হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
আগ্রা দিল্লি কোলকাতা - নাজিম ইসলাম পশি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

আগ্রা দিল্লি কোলকাতা

3 Ratings | 3 Reviews
TK. 320 TK. 400 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ভ্রমণকাহিনি মানেই রোমাঞ্চকর অভিজ্ঞতার ঝাঁপি। আর তার সাথে যদি যুক্ত হয় সংশ্লিষ্ট ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, মিথোলজি, লোককাহিনি তাহলে তা হয়ে ওঠে আ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ভ্রমণকাহিনি মানেই রোমাঞ্চকর অভিজ্ঞতার ঝাঁপি। আর তার সাথে যদি যুক্ত হয় সংশ্লিষ্ট ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, মিথোলজি, লোককাহিনি তাহলে তা হয়ে ওঠে আরো আকর্ষণীয়, সুখপাঠ্
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title আগ্রা দিল্লি কোলকাতা
Author নাজিম ইসলাম পশি
Publisher ইত্যাদি গ্রন্থ প্রকাশ
Edition ১ম প্রকাশ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 224
Country বাংলাদেশ
Language বাংলা
Category ভ্রমণ ও প্রবাস
Weight 0.41 Kg
ISBN 9789849048879
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.67

3 Ratings and 3 Reviews

★★★★★
2
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Farhana Zaman Liza

Farhana Zaman Liza , Mar 2, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"তথ্য সমৃদ্ধ একটি ভ্রমণ উপন্যাস। পড়ে ভালো লেগেছে। আগ্রা-দিল্লি, কলকাতা যারা কখনো ঘুরতে যাননি- তারা যাওয়ার আগে উপন্যাসটা পড়তে পারেন। অনেক কিছু জানতে পারবেন। কোথাও যাওয়ার আগে সেই সম্পর্কে জেনে গেলে ঘুরতে আরো ভালো লাগে। যারা খুব বেশি ঘাটাঘাটি করতে পছন্দ করেন না, তারা এই বইটি পড়ে যেতে পারেন।"

Hasan Saimum Wahab

Hasan Saimum Wahab , Feb 20, 2022

★ ★ ★ ★ ★

"এবারের বইমেলার বই “আগ্রা-দিল্লি-কোলকাতা” বইটির প্রচ্ছদের শব্দবন্ধনীতেই উল্লেখ আছে ‘ইতিহাস-ঐতিহ্য ও ভ্রমণের আদ্যোপান্ত” – এই কথাগুলো। এটি যে একটি ভ্রমণ কাহিনী, সে বিষয়ে কোন সন্দেহ নেই; বরং, বন্ধনীতে ব্যবহৃত শব্দগুলোই এই বইটির প্রাণভোমরা ! যেমনটি ভেতরের প্রচ্ছদেও লেখা আছে যে, “অতীত থেকে শুরু করে বর্তমান সময়ের রাজনীতি, স্থাপত্য, স্থাপনা, শিল্প, সাহিত্য, সমাজ, রীতিনীতি, সামাজিক প্রভাব, পরিণতি ও প্রাসঙ্গিক বহুবিধ বিষয় নিয়ে আলোকপাত করা এই বইটি শেষ পর্যন্ত পাঠকের মনকে একটা অদ্ভুত টানে মোহাবিষ্ট করে রাখবে বলে আমাদের বিশ্বাস “! তবে, একটানে পড়ে শেষ করার মতো ‘সুখপাঠ্যের বই’ এটি নয় বলেই আমার কাছে মনে হয়েছে। বইটিতে বিভিন্ন বিষয়ে গভীর ভাবনার অনুসঙ্গ রয়েছে। যে কারনে এটি পড়তে গিয়ে বার বার থামতে হয়েছে ; মেলাতে হয়েছে অতীত – বর্তমান আর ভবিষ্যতের পরম্পরাগুলো ! ভ্রমণ সাহিত্যে সাধারণত ‘আউটডোর লিটারেচার’ হিসেবে প্রাকৃতিক দৃশ্যাবলীর রুপায়ন, ভ্রমণবিষয়ক স্মৃতিকথা ও ভ্রমণ গাইড – এসব বিষয়বস্তু লেখায় অন্তর্ভুক্ত হয়ে থাকে। বাংলাভাষার ভ্রমণ সাহিত্যে সচরাচর দেখা না গেলেও এই বইটিতে লেখক নাজিম ইসলাম পশি ভ্রমণকাহিনীর সাথে সংশ্লিষ্ট ইতিহাস, ঐতিহ্য , রাজনীতি, মিথোলজি ও লোককাহিনী অত্যন্ত প্রাসঙ্গিকভাবে যোগ করে পুরো ভ্রমণকাহিনীকে সত্যিকার অর্থেই আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করে তুলেছেন। আমার ক্ষুদ্র বিবেচনায়, এই বইটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে , লেখক ভ্রমণকাহিনীর পাশাপাশি ভারতবর্ষ , তথা এই উপমহাদেশের আপামর জনগণের মানসজগতের একটা ছবি তুলে ধরতে পেরেছেন ! দেশভাগের সংকট ও হাহাকার, উপনিবেশিক শাসনের সুফল-কুফল, ভারতীয় সংস্কৃতির উন্নত মান আর আত্মত্যাগের মত বিস্মৃত, উৎকর্ষ মানবিক দিকগুলোকে তিনি বার বার আমাদের মনে করিয়ে দিয়েছেন ! বিশ্বখ্যাত মানুষদের জীবনের ‘য়্যনিকডোট’ গুলো অত্যন্ত কুশলতার সাথে লেখক তাঁর ভ্রমণ বৃত্তান্তে জুড়ে দিয়েছেন ! এসব তথ্য –উপাখ্যান বিশেষ করে আমাদের আগামী প্রজন্মকে নিজেদের গৌরবময় অতীত সম্পর্কে আরো বেশী করে জানতে আগ্রহী করে তুলবে এবং পাশাপাশি আরো আত্ম –মর্যাদাবান ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে ভূমিকা রাখবে ! আর তাই এবারের বইমেলায় আমি “আগ্রা-দিল্লি-কোলকাতা” বইটিকে পছন্দের তালিকার প্রথম দিকে রাখছি !! ------ • হাসান সাইমুম ওয়াহাব ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২২।"

Mamun great mannaday Khan

Mamun great mannaday Khan , Jan 18, 2022

★ ★ ★ ★ ★

"তথ্য সমৃদ্ধ এক ভ্রমণ বৃত্তান্ত 'আগ্রা দিল্লি কোলকাতা' প্রকৃত অর্থেই তথ্য সমৃদ্ধ এক ভ্রমণ বৃত্তান্ত। নাজিম ইসলাম পশি গতানুগতিক ভ্রমণ কাহিনির বাইরে এক ভিন্ন চোখ ও গভীর অনুসন্ধানের মধ্য দিয়ে তুলে এনেছেন নানা তথ্য ও ইতিহাস ঐতিহ্যের অফুরন্ত সম্ভার। বৃহৎ অর্থে আমরা ভারতীয় সংস্কৃতির লোক। আমাদের খাদ্য, পোষাক, আচার-আচরণ স্বভাব বৈশিষ্ট্য এবং রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক ইতিহাসের ধারা অবিচ্ছেদ্য এ কথা কে না জানে। তবুও লেখক তার বইতে স্থান কাল ঐতিহাসিক চরিত্র ও সাধারণ মানুষ এবং তাদের জীবিকা আর জীবন যাপনের অনুপম বর্ণনা দিয়েছেন তার সাবলীল গদ্যে। পাঠককে তিনি নিয়ে যান ক্ষমতার পালাবদলে ইতিহাসের স্রোতধারায়, আবার ফিরিয়ে আনেন সমকালীন বাস্তবতায়। খুলনা রেলস্টেশন থেকে লেখক যাত্রা শুরু করেন ভারতের উদ্দেশ্যে। তিনি তার পাঠকদের স্মরণ করিয়ে দেন, ১৮৮৪ সালে ইংরেজ কর্তৃক সারা ভারতে রেল যোগাযোগের অংশ হিসেবে এই রেলস্টেশন প্রতিষ্ঠিত হয়। ভারত এক প্রচীন ভূমি। আদি কালে ভারত নিয়ে নানা কাহিনি কিংবদন্তি পুরাণ ও ইতিহাস ঐতিহ্যের মেল বন্ধন ঘটেছে। বহু পুরাতাত্ত্বিক নিদর্শন এখনো ভারতবর্ষের অমূল্য সম্পদ হয়ে আছে। আদি যোগী ঋষিদের চারণভূমি এই ভারত। একদা আর্যদের আগমন ঘটেছিল ভারতের মাটিতে, যদিও পুরো ভারতবর্ষ অধিকার করতে পারেনি আর্যরা। স্থানীয়রা অনার্য হিসেবে আর্যদের কাছে ছিল নগণ্য ও অবহেলিত। যুগে যুগে বহু বহিরাগত শাসক এই ভারতবর্ষ শাসন শোষণ এমনকি সমৃদ্ধ উন্নতও করেছেন। রবীন্দ্রনাথ থেকে শাহজাহান অর্থাৎ সাহিত্য থেকে ক্ষমতার ইতিহাস, কোনো কিছুই লেখকের দৃষ্টি এড়িয়ে যায়নি। কেএফসি থেকে স্ট্রিট ফুড। কুতুব মিনার থেকে নিজামুদ্দিন আউলিয়া। ২২৪ পৃষ্ঠার এই বইটিতে লেখক যেন পুরো ভারতকে ধারণ করবার এক অনুপম প্রয়াস চালিয়েছেন। যে বইটি পড়লে ভারত সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি হয়। লেখক তার চোখ দিয়ে যা দেখেছেন তা অত্যন্ত আন্তরিক ও বিশ্বস্ততার সাথে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। যা সত্যিই প্রশংসা যোগ্য। বর্তমান সময়কে তথ্যের যুগ বলা হয়। সে অর্থে লেখক যখন যেখানে গিয়েছেন চেষ্টা করেছেন নানা বিষয়ের বর্ণনার পাশাপাশি ভেতরকার তথ্য তুলে আনতে। সে অর্থে আলোচিত বইটি কেবল ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা নিবারণ করবে না, বাড়তি পাওনা হিসেবে নানা তথ্য ও আগ্রহী পাঠকদের জানার তৃষ্ণা নিবারণ করবে এ ব্যাপারে নিশ্চয়তা দেয়া যায়। বইটির ব্যাপক প্রচার ও সাফল্য কামনা করছি। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত 'আগ্রা দিল্লি কোলকাতা' ২২৪ পৃষ্ঠার বইটির মূল্য লেখা আছে ৪০০ টাকা। অনার্য মামুন ২৩ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ ৭ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
নেপথ্যে নেতারা
একটু পড়ে দেখুন
নেপথ্যে নেতারা নাজিম ইসলাম পশি
কোনো রেটিং নেই
TK. 400 -20% OFF
TK. 320
প্রায়শ্চিত্তের পর
একটু পড়ে দেখুন
প্রায়শ্চিত্তের পর নাজিম ইসলাম পশি
(1)
TK. 300 -20% OFF
TK. 240
মে ফ্লাওয়ার
একটু পড়ে দেখুন
মে ফ্লাওয়ার হুমায়ূন আহমেদ
(25)
TK. 175 -20% OFF
TK. 140
উঠোন পেরিয়ে দুই পা
একটু পড়ে দেখুন
উঠোন পেরিয়ে দুই পা হুমায়ূন আহমেদ
(32)
TK. 450 -20% OFF
TK. 360
পৃথিবীর পথে
একটু পড়ে দেখুন
পৃথিবীর পথে মুহিব খান
(2)
TK. 200 -40% OFF
TK. 120
রাবণের দেশে আমি ও আমরা
একটু পড়ে দেখুন
রাবণের দেশে আমি ও আমরা হুমায়ূন আহমেদ
(17)
TK. 300 -14% OFF
TK. 258
নবীদের পুণ্যভূমিতে
একটু পড়ে দেখুন
নবীদের পুণ্যভূমিতে রাইহান খাইরুল্লাহ
কোনো রেটিং নেই
TK. 440 -50% OFF
TK. 220
একা একা আমেরিকা
একটু পড়ে দেখুন
একা একা আমেরিকা মুহাম্মদ আদম আলী
(5)
TK. 300 -47% OFF
TK. 159

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"আগ্রা দিল্লি কোলকাতা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
আগ্রা দিল্লি কোলকাতা পাতা: 1 / 10
পাতা 2
আগ্রা দিল্লি কোলকাতা পাতা: 2 / 10
পাতা 3
আগ্রা দিল্লি কোলকাতা পাতা: 3 / 10
পাতা 4
আগ্রা দিল্লি কোলকাতা পাতা: 4 / 10
পাতা 5
আগ্রা দিল্লি কোলকাতা পাতা: 5 / 10
পাতা 6
আগ্রা দিল্লি কোলকাতা পাতা: 6 / 10
পাতা 7
আগ্রা দিল্লি কোলকাতা পাতা: 7 / 10
পাতা 8
আগ্রা দিল্লি কোলকাতা পাতা: 8 / 10
পাতা 9
আগ্রা দিল্লি কোলকাতা পাতা: 9 / 10
পাতা 10
আগ্রা দিল্লি কোলকাতা পাতা: 10 / 10
পাতা / 10
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।