১ম সংস্করণ, ২০২৩
আত্মশুদ্ধির দশ নীতি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | আত্মশুদ্ধির দশ নীতি |
| Author | শাইখ আব্দুর রাযযাক আল বাদার (হাফি.) |
| Publisher | মাকতাবাতুন নূর |
| Edition | ১ম সংস্করণ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 48 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.07 Kg |
| Translator | মানযূরুল করীম |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টি
Rashedul islam , Oct 15, 2025
"রিভিউ -১৫ বইয়ের নাম: আত্মশুদ্ধির দশ নীতি লেখক: শাইখ আব্দুর রাযযাক বিন মুহসিন আল বাদার হাফি. লেখক দশটি মূল নীতি তুলে ধরেছেন বইয়ের ভিতর। লেখক উল্লেখ করেছেন, আত্মশুদ্ধির পথের শুরু আছে, কিন্তু শেষ নেই। মৃত্যুর পর মানুষকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। সব জ্ঞান এক বইয়ে নেই, কিন্তু প্রতিটা বইতেই কিছু না কিছু আলো আছে, যারা আত্মিক উন্নয়নের পথ খুঁজছেন তাদের জন্য উপযোগী এমন বই যা দ্রুত পড়া যায়। প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর Review ~ Řãshëďuļ îsľâm ( Me§§age বার্তা )"
880****026 , Oct 15, 2025
"📒📒রিভিউ বইয়ের নাম: আত্মশুদ্ধির দশ নীতি লেখক: শাইখ আব্দুর রাযযাক বিন মুহসিন আল বাদার (হাফি) অনুবাদক: মানযূরুল করীম প্রকাশনী: মাকতাবাতুন নূর বিষয়বস্তু ও কনসেপ্ট এই বইটি মূলত আত্মশুদ্ধি বা অন্তরের পরিশুদ্ধি সম্পর্কে একটি সংক্ষিপ্ত, প্রভাবশালী গ্রন্থ। লেখক দশটি মূল নীতি তুলে ধরেছেন, যেগুলো অনুসরণ করলে একজন মুসলিম ব্যক্তি আত্মিকভাবে উন্নতি করতে পারে বলেই ধারণা করা হয়েছে। বইটি ভাষাগতভাবে সরল, মননশীল ও প্রেরণাদায়ক লেখা হয়েছে। বইয়ের ভূমিকা অংশে বলা হয়েছে যে, মানুষ জন্ম ও মৃত্যু — এই দুই “মহা সত্য” অস্বীকার করতে পারে না, এবং মরণোত্তর বিচার দিবসের কথা বিবেচনায় রেখে বর্তমান জীবনকে সাজিয়ে নিতে হবে। বইটিতে এমন কিছু পংক্তি রয়েছে: “মানুষের জীবনে দুটো মহা সত্য আছে, যা কেউ অস্বীকার করতে পারে না — জন্ম ও মৃত্যু। মৃত্যুর পর মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে।” লেখক উল্লেখ করেছেন, আত্মশুদ্ধির পথের শুরু আছে, কিন্তু শেষ নেই — অর্থাৎ এটি একটি চলমান প্রক্রিয়া। “আত্মশুদ্ধির দশ নীতি” একটি ভালো প্রবেশমূলক বই — যারা আত্মিক উন্নয়ন ও আধ্যাত্মিক দিক থেকে নতুনভাবে পথ খুঁজছেন তাদের জন্য উপযোগী। এটি এমন বই যা দ্রুত পড়া যায়, মনন করতে বাধ্য করে এবং পরিবর্তনের যাত্রা শুরু করার জন্য অনুপ্রেরণা দেয়।"
nom****com , Oct 14, 2025
"নাম: আত্মশুদ্ধির দশ নীতি লেখক: শাইখ আব্দুর রাযযাক বিন মুহসিন আল বাদার (হাফি.) প্রকাশনী — Maktabatun Nur - মাকতাবাতুন নূর রিভিউ লিখেছেন — নোমান আল-ফারিস বইটি পড়ার পরে আমার পাঠ অনুভূতি হচ্ছে — ইসলাম শুধু নামাজ, রোজা কিংবা যাকাত দেওয়ার নাম নয় বরং এটি একটি স্বতন্ত্র জীবন ব্যবস্থা। শুধু উল্লিখিত ফরজ কাজ গুলো করলে আত্মশুদ্ধি হাসিল হয়না, এর বাহিরে প্রাত্যহিক জীবন ও মননে র ধারা পরিবর্তন এর মধ্যে ও আসে। বইটি আমাকে আমার জীবন কে চিন্তা করিয়েছে এবং প্রতিটি পাঠ আমার হৃদয় কে আলোকিত করেছে। নিজের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহ মুখী পদক্ষেপ গ্রহণে সচেতন হওয়ার শিক্ষা দেয়। বইয়ের মুল বিষয় বস্তু হচ্ছে — বইটি শেখায় কীভাবে একজন মুসলিম তার মন, চরিত্র ও জীবন পরিশুদ্ধ রাখতে পারে। এতে আল্লাহর প্রতি বিশ্বাস, তওবা, নিয়মিত ইবাদত, সৎ কাজ, মন্দ থেকে বিরত থাকা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্ষেপে, এটি আত্মশুদ্ধি ও নৈতিক জীবনের জন্য একটি কার্যকর গাইড। বইটি তাদের উপযোগী — যারা জীবনে ভালো মন্দ চেনা এবং নিজের সম্পর্কে বেখেয়াল ; যারা আধ্যাত্মিক উন্নতি চায়, ইসলামি নৈতিকতা ও চরিত্র গঠনে সচেতন এবং দৈনন্দিন জীবনে সৎ ও ন্যায়ের পথে চলতে চায়, তাদের জন্য এটা কার্যকরী আত্মীক ঔষধ। আমার মন্তব্য ও পরামর্শ হল —বইটির কলেবর ছোট হলেও, এর প্রতিটি নীতি গভীরভাবে হৃদয়ে প্রভাব ফেলে। আমি মনে করি, এটি আত্মশুদ্ধির জন্য একটি কার্যকর গাইডলাইন।"
Siraajam Binte Kamal , Oct 13, 2025
"সূরা শামসে আল্লাহ বলেছেন— নিশ্চয়ই সফল হয়েছে সে, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে। এছাড়াও কুরআনের অনেক স্থানে আত্মশুদ্ধির উল্লেখ আছে৷ যেখান থেকে বুঝা যায় আত্মশুদ্ধিই সাফল্যের মূল। নিজেকে সংশোধন করার মাধ্যমে বান্দার আত্মিক অবস্থার উন্নয়ন ঘটে৷ তখন প্রতিনিয়ত বান্দা ভালো কাজের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে চলে। এভাবেই সে একসময় কাঙ্ক্ষিত সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যায়। আত্মশুদ্ধির দশ নীতি বইটি যেকোনো সচেতন মুসলিমের জন্যই প্রয়োজনীয়। যারা নিজেদেরকে সংশোধন করতে চান কিন্তু উপায় খুঁজে পান না, বা বুঝতে পারেন না প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত, তারাও বইটি পড়তে পারেন। বইয়ে দশটি বিষয়ে কথা বলা হয়েছে, যেগুলো আত্মশুদ্ধির জন্য অত্যন্ত জরুরি। সম্পাদকের কথা ও অনুবাদকের কথা থেকেই বইটির গুরুত্ব আরও প্রতিভাত হয়৷ অনুবাদক বইটি শুধু অনুবাদই করেননি, বইটি কিভাবে পড়লে আমরা উপকৃত হব সেই বিষয়েও কথা বলেছেন। অনুবাদ সহজ, ঝরঝরে। পড়তে ভালো লাগে। ৪৮ পৃষ্ঠার ছোট্ট এই বইটির প্রতিটি লাইনেই যেন শিক্ষা রয়েছে। প্রতিটি পাঠই রিমাইন্ডার হিসেবে কাজ করে। কাউকে হাদিয়া দেওয়ার জন্য এটি উত্তম পছন্দ হতে পারে।"
ays****com , Oct 11, 2025
"📖 বই: আত্মশুদ্ধির দশ নীতি ✍️ লেখক: শাইখ আব্দুর রাযযাক বিন মুহসিন আল বাদার 🌹 প্রকাশনী : Maktabatun Nur - মাকতাবাতুন নূর 🌹 রিভিউ : আয়েশা আমার পাঠ অনুভূতি: ছোট একটি বই হলেও প্রতিটি নীতিতে এমন পরিমিত গভীরতা—মনে হয় এক এক নীতি একটি আলোকময় পাথেয়। পড়তে পড়তে মনে হয়েছে, জীবনকে শুদ্ধ করার প্রত্যেক ধাপ নিজের হাতে নেওয়া যাবে—বইটি আমাকে সেই সাহস দিয়েছে। মূল বিষয়বস্তু: এই বইতে দশটি মূল নীতি তুলে ধরা হয়েছে, যেগুলো অনুসরণ করলে আত্মার পবিত্রতা অর্জন করা যায়। প্রতিটি নীতিতে দুশ্চিন্তা, গুনাহ, অনুশোচনা, তাওবা, ধৈর্য—এসব বিষয় আলোচিত রয়েছে। নীতিগুলো প্রত্যেকের জন্য একটি বাস্তব জীবনগাইড হিসেবে লেখা হয়েছে। কোন পাঠকের জন্য উপযোগী: যারা নিজেকে শুদ্ধ করতে চান; যারা মনে করেন তাদের আমল খারাপ দিকে যাচ্ছে; যারা নৈতিক ও আত্মিক উন্নতি চান—এই বই তাদের জন্য অত্যন্ত প্রযোজ্য। পরামর্শ ও মন্তব্য: প্রত্যেক নীতি একরকম গুরুত্বপূর্ণ হলেও ধাপে ধাপে এগোনো ভালো। একটি নীতি পুর্নরূপে আয়ত্ত করার পরে পরেরটি গ্রহণ করুন। বইটি পড়ার পর নিজেকে বিচার করুন, পরিকল্পনা করুন, ও আমল শুরু করুন। আমি পরামর্শ দিচ্ছি—দশ নীতি ছোট – বড় মিলিয়ে কাজ হবে না; নিয়মিত চেষ্টা ও ধৈর্য দরকার।"
880****784 , Oct 11, 2025
"🌿📘 রিভিউ ৮ 🌿 আল্লাহ তায়ালা বলেন__"যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দ্বারা মিশ্রিত করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা আর তারাই হেদায়েত প্রাপ্ত। " 📖বই:আত্মশুদ্ধির দশ নীতি ✍️লেখক: শাইখ আব্দুর রাযযাক আল বাদার হাফি. প্রকাশনা: Maktabatun Nur - মাকতাবাতুন নূর 🌸মূলভাব: আত্মশুদ্ধি বলতে আমরা নিজেকে পরিশুদ্ধ করাকে বুঝি। শুধু দেহ ও অন্তর শুদ্ধ হলেই কি আত্মশুদ্ধি হয়? নাকি রয়েছে কিছু নিয়ম নীতি? এই বইটি সেই আত্মগঠন ও হৃদয় পরিশুদ্ধির জন্য রচিত একটি বাস্তবমুখী গ্রন্থ। লেখক দশটি নীতি সাজিয়ে দিয়েছেন, যার মাধ্যমে একজন মুসলমান নিজের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর নিকটে পৌঁছাতে পারেন। 🌸পর্যালোচনা: বইটির প্রতিটি অধ্যায় আত্মসমালোচনা, তাওবা ও তাকওয়া জীবনের পরিবর্তনের মাধ্যমে পরিশুদ্ধির কথা বলে। ভাষা সহজ, সাবলীল ও প্রাঞ্জল। বইটির বার্তা গভীর ও অনুপ্রেরণামূলক। এটি পাঠকের মনে আল্লাহভীতি ও আমলের প্রেরণা সৃষ্টি করে। 🌸কার জন্য উপযোগী: আত্মিক উন্নতি কামনাকারী যে কেউ বইটি পড়ে উপকৃত হবেন। এটি আত্মশুদ্ধি ও নৈতিক বিকাশের জন্য একটি ব্যবহারিক গাইডলাইন। এমন বইগুলো বারবার নিজেকে পরিমার্জন ও পরিবর্তনে সাহায্য করবে। আমাদের সকলের উচিত বইটি পড়া। ✍️ AyeSha ছবি: সংগ্রহিত"
Ruponti Shahrin , Oct 9, 2025
"আত্মশুদ্ধির দশ নীতি মূলভাব: আত্মশুদ্ধি বলতে আমরা নিজেকে পরিশুদ্ধ করাকে বুঝি। শুধু দেহ ও অন্তর শুদ্ধ হলেই কি আত্মশুদ্ধি হয়? নাকি রয়েছে কিছু নিয়ম নীতি? এই বইটি সেই আত্মগঠন ও হৃদয় পরিশুদ্ধির জন্য রচিত একটি বাস্তবমুখী গ্রন্থ। লেখক দশটি নীতি সাজিয়ে দিয়েছেন, যার মাধ্যমে একজন মুসলমান নিজের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর নিকটে পৌঁছাতে পারেন। পর্যালোচনা: বইটির প্রতিটি অধ্যায় আত্মসমালোচনা, তাওবা ও তাকওয়া জীবনের পরিবর্তনের মাধ্যমে পরিশুদ্ধির কথা বলে। ভাষা সহজ, সাবলীল ও প্রাঞ্জল। বইটির বার্তা গভীর ও অনুপ্রেরণামূলক। এটি পাঠকের মনে আল্লাহভীতি ও আমলের প্রেরণা সৃষ্টি করে। কার জন্য উপযোগী: আত্মিক উন্নতি কামনাকারী যে কেউ বইটি পড়ে উপকৃত হবেন। এটি আত্মশুদ্ধি ও নৈতিক বিকাশের জন্য একটি ব্যবহারিক গাইডলাইন। এমন বইগুলো বারবার নিজেকে পরিমার্জন ও পরিবর্তনে সাহায্য করবে।"
মুতা’সাদ্দিকা রহমান , Oct 6, 2025
"বইটি পড়তে পড়তে মনে হলো, আত্মশুদ্ধি শুধু ইবাদত বা রোজার মাধ্যমে নয়, বরং দৈনন্দিন জীবন ও মননের ধারা পরিবর্তনের মধ্যেও আসে। প্রতিটি অধ্যায় অন্তরকে জাগ্রত করেছে এবং নিজেকে মূল্যায়ন করার সুযোগ দিয়েছে। পড়ার পর মনে হলো, জীবনের প্রতিটি পদক্ষেপ আরও সচেতন ও আল্লাহর নৈকট্যমুখী হওয়া সম্ভব। মূল বিষয়বস্তু: বইটিতে আত্মশুদ্ধির ১০টি মূল নীতি তুলে ধরা হয়েছে, যেমন—সত্যনিষ্ঠা, ধৈর্য, ইখলাস, আত্মনিয়ন্ত্রণ, দোয়া, তাওবা, দানের মাধ্যমে হৃদয়কে পরিশোধ করা ইত্যাদি। প্রতিটি নীতি সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে এবং বাস্তব জীবনের উদাহরণসহ বোঝানো হয়েছে কিভাবে এগুলো প্রয়োগ করা যায়। যে পাঠকের জন্য উপযোগী: যারা নিজের ইমান ও নৈতিকতা জোরদার করতে চান, তরুণ-তরুণী, শিক্ষার্থী, অভিভাবক বা যে কেউ আত্মসমালোচনার মাধ্যমে উন্নতি করতে চান—সবাই বইটি পড়ে উপকৃত হবেন। আমার মন্তব্য ও পরামর্শ: আমার মতে, "আত্মশুদ্ধির ১০ নীতি" বইটি প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত দরকারী। নিয়মিত পড়া ও প্রয়োগ করলে আমাদের মন, আচরণ ও ইমান শক্তিশালী হবে। আমি বলব, বইটি পড়ুন, শেখুন এবং জীবনে প্রয়োগ করুন ইনশাআল্লাহ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আত্মশুদ্ধির দশ নীতি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: