১ম প্রকাশ, ২০২০
বাস্তি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | বাস্তি |
| Author | ইনতেজার হুসেইন |
| Publisher | ঐতিহ্য |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 208 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.62 Kg |
| Translator | সালেহ ফুয়াদ |
| ISBN | 9789847765839 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
6 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
MD. KAMRUZZAMAN , Nov 19, 2020
"Basti Its a Great novel i read it."
asif ubada , Aug 12, 2020
"অসাধারণ একটি জ্ঞানপূর্ণ ক্লাসিক উপন্যাস।"
Ayasha Siddika , Apr 23, 2020
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ বাস্তি লেখক: ইনতেজার হুসেইন অনুবাদ: সালেহ ফুয়াদ প্রচ্ছদ: ধ্রুব এষ প্রকাশক: ঐতিহ্য মূল্য: চারশত টাকা 'বাস্তি' দেশভাগের উপর রচিত উর্দু সাহিত্যের ক্ল্যাসিক উপন্যাস। এটি দক্ষিণ এশিয়ার শক্তিমান কথাকার ইনতেজার হুসেইনের দেশভাগের ট্রিলোজির একটি। দেশভাগের প্রেক্ষাপটে রচিত এমন অনেক গল্প আমরা পড়েছি যেখানে বাঙালির শেকড়চ্যুত আর্তনাদ বাংলার বাতাসকে ভারী করে তোলে কিন্তু বাস্তিতে আমরা নতুনভাবে উর্দুভাষী অভিবাসীদের শেকড়চ্যুত হওয়ার আর্তনাদ শুনতে পাই। সাত চল্লিশের গল্প কেবল দেশভাগের গল্প নয়; এটি যেন একটি পরিবারের টুকরো টুকরো হয়ে যাওয়ার গল্প। সে সময়ের করুণ বেদনাগুলো বাস্তিতে এভাবে ফুটে উঠেছে — " আশ্রয়প্রার্থী ও আশ্রয়দাতা — দু'দল মিলে তাদের স্মরণ করে যারা মাটি কামড়ে পড়ে রয়েছে, আপন বসতভিটা ও মরহুমদের কবর ছাড়েনি, আঁকড়ে পড়ে রয়েছে ওপাড়েই। তাদের কথা মনে করে যারা এক সঙ্গে বেরিয়ে পথে পৃথক হয়ে গেছে। মনে পড়ে তাদের কথাও, অজানা-অচেনা পথে যাদেরকে কাফন-দাফন না দিয়েই ছেড়ে আসতে হয়েছে।" কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ভাষায়— "প'ড়ে রলো পাছে সাত পুরুষের শত স্মৃতিময় ভিটে, প'ড়ে রলো ঘর, স্বজনের লাশ, উনুনে ভাতের হাঁড়ি, ভেঙে প'ড়ে রলো জীবনের মানে জ্বলন্ত জনপদে— নাড়ি-ছেঁড়া উন্মুল মানুষের সন্ত্রাসে কাঁপা স্রোত জীবনের টানে পার হয়ে গেল মানচিত্রের সীমা" উর্দুতে 'বাস্তি' মানে লোকালয়, শহর, গ্রাম। বাস্তির গল্পের শুরু রূপনগর থেকে। তারপর গল্পটা মানুষের মতোই জায়গা বদল করে বিয়াসপুর, মিরাঠ এবং লাহোরকে কেন্দ্র করে গড়ে উঠে। তবুও রূপনগরের গল্পরা শেষ হয়ে যায় না। রূপনগর যেন রূপকথার গল্প হয়েই বারেবারে ফিরে আসে বাস্তিতে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাকির। 'জাকির' অর্থ স্মরণকারী। তিনি তার নামের মতোই অতীতকে স্মরণ করে যান অবলীলাক্রমে। বর্তমান দুঃসময়ে স্মৃতির বনে তার আনাগোনা বৃদ্ধি পেতে থাকে, মাঝে মাঝে ফেলে আসা রূপকথার মতো সেই রূপনগর স্মৃতির ঘন মেঘ হয়ে ভিড় করে। স্মৃতিচিত্ররা তার আশেপাশে ভেসে বেড়ায়—সেই সময়ের স্মৃতি, 'যখন পৃথিবীর মাটি নোংরা হয়নি, আসমান তরতাজা, বৃক্ষরা শতাব্দীর মাঝে শ্বাস নিচ্ছে।' সেই নিস্তব্ধ, নিশ্চুপ স্মৃতির ঘন বনের মধ্যে সবচেয়ে বিশাল যে বৃক্ষটি ছিল সে নামটি হলো—সাবিরা! সম্পর্কে জাকিরের ফুফাতো বোন, বাল্যবন্ধু এবং প্রেমিকা। 'সাবিরা' অর্থ ধৈর্যশীলা। দেশভাগের পর সাবিরার দিল্লিতে ধৈর্যধারণ করে পড়ে থাকাটা তার নামের পরিচয়ই বহন করে। জাকিরের বন্ধু সুরেন্দরের চিঠিতে সাবিরাকে বিশেষায়িত করা হয়—গম্ভীর, স্বল্পবাক আর বিষণ্ন রূপে। সাবিরা আমাদের শেখায়, কীভাবে দুমড়েমুচড়ে গিয়েও নিজের শেকড় আঁকড়ে পড়ে থাকা যায়। সুরেন্দরের চিঠিতে আমরা আরো জানতে পারি, মুসলমানদের সংস্কৃতিতে কবর কত বড় শক্তি। বিয়াসপুরের হাকিমজির কথাই এর জ্বলন্ত প্রমাণ: "- হাকিমজি, আপনি পাকিস্তানে গেলেন না? - নাহ, ইয়াংম্যান! - কারণ? - ইয়াংম্যান কারণ জানতে চাও? তুমি কি আমাদের কবরস্তান দেখেছো? - না - কখনো একবার উঁকি দিয়ে দেখে এসো। একটার চে' আরেকটা অধিক ঘন গাছ। পাকিস্তানে আমার কবর এমন ছায়া কোথায় পাবে?" কবর নিয়ে জাকিরের বাবারও চিন্তার শেষ নেই। হিন্দুস্তানে কাফন-দাফনের তাবত বন্দোবস্ত করে রাখা ছিল। পাকিস্তানে আসার পর কোনো ব্যবস্থাই করা হয়নি। জাকিরের মায়ের দুশ্চিন্তা - 'আমাদের মৃত্যু না জানি কীভাবে হয়। জীবন তো কোনোরকম কেটে গেছে। কিন্তু মৃত্যুর জন্য শত প্রস্তুতির প্রয়োজন পড়ে।' আসলেই মৃত্যু জীবনের চাইতেও বেশি প্রস্তুতি চায়। জাকিরের বাবাকেও বাস্তি প্রকাশ করেছে এক অসাধারণ সত্ত্বায়। জীবনের চড়াই-উৎরাই পার করেও যিনি প্রকৃত ঈমানদারের ন্যায় ভরসা রেখেছেন আল্লাহর উপর। পাঠক এক আদর্শ, নির্ভেজাল চরিত্রের পরিচয় পাবেন আশাকরি। সাতচল্লিশের দেশভাগের মধ্য দিয়ে শুরু হয়ে উপন্যাসটি শেষ হয় একাত্তরে বাঙালির স্বাধীনতা সংগ্রামে এসে। ইতিহাসের অধ্যাপক জাকির বর্তমানে বিরাজ করেও বারবার ফিরে যান অতীতে। বর্তমান ঘটনাপ্রবাহের সাথে সন্ধি বাঁধেন অতীত ইতিহাসের। একাত্তরে অবস্থান করেও তিনি ফিরে যান সেই সময়ে, যখন দিল্লির মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, সিপাহী বিদ্রোহের সমর্থন দেওয়ার কারণে ইংরেজ কর্তৃক নির্বাসিত হন এবং ৩৫০ বছরের মুঘল শাসনের পতন হয়। একাত্তরের রাজনৈতিক আন্দোলনের সময়ের সাথে তুলনা করা হয় মওলানা মুহাম্মদ আলীর খেলাফত আন্দোলনের সময়কে। তুলনায় বেরিয়ে আসে জাকিরের বাবার দীর্ঘশ্বাস, 'কী সভ্য সময় ছিল!' ইনতেজার হুসেইনের গল্প বলার কৌশল অনন্যসাধারণ। তিনি লেখার জাদুবলে তার পাঠকদেরকে আটকে রাখতে সক্ষম। মহামতি বুদ্ধের দ্বারা প্রভাবিত এ শক্তিমান গল্পকার গল্প বলতে গিয়ে আশ্রয় নেন মিথোলজির। বাস্তির শুরুটাও একপ্রকার পৌরাণিক আখ্যানের ভিতর দিয়ে ঘটেছে। এ এমন এক উপন্যাস যা একবার পড়ে ফেলার পরও আশ মেটার কথা নয়। পড়ার সময় বাহ্যিক দৃষ্টি খোলা রাখলেই চলবে না, উপলব্ধি করতে হলে অন্তর্দৃষ্টি খুলে রেখে সর্বদা সতর্ক থাকতে হবে। ইনতেজার হুসেইন এর বিমূর্ত ভাবনাকে অবিকৃতরূপে বাংলায় রূপদান সোজা কথা নয়। অনুবাদক এই কাজটি অত্যন্ত সুনিপুণভাবে করেছেন। 'বাস্তি' পড়ে শেষ করার পর আমার মনে হয়েছে যেন ইনতেজার হুসেইন বাংলাতেই 'বাস্তি' লিখেছেন। অনুবাদের সাবলীলতা নিয়ে আর বিশেষ কিছু বলা বাতুলতা। অনুবাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অতিদ্রুত দেশভাগের ট্রিলোজির আরো দুইটা উপন্যাস হাতে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এই আলোচনা শেষ করছি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"বাস্তি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: