হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার - সিরাজুল ইসলাম চৌধুরী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার

1 Ratings | 1 Reviews
TK. 369 TK. 400 -8% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

Title আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার
Author সিরাজুল ইসলাম চৌধুরী
Publisher ডেইলি স্টার বুকস
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 192
Country বাংলাদেশ
Language বাংলা
Category Biographies, Memories & Interviews
Weight 0.38 Kg
Editor ইমরান মাহফুজ
ISBN 9789849296683
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

1 Ratings and 1 Reviews

★★★★★
1
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
Saiful islam

Saiful islam , Jul 9, 2020

★ ★ ★ ★ ★

"কখনো হাস্যোজ্জ্বল কখনো আশাবাদী অথবা নিরাশাবাদী হয়ে উঠে মানুষ। আমাদের রাষ্ট, সমাজ, বিশ্ব; সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্র, রাজতন্ত্র, মৌলবাদ— নানা ভাগে নানা মতে বিভক্ত। যুদ্ধ, দেশভাগ, রাজনৈতিক দ্বন্ধে টালমাটাল পৃথিবীর জমিন এবং আসমান। পারমাণবিক বোমা নিক্ষেপ, মানুষহত্যা সহ ক্ষমতার অপব্যবহারে মেতে উঠেছে লোভী, অসভ্য মানুষেরা। আজকের দিন চলে গেলে আসে আগামীকাল। তবুও যে আলাপের আবেদন কমে না; ঠিক তেমনি এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর এই নির্বাচিত সাক্ষাৎকারটি। যার নাম “আজ ও আগামীকাল ”। নামটা দারুণ লেগেছে। বইটি সম্পাদনা করেছেন কবি ও গবেষক ইমরান মাহফুজ। প্রকাশ করেছে “ডেইলি স্টার বুকস”। সিরাজুল ইসলাম চৌধুরী একজন লেখক, প্রাবন্ধিক, শিক্ষক। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে। ১৯৯৬ সালে একুশে পদকে ভূষিত হন। পরিবেশ রক্ষা, মানবাধিকার, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক ন্যায়বিচার আন্দোলনের পুরোধা তিনি। স্বাধীনতা-উত্তর বাংলা প্রবন্ধ সাহিত্যে যার রয়েছে নিরলস অবদান। পালন করেছেন সম্পাদকের দায়িত্বও; তিনি নতুন দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। নির্বাচিত সাক্ষাৎকারটি অত্যন্ত প্রাসঙ্গিক এই সময়ে। তিনি যে কথা বলেছেন ’৯০ এর দশকে; দেখা যাচ্ছে একাবিংশ শতাব্দীর ২০২০ সনে এসেও একই কথা অন্যদের বলতে হচ্ছে। ক্ষমতার পালাবদল এর মধ্যে হলেও আমাদের শাসক শ্রেণির শোষণ করার মানসিকতা দূর হচ্ছে না। পুঁজিবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে শ্রেণি বিভাজন বাড়ছে। তিনি সমাজতন্ত্রের পক্ষে, গণমানুষের পক্ষে তার দরদমাখা কথা বলেছেন। এনজিওর ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন— তারা বৈষম্যমূলক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গরিবদের কিছু রিলিফ দেয়, হাঁস-মুরগি, গরু-ছাগল লালনপালনে প্রশিক্ষণ দেয় যার মধ্য দিয়ে নূন্যতম চাহিদাগুলো মিটে। সে সেখানেই থেমে থাকবে। তার বাইরে যাওয়ার সুযোগ থাকবে না। রাষ্ট্রের বৈষম্যমূলক চরিত্রের যে বদল দরকার তার বিরুদ্ধে গরিব মানুষেরা উদাসিন থাকবে। তাই তিনি সমাজতন্ত্রের স্বপ্ন দেখেন। দেশভাগ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হলেও ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের জাতিতত্ত্ব, বাঙ্গালীর চেতনা ফুটে উঠেছে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন জাতিগত পরিচয় হিসেবে আমরা আগে বাঙ্গালী। একটা সময় বাঙ্গালীরা পাশাপাশি বসবাস করতো। মিলেমিশে থাকতো। ইংরেজদের আগমনের পর থেকে ধর্ম নিয়ে শুরু হলো রাজনীতি। সেই গান্ধীজির সময় থেকে এখন পর্যন্ত তা বহমান। মৌলবাদীরা ধর্মের নাম করে মসজিদ ভাঙ্গছে মন্দির ভাঙ্গছে৷ সাম্প্রদায়িক সমস্যা এই উপমহাদেশে লেগে আছে এখনো। আমাদের শিক্ষাব্যবস্থার বেহাল দশার কথা বলেছেন। এলিট শ্রেণির সন্তানেরা বিদেশে চলে যায় পড়াশুনা করতে এবং ইংলিশ মিডিয়াম দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে বাংলা ভাষাকে অবহেলার চোখে দেখে। আমাদের রাষ্ট্রভাষার আন্দোলনের যে উদ্দেশ্য ছিল তা ব্যহত হচ্ছে। কথাগুলো বলেছিলেন ৯০ এর দশকে। কিন্তু এখনো এই আলাপ পুরাতন হয়নি। মনে হয় একদম নতুন। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সমাজ ও সংস্কৃতির কথা বলতে গিয়ে তিনি বলেন- “ প্রথমেই বলি ক্ষুধা, দারিদ্র্য আমাদের এই উপমহাদেশের সাধারণ চিত্র। আরো বলি, বাংলাদেশের জাতীয়তাবাদ মানে মধ্যবিত্তের জাতীয়তাবাদ। এটা একটা বড় সামাজিক সমস্যা। আমাদের জাতীয় বইমেলায় মধ্যবিত্ত ছাড়া বই কেনে না। আমাদের একুশের জাতীয় শহিদ মিছিলে মধ্যবিত্ত ছাড়া সাধারণ মানুষ পথ হাঁটে না। ” তিনি আমাদের সামাজিক প্রবল সমস্যার কথা বলেন। যার কারণে আমাদের এই সামজিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। সংস্কৃতি নিয়ে বেশিদূর যেতে পারছি না। বুদ্ধিজীবীদের দায়িত্ব সমাজের বিশৃঙ্খলা প্রতিহত করা। কিন্তু বেশিরভাগ বুদ্ধিজীবী নিজ স্বার্থের কথা আগে ভাবে। অথচ বুদ্ধিজীবীদের উচিত সমাজের, রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করা। তাছাড়া বামরাজনীতি পিছিয়ে রয়েছে কারণ সাধারণ মানুষের স্বার্থকে বাম রাজনীতির প্রধান করে তুলতে পারেনি। তাঁর শিক্ষকতার জীবনের গল্প, ব্যক্তি জীবনে স্ত্রীকে হারানোর বেদনাসহ সর্বজনীন ভাবনা বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। কোটার কারণে মেধাবীদের পিছিয়ে থাকা, রাষ্ট্রযন্ত্রের দুর্নীতির চাকা বন্ধ না হওয়া, তার লেখালেখির জীবন আনন্দ-বেদনার গল্প তিনি বলে গেছেন সহজ-সরল ভাবে। এক কথায় বলার চেষ্টা করলে— নির্বাচিত সাক্ষাৎকারে উঠে এসেছে আমাদের দেশভাগ, মুক্তিযুদ্ধ, রাষ্ট্রভাষা, বাম রাজনীতির আবশ্যকতা, সাম্প্রদায়িকতার অগ্রপশ্চাৎ, বুদ্ধিজীবীদের দায়িত্ব, সাহিত্য রাজনীতি, কোটা ব্যবস্থা, সংস্কৃতির তথাকথিত নিরপেক্ষতা, বাঙ্গালীর পঞ্চাশ বছর, সমাজতন্ত্র ও মৌলবাদ, পুঁজিবাদের সাথে সাহিত্যের শত্রুতা, জগৎ দেখা, তরুণদের নিয়ে ভাবনা। যা পাঠক হিসেবে আমাকে সমৃদ্ধ করেছে। সাক্ষাৎকারগুলো বিভিন্নসময়ে পত্রিকায় প্রকাশিত হয়েছে। গ্রহণ করেছেন অনেক কবি, লেখক, সাংবাদিকরা। এই বইতে যে সাক্ষাৎকার গুলো নির্বাচন করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাপ। যা সময়ের কথা বলে। মানুষের পক্ষে কথা বলে। বইটির সম্পাদক ইমরান মাহফুজ তাঁর সম্পাদনার মুন্সিয়ানা দেখিয়েছেন। নিঃসন্দেহে মাস্টারপিস বই বলা যায় এটিকে। ১৯২ পৃষ্ঠার এই বইটিতে রয়েছে মোট ২১টি সাক্ষাৎকার। প্রচ্ছদ মূল্য ৪০০ টাকা।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা)
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা) হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 200 -10% OFF
TK. 180
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা)
একটু পড়ে দেখুন
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা) ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
(1)
TK. 1,100 -44% OFF
TK. 619
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া
একটু পড়ে দেখুন
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 170 -24% OFF
TK. 129
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
একটু পড়ে দেখুন
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 400 -45% OFF
TK. 220
শামায়েলে তিরমিযি
একটু পড়ে দেখুন
শামায়েলে তিরমিযি ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
কোনো রেটিং নেই
TK. 800 -40% OFF
TK. 480
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা
একটু পড়ে দেখুন
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা মাওলানা আবু যার আব্দুল্লাহ
কোনো রেটিং নেই
TK. 120 -50% OFF
TK. 60
সীরাতে খাতামুল আম্বিয়া (সা:) বা বিশ্বনবীর (সা:) জীবনী
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (সা:) বা বিশ্বনবীর (সা:) জীবনী হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 280 -45% OFF
TK. 154
সীরাতে খাতামুল আম্বিয়া (জামাত-নাহুমীর) (এক কালার) - কোড-NMNKA
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (জামাত-নাহুমীর) (এক কালার) - কোড-NMNKA মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ
কোনো রেটিং নেই
TK. 80 -0% OFF
TK. 80

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 1 / 11
পাতা 2
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 2 / 11
পাতা 3
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 3 / 11
পাতা 4
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 4 / 11
পাতা 5
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 5 / 11
পাতা 6
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 6 / 11
পাতা 7
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 7 / 11
পাতা 8
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 8 / 11
পাতা 9
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 9 / 11
পাতা 10
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 10 / 11
পাতা 11
আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।