১ম প্রকাশ, ২০২২
আনন্দ বর্ষণ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
লিপস্টিক
জিনিয়া জেনিস
ওগো শুনছো
মুহাম্মাদ আতীক উল্লাহ
মিসির আলির গল্পমালা
হুমায়ূন আহমেদ
শেষ পরিণতি
প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
প্রেমের গল্প
হুমায়ূন আহমেদ
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
মুহাম্মাদ আতীক উল্লাহ
বইটির বিস্তারিত দেখুন
| Title | আনন্দ বর্ষণ |
| Author | জিনিয়া জেনিস |
| Publisher | পেন্সিল পাবলিকেশনস |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 104 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.25 Kg |
| ISBN | 9789849617976 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
Eshrar Latif , Feb 2, 2023
"জিনিয়ার জন্য শুভ কামনা।"
Sakib , May 24, 2022
"#আনন্দ_বর্ষণ #পাঠ_অনূভূতি ♦এক নজরেঃ •নামঃ আনন্দ বর্ষণ •লেখকঃ জিনিয়া জেনিস •ধরনঃ সামাজিক, রোমান্টিক •প্রকাশনীঃ পেন্সিল পাবলিকেশনস •প্রচ্ছদঃ রাজীব দত্ত •মুদ্রিত মূল্যঃ ২৭৫ •পৃষ্ঠা সংখ্যাঃ ১০৪ •প্রকাশকালঃ অমর একুশে বইমেলা ২০২২ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ এই পৃথিবীতে পাঠক হিসেবে আমি সারাটা জীবন উপন্যাসেই প্রভাবিত হয়েছি । প্রতিটি বার মনে হয়েছে, মানুষের যে জীবন । তা এত বিশদে বুঝানোর জন্য যে অনুভূতির দরকার তার জন্য পর্যাপ্ত শব্দও দরকার । যে শব্দগুলো মনের মাঝে অনুভূতির রেশ বয়ে আনবে । একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে জীবনধারা বোঝাতে শিখবে । আমি জানি না, তা কতদূর বোঝা যায় । তবে উপন্যাসটিকেই আমি সবথেকে পছন্দ করি । কারণ আমি মনে করি, জীবনের যে গল্প উপন্যাসে বয়ে যায় তা অন্যভাবে বুঝানোটা খুবই কঠিন হয়ে যেতে পারে । যাহোক কোনো বই সম্পর্কে পড়ার আগে আমার এই ভূমিকা মূলত আমার অনুভূতির একটা রূপ মাত্র । এই রূপটি যদি কখনও পরিবর্তন হয়ে যায়, তবে তা আমার অনুভূতি এবং শব্দ প্রয়োগে বুঝতে পারাও যায় । আপাতত না হয় “আনন্দ বর্ষণ” নামের একটি বইতেই আমি ডুবে যাই । ♦পারিপার্শ্বিক দিকঃ এই বইটি হাতে পাওয়ার পর থেকে আমি বেশ কয়েকবার বইটি পড়তে চেয়েছি । কিন্তু আমি যেরকম সময় কিংবা যে রকম আবেশে ডুবে বইটি পড়তে চেয়েছি সেরকম সময় আমি আদৌ পাইনি কখনও । আমি প্রায়ই বইটি হাতে নিয়েছি, আবার শোকেসে রেখে দিয়েছি । এই রেখে দেয়ার মাঝে আমার বইটি পড়ার প্রচণ্ড ইচ্ছা ছিল । তাই বোধহয় আমি এবার বাড়ি থেকে আসার সময়ে বইটি নিয়ে এসেছি । আজকে দিনটা অন্যান্য দিন থেকে আলাদা নয় । কেনো যেনো একই রকম, তাও আমার বইটা পড়তে ইচ্ছে করছে । তাই শুরু করলাম নতুন কিছুর জন্য মাত্রা, নতুন কতগুলো জীবনের গল্প । এই গল্পে আমিও না হয় শামিল হয়ে যাই । ♦নামকরণঃ পৃথিবীতে গল্প সংকলন এর নাম সেখানে থাকা কোনো গল্পের নামে দেয়াটা আমার কাছে পাঠক হিসেবে খুবই কঠিন মনে হয় । বারবার মনে হয় এই বিষয়টা পছন্দ করে প্রয়োগ করাটাও কঠিন । তবে গল্পের শুরুটা কিংবা শেষটা নতুন একটা জীবনের শুরু বলেই বোধহয় এই যে জীবনে সুখ, শান্তি, আনন্দ তা বর্ষণের মতো ছড়িয়ে ছিটিয়ে আসুক সেই কামনায় থাকা এই বইটির নামকরণ তাই বেশ ভালো । ♦ফ্ল্যাপে লেখাঃ স্নেহা আমার হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে চাইল । –এসব কী অসভ্যতা হচ্ছে? –চুপচাপ আমার সাথে চলুন । তা না হলে এর চেয়েও বড়ো ধরনের অসভ্যতা করে বসতে পারি । বাকি পথে স্নেহা একটা কথাও বলল না । কফিশপে চুপচাপ অপরাধীর মতন মাথা নীচু করে বসে রইল । বাধ্য হয়ে আমি নীরবতা ভেঙে বললাম, –সেদিন অমন করেছিলেন কেন বলুন? স্নেহা আমার প্রশ্নের জবাব না দিয়ে বলে, –প্লিজ, আপনি বিয়েটা ভেঙে দিন । –কেন? আপনি কি কাউকে পছন্দ করেন? স্নেহা ডানে-বামে মাথা নাড়াল । –তা হলে কি ভাবছেন বিয়ে হলে চাকরি করতে পারবেন না? শুনুন এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই । –আমি জানি । –তা হলে আপনার সমস্যাটা কী? স্নেহা এবার মুখ তুলে নোনা কণ্ঠে বলে, –আমি বলতে পারব না । কথাটা বলেই ও ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে কফিশপ থেকে বেড়িয়ে যায় । আমি নিজেও জানি না কখন আমি স্নেহার মাঝে বাঁধা পড়ে গেছি । এখন যে করে হোক ওর অমতের কারণটা আমায় খুঁজে বের করতেই হবে । ♦প্রচ্ছদঃ উপন্যাস হলো গৎবাঁধা কিছু জীবনের গল্প । আর গল্প সংকলন হলো, একটুখানি জায়গায় অনেকগুলো জীবনের গল্প । আর মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো চোখ । এই চোখেই মানুষের জীবনের সবকিছু কেনো যেন এসে পড়ে । হাসি আনন্দ সুখ কান্না সব দিনশেষে চোখের কাছেই আসে । তাই প্রচ্ছদে চোখের কিছু তাকানো প্রচ্ছদটাকে স্বয়ংসম্পূর্ণ করেছে । ♦উৎসর্গঃ একজন লেখক হিসেবে যারা লেখকের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তাদেরকে উৎসর্গ করার বিষয়টি ভালো লাগার মতো । তাই তাদেরকে উৎসর্গ করা হয়েছে দেখে আমার বেশ ভালো লেগেছে । ♦প্রিয় চরিত্রঃ আবির, রেশাদ এবং সৌমিক এই তিনটি চরিত্র আমার কাছে কেনো যেন খুব ভালো লাগার মতো । তাদের চরিত্রে বেশ গভীরতা আছে । এবং তাদের চরিত্র গঠন এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে চলা এবং সময়টাকেই ভালোবাসা এই বিষয়টা বেশ অন্যরকম । তাই এই তিনজনই প্রিয় হয়ে রইলো । ♦গল্প বিশ্লেষণঃ বেশ কয়েকটি গল্প নিয়ে কিছু অনুভূতি প্রকাশ করবো এখানে । •আঁধার পেরিয়েঃ মানুষের জীবনে সুখ কিংবা শান্তির একটা পরিমাপ আছে । সুখ তো বোধহয় পাওয়া যায় কিন্তু মনের শান্তিটা পেতে বোধহয় পুরো জীবনটাই কেটে যায় । শায়লা এবং তার বোন নায়লার জীবনের সবকিছু মিলিয়ে গিয়েও পরিবেশের সমস্ত আঁধার কেটে গিয়ে তাদের জীবনে কিভাবে সুখ নেমে আসবে তারই গল্প আঁধার পেরিয়ে । বেশ ভালো লেগেছে গল্পটি আমার । •হারিয়ে যাওয়ার আগেঃ জীবনে বিয়ে বোধহয় দুজন মানুষের শুধু নয় । একটি পরিবারের মাঝেই বন্ধন । সেই বন্ধন কাটানোর যে কষ্ট সেটা আমি কেনো যেনো খুব বুঝতে পারি । প্রবল সুখে শান্তিতে থাকা এক দম্পতির মাঝে যখন তৃতীয় কোনো ব্যক্তি এসে পড়ে তখন হয়ত কারো স্বার্থপরতার ফাটল ধরা পড়ে । কিংবা কারো আত্মত্যাগ ধরা পড়ে । সেই ধরা পড়াটার মাঝে কোথাও কিছু আছে বা নেই তা নিয়েই একটি গল্প, হারিয়ে যাওয়ার আগে । •গর্ভধারিণীঃ এখন পর্যন্ত এই গল্প সংকলন এর সবথেকে অন্যরকম ভাষায়, অন্যরকম শব্দ প্রয়োগ করা গল্প এটি । পৃথিবীতে সব মায়েরাই বোধহয় নিজের সন্তানকে ভালোবাসে । সেই ভালোবাসায় কোনো খেদ নেই । তাদের এই আত্মত্যাগ করা ভালোবাসায় কখনও জীবনে ওলটপালট ঘটনা ঘটে যায় । সেই ঘটনায় লাবণ্য, শ্রেয়া কিংবা পলাশ এই তিনটি মানুষের জীবন কোন সুরে গাঁথা তা বোধহয় জীবনের গল্পরাই জানে । •নীড়ে ফেরার গল্পঃ আরো একটি অন্যরকম পটভূমিতে থাকা গল্প । এরকম গল্পগুলো যেখানে গভীরতা থাকে, সেরকম গল্প সংকলন পড়তে বসলে মনে আনন্দই লাগে । দিনশেষে সবাই নিজ নিজ নীড়ে ফিরে । নিজেদের নতুন করে বেঁচে থাকার রসদ নিয়ে সবাই নিজের একান্ত সুখে থাকার নীড়ে ফিরে । পাখি নাম থাকা মেয়েটির সাথে আবির এর নীড়ে ফেরার বাস্তবতা কিংবা মুহূর্ত ঠিক কতখানি তা নিয়েই কিছু স্বপ্ন, সুখ এবং শান্তিতে ফেরার গল্পটির নামই, নীড়ে ফেরার গল্প । •সেফটিপিনঃ কিছু গল্প থাকে যেগুলো অ অন্যরকম ভাবে লেখা হয় । কিংবা তার গভীরতা অন্যরকম থাকে । আমি শুধু তাই পড়ছি মনোযোগ দিয়ে । পৃথিবীতে প্রতিটি মানুষের সম্মানের ধাপ সবথেকে আগে । রেহানা কিংবা রেশমি তাদের জীবনে সেফটিপিন এর ধাপটা কিভাবে আসে তাই শুধু দেখার । •লাল বৃষ্টিঃ এই পৃথিবীতে প্রকৃতি পছন্দ করার মধ্যে সবথেকে যা প্রিয় আমার । তা হলো, বৃষ্টি । বৃষ্টিকে ভালোবেসে আমি একনাগাড়ে ভিজে যেতে পারি । এই গল্পটাই এখন পর্যন্ত আমার কাছে প্রিয় এই বইটির । তুলনায় ছোট্ট থাকা, অনুভূতিতে ভাসিয়ে দেয়া গল্পে রেশাদ এবং তার জীবনের দুই অতসী কিভাবে বৃষ্টিকে লাল বৃষ্টিতে পরিণত করে তা নিয়েই এই জীবনের গল্প । •আনন্দ বর্ষণঃ বিয়ের জন্য আলাদাভাবে পাত্রী দেখতে যাওয়াটা খুবই সাধারণ একটি বিষয় । এবং সেখানে দুজনের মধ্যে একজনের অমত থাকাটাও স্বাভাবিক । তবে অমতের বিষয়টি না জানতে পারা নিলয়ের স্নেহাকে প্রথম থেকেই ভালো লেগে গেল । এই ভালো লাগায় মনের মাঝে বৃষ্টি হয়ে কতটা আনন্দ বর্ষণ করবে তাই দেখার । ♦অনুভূতি আলোচনাঃ আনন্দ বর্ষণ! এই গল্প সংকলনে সব মিলিয়ে ১৪টি গল্প রয়েছে । কিছু গল্প জীবনের কথা বলেছে, কিছু গল্প সম্পর্কের কথা বলেছে । তবে আমি প্রতিটি গল্পের ক্ষেত্রেই খেয়াল করে দেখেছি কোন গল্পে গভীরতা বেশি । ভালো লাগা বেশি করে টানে । যেহেতু গল্প সংকলন, ছোট্ট একটা সময়ের উপস্থিতিতে অনুভূতির দিক থেকে অনেককিছুই বুঝিয়ে ফেলতে হয় তাই এই কঠিন বিষয়টা করে যেতে হয় লেখককে । সেটা আরো কঠিন হয় যদি একক গল্প সংকলন হয় । আনন্দ, হাসি, ঠাট্টা, প্রেম, সামাজিক সব মিলিয়ে থাকা ১৪টি গল্পে একেক রকম ভাবে গল্পের ইতি টানা হয়েছে । ♦প্রিয় গল্পঃ বেশ অনেকগুলো গল্পই আমার ভালো লেগেছে । তার মধ্যে বেশি প্রিয় গল্পগুলো নিয়ে লিখেছিও । কিন্তু তন্মধ্যে দুইটি গল্পকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে । আমি প্রতিটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়ার কারণেই কিনা জানি না এই দুইটি গল্প আমার মনে কেড়েছে বেশি । তার প্রথম গল্পটি হলো, ‘নীড়ে ফেরার গল্প’ । এই গল্পটির মাঝের গভীরতা আমাকে ছুঁয়েছে । আর বাকিটা ‘লাল বৃষ্টি’ । এটা সবথেকে ছোট গল্প হলেও এটার মাঝের আবেগ এবং শব্দ প্রয়োগ আমার ভালো লেগেছে বেশি । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √যেহেতু উপন্যাসের পাঠ প্রতিক্রিয়া এবং গল্প সংকলন এর পাঠ প্রতিক্রিয়া বিষয়টা পুরোই আলাদা আমার কাছে । সেজন্য গল্প সংকলন এর জন্য আমার এই শুরুটা একটু অন্যরকম । তার পরেও আমি বলবো । একেকটি গল্পের শুরু খুবই অন্যরকম ভাবে লেখক করেছেন । সামাজিক কিংবা রোমান্টিক অথবা হালকা থ্রিলারের ছাপ ফেলা এতগুলো গল্পের একেকটি গল্প লেখক একেক রকম ভাবে লিখেছেন । যে কারণে এখানে সেই গল্পগুলোর আবহ সৃষ্টি করা প্রচণ্ড জরুরি ছিল পটভূমি এবং জীবনধারার ভিত্তিতে । তা লেখক সুন্দর ভাবে করেছেন বলেই একেকটি গল্প পড়ার সময়ে শুধু সেই গল্পের দিকেই মনোযোগ গিয়েছে আমার । অথবা কোনো অতিরিক্ত শব্দ কিংবা সংলাপ প্রয়োগ করে গল্পকে বাড়ানোর যে চেষ্টা তা লেখক করেননি । গল্পের গতি কিংবা গল্পের শেষের আদলটা যে বাক্যগুলোর মাধ্যমে বুঝানোর যে চেষ্টা তা বেশ ভালো লেগেছে আমার । √গল্পের ভিত্তিতে সংলাপ ধারণ এবং বর্ণনামূলক ভাবভঙ্গি লেখক গল্পের সাথে তাল মিলিয়ে ব্যবহার করেছেন । যে কারণে তা আরো যুক্তিসঙ্গত হয়েছে আমার কাছে । ♦অন্যান্য বিষয়ঃ এবার বইটির অন্যান্য বিষয়ে আছি । √প্রকাশনীঃ প্রকাশনী হিসেবে পেন্সিল পাবলিকেশনস, সবসময়ই পাঠকদের জন্য একটা বিশ্বাসের জায়গা । সেক্ষেত্রে আমিও অন্যরকম নই । প্রকাশনী হিসেবে তারা এই বইটিরও সুন্দর করে বাইন্ডিং করেছে । ছোট গল্প সংকলন, তাই বইটি ধরতে বেশ মজাও আছে । পৃষ্ঠাগুলো ঝরঝরে লাগার কারণে পড়তে তেমন একটা সময়ও লাগেনি । ভিতরে গল্পগুলোকে সুন্দরভাবে সাজানো কিংবা কোনো প্রকার টাইপিং মিস্টেক না থাকায় পড়ার সময়ে বেশ উপভোগ্য লেগেছে । ♦লেখক প্রসঙ্গেঃ আনন্দ বর্ষণ, লেখক জিনিয়া জেনিস এর একান্ত বই হিসেবে এটি তার প্রথম বই । তবে বেশকিছু গল্প সংকলনে তার ছোটগল্প প্রকাশ পেয়েছে । এবং তার কিছু কিছু আমি পড়েছিও । এবং তার ফেসবুকে কিছু ছোটগল্প আমি পড়েছি । তাই তার লেখার মাঝে বিভিন্ন ধাপ, এবং তিনি যে বিভিন্ন ধরনের গল্প লিখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তা টের পেয়েছি । রোমান্টিক, সামাজিক দুই ধরনের গল্প লিখতেই তার সেইরকম গল্পের সাথে খাপ খাওয়ানোর বিষয়টা এবং সেরকম আবহ তৈরি করা বিষয়টা বেশ ভালো লাগার মতো । ♦রেটিংঃ গল্প সংকলনে রেটিং বিষয়টা আমার কাছে খুবই কঠিন লাগে । মনে হয়, একেকটি গল্প একেকরকম । এগুলোকে একটা নির্দিষ্ট ভিত্তিতে এনে তাকে ভাগ করে দেয়া বিষয়টা আমার জন্য পাঠক হিসেবে গুরুত্বপূর্ণ এবং তা কঠিনও । যাহোক আমার রেটিং হলো, ৪.২/৫ । ♦উপসংহারঃ এই গল্প সংকলনটা বেশ ভালো লাগার মতো কিছু আবহ দিয়েছে আমাকে । মনে করিয়ে দিয়েছে মাঝে মাঝে গল্প সংকলন পড়া উচিত, তাতে অল্প সময়ে অনেক কিছু জানা যায়, অনেক কাউকে মনের মাঝে জড়িয়ে নেয়া যায় । অনেক মানুষের উপস্থিতি মনের মাঝে জড়ো হতে থাকে । গল্প সংকলন এর পড়ার প্রতি আগ্রহ আমার বোধহয় একটু বাড়লো । এইটুকু কামনায় না হয় শেষ করলাম এবার ।"
Priya Rahman , Apr 12, 2022
"#আনন্দ_বর্ষণ আজ কথা বলব সম্প্রতি আমার পড়া একক গল্পগ্রন্থ "আনন্দ বর্ষণ" নিয়ে। পেন্সিলের অন্যতম নিয়মিত লেখক জিনিয়া জেনিস এর এটি প্রথম একক গল্পগ্রন্থ। ১৪টি ভিন্ন মাত্রার গল্প নিয়ে এই বইটি চমৎকার রুপে পাঠকের কাছে তুলে ধরেছেন লেখক। ঠিক একারনেই উপন্যাসের চেয়ে গল্পগ্রন্থ আমার বেশি পছন্দের। লেখকের ভাষায়,,,,,,,, **কখনো কখনো হারিয়ে যাবার একটু আগে দুটি হৃদয়ের পাশাপাশি চলার অনুভূতিগুলো আবেগের সিক্ত হয়ে ঝড়ে পড়ে রঙিন লাল বৃষ্টির মতন। হয়ত এটাই জীবনের উপহার। আঁধার পেরিয়ে অনুভূতিরা আঁকে দিনবদলের গান, আবার কখনো বেলাশেষে কেউ নীড়ে ফেরার গল্পে নবরূপে খুঁজে পায় নিজেকে। বইয়ের কিছু গল্পের নাম নিয়ে উপরের চমৎকার পংক্তিগুলো লেখক সুচারুরূপে সাজিয়েছেন। যা আমার সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা। ১. ভূমিকম্প রিয়া ৮. উপহার ২. আঁধার পেরিয়ে ৯. সেফটিপিন ৩. হারিয়ে যাওয়ার আগে ১০. লাল বৃষ্টি ৪. গর্ভধারিনী ১১. দিন বদলের গান ৫. রুপার ঝুমকা ১২. জীবনসঙ্গী ৬. নীড়ে ফেরার গল্প ১৩. A murder or death ৭. সুখবার্তা ১৪. আনন্দ বর্ষণ বইয়ে আমার পছন্দ কিছু গল্পের কাহিনি সংক্ষেপ তুলে ধরা হলো: ★ বিয়ের পর কি আসলেই ভালোবাসা হারিয়ে যায়? নাকি সময়ের সাথে ভালোবাসার গায়ে মরিচা ধরে। ঠিক জীবনের এমনই জটিল কিছু প্রশ্নের সহজ উত্তর মিলবে হারিয়ে যাওয়ার আগে গল্পটিতে। আকাশি কি পারবে তার হারানো ভালোবাসা ফিরিয়ে আনতে? ★ আমাদের সমাজে মানুষরূপী এমন কিছু পাখি থাকে যারা সময়ের কালক্রমে তাদের নীড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আবির কি পারবে সমাজের অন্ধকার জগৎ থেকে পাখিকে তার আপন নীড়ে ফিরিয়ে দিতে? নীড়ে ফেরার গল্পতে জানা যাবে। ★ আমাদের জীবনে কিছু উপহার থাকে অনেক মূল্যবান। আবার কিছু উপহার থাকে কারো কাছে অনাকাঙ্ক্ষিত। যেমন সুরভি ছিল তার বাবার কাছে অনেক মূল্যবান একটি উপহার। অপূর্ব কি পারবে তার জীবনের এই অমূল্য উপহার টি সবসময়ের জন্য ধরে রাখতে? নাকি বাধনের মতোই অবহেলায় চলে যাবে। এই প্রশ্নের উত্তর মিলবে উপহার গল্পটিতে। ★ আসলে ঠিক কোথায় নিরাপদ আজকে নারীরা? ঘরে না বাইরে। সমাজের সর্বস্তরে মানুষরূপী কিছু হায়না নারীদের ছিঁড়েখুঁড়ে খেতে সবসময় প্রস্তুত থাকে। এর থেকে বাঁচার কিছু সাধারণ উপায় খুজে পাওয়া যাবে সেফটিপিন গল্পটিতে। ★ জীবনসঙ্গী গল্পটিতে লেখক আমাদের জীবনে সত্তিকারের জীবনসঙ্গীর গুরুত্ব তুলে ধরেছেন। অনেক সময় আমরা মানুষ চিনতে ভুল কর। ভুল মানুষকে নিজের জীবনে স্থান দিয়ে দেই। জীবনে সঠিক সময়ে সঠিক মানুষ নির্বাচন করা কতটা জরুরি তা এই গল্পটি পড়লে উপলব্ধি করা যাবে। ★ স্নেহা কি পারবে তার ভালোবাসা দিয়ে নিজের অপূর্ণতাকে পূর্ণ করতে? নিজের ভালোবাসার মানুষটির সাথে সুখের আনন্দ বর্ষণে ভিজতে। স্নেহার অপূর্ণ জীবনেও কি কেউ আসবে ভালোবাসার আনন্দ বর্ষন নিয়ে। জানতে হলে পড়ে ফেলুন বইয়ের সর্বশেষ চমৎকার এই গল্পটি। * প্রিয় উক্তি: ১. কিছু কিছু অপূর্ণতা জীবনে পূরণতার স্বাদ এনে দেয়। ২. ধর্ষিতা হচ্ছে এমন একটি বিশেষ শব্দ যাতে এক অদৃশ্য 'খারাপ' লেগে থাকে। এই তকমাটা খুব জিদ্দি ময়লা। ৩. আপনার স্ত্রী জ্যোৎস্নপ্লাবনে হারিয়ে গেছেন। জরুরী ভিত্তিতে নীলাকাশে যোগাযোগ করুন। ৪.আমরা নিজেদের চাওয়া-পাওয়ার হিসাব মিলাতে এতটাই বিভোর থাকি বলেই কখনো কখনো দেখতে পাইনা, জীবন তার নীরবতার ভাষা দিয়ে আমাদের কত কিছু শিখাতে চায়। ৫. নোংরা শরীর থেকে বেরিয়ে আসা রক্তের রং কি লাল হয় না? ৬. স্নেহার চোখের কোল বেয়ে গড়িয়ে পড়া টুপটাপ আনন্দের বর্ষণ আমার মনটাকে ভিজিয়ে দিল, ঠিক যেমন করে শত শত বৃষ্টির ফোঁটা গোটা শহরটায় প্রাণের ছোঁয়া এনে দিল। ★★বইটি এমন চমৎকার সব সংলাপে ভরপুর। বইটি শেষ করার বহু দিন পরেও এর রেশ মনে রয়ে যাবে। বারবার পড়তে ইচ্ছে হয় এমন একটা বই হচ্ছে "আনন্দ বর্ষণ"। এজন্য লেখক অবশ্যই প্রশংসার দাবিদার। বই: আনন্দ বর্ষন লেখক : জিনিয়া জেনিস প্রচ্ছদ: রাজীব দত্ত প্রকাশক: পেন্সিল পাবলিকেশনস"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আনন্দ বর্ষণ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: