।এর মাধ্যমে সে কিছুটা সময় পেলো।মিনহাজ চলে গেলো ইতালী।রাজীব ফোন করে যায়, কিন্তু শর্মির ফোন বন্ধ।খোঁজ নিয়ে জানতে পারে শর্মির বিয়ে ঠিক হয়ে গেছে।সে ভেঙ্গে পড়ে! নতুন চাকরি পেয়েও আগ্রহ হারিয়ে ফেলে সবকিছুর প্রতি। একদিন ঘোর বর্ষায় রিক্সায় ভিজতে ভিজতে বাসায় আসে রাজীব।ততদিনে হল থেকে বের হয়ে যেতে হয় তাকে।সে একটা বাসায় একজন ব্যাংকারের সাথে সাবলেট থাকে। ছাতা মাথায় বাড়ির বাহিরে দাঁড়িয়ে তওফিক ভাই! বাসায় নাকি শর্মি এসেছে! কেন এসেছে রাজীবের সাবলেট বাসায়!শর্মি কি ভেনিস চলে যাবে নাকি রাজীবের সাথে থেকে যাবে দেশে!! যাই হোক, জানতে হলে পড়তে হবে 'বেকার দিনের প্রেম'। রিভিউটার প্রথমে আমি আমার কথা বলেছিলাম।অর্নাসের পর ৬ মাস বেকার ছিলাম।শুক্রবার ক্লাস পরীক্ষা দিতাম।এরপর চলে যেতাম কক্সবাজার।চাকরি করতাম।এখন আমি আবার বেকার। ২ বছর প্রজেক্টে চাকরি করলাম। এ বইয়ে ডিস্টার্বের কাহিনী ছাড়া, পুরো গল্প বলতে গেলে আমার সাথে মিলে যায়।কি মিলে যায়, তাও জানতে হলে পাঠকদের পড়তে হবে আসিফ নজরুলের এই দুর্দান্ত বইটি।"
Farid Uddin , Apr 11, 2021
"এই বইয়ের মুল চরিত্র রাজীব।বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষা দিয়ে চাকুরী খোজা এক বেকার যুবক । চাকুরীর জন্য এখানে সেখানে ইন্টারভিউ দেয়া আর টিউশানি করে ঢাকা শহরে টিকে থাকার লড়াই চলছে তার । এই মধ্যে পরিচয় হয় শর্মী নামের এক মায়াময় মেয়ের সাথে । পরিচয় থেকে প্রেম, তারপর ঘর বাধার স্বপ্ন নিয়ে এগিয়ে চলে তাদের আনন্দঘণ সময়।রাজিবের একটা কোন রকম ভাল চাকরি হলেই তারা ঘর বাধবে। কিন্তু এর মাঝে কাল বৈশাখী ঝড় হয়ে আসে শর্মীর বড় ভাইয়ের প্রবাসী বড়লোক বিপত্নিক বন্ধু।মধ্যবিত্ত সংসারে আরেকটু ভাল থাকা সাথে টাকা ওয়ালা বন্ধুর সাথে বোনকে ভাল থাকার স্বপ্ন দেখার মা আর বড় ভাইয়ের লোভ । বেকার মেঝ ভাইয়ের সামর্থ না থাকা আর বড় ভাইয়ের টাকা্র উপর নির্ভরশীল হওয়ার কারনে এই বিয়ে মন থেকে মেনে নিতে না পারলেও আপাতত চুপ থাকা । অন্য দিকে পাতি মাস্তান থেকে ধীরে ধীরে সাংসদ বনে যাওয়া এক নেতার প্রতিষ্ঠিত কলেজে চাকরীর সুত্রে তার মেয়েকে পড়াতে যেয়ে ছাত্রী তার প্রেমে পরে যাওয়া এবং তা নিয়ে শর্মীর সাথে মান অভিমান এসব নিয়েই কাহীনি এগিয়ে যায় । রাজিবের সামনে সুযোগ ছিল নেতার মেয়ের সাথে জড়িয়ে তার সকল অভাব গুছানোর কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির চোরাগলিতে হেটে বড়লোক হওয়ার । কিন্তু সেসব পথে না হেটে সততা আর নৈতিকতার সাথে টিকে থাকার লড়ায়ে শেষ পর্যন্ত কিভাবে বিজয়ী হয় রাজীব তা জানার জন্যই বইটি পড়া যায় ......... বইঃ বেকার দিনের প্রেম লেখকঃ আসিফ নজরুল প্রকাশকঃ প্রথমা প্রকাশনী মোট পৃষ্ঠাঃ১২৮ মুল্যঃ২৫০টাকা"
Jakir Khan , Mar 6, 2021
"Super-duper story. I love it"
সাহেদ আহমেদ , Oct 20, 2019
"অসাধারণ একটি উপন্যাস।এক বসায় শেষ করবার মতো।বেকার জীবনের অভিশাপ আর কিছু নিখাদ আবেগের অসহায়ত্ব এবং নারীদের প্রতি যৌন নিপিড়নের মতো সমস্যা সমাধানের অপারগতার বর্তমান চিত্রও দেখানো হয়েছে এই বইটিতে।সব মিলিয়ে খুব প্রাণোচ্ছলভাবে এগিয়ে গিয়েছে কাহিনীটা।আশা করি পড়লে ভালো লাগবে সবার।পড়ে দেখতে পারেন। ব্যক্তিগত রেটিং-৫/৫"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বেকার দিনের প্রেম" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: