১ম প্রকাশ, ২০২৫
আহা আমি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | আহা আমি |
| Author | জিসান খান শুভ |
| Publisher | কিংবদন্তী পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ছড়া, কবিতা ও আবৃতি |
| Weight | 0.37 Kg |
| ISBN | 9789849943563 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টিCrazy Rider , Aug 20, 2025
"এক কথায় অসাধারণ 🤍"
saj****com , Mar 20, 2025
"একটা অণু কবিতার বইয়ে যদি সমগ্রই আমার মনের অনেক না বলা কথা বলে দেয় সেই কবি। তবে তাকে কী বলা যেতে পারে কিংবা কীভাবে একটি ধন্যবাদ দেওয়া যেতে পারে? আমার জানা নেই তার কিছুই। এই বইমেলার বহু বহু বইয়ের মাঝে কিছু বই পড়ছি, দেখছি। তার মধ্যে একটি বই পড়েই মনে হলো লেখক নিজের অনুভূতিগুলো তার ভাষায় একত্রিত করেছেন তার এই মলাটে। Jisan Khan Shuvo এর 'আহা আমি' বইয়ের কথাই বলছিলাম। বইমেলায় যখন প্রথম তার সাথে এই বই নিয়ে কথা হচ্ছিল। তিনি বললেন, এই বই আমার নিজের জন্য লেখা তবে কেউ পড়লে কিংবা ভালো লাগলে তার জন্য শুভকামনা। এতো এতো কবিতার মধ্যে আমার বেশ কিছু কবিতা মনে হয়েছে অসাধারণ! তার কয়েকটা উল্লেখ করছি। ১. তোমার চেয়ে মৃত্যুকেই অধিক ভালবাসি! কেননা তুমি কথা দিয়েও আসলে না- আর মৃত্যু আমাকে কথা দেয়নি, তবু আসবে। ২. মানুষ নির্দিষ্ট মানুষের শোকে, বেশি দিন বাঁচে না। ৩. আমার কোন দুঃখ নেই, আমি ভীষন সুখী দুঃখী তো তারা, যারা সহজ মানুষগুলোকে হারায়। ৪. বালিশটা শুকিয়ে গেলে তোমায় ভুলে যাব। ৫. নীলক্ষেতের মোড়ে একটা বইয়ের দোকান দিব। তুমি রোজ বিকেলে হল থেকে বেরিয়ে যখন মায়ের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে নীলক্ষেতের মোড়ে এসে দাঁড়াবে, ঠিক তখনই তোমায় দুচোখ ভরে দেখবো। আর তুমি দেখবে, নিছক কিছু বইয়ের দোকান। ৬. ওহে বিধাতা- এ কেমন কথা, মুখরিত পৃথিবীর সব নীরবতা দিয়ে আমাকে বলে হাসতে অবিরাম। ৭. কথা ছিল দুজন মিলে হারাবো কিন্তু তুমি একা একাই হারিয়ে গেলে। ৮. যত যত্নে কষ্ট দিলো, তত যত্নে মাও কখনো ঘুম পাড়াইতো না - ৯. তুমি মানে চলে যাওয়া অথবা- কখনো আসোইনি। ১০. অভিশাপ দেই না। এটা মুখে দেওয়ার কিছু না। তবে হ্যাঁ, রুহের হায় বলে একটা ব্যাপার আছে, যা সরাসরি আরশ মোবারকের সাথে যুক্ত। সুতরাং তোমার কোন ব্যবহারে যদি কোন মানুষ মন থেকে কষ্ট পায়, সেখানে একটি মসজিদ ভাঙ্গার সমান কাজের ফলস্বরূপ তোমার সাথে সুন্দর কিছু হওয়ার কথা না। বিশ্বাস হয় না? এসো অপেক্ষা করি। সময়ের ব্যাপার। গড় আয়ুর দিনগুলো দেখতে দেখতে ফুরিয়ে যাবে। অভিশাপ দেই না, আর অভিশাপ বলে কয়ে হয় না। এটা নিজ নিজ কর্মফলের অর্জন বিশেষ। সত্যি বলতে এভাবে কবিতা দিতে চাইলে পুরো বইটাই লিখতে হবে এখানে। হ্যাঁ আর দুটো সবচেয়ে পছন্দ ও ভাবনার কবিতা বলি। ১. পৃথিবীতে আপনি যত বেশি সাধারণ, তত বেশি অসাধারণ মুহূর্তগুলোই আপনার। এই কবিতাটা দেওয়া কারণ হলো, আমার এখানে তিনি যেই অটোগ্রাফ দিলেন। সেখানে লিখেছেন, প্রিয় ... পৃথিবীতে তুমি যত বেশি সাধারণ, তত বেশি অসাধারণ মুহূর্ত তোমার_... আমার জানা ছিলো না এটা তার বইয়েরই কোনো ছোট কবিতা। তবে অটোগ্রাফ প্রাপ্তির ভালোলাগা আজ আরো বেড়ে গেল। ২. তুমিও...? এই বইয়ের সবচেয়ে ছোট্ট কবিতা। উনি নিজেই আমাকে বই খুলে দেখিয়ে বলছিলেন, এটাও কি কবিতা হতে পারে? আসলে তুমিও শব্দ নিয়ে একটু চিন্তা করলে তোমার সম্পূর্ণ আছে এখানে। অন্যথায় এই তুমিও...? কিছুই নয়। চমৎকার একটা বই। প্রেম-বিরহে আজ যেসব পাঠক অনু কবিতার সন্ধানে আছেন। তাদের জন্যেও হতে পারে বিশেষ বই। এছাড়া প্রোডাকশনের বিষয়ে কোনো মন্তব্য নেই। এক কথায়, কিংবদন্তী পাবলিকেশন মানেই অসাধারণ বই। বই: আহা আমি কবি ও গায়ক: জিসান খান শুভ শুভ কামনা রইলো! ব্যক্তিগত রেটিং: ৯/১০"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আহা আমি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: