আধুনিক পদ্ধতিতে ফলের চাষ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
টবে ও ছাদে ফুল ফল ও সবজির চাষ
ড. মোঃ আখতার হোসেন চৌধুরী
বারোমাস সবজি চাষ
মৃত্যুঞ্জয় রায়
ছাদ বাগানের কৃষি
ড. মুহম্মদ আশরাফুল ইসলাম
সবজি ও ফল চাষের আধুনিক পদ্ধতি
ড. এ এস এম ইকবাল হোসাইন
টবে ফুল ও ফল চাষ
সঞ্জীবন বসু
বাংলাদেশে স্ট্রবেরী লিচু ও মরিচের চাষ
ড. মোঃ আনিছুর রহমান
বইটির বিস্তারিত দেখুন
| Title | আধুনিক পদ্ধতিতে ফলের চাষ |
| Author | অধ্যাপক ড. কামাল হোসেন |
| Publisher | মেরিট ফেয়ার প্রকাশন |
| Edition | ১ম সংস্করণ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
জরুরি বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টিRatna Biswas , 28 Jun 2017
"ড. কামাল হোসেনের লেখা ‘আধুনিক পদ্ধতিতে ফলের চাষ’।সৌন্দর্য, স্বাস্থ্য, দীর্ঘায়ু—সব ক্ষেত্রেই ফল উপকারী খাদ্য হিসেবে বিবেচিত। ফল হলো প্রকৃতি-প্রদত্ত এক আশীর্বাদ। এটি সুস্বাদু ও সহজপ্রাপ্য। বাংলাদেশে প্রাপ্ত বেশিরভাগ ফল গাছই দেশের সর্বত্র কম-বেশি জন্মে থাকে। এর কারণ দেশের এক স্থান থেকে অন্য স্থানের আবহাওয়ায় তারতম্য খুব বেশি নয়। দেশের এক এলাকা থেকে অন্য এলাকার মাটির গুণাবলীর কিছুটা পার্থক্য আছে, সেই সঙ্গে আবহাওয়ার কিছুটা তারতম্য থাকায় যে স্থানে কোনো একটি ফল অল্প পরিশ্রমে সার্থকতার সঙ্গে এবং অধিকতর লাভজনকভাবে উত্পাদন করা যায়, সেই স্থানেই মানুষ বাণিজ্যিকভাবে ওই ফল চাষ করতে শুরু করেছে। আবহাওয়ার বিভিন্ন উপাদান এবং মাটির গুণাবলী ফল গাছের ফল ধারণ, বৃদ্ধি এবং সংরক্ষণ- ইত্যাদি বিষয়গুলোকে প্রভাবিত করে।সব ধরনের ফল গাছেরই বৃষ্টিপাতের চাহিদা সমান নয়। বৃষ্টিপাত কম কিংবা অধিক বৃষ্টি অনেক ফল গাছের ক্ষতি সাধন করে। গাছে ফুল ফোটার সময় অধিক বৃষ্টি হলে পরাগ রেণু ও গর্ভমুণ্ডের আঠালো রস ধুয়ে যায়। ফুলে কীট-পতঙ্গের বিচরণ কমে যায়, এর ফলে নিষেকক্রিয়া ব্যাহত হয়ে ফল উত্পাদন হ্রাস পায়। বাংলাদেশে ফল উত্পাদনের ক্ষেত্রে আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে তাপমাত্রা ও বৃষ্টিপাত এ দুটিই অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ক্ষেত্রে ঋতুভেদে কিছুটা তারতম্য পরিলক্ষিত হয়।ফল গাছের বৃদ্ধি, ফল উত্পাদন এবং ফলের গুণগতমান অক্ষুণ্ন রাখতে আলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ফল গাছের জন্য আলোর চাহিদায় ভিন্নতা রয়েছে।ফলের বাগান করার ইচ্ছে অনেকেরই থাকে। ফলের বাগান করার আগে কিছু প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয়া হলে ভবিষ্যতে লাভের মুখ দেখা সহজ হবে। শুধু তাই নয়, দেশে ফলের বাগান বাড়লে বিদেশ থেকে ফল আমদানিও কমবে। ফলের বাগান করে আপনিও বাড়তি আয়ের ব্যবস্থা করে নিতে পারবেন।"
murad , 18 Jun 2017
"আধুনিক পদ্ধতিতে ফলের চাষ বইটি কৃষিবিদ ডা কামাল হোসেনের লেখা। এই বইটিতে রয়েছে ফল চাষের প্রাথমিক কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা, কিভাবে ফল গাছের বংশ বিস্তার করে সেই সম্পর্কে আলোচনা।আদিকালের যাযাবর মানুষ ফল দিয়ে ক্ষুধা নিবারণ করতো । বন জঙ্গল থেকে তারা ফল সংগ্রহ করে তাই দিয়ে ক্ষুধা নিবারণ করে বেঁচে থাকতো। প্রাচীন কাল থেকে শুরু করে আজও পৃথিবীর সকল মানুষের কাছে ফল খুবই জনপ্রিয় একটি খাবার। জীবনধারণ ও স্বাস্থ্য রক্ষায় ফলের কোন বিকল্প নেই। ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। ফল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফল দেহের সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফলের অবস্থান উল্লেখযোগ্য এবং এই ফল গাছও আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল চাষে আমাদের আরও বেশি মনোযোগী হওয়া উচিৎ। ফল যেমন আমাদের খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেমনি আমাদের অর্থনৈতিক দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ভাবে ফলের শ্রেণীবিভাগ করা যায়, অঞ্চল ভেদে, জলবায়ু ভেদে, স্থায়িত্ব এর উপর ইত্যাদি ভাবে ফলের শ্রেণিবিভাগ করা যায়। আমাদের দেশে বিভিন্ন প্রকার ফলের চাষ করা হয়। সারা বছর প্রতিটি অঞ্চলে কোন না কোন ফলের চাষ হয়ে থাকে। শুধু আমাদের দেশীয় ফলের চাষ হয় না অনেক বিদেশী ফলের চাষ ও আমাদের দেশে বর্তমানে হচ্ছে। তবে জমির পরিমাণে বাংলাদেশে ফল চাষের পরিমাণ খুবই নগন্য। ফল চাষের জন্য প্রয়োজন পরিকল্পনা। আধুনিক চাষের জন্য সর্ব প্রথম ফলের বাগান করার পরিকল্পনা করতে হবে। আর এই পরিকল্পনার মূল নীতি গুলো ‘আধুনিক পদ্ধতিতে ফলের চাষ’ বইটিতে পাওয়া যাবে। এই বইটিতে রয়েছে ফল চাষের প্রাথমিক কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা, কিভাবে ফল গাছের বংশ বিস্তার করে সেই সম্পর্কে আলোচনা।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
3 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
koto page?
বইটা কোন প্রকাশনি থেকে বের করা হয়েছে?
boi te eto Valo Ami just ekba boi ti niya boschi lam ar ekbar a boi ta poira falsi boi te eto interesting mane ki bolbo eto Valo ar product er quality to aro Valo sotti nice...🌷✨
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"আধুনিক পদ্ধতিতে ফলের চাষ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।