১ম প্রকাশ, ২০২১
আদর্শ পরিবার সিরিজ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | আদর্শ পরিবার সিরিজ |
| Author | প্রফেসর ড. আব্দুল কারিম বাক্কার |
| Publisher | সমকালীন প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 586 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.83 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
21 Ratings and 11 Reviews
পাঠকদের মন্তব্য
১১টি
Sheikh Saadi Hossain , Sep 15, 2025
"ভালো বই।"
Md. Sazzad. Hosen , Jul 15, 2025
"আদর্শ পরিবার সিরিজ আমার পারিবারিক জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। সহজ ভাষা, বাস্তব উদাহরণ আর কুরআন-হাদিসের আলোকে সাজানো উপদেশগুলো হৃদয়ে নাড়া দিয়েছে। যারা একটি শান্তিপূর্ণ ও ইসলামী আদর্শ পরিবার গঠন করতে চান, তাদের জন্য এই সিরিজ অপরিহার্য।"
Maliha Tasneem , Dec 27, 2024
"মোটামুটি"
Nusaiba Fatima , Dec 28, 2023
"#আড্ডাখানায়_প্রগতি #রিভিউ_২০২৩ বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রতিটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ একটি সিরিজ “আদর্শ পরিবার সিরিজ” একুশ শতাব্দীর এই সময়ে পারিবারিক কলহ, বিচ্ছেদ, দাম্পত্য জীবনে অশান্তি, সন্তানদের সাথে মা-বাবার দুরত্ত্ব, সন্তান প্রতিপালনে প্রতিকুলতার সম্মুখীন হওয়া, সন্তানদের মোবাইলের প্রতি আসক্তি ইত্যাদি সমস্যাবলি চোখে পড়ার মত। উক্ত সমস্যা নিরসনে প্রতিটি পরিবার কখনো কখনো হতাশায় ভোগে, দুশ্চিন্তা করে এবং এ সমস্যা হতে উত্তরনের পথের সন্ধান করে। ▪ বইয়ের বিষয়বস্তুঃ আদর্শ পরিবার সিরিজের ৬টি বই ১. সুখী পরিবার নির্মাণের রূপরেখা ২. সন্তান গড়ার কার্যকরী কৌশল ৩. পারিবারিক সম্পর্কের বুনন ৪. সন্তানের বয়ঃসন্ধিকালের মনস্তত্ত্ব ৫. শিশুদের সমস্যা আমাদের করণীয় ৬. শিশুকে বইমুখী করার কৌশল সিরিজটিতে সুখী পরিবার নির্মানের কৌশল, সন্তান প্রতিপালনের কৌশল, পারিবারিক সম্পর্ক উন্নয়নের উপায়, সন্তানের বয়ঃসন্ধিকালের মন-মানসিকতার পরিবর্তন সম্পর্কে ধারনা, বয়ঃসন্ধিকালে তাদের মনস্তত্ত্ব বুঝে আচরণ, কচি মনে জ্ঞান ও উৎকর্ষের বীজ বপনের চেষ্টা হিসেবে শিশুকে বইমুখী করার কার্যকরী কৌশল ইত্যাদি গুরুত্বপূর্ন বিষয়ের আলোচনা উঠে এসেছে। ▪ বইটি কেনো পড়বেনঃ একটি আদর্শ পরিবার সুখ ও শান্তি বজায় রাখার কৌশল জানতে, সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্ভাবনী ও কার্যকরী কৌশল আয়ত্ত্ব করতে, মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সন্তানকে পড়ার প্রতি মনোযোগী করার উপায় জানতে, বয়ঃসন্ধিকালে সন্তানের মনস্তত্ত্ব জেনে সেই অনুযায়ী সন্তানের সাথে সম্পর্কের মিষ্টিতা বজায় রাখতে এবং তাদের যেকোনো আচরনের সময়োপযোগী প্রতিক্রিয়া করতে। সর্বোপরি সন্তান প্রতিপালনের খুটিনাটি সকল বিষয়াদি জেনে এবং তা প্রাত্যহিক জীবনে প্রয়োগের মাধ্যমে একজন আদর্শ মা কিংবা বাবা হয়ে উঠতে বইগুলো পড়ার উপকারীতা লক্ষনীয়। ▪ পাঠ পর্যালোচনাঃ বইগুলোর বিষয়বস্তু ও বর্ণনাশৈলী খুবই চমকপ্রদ লেগেছে পাঠকমাত্রই মুগ্ধ হবেন, ইনশা আল্লাহ। সিরিজটিতে পরিবারের সম্পর্ক বুননের কৌশল এবং সন্তান প্রতিপালন বিভিন্ন কৌশল আলোচনা করা হয়েছে এবং তৎসংশ্লিষ্ট আরো কতিপয় বিষয়াদিও। আদর্শ পরিবারের স্বপ্ন বুনে চলা প্রতিটি দম্পতির জন্য বেশ উপকারী একটি সিরিজ যা ছয়টি বইয়ের সমন্বিতরূপ। সিরিজটিতে রয়েছে দাম্পত্যের সুমিষ্টতা বাড়ানোর পাশাপাশি প্যারেন্টিং টিপস। সন্তান প্রতিপালনের মত দায়িত্বকে সহজ করতে বইগুলো সহায়ক ভূমিকা পালন করবে। ▪ শেষকথাঃ প্রতিটি মা-বাবা ‘আদর্শ পরিবার সিরিজ’-এর পাঠগুলো রপ্ত করে নিয়ে তা বাস্তব জীবনে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে ভালো ফলাফলের আশা রাখা যায় ইনশা আল্লাহ। বইঃ আদর্শ পরিবার সিরিজ লেখকঃ প্রফেসর ড.আব্দুল কারিম বাক্কার প্রকাশনায়ঃ সমকালীন প্রকাশন || নুসাইবা ফাতিমা || ____২৯.১২.২০২৩"
Md. Mahfuzul Haque , Aug 24, 2023
"Boita onek valo"
Halima , Feb 22, 2023
"আলহামদুলিল্লাহ,, বইগুলো হাতে পেয়ে অনেক ভালো লেগেছে। কভার অনেক সুন্দর।আর শিক্ষা গুলো কাজে লাগাতে পারলে সংসার জীবন অনেক সুন্দর হবে, আলহামদুলিল্লাহ"
Sadia Kashem Mou , Dec 24, 2022
"মাশা আল্লাহ! এতো ফার্স্ট ডেলিভারি! জাযাকুমুল্লাহু খায়রান... সিরিজটাও খুব উপকারী! মাশা আল্লাহ... আলহামদুলিল্লাহ.."
Nazim Uddin , Mar 22, 2022
"সিরিজটি অনেক ভালো। না পড়লে বুঝবেন না।"
Samiha Farhat , Feb 5, 2022
"Having such a compact and well - explained set is really helpful alhamdulillah"
Sojib Islam , Feb 4, 2022
"চারদিকে একাকিত্বের হাহাকার। আত্মকেন্দ্রিক এই সমাজ স্বার্থপরতার সাগরে তলিয়ে গেছে। সর্বত্রই আত্মকেন্দ্রিকতার চর্চা। আমরা পারছিনা একজন আদর্শ বাবা হয়ে উঠতে, পারছিনা ভালো সন্তান হয়ে উঠতে। পশ্চিমাদের দেখিয়ে দেয়া আত্মকেন্দ্রিক সমাজব্যবস্থাকে বেছে নিয়ে তার ফলাফলেই মৃত্যুবরণ করছি৷ এসবের কিছুই হয়তো সহ্য করতে হতো না, যদি আমরা পরিবার গঠনে, সন্তান প্রতিপালনে রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাহগুলোকে অনুসরণ করতাম। কারণ বাবা-মায়ের শিখিয়ে দেয়া শিক্ষাই আমাদের আগামী প্রজন্মের আখলাকের বীজ স্বরূপ। পরিবার থেকেই তাকে প্রকৃত মানুষ হয়ে, প্রকৃত সন্তান হয়ে গড়ে তোলার বীজ বোপন করা হয়। পৃথবীর এই সামাজিক অবক্ষয় রোধে আদর্শ পরিবার গঠনের কোন বিকল্প নেই। সেই আদর্শ পরিবার গঠনের সহযোগীতায় আমাদের এই "আদর্শ পরিবার সিরিজ সেট"। আদর্শ পরিবার সিরিজ প্রচ্ছদমূল্যঃ ৯৩৫ টাকা সমকালীন প্রকাশন শুদ্ধ চিন্তা, শুদ্ধ জ্ঞান।"
Mahbub Mahbuburrahman , Nov 9, 2021
"‘আদর্শ ফ্যামিলি সিরিজ’ বড়দের দেখে দেখে শিশুরা আচার-আচরণ, কথাবার্তা রপ্ত করে। শিশুরা স্বভাবতই অনুকরণপ্রিয় হয়ে থাকে বলে আমরা ভুল, অন্যায় বা নেতিবাচক কিছু করলে শিশুরা এতে অভ্যস্ত হতে থাকবে। ভালো, ন্যায় ও ইতিবাচক যা যা করব তারা তা-ই শিখতে থাকবে। বাবা-মা, অভিভাবকদের তাই সচেতন না হয়ে উপায় নেই। খুব দ্রুত বদলে যাচ্ছে সবকিছু । পরিবর্তনের ছোঁয়া সবখানে। পরিবারকেন্দ্রিক চিন্তা-ভাবনাকে ঢেলে সাজানোর এখনই সময়। পরিবার ও পারিবারিক শিক্ষা থেকে সামান্য উদাসীন হলে আমরা পিছিয়ে পড়ব, আমাদের ভবিষ্যত প্রজন্ম পিছিয়ে পড়বে। এই অসম প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান সময় প্যারেন্টস ও গার্ডিয়ানদের কয়েকগুণ বেশি কেয়ারফুল থাকতে হয়। ক্লাসিকাল ধ্যান-ধারণায় পড়ে থাকলে আর চলছে না। আমরা বদমেজাজি, একগুঁয়ে, গালিবাজ হলে আমাদের শিশু অনুরূপ বদমেজাজি, একগুঁয়ে, জেদি ও গালিবাজ হবে। শিশুর সামনে আমরা জঘড়াঝাটি, মারামারি করলে, আমাদের শিশু সেটা শিখবে, মনের অজান্তেই শিশুর মস্তিষ্কে এই ধরনের স্বভাব গেঁথে যাবে। হয়তো সেটার বহিঃপ্রকাশ এখনই ঘটবে না, তবে পাঁচ/দশ বছর পরে যে ঘটবে, সেটা মনস্তাত্ত্বিকভাবে প্রমাণিত। তাদের থেকে এই ধরনের নেতিবাচক আচরণ, আপনার আমার সঙ্গে ঘটতে পারে, সমাজের অন্য কারো সঙ্গেও ঘটতে পারে। সেজন্য এখন থেকেই সচেতনতার বিকল্প নেই। ‘বি কেয়ারফুল রিগার্ডিং ইউর ব্যাবি’। আগে নিজের মাইন্ড চেঞ্জ করতে হবে, পরে শিশুর মাইন্ড। নিজেদের মন-মানসিকতার পরিবর্তন না করলে, ভবিষ্যত প্রজন্মের মানসিক পরিবর্তন কল্পনা করা ঠিক না। বর্তমান সময় আমি শিশুকে যেভাবে লালন পালন করব, ভবিষ্যতে আমার সন্তান সেভাবেই গড়ে উঠবে। আমার সন্তানের ভবিষ্যৎ আমার হাতেই। আমার সচেতন আচার-ব্যবহার শিশুকে শান্ত-শিষ্ট ও সভ্য করে তুলতে সহায়ক হতে পারে। তাই ভেবে দেখুন, আপনি আমি কীভাবে চলব, কীভাবে আমরা সন্তানকে লালন পালন করব, কোন পদ্ধতিতে তাকে আচার-আচরণ শেখাব। আরেকটু এগিয়ে বলতে চাই, প্রতিটি ফ্যামিলি মেম্বার আমার কাছ থেকে, আমাকে দেখে কীভাবে কথাবার্তা আচার আচরণ আয়ত্ত করবে? কীভাবে বইয়ের প্রতি ভালোবাসা, আকর্ষণ অনুভব করবে, বই পড়ায় অভ্যস্ত হবে ? পারিবারিক আলাপচারিতা ও বৈঠকগুলোতে তারা নির্ভয় হবে কীভাবে? কীভাবে তারা সব সমস্যার কথা অকপটে বলবে? শিশুর সঙ্গে স্থানকাল-পাত্রভেদে সময় ও পরিস্থিতি বুঝে যারা যথাযথ পদক্ষেপ নিতে চায় , সমাজে বিদ্যমান আদর-শাসন শিশু-কিশোরদের সঙ্গে আদৌ যায় কি-না সেটা কম্পেয়ার করতে চায়, ফ্যামিলি সিরিজের এই বইগুলো আসলে সেইসব সচেতন গার্ডিয়ানদের জন্য। পরিবার ও সমাজ পরিবর্তনকামীদের জন্য অমূল্য রতন। যেসব অনুসন্ধিৎসু ও কৌতূহলী প্যারেন্ট, সন্তান প্রতিপালনের এবং আদর্শ পরিবার গঠনের আরো উন্নত পথ ও সহজ পদ্ধতি খুঁজে ফিরছেন, তাদের জন্য দারুণ সব বই লিখেছেন, আরব বিশ্বের প্রখ্যাত চিন্তাবিদ প্রফেসর ড. ‘আব্দুল কারিম বাক্কার’। বিশ্বের সাড়াজাগানো জনপ্রিয় এ বইগুলো ইংরেজি আরবি নয়, এখন আমরা বাংলা ভাষায়-ই পড়তে পারব। সাবলীল ও ঝরঝরে অনুবাদে স্বাদ পাব মূলের মতোই। 'আদর্শ ফ্যামিলি সিরিজ' নামে ছয়টি বই প্রকাশিত হয়েছে ‘সমকালীন প্রকাশন’ থেকে। বইগুলো কেবল শিশুদেরকেই গাইড করার জন্য না বরং পরিবারের সবার জন্যই ; কিশোর, তরুণ, টিনেজার, বাবা-মা সবাইকে উদ্দেশ্য করে লেখা। প্রিয় পাঠক, তাহলে আর দেরি কেন? আপনার পছন্দের সিরিজটি আজই সংগ্রহ করুন। প্রতিটি বইয়ের নাম কী চমৎকার! [১] সুখী পরিবার নির্মাণের রূপরেখা [২] সন্তান গড়ার কার্যকরী কৌশল [৩] পারিবারিক সম্পর্কের বুনন [৪] সন্তানের বয়ঃসন্ধিকালের মনস্তত্ত্ব [৫] শিশুদের সমস্যা আমাদের করণীয় [৬] শিশুকে বইমুখী করার কৌশল"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আদর্শ পরিবার সিরিজ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: