হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
আহাফি - রশীদ জামীল এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৩য় প্রকাশ, ২০১৭

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

আহাফি

30 Ratings | 22 Reviews
TK. 210 TK. 280 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

নতুন শতাব্দীকে বলা হচ্ছে প্রযুক্তির শতাব্দী। ইনফরমেশন টেকনোলজি এবং মিডিয়ার সুবাদে নতুন সাজে পুরাতন এজেন্ডা বাস্তবায়নে ধর্মীয় ফিরকাবাজি উসকে দিচ্ছে কিছু লোক।...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

নতুন শতাব্দীকে বলা হচ্ছে প্রযুক্তির শতাব্দী। ইনফরমেশন টেকনোলজি এবং মিডিয়ার সুবাদে নতুন সাজে পুরাতন এজেন্ডা বাস্তবায়নে ধর্মীয় ফিরকাবাজি উসকে দিচ্ছে কিছু লোক। এই কিছুদিন আগেও মুসল
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title আহাফি
Author রশীদ জামীল
Publisher কালান্তর প্রকাশনী (সিলেট)
Edition ৩য় প্রকাশ, ২০১৭
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 160
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.32 Kg
ISBN 9789849209508
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.27

30 Ratings and 22 Reviews

★★★★★
18
★★★★☆
8
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
3

পাঠকদের মন্তব্য

২২টি
Cy Rus

Cy Rus , May 2, 2024

★ ★ ★ ★ ★

"পুরা বইতেই চাপাবাজি ভরপুর। এই ধরনের লেখকের কারণে সালাফীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ"

Shihab Uddin

Shihab Uddin , Nov 27, 2023

★ ★ ★ ★ ★

"এক কাপ চা আর বিস্কুট নিয়ে বইটা পড়তে বসে যান। আর "আহাফি"দের সকল কর্মকান্ড আপনার কাছে উন্মোচন হয়ে যাক। তাহলে আর দেরি কিসের শুরু হয়ে যাক। আরেকটি কথা! আহাফি আবার কারা? আশ্চর্য তো! সবকিছু কি এখানে বলা যায় ভিতরে প্রবেশ করেই দেখুন না।"

নোমান মোহাম্মাদ আবদুল্লাহ

নোমান মোহাম্মাদ আবদুল্লাহ , Nov 14, 2023

★ ★ ★ ★ ★

"'আহাফি' কথিত আহলে হাদিস ফিতনার ডাবল স্ট্যান্ডার্ডগিরির দেখা পাবেন এই বইয়ে। খুব সহজ ভাষায় এদের ডাবল স্টান্ডার্ডগিরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে এই বইয়ে। আহলে হাদিস ফিতনা নিয়ে পড়া প্রথম বই ছিল এটি। বেশ পুরনো হলেও এখনও বইটির আবেদন পুর্বের মতোই বিদ্যমান।"

ফায়যান মিসবাহ

ফায়যান মিসবাহ , Nov 13, 2023

★ ★ ★ ★ ★

"প্রতি যুগেই সুবিধাবাদী লোকেরা মহান আল্লাহ মনোনীত ধর্ম ইসলামকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে সচেষ্ট ছিলো। যুগে যুগে কম ফেরকা আবিস্কার হয়নি এই ধরনের লোকেদের হাতে। ভারত উপমহাদেশ তাদের জঘন্য হাত থেকে রেহাই পায়নি। বরং অজ্ঞতায় নিমজ্জিত অঞ্চলসমূহ এইসব লোকদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে ঘরে উঠেছে। সেসব দলগুলোর সংখ্যা অগণিত। কিছু ফেরকার চিন্তাধারার বিকৃতির ভয়াবহতা কুফরি দারপ্রান্তে পৌঁছেছে। সাধারণ মানুষেরা অজ্ঞতার কারণে এসব লোকেদের হাতে ধোঁকা খেয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এসবের বিপক্ষে সত্যপন্থি গবেষক আলেমরা যথাসাধ্য চেষ্টা প্রচেষ্টা করছেন। অজস্র বই পুস্তক লেখা হয়েছে৷ তবে সেসবের অধিকাংশই ইলমের প্রাচুর্য থাকলেও জনসাধারণের বোধগম্যের বাইরে চলে গিয়েছে প্রায়। দরকার ছিল এমন কিছুর যেখানে ইলমের প্রাচুর্যের সঙ্গে উপর্যুক্ত যুক্তির স্থান থাকবে৷ আর লেখার ভাষাও হবে পরিচিত। বিদগ্ধ গুণী লেখক রশিদ জামীলের “আহাফি’’ সেই অপূরনীয় স্থান প্রত্যাশিতভাবেই পূরন করেছে বলা যায়। আহাফিদের বক্তব্যগুলোকে সাধারণত খুব গুরুত্ব দিয়ে দেখা হয়, মনে হতে পারে তাদের জবাব দেওয়া খুব কঠিন কিছু। কিন্তু রশিদ জামীলের ঋজু ভাষা সেসব কঠিনতর বিষয়কে ঠুকনো হিসেবে পরিচিয় করিয়ে দেবে পাঠককে৷ সহজ যুক্তিতেই পরাস্ত করেছে তাদের কুমতির চিন্তাধারা। এখন পর্যন্ত আহলে হাদিস বিষয়ে শ্রেষ্ঠ গ্রন্থ এটাই মনে হয়।"

Md. Mahfuj Alam

Md. Mahfuj Alam , Nov 13, 2023

★ ★ ★ ★ ★

"আহাফি~ মাজহাব-তাকলিদ সম্পর্কে যুগে যুগে বিভিন্ন বিজ্ঞ আলেম অনেক কাজ করে গিয়েছেন যেগুলো আমরা বইয়ের পাতায় পেয়ে যাই। তেমনি একটি কাজ করা হয়েছে এই 'আহাফি' বইটিতে৷ যেখানে বর্তমানের যারা মাজহাব মানাকে নাকচ করে দিতে চায় এবং মানুষের মনে বিভিন্নসব ভ্রান্ত প্রশ্নের সৃষ্টি করে তাদের যথোপযুক্ত জবাব সম্বলিত বই তৈরি করেছেন লেখক রশীদ জামিল। বইটিতে অতিরিক্ত দালিলিক আলোচনা না করায় নতুন পাঠকদেরও পড়ে বিরক্ত হওয়ার উপক্রম নেই, বরং সহজভাবে বিষয়গুলো অনুধাবন করতে পারবেন ইন-শা-আল্লাহ।"

Ruponti Shahrin

Ruponti Shahrin , Nov 12, 2023

★ ★ ★ ★ ★

"বইটি পড়তে গিয়ে আমার গায়ে কাটা দিয়ে উঠেছে। আসলেও তো আমরা কিসে দ্বিধার মাঝে ফেঁসে যাচ্ছি। মৃত্যুর ঘন্টা বাজার সময় হয়ে গেলো অথচ দিনের আমল সম্পর্কে বেখবর। আমরা নিজেদের মাঝে আমল নিয়ে সিদ্ধান্তহীনতায় আছি। অন্যদিকে অপপ্রচারে জর্জরিত ইসলাম। বইটি অনেক সহজ সরল ভাষায় লেখা হয়েছে। আমার মতো তুচ্ছজ্ঞান সম্পন্ন পাঠকের বোঝার জন্য গুছিয়ে গল্পের আকারে, হাস্যরসাত্মক ভঙ্গিতে গুরুগম্ভীর আলোচনাও করা হয়েছে। তবুও অনেক বিষয় আছে, বুঝতে আমাকে বারবার নেট ঘেটে বুঝে নিতে হচ্ছে। সেক্ষেত্রে সংজ্ঞা আকারে পাদটীকার প্রয়োজন ছিল। প্রচ্ছদ, বাইন্ডিং দেখে আমি মুগ্ধ। আর দেরি না করে হাতে তুলে নিন মূল্যবান একটি বই।"

Md. Arif Monawar

Md. Arif Monawar , Nov 4, 2023

★ ★ ★ ★ ★

"আহাফি আহাফি যার পূর্ণরূপ আহলে হাদিস ফিরকা। বইটির পূর্ণরূপ থেকেই বোঝা যাচ্ছে কি নিয়ে লেখা। বইটিতে আহলে হাদিসদের নিয়ে লেখা। যারা মাযহাব মানে না, সরাসরি নবিজির হাদিসকে মানেন তারাই আহলে হাদিস। তাদের মধ্যে যেসব ভুল-ভ্রান্তি রয়েছে, এবং মাযহাব নিয়ে যে বিরোধিতা তারা করে - তাই লেখক এ বইটিতে চমৎকারভাবে পাঠকের সামনে তুলে ধরেছেন।"

Manajir Ahsan Jamil

Manajir Ahsan Jamil , Oct 31, 2023

★ ★ ★ ★ ★

"আহলে হাদিস ফিতানর মুখোশ উন্মোচন করা হয়েছে বইটিতে। রয়েছে নানা সংশয়, বিব্রতি, বিভ্রান্তি, দ্বিধা এবং দ্বন্দ্বের সহজ সমাধান। রশীদ জামীল তো রশীদ জামীলই। বেস্ট লেখক।"

আবু লাবীব

আবু লাবীব , Oct 31, 2023

★ ★ ★ ★ ★

"আহাফি-১ যারা পড়েছেন, তাদের কাছে আহাফি-২ আহলে হাদিসের পরিচয়-ঘরের বারান্দা থেকে ভেতরে ঢুকে পড়ার মতো মনে হবে।"

বইপড়ুয়া

বইপড়ুয়া , Oct 29, 2023

★ ★ ★ ★ ★

"কথাসাহিত্যিক রশীদ জামীলের অসাধারণ একটি বই। আমাদের প্রত্যেকের পড়া উচিত। একাধিকবার পড়েছি। সমাজের নানা ফিতনা সম্পর্কে সচেতন হওয়া যাবে।"

880****678

880****678 , Oct 23, 2023

★ ★ ★ ★ ★

"আহাফি। আহলে হাদিস ফিরকা। চমৎকার করে এই ফিরকা সম্পর্কে আলোচনা করেছেন রশিদ জামিল। আহলে হাদিস সিরিজের প্রথম বই। রশিদ জামিলের বই মানে সুখ পাঠ্য। বইটি পড়ে মনে হয়েছে গাইরে আলেমদের জন্য সেরা। এবং আলেমদের জন্য সমান উপকারী। ওদের সম্পর্কে এবং ওদের উদ্দেশ্য জানতে বইটি পড়া যেতেই পারে। লেখক এখানে মনগড়া কোন তথ্য যেমন দেননি তেমন আশ্রয় নেন নাই মিথ্যাচারের। যা বলেছেন সহজে সত্য এবং সঠিকটা বলেছেন। এবং আমার যেটা মনে হয়েছে আহলে হাদিস সম্পর্কে জানতে বইটি আমাদের সকলের পড়া উচিত। বিশেষ করে তাদের উদ্দেশ্য এবং ক্ষতিকর দিকগুলো জানার জন্য। আমরা হয়তো ওদের বেশি সমস্যা মনে করছি না কিন্তু আসলে ওরা কতটুকু খতরনাক সেটা যারা সকলের প্রয়োজন। আল্লাহ লেখক প্রকাশক সকলের কল্যাণ করুন। আমাদের পরিচালিত করুন সঠিক পথে।"

Hafiz Tanjim

Hafiz Tanjim , Oct 22, 2023

★ ★ ★ ★ ★

"আহাফি মানে কি? কী, কৌতূহল জাগে? হ্যাঁ, আমারও জেগেছিলো। আহাফি মানে 'আহলে হাদিস ফিরকা'। নাম দেখেই কৌতূহল জাগে। পরে যখন পড়া শুরু করলাম, ভেতরে গিয়ে পেলাম এর সমাধান, মিটলো কৌতূহলও। নামটা চমৎকার বলতেই হয়। লেখক রশীদ জামীলের বইয়ের মধ্য থেকে এটাই আমার প্রথম পড়া বই ছিল। এরপর যখন যেখানে রশীদ জামীল নাম দেখেছি; পড়েছি এবং তার বই কেনার চেষ্টা করেছি। তখন থেকেই লেখকের লেখার ধাচটা খুবই আলাদা মনে হতো। যেটাকে বলে ইউনিক। কথিত সালাফিদের নিয়ে চমৎকার এ বইটি বারবার পড়েছি। উপকৃতও হয়েছি। গল্পচ্ছলে লেখক অনেক কঠিন বিষয়কে সহজ ভাষায় তুলে ধরেছেন। আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা লেখককে বাঁচিয়ে রাখুন এবং আমাদেরকে তার কলম দ্বারা আরো উপকৃত হওয়ার তাওফিক দান করুন। ২২.১০.২৩"

Mohammad Sirajul

Mohammad Sirajul , Apr 20, 2023

★ ★ ★ ★ ★

"কালান্তর_অনূভুতি-২০২৩ পথভ্রষ্টতা কিংবা ভীমরতির সয়লাব—ব্যক্তি, পরিবার, সমাজ-রাষ্ট্র জুড়ে। গড্ডালিকা প্রবাহে হারিয়ে যায় অনেকেই এই জোরে। দ্বীনের মৌলিক বিষয়ে গূঢ়তা, দ্বীনি আবহে নতুন প্রবেশ করায় সারশূন্য থাকে বিবেক-বুদ্ধি আর চৈতন্যবোধ। অবচেতন মগজে সহজেই দোলা দেয় বাতিল ফির্কার রুদ্ধ-চেতনা পদাঙ্ক। ভুলে যায় আসল, মূল যে পথ! জীবনের ধারাপাত ‘সীরাতল মুস্তাকীমেই’ অঙ্কিত। অঙ্কন-চিত্র সুনিপুণ হওয়া ছাড়া জীবনের শুদ্ধতা কল্পনাও করা যায় না। এই পরিশুদ্ধ আলেখ্য-দর্শন ‘আহাফি কিংবা আহলে হাদীস ফির্কা’ এর দর্পণে। পাঠক প্রিয় বইটির লেখক—শক্তিমান লেখনেতা মুহতারাম রশীদ জামীল হাফি.। বইটির সকল প্রকার আয়োজনে যাদের শ্রম রয়েছে মহান রব্বে কারীম তাঁদের উত্তম প্রতিদান দিক। প্রিয় কালান্তর'এর প্রতি রইলো হৃদ নিংড়ানো দু'আ আর ভালোবাসা।"

Syed Azizul Islam

Syed Azizul Islam , Aug 30, 2021

★ ★ ★ ★ ★

"বইটি পড়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। ধন্যবাদ"

Md Amdadullah Tafhim

Md Amdadullah Tafhim , Jul 3, 2021

★ ★ ★ ★ ★

"ভুমিকাঃ ----------- বহুকাল আগ থেকেই ইসলাম ও মুসলমানদের ঈমান, আমল ধ্বংস করতে বিভিন্ন ধরণের অপশক্তি উঠেপড়ে লেগেছে। ইসলামি ইতিহাস সম্পর্কে ধারণা রাখেন এমন ব্যক্তিমাত্রই বোঝার কথা মুসলিম সালতানাত ধ্বংসের পেছনে যেসকল কুচক্রী মহল ষড়যন্ত্র করছে, তাদের উদ্দ্যেশ্যের পেছনে আরেকটু উদ্দ্যেশ্য ছিল মুসলিমদের ঈমানী চেতনাকে ভূলুণ্ঠিত করা। আর তারই প্রেক্ষিতে তারা একের পর এক জন্ম দিয়ে গিয়েছে ফিতনা। চতুর্দিক থেকে এ ফিতনা ক্রমান্বয়ী হয়ে মুসলিমদের কোণঠাসা করে দেওয়ার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। হাজারো ফিতনার মধ্যে নতুনভাবে মাথাচাড়া দিয়ে উঠা এক ফিতনার নাম বর্তমান 'আহলে হাদিস'। সহিহ হাদিসের আলোকে মানুষের ঈমান আর আকিদা পুনর্গঠনের নামে দ্বীন দিয়ে মানুষকে দ্বীন থেকে সরিয়ে নেওয়ার জন্য ধোঁকাবাজি ও প্রতারণায় সয়লাব হয়ে আছে তাদের কার্যকলাপ। দিনকে দিন এদের আধিপত্য বৃদ্ধি রহিতকরণ ও উম্মাহর মধ্যে ঐক্য বিনষ্টিকরণ ঠেকানোর জন্য এবং সাধারণ মানুষকে সতর্ক করার জন্য আহলে হক ওলামায়ে কেরাম কলম ধরতে বাধ্য হয়েছেন।তারই ধারাবাহিকতায় সময়ের কথাসাহিত্যিক 'রশীদ জামিল' লিখিত বই "আহাফি"। এক নজরে বইটি... ------------------------ বইঃ আহাফি লেখকঃ রশীদ জামিল প্রকাশনীঃ কালান্তর পৃষ্ঠাঃ ১৮৬ মুদ্রিত মূল্যঃ ২৬০/- বইটির বিষয়বস্তুঃ ----------------------- আবহমানকাল ধরে সাধারণ মানুষ তার ঈমান ও আকিদা নিয়ে সন্তুষ্টই ছিল। চার মাজহাবকে হক জেনে তাদের মধ্যে সহাবস্থানিক অবস্থা খুব শান্তিময়তার বানীই শোনাচ্ছিল। নিজের অজ্ঞতার উপর নির্ভর না করে বিজ্ঞজনের পরামর্শ মতেই নিজেদের ঈমান ওও আমল সংশোধনে নিয়োজিত ছিল মানুষ। কিন্তু হঠাৎ কিছু মানুষ উঠেপড়ে লেগে গেল 'মাজহাবের প্রয়োজন নেই,কুরআন হাদিস থাকতে ফিকহের প্রয়োজন নেই, তাকলীদ করা যাবে না' সহ আরো বিভিন্ন ধরণের বিভ্রান্তিকর অবস্থার। ফলশ্রুতিতে প্রতিমুহূর্তেই হিমশিম খেতে হয় আসলে সত্য ও নির্ভরযোগ্য বিষয় কোনটা! এই বইয়ে তথাকথিত 'আহলে হাদিস' নামক ফিতনার আদি ইতিহাস থেকে শুরু করে তাদের উত্থাপিত কিছু কার্যের জবাব এবং উম্মাহর জন্য শক্তিশালীভাবে মাজহাবের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। 'আহলে সুন্নাত ও আহলে হাদিস কি, মাজহাব কেন মানতে হবে,তাকলীদ কি এবং কেন প্রয়োজন, ইমাম কেন মানা উচিত,আহকামে শরিয়্যাহ এবং তরকে তাকলিদের পরিণাম সম্পর্কে বিস্তর আলোচনা স্থান পেয়েছে এই বইটিতে। ইমাম আবু হানিফা রঃ এর শান ও মান, হাদিসে তার দক্ষতা ও দূরদর্শীতা নিয়ে আলোচনার পাশাপাশি 'সহিহ হাদিস' কি, ইমামগনের ইখতেলাফ ও আহাফিদের অপপ্রচারের যুক্তিভিত্তিক ও দলিলভিত্তিক জবাব দেওয়া হয়েছে বইটিতে। সবশেষে, নামাযের বিভিন্ন বিষয়ে তাদের মতামতের দালিলিক খণ্ডনের মাধ্যমে বইটির শেষ টানা হয়েছে। বইটির বিশেষ দিকঃ --------------------------- ০১. লেখক বইটিতে প্রত্যেকটি কথা খুব সাবলীলভাবে বলে গেছেন। পড়তে গেলে মনে হবে তিনি পাঠকের সাথে কথা বলছেন। ০২. বইটিতে বানানের ক্ষেত্রে অভিনব পদ্ধতির আশ্রয় নেওয়া হয়েছে। এতে পাঠক মহল বানান সম্পর্কে জ্ঞানলাভ করতে পারবে। ০৩. প্রতিটি বিষয়ের সাথে যৌক্তিক ও দালিল জবাব স্থান পেয়েছে। যা থেকে খুব সহজ ও নির্ভরযোগ্যভাবে বিষয়টি হৃদয়াঙ্গম করা যাবে। ০৪. বানানরীতি ও প্রতিটি বর্ণায়নের সাথে ব্যাকরণসিদ্ধতা, প্রয়োগযোগ্যতা ও প্রয়োগ বাহুল্য এসব গুনের অধিকারী ছিলেন গ্রন্থটির লেখক। বইটি কাদের জন্য ও কেন পড়বেন? ------------------------------------------------ বইটি সকল বয়সী ও সকল পেশার মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। 'সহিহ হাদিস', 'সহিহ আকিদা', 'সহিহ আমল' এসব মুখরোচক কথায় অনেকেই বিভ্রান্ত হয়ে আহাফির ফিতনায় পড়ে ইমান ও আকিদা হুমকির মুখে ফেলে দেওয়া খুব সম্ভব। কাজেই এ ফিতনা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা খুবই প্রয়োজন। পাঠ্যানুভূতিঃ ----------------- বইটির লেখক যৌক্তিক আলোচনার পাশাপাশি কিছু উন্মুক্ত প্রশ্নের অবতারণা ও উত্তর সাজিয়েছেন, যেগুলো দেখে সামান্য রম্যক মনে হলেও এর অন্তর্নিহিত তাৎপর্য বিশাল ও বিস্তৃত। বইটি পড়ে এই ফিতনা সম্পর্কে ব্যাপক জানার সৌভাগ্য হয়েছে। বইটির বাইন্ডিং, কভার, পৃষ্ঠামান ও প্রচ্ছদ খুব ভাল লেগেছে। হার্ড কভারের বই হওয়াতে পড়তেও খুব সুবিধা পাওয়া যায়। সবকিছু বিবেচনায় বইটি চিন্তার খোরাক দিতে সুখপাঠ্য হবে।"

Rashedul Islam Tarek

Rashedul Islam Tarek , Jun 16, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আহাফি নাম খুবই পছন্দ হয়েছে। প্রথম দিকে বইটা ভালই লাগছিল কিন্ত একটা সময় এসে যেন খেই হারিয়ে ফেলেছে। অতিপ্রাকৃতিক কাহিনী ,গল্প দ্বারা যৌক্তিক আলোচনাকে বদলে ফেলা হয়েছে মনে হচ্ছে। বইটির মাধ্যমে আহাফিদের বিরোধীতা করতে গিয়ে তাদের শক্তি দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। আরও গঠনমূলক ইতিহাস নির্ভর আলোচনা সম্ভব।"

ইবনে হাবিব

ইবনে হাবিব , Feb 20, 2021

★ ★ ★ ★ ★

"মিথ্যা, বানোয়াট আর মনগড়া কিচ্ছা কাহিনি দিয়ে ভরপুর একটা বই। আল্লাহ এদের হেদায়েত দিক। আমীন"

Mohammad Mushfiqur Rahman

Mohammad Mushfiqur Rahman , Oct 24, 2020

★ ★ ★ ★ ★

"সময়পযোগী একটি বই"

S.M. Amirul Islam Saad

S.M. Amirul Islam Saad , Sep 14, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মাশাআল্লাহ বই টি অনেক ভালো"

Md Osman Goni

Md Osman Goni , Oct 14, 2019

★ ★ ★ ★ ★

"Khub valo 1ti boi"

Rafiul Lisil Talukder

Rafiul Lisil Talukder , Sep 20, 2019

★ ★ ★ ★ ★

"যতটুকু লেখা পড়ার সুযোগ হলো এখানে তাতেই বুঝলাম আপনি পুরোটাই বায়াস্ট একজন লোক, এলেমের অভাব থাকাটা ততটা খারাপ না যতটা খারাপ সেই অভাবটা মানুষকে দেখানো। আর ইসলাম সম্পর্কে আপনার বই পড়ে জানতে হবে এতোটাও দূরবস্থা হয়নি এখনো আলহামদুলিল্লাহ। ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাউল্লাহ) স্যারের বই যারা পড়েছে তাদের কাছে আপনার লেখা নিতান্তই ঠুনকো বই কিছুইনা।"

Mahmud Farooque

Mahmud Farooque , May 11, 2016

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আহলে হাদিস ফেরকা'র ফিতনা এর আসল রূপ তুলে ধরা হয়েছে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"আহাফি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
আহাফি পাতা: 1 / 10
পাতা 2
আহাফি পাতা: 2 / 10
পাতা 3
আহাফি পাতা: 3 / 10
পাতা 4
আহাফি পাতা: 4 / 10
পাতা 5
আহাফি পাতা: 5 / 10
পাতা 6
আহাফি পাতা: 6 / 10
পাতা 7
আহাফি পাতা: 7 / 10
পাতা 8
আহাফি পাতা: 8 / 10
পাতা 9
আহাফি পাতা: 9 / 10
পাতা 10
আহাফি পাতা: 10 / 10
পাতা / 10
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।