হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
আড়াল - আসিফ মেহ্‌দী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

আড়াল

6 Ratings | 6 Reviews
TK. 172 TK. 200 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ফ্ল্যাপের লেখা: আমি চোখ খোলার চেষ্টা করতেই ভড়কে গেলাম। কী আশ্চর্য; চোখের পাতা যেন গভীরভাবে আটকে গেছে! প্রবল ঘুমের ঘোরে থাকলে আমাদের চোখের পাতা যেভাবে আটকে থাকত...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ফ্ল্যাপের লেখা: আমি চোখ খোলার চেষ্টা করতেই ভড়কে গেলাম। কী আশ্চর্য; চোখের পাতা যেন গভীরভাবে আটকে গেছে! প্রবল ঘুমের ঘোরে থাকলে আমাদের চোখের পাতা যেভাবে আটকে থাকতে চায়, সেভাবে পাতা আট
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title আড়াল
Author আসিফ মেহ্‌দী
Publisher অনিন্দ্য প্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 62
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.14 Kg
ISBN 9789849502432
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.83

6 Ratings and 6 Reviews

★★★★★
5
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৬টি
Mursalin Ahmed Manan

Mursalin Ahmed Manan , Sep 27, 2026

★ ★ ★ ★ ★

"এ সময়ের কথাসাহিত্যিক আসিফ মেহ্দীর লেখালেখির শুরুটা একজন রম্য লেখক হিসেবে হলেও তিনি নিজেকে একজন সায়েন্স ফিকশন লেখক হিসেবে দাবি করতেই সবচেয়ে বেশি পছন্দ করেন। যার ফলশ্রুতিতে এবারের সায়েন্স ফিকশন গ্রন্থ 'আড়াল'। গল্পের শুরুটা হয় কমলাপুর রেলস্টেশন থেকে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া লেখক ও তার বন্ধুরা মিলে খুলনা ট্যুরে যাওয়ার মধ্য দিয়ে। ট্যুরে যাচ্ছে চিকু, ডিএফ, একমাত্র মেয়ে বাবু ও আমাদের লেখক কুক। এগুলো সবই ছদ্মনাম, আসল নাম নয় একটিও। প্রত্যেকের নিজ নিজ কর্মের জন্যই এ নামগুলো দেয়া। একমাত্র মেয়ে হলে কি হবে, এই ট্যুরের সকল ব্যবস্থাপনার দায়িত্ব যেন বাবুর ওপরেই! বাবুর পূর্ণ রূপ হলো 'বাস্তববাদী বুবলি'। আসল নাম 'বুবলি'। অবশ্য বাবুকে ছাড়া ট্যুরে গেলে ওরা বেশ বিপদেই পড়ে যায়। ট্রেনে পরিচয় হয় রেনি ও নীপা নামের দুই অপরিচিতার সাথে। ক্রমে তারাও এই দলের সঙ্গী হয়ে ওঠে। ট্যুরে আরও থাকবেন বুবলির মামা। বুবলির মামাই বলতে গেলে সবকিছুর অ্যারেঞ্জার। সমস্যা হয় কুক অর্থাৎ আমাদের লেখককে নিয়ে। ইদানীং সে একটা স্বপ্ন দেখে। অদ্ভুত সেই স্বপ্ন। স্বপ্ন ও বাস্তবে একরকম ঘোরেই আসে সে। স্বপ্নে সে দেখে সে যেন এক বড় বিজ্ঞানী, তার একটি গবেষণাগারও আছে। সে বিবাহিত। এই স্বপ্ন দেখে সে রীতিমত ভয় পাচ্ছে। তার উপর আজ সে আবিষ্কার করলো। সে আরও চমকে গেলো তার দেখা স্নপ্নকণ্যা আজ তার সামনে! তার স্বপ্নটা নিয়ে সবসময়ই মজা করে বাবু, ডিএফ সহ তার অন্যান্য বন্ধুরা। কুকের বিষয়টা একদম ভালো লাগে না। খুলনা পৌছেঁ এখানকার দর্শনীয় প্রায় সব স্থানগুলো দেখার পর তারা রওনা করে সুন্দরবনের দিকে। সুন্দরবনের গভীর অরণ্যে ঘুরতে ঘুরতে একটা দরজার সামনে এসে দাঁড়ায় কুক আর রেনি। পিছন পিছন আসে ডিএফ আর নীপাও। কিন্তু এই দরজাটা কুকের বেশ পরিচিত, কারণ সে এই দরজা স্বপ্নে আগেও বহুবার দেখেছে। তার সাথে এসব কি হচ্ছে, সে যেন বুঝতেই পারছে না। তারা সবাই এক পর্যায়ে সেই কম্পমান দরজার মধ্যে প্রবেশ করল। দেখল ভিন্ন এক জগৎ। কুক তার স্বপ্ন আর সামনে থাকা এই বাস্তবের সঙ্গে মিল করতে পারছে না। ওরা বুঝতে পারলো এ কোনো স্বপ্ন নয়, এ হচ্ছে প্যারালাল পৃথিবী। এ প্যারালাল পৃথিবীতে পরিচয় ঘটল বিজ্ঞানী গ্রাগি ও তার স্ত্রীর সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটলো, বিজ্ঞানী গ্রাগির চেহারা অবিকল কুক আর বিজ্ঞানী পত্নী, মডেল নেহার চেহারা রেনির মত। তারা সকলে বেশ এক্সাইটেড। বিজ্ঞানী গ্রাগি সমস্ত বিষয়টা ব্যাখ্যা করলেন। বললেন প্যারালাল ইউনিভার্সের কথা, সোল ট্রান্সফার, সোল এক্সচেঞ্জ, প্যারালাল পৃথিবী আর পৃথিবীর পার্থক্যের কথা, আরও কত কি! এই পৃথিবী যেন সম্পূর্ণ অন্যরকম। ভালোই লাগছে ওদের, কিন্তু এটাও বুঝতে পারছিলো যে তারা খুব বড় একটা বিপদে পড়েছে। এ বিপদ থেকে উদ্ধারের পথ কী? ওরা কি সত্যিই এ বিপদ থেকে নিষ্কৃতি পেয়েছিলো? নিজস্ব অভিব্যক্তি : কোনোদিন সুন্দরবন যাওয়া হয়নি। লেখকের লেখনীর মাধ্যামে যেন একরকম সুন্দরবনের বিশাল অরণ্যের ভিতর দিয়ে ঘুরে এলাম। বই পড়তে গিয়ে প্রথমে মনে হবে যেন ভ্রমণকাহিনী পড়ছি। কিন্তু লেখক বইটির মুখবন্ধে বলেই দিয়েছেন, "সায়েন্স ফিকশন 'আড়াল'।" সে দিক থেকে দেখতে গেলে সায়েন্স ফিকশনের ছোঁয়া পেতে বইটির অনেক দূর পড়তে হবে বৈকি! সায়েন্স ফিকশনের ক্ষেত্রে লেখক আমাদের পাঠকদের নিরাশ করেননি। নতুন নতুন অনেক বিষয় নিয়ে এসেছেন এই বইয়ে। অজানা বিষয়গুলো জানতে সাহায্য করেছেন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বইটিতে সায়েন্স ফিকশনের জায়গাটা আর একটু বড় হতে পারত। আড়ালে না থেকে পাঠকের সামনে আসুক "আড়াল"।"

04 S.M TAWFIQUE

04 S.M TAWFIQUE , Nov 25, 2021

★ ★ ★ ★ ★

"শিরোনামঃ আসিফ মেহদী'র সাইন্স ফিকশন 'আড়াল' এর বুক রিভিউ। আমি চোখ খোলার চেষ্টা করতেই ভড়কে গেলাম। কী আশ্চর্য; চোখের পাতা যেন গভীরভাবে আটকে গেছে! প্রবল ঘুমের ঘোরে থাকলে আমাদের চোখের পাতা যেভাবে আটকে থাকতে চায়, সেভাবে পাতা আটকে আছে। অনেক কষ্টে তাকিয়ে দেখি, ট্রেনের ভেতরে আমার সব বন্ধু আতঙ্কিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আহে আর বলছে, 'অ্যাই, চওখ খোল, চোখ খোল।' আমি তাকাতেই চিকু চেঁচিয়ে উঠল, 'কুক, কী হয়েছিল তোর!' সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ এক দুঃস্বপ্ন আমাকে করে তুলেছে অস্বাভাবিক, অস্থির! কিছুদিন হলো কিন্তুতকিমাকার এক স্বপ্ন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। হয়তো স্বপ্ন বলাও ঠিক হচ্ছে না। স্বপ্ন তো রঙ, ঘ্রাণ, প্রাণস্পন্দনে এতটা বাস্তবিক হয় না। অদ্ভুতূড়ে কিছু ঘটছে আমার সঙ্গে। এটি কানেকশনের গল্প। এক সংযোগের গল্প। কারও মতে দুঃস্বপ্ন, কারও মতে আধিভৌতিক, আবার কারও মতে সমান্তরাল বিশ্ব। যাত্রা গহিন অরণ্যে। কটকা পয়েন্ট- জামতলা সৈকত- তারপর আড়ালের গল্প। নামকরণঃ বইটিতে একটি প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্বের ধারণা থেকে ফুটিয়ে তোলা হয়েছে। মানে হচ্ছে, এক বিশ্বের আড়ালে একইরকম আরেকটি বিশ্ব৷ ঠিক এই কারণেই বইটির নাম 'আড়াল' হিসেবে নামকরণ করা হয়েছে। যা গল্পের মূল বিষয়টিকে প্রতিনিধিত্ব করে পাঠকের নজর কাড়বে সহজেই। প্রচ্ছদ কথনঃ বইটির নাম ও গল্পের সাথে মিল রেখেই রহস্যময় একটি প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। বরাবরের মতই ধ্রুব এষ এ বইটির প্রচ্ছদ করার ক্ষেত্রেও নিজের সুনিপুণ কাজের ধারা অব্যাহত রেখেছেন। আড়াল বইটির মূল থিম প্যারালাল ইউনিভার্স এবং সাউল এক্সচেঞ্জ এর সাথে মিল রেখে প্রচ্ছদটি করা হয়েছে যা পাঠককে মূহুর্তেই সাই-ফাই ভাবনার দিকে ঠেলে দিবে বলে মনে করি। সাহিত্যের প্রতি আসিফ মেহ্‌দীর ঝোঁক ছাত্রজীবন থেকেই। দেশসেরা দুই ফান ম্যাগাজিন ‘উন্মাদ’ ও ‘রস+আলো’তে লেখার সুবাদে রম্যলেখক হিসেবে পরিচিতি পেয়েছিলেন আগেই। সেই সূত্রে প্রথম বইটাও রম্যগল্পের। ‘বেতাল রম্য’ নামের সেই বইয়েই আসিফ মেহ্‌দী লাভ করেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। এরপর একে একে প্রকাশিত তাঁর প্রতিটি বই শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেনি, উঠে এসেছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। সাম্প্রতিক সময়ে লিখছেন দেশসেরা কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তে। ব্যঙ্গ আর হাসির সঙ্গে গভীর জীবনবোধের প্রতিফলন ঘটিয়েই আসিফ মেহ্‌দী এ সময়ের জনপ্রিয় লেখকদের কাতারে নিজের অবস্থানটা বেশ পাকাপোক্ত করে ফেলেছেন। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে স্ট্যান্ড করেছেন আসিফ মেহ্‌দী। বুয়েট-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ৩৩তম বিসিএস পরীক্ষায় নিজ ক্যাডারে ১ম স্থান অধিকার করেন। উৎসর্গঃ বইটি লেখক কবি মোস্তফা মাহাতিরকে উৎসর্গ করেছেন৷ যার তাগিদ লেখককে তার লেখার ক্ষেত্রে সাহায্য করেছে বিভিন্নভাবে। চরিত্রঃ চিকু, বাবু, ডিএফ, কুক, রেনি, নিপা, বিজ্ঞানী গ্রাগি, নেহা এবং আরো অনেকে। কাহিনী সংক্ষেপঃ গল্পটি মূলত একই ব্যাচের চারজন বন্ধুর সুন্দরবনে ঘুরতে যাওয়া নিয়ে যেখানে তাদের সাথে যুক্ত হয় রেনি ও নিপা নামের দুই বান্ধুবী। গল্পটি আসলে একইবয়সী কিছু তরুণ-তরূণীদের ভ্রমণকাহিনী মনে হলেও এর আড়ালে লেখক সাই-ফাই ভাবনাকে ফুটিয়ে তুলেছেন দারুণভাবে। গল্পের মূল বিষয় হচ্ছে প্যারালাল ইউনিভার্স এবং সাউল এক্সচেঞ্জ। যেখানে আমাদের এই পৃথিবীর আড়ালে থাকবে আরেক পৃথিবীর গল্প। গল্পে দেখা যাবে কুক এর সাথে অন্য জগতের একজন বিজ্ঞানী গ্রেগ তার সাউল এক্সচেঞ্জ হয় এবং কুক প্রথমে এটিকে দুঃস্বপ্ন ভাবলেও পরবর্তীতে ঘটনা ক্রমে সে এবং তার তিন বন্ধু সেই জগতে প্রবেশ করে বিজ্ঞানী গ্রেগ এর সাক্ষাত পায় এবং একটা সময় সে বুঝতে পারে যে আসলে সবই সত্য। তার সাথে বিজ্ঞানী গ্রেগ সাউল এক্সচেঞ্জ করতে সক্ষম হয়েছে এবং বিজ্ঞানী গ্রেগ এবং কুক দেখতে একই চেহারার হওয়ায় কুকের কাছে তা দুঃস্বপ্ন মনে হয়েছিল। পর্যালোচনাঃ গল্পটি প্রথমদিকে মনে হবে কোনো একটি ভ্রমণকাহিনী। কিন্তু বইয়ের পাতা উলটে যতই পাঠক সামনের দিকে এগুতে থাকবে তার কৌতুহল বৃদ্ধি পেতে থাকবে। পাঠক ঠিক কখন সাই-ফাই জগতের ভাবনায় বুদ হয়ে যাবে হয়তো নিজেও বুঝতে পারবে না। গল্পটি আসলে একইবয়সী কিছু তরুণ-তরূণীদের ভ্রমণকাহিনী মনে হলেও এর আড়ালে লেখক সাই-ফাই ভাবনাকে ফুটিয়ে তুলেছেন দারুণভাবে। গল্পটি যেহেতু বন্ধুদের একটি গ্রুপ নিয়ে সেদিক থেকে হাস্যরসের দিকটিও যেভাবে ফুটিয়ে তুলেছেন তা খুবই প্রশংসনীয়। গল্পটিতে সুন্দরবনসহ অন্যান্য স্থানের যেভাবে নিখুঁত বর্ণনা দিয়েছেন তার সাথে পাল্লা দিয়ে প্যারালাল ইউনিভার্স এর কাল্পনিক ঘটনাও এগিয়েছে সমানভাবে পাল্লা দিয়ে। প্রিয় লাইনঃ আমাদের দলের বাকি তিনজন যখন আলাভোলা গোছের, তখন বাস্তববাদী এমন একজনের প্রয়োজনীয়তা ভাষায় প্রকাশ করা কঠিন। জীবন দুঃস্বপ্নের মতো না; জীবন সুখস্বপ্নের মতো চমৎকার। হাসি ছোঁয়া গেলে বা ধরা গেলে আমি হয়তো তা ধরে কোনো বয়ামে পুরে রাখতাম আজীবন। বিশেষ দিকঃ বইটির সবচেয়ে দারুণ ব্যাপারটি হচ্ছে গল্পে সাইন্স ফিকশন, ভ্রমণকাহিনী, রম্য একইসাথে তাল মিলিয়ে এগিয়েছে । এ গল্পে লেখকের উপস্থাপনের আমাকে মুগ্ধ করেছে। গল্পের প্লট, ধারাবিবরণী এবং নিখুঁত বর্ণনা সত্যিই প্রশংসার দাবিদার। এছাড়াও গল্পটিতে হাস্যরসের কিছু লাইন বইটিকে আলাদাভাবে পরিচয় দাড় করানোর জন্য যথেষ্ট বলে মনে করি। ব্যাক্তিগত রেটিংঃ ৭.৫/১০ উপসংহারঃ বইটি পড়ে একজন লেখকের সাইন্স ফিকশন বিশেষ করে সাই-ফাই প্রেমীদের ভাবনার মাত্রাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করি। পাঠক কখন যে ভ্রমণকাহিনী পড়ছে, কখন বন্ধুদের আড্ডায় ঘটে যাওয়া হাসি-তামাশায় আছে,আবার কখন সে সাই-ফাই জগতে ডুবে যাচ্ছে বুঝে উঠার উপায় নেই। বইটি পড়ার পর লেখকের অন্যান্য বইগুলোও পড়ার জন্য মনে আগ্রহ জাগবে, উত্তেজনা বৃদ্ধি পাবে পরবর্তী বইয়ের অপেক্ষায় এমনটাই আশা করা যায়। একনজরে বই; বইঃ আড়াল ধরণঃ সমকালীন উপন্যাস। লেখকঃ আসিফ মেহদী। প্রচ্ছদঃ ধ্রুব এষ। প্রকাশনীঃ অনিন্দ্য প্রকাশ। মলাট মূল্যঃ ১৫০/- পৃষ্ঠা সংখ্যাঃ ৬২ প্রকাশকালঃ সেপ্টেম্বর ২০২০ ইং।"

Zihad Saim

Zihad Saim , Jul 10, 2021

★ ★ ★ ★ ★

"বইঃআড়াল লেখকঃ আসিফ মেহেদী আসিফ মেহেদী এই সময়ের একজন জনপ্রিয় লেখক। তিনি রম্য লেখক হিসেবে পাঠকের সামনে আত্মপ্রকাশ করে।তার প্রথম বইঃবেতাল রম্য।রম্য ছাড়াও তিনি সায়েন্স ফিকশন,উপন্যাস লিখেও পাঠক মহলে জনপ্রিয়তা লাভ করেছেন।এই পর্যন্ত তার ২২টি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলোঃট্রুপিটুঃপৃথিবীর মহাবিপদ! তরু-নৃ,হ্যালু-জিন,এলিমোন,হিগস প্রলয়,ফ্রিয়ন,বধির নরবধি,মায়া,(অপ্সরা,অপ্সরার স্পর্শ, অপ্সরীরী(ত্রয়ী উপন্যাস),নিলীন,গিগাবাইট দৈত্য,বেতাল রম্য,আড়াল। "আড়াল" নামটার মধ্যেই যেন রহস্যের ভরপুর। আসলেই রহস্যময়তা ঘেরা একটা বই।আড়াল বইটিতে রিয়েলিজম, সায়েন্স ফিকশন ও ভ্রমণ কাহিনীর সংমিশ্রণ ঘটিয়েছে লেখক।বুয়েটে পড়ুয়া চার বন্ধু কুক,ডিএফ,বাবু,চিকু সুন্দরবন যাওয়ার পরিকল্পনা অনুযায়ী সুন্দরবনের উদ্দেশ্যে রওয়ানা হয়।পথিমধ্যে ঢাবিতে পড়া দুই ছাত্রী রেনি আর নিপা তাদের সাথে সুন্দরবন ভ্রমণে সামিল হয়।লেখক সু-নিপুণ হস্তে সুন্দরবনের বর্ণনা দেন।এক্ষেত্রে পাঠকের মনে হবে সে নিজেই যেন সুন্দরবনে ভ্রমণ করছে।(যেমনঃলেখক বইয়ের একজায়গায় লিখছেন-একটি রাইফেল হাতে হাশমত মিয়া চললেন সবার প্রথমে।তার পেছনে আমরা সারিবদ্ধ ভাবে হেঁটে চললাম। সতর্ক দৃষ্টি রেখে গহীন অরণ্যের বুকে আমরা হাঁটতে থাকলাম।কোনো কোনো স্থানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না! আমরা হেঁটে চললাম আর গা ছমছম করতে থাকল।চারদিকে ঘন গাছগাছালি ছাড়া কিছু চোখে পড়ল না।তবে কাঠের সেতু থেকে নিচের মাটির দিকে তাকালে দেখা যায় অসংখ্য শ্বাসমূল আর কাঁকড়া।শ্বাসমূল আর কাঁকড়ার দৃশ্য এবং গহিন অরণ্যের এক ধরনের শব্দ ও ঘ্রাণ আমার শরীরের ভেতর আলোড়ন তুলল।)ভ্রমণের মধ্যেই কুক,রেনি,ডিএফ আর নিপা অন্য এক জগতের সন্ধান পায়।তারা বনের একজায়গায় দেখতে পায় একটি গ্যাসের কম্পমান দারজার অভয়ব।সেই দরজার পেছনেই লুকিয়ে আছে অন্য এক জগৎ। গভীর রহস্য ঘেরা এক জগৎ। এই রহস্য ভেদ করতে হলে পড়তে হবে আড়াল।"

Nur Mohammad Khan Othoy

Nur Mohammad Khan Othoy , Oct 17, 2020

★ ★ ★ ★ ★

"'আড়াল' আসিফ মেহেদী স্যার এর লেখা একটি সাইন্স ফিকশন ধাতের উপন্যাস। প্রথমে মনে হতে পারে এটি কোন অ্যাডভেঞ্চার জাতীয় উপন্যাস। তবে লেখার এক পর্যায়ে লেখক খুবই বিচক্ষণতার সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে এটিকে সাইন্স ফিকশন এ রূপান্তরিত করেছেন । কুক ,বাবু ,ডিএফ ও চিকু বুয়েট পড়ুয়া চার বন্ধু সেমিস্টার শেষে সিদ্ধান্ত নেয় তারা কোথাও বেড়াতে যাবে । বাবুর সিদ্ধান্ত মতে তারা সুন্দরবন দেখতে যাওয়ার পরিকল্পনা করে ।খুলনা যাওয়ার পথে ট্রেনে তাদের সাথে দেখা হয়েছে রেনি এবং নিপা নামের দুটি মেয়ের সাথে। ঘটনাচক্রে তারাও তাদের সাথে সুন্দরবন ভ্রমণের সামিল হয় ।সুন্দরবন ভ্রমনের অসাধারণ বর্ণনা লেখক তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন । পাঠক হিসেবে মনে হচ্ছিল আমিও যেন সুন্দরবন ভ্রমণে আছি। প্যারালাল ইউনিভার্স নিয়ে মূলত এই সাইন্স ফিকশন। হয়তো আমরা নানা বিদেশি সাইন্স ফিকশনে প্যারালাল ইউনিভার্স এর আগমন দেখেছি। তবে সম্পূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে প্যারালাল ইউনিভার্সের আগমন চমকপ্রদভাবে লেখক সায়েন্স ফিকশন টিতে ফুটিয়ে তুলেছেন। ঘটনাচক্রে কুক, রেনি, ডিএফ ও নিপা প্যারালাল ইউনিভার্সে প্রবেশ করে।সেখানে গিয়ে তারা কি দেখেছিল? কি বিপদের সম্মুখীন হয়েছিল তারা? নাকি সেখানে তারা পেয়েছিল সুখের সন্ধান? তারা কি ফিরে আসতে পেরেছিল প্যারালাল ইউনিভার্স থেকে? জানতে হলে পড়ুন 'আসিফ মেহ্দী' স্যারের অনবদ্য সাইন্স ফিকশন 'আড়াল' ।"

Kazi Sobur

Kazi Sobur , Oct 9, 2020

★ ★ ★ ★ ★

"বইটিকে অর্ধেকের বেশি মনে হল উপন্যাস। তার ভিতরে বইয়ের মাধ্যমে ঘুরে আসলাম খুলনা থেকে সুন্দরবন। বর্ণনাগুলো কাল্পনিক নয়। নিজে যতটুকু ঘুরেছি মিলে গেল সবটাই। তারপর হঠাৎ করে উপন্যাস টার্ন নিল সায়েন্স ফিকশনে। সাথে ছিল যথেষ্ট রোমান্টিকতা আর লেখকের স্বভাবসুলভ বিজ্ঞান বিশ্লেষণ। বইটির কলেবর ছোট, এক সেটিং এ শেষ করে ফেলা যাব। অবশ্য এক বাসাতেই শেষ করতে হবে কারণ আগ্রহ হারাবে না পাঠক। নামগুলো চমৎকার। আর নতুন শব্দ আর স্টাইলের ব্যবহার লেখকের জন্য নতুন নয়। এটা একটা গুডবয় ব্যাপার! অনেক সময় মনে হয়েছে লেখক কি নিজেকেই তুলে ধরতে চেয়েছেন? রোমান্টিক উপন্যাস কি সায়েন্স ফিকশনে টার্ন নিতে পারে? জানতে হলে পড়তে হবে, আড়াল।"

E

E , Sep 28, 2020

★ ★ ★ ★ ★

"জনপ্রিয় কথাসাহিত্যিক আসিফ মেহদী'র সবগুলো উপন্যাসই আমার পড়া। অসাধারণ তার লেখনী। তার লেখাগুলো পাঠককে কেবল অভিভূতই করেনা বরং তাদের কল্পনার জগতকেও প্রসারিত করে। আশা করছি লেখকের অন্যান্য বইগুলোর মতো এটার কাহিনীও চমৎকার হবে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"আড়াল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
আড়াল পাতা: 1 / 9
পাতা 2
আড়াল পাতা: 2 / 9
পাতা 3
আড়াল পাতা: 3 / 9
পাতা 4
আড়াল পাতা: 4 / 9
পাতা 5
আড়াল পাতা: 5 / 9
পাতা 6
আড়াল পাতা: 6 / 9
পাতা 7
আড়াল পাতা: 7 / 9
পাতা 8
আড়াল পাতা: 8 / 9
পাতা 9
আড়াল পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।