হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
আবু বকর সিদ্দিক রা. - ড. আলী মুহাম্মদ সাল্লাবি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

আবু বকর সিদ্দিক রা.

20 Ratings | 15 Reviews
TK. 630 TK. 840 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ইসলামের প্রথম খলিফা আবু বকর রা.। তাঁকে নিয়ে গ্রন্থটি রচনা করেছেন বিশ্বখ্যাত গবেষক ও ইতিহাসবিদ ড. শায়খ সাল্লাবি। লেখকের অনুমতি নিয়ে তাঁর বইগুলো একের পর এক প্রকাশ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ইসলামের প্রথম খলিফা আবু বকর রা.। তাঁকে নিয়ে গ্রন্থটি রচনা করেছেন বিশ্বখ্যাত গবেষক ও ইতিহাসবিদ ড. শায়খ সাল্লাবি। লেখকের অনুমতি নিয়ে তাঁর বইগুলো একের পর এক প্রকাশ করছে কালান্তর প্রকা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title আবু বকর সিদ্দিক রা.
Author ড. আলী মুহাম্মদ সাল্লাবি
Publisher কালান্তর প্রকাশনী (সিলেট)
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 620
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.78 Kg
ISBN 978-984-95932-3-2
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.90

20 Ratings and 15 Reviews

★★★★★
18
★★★★☆
2
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১৫টি
ZUNAID

ZUNAID , Dec 13, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারন"

Shihab Uddin

Shihab Uddin , Nov 27, 2023

★ ★ ★ ★ ★

"খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রা.-এর জীবনীগ্রন্থ।"

Abu Muhammad

Abu Muhammad , Nov 20, 2023

★ ★ ★ ★ ★

"ইসলামের প্রথম খলিফা, রাসুলের জীবদ্দশায় মসজিদে নববীর মুসল্লায়ে নববীতে দাড়িয়ে যিনি ১ম ইমামতি করেন, যিনি রাসুলের সাথী, যিনি সাওরের সাথে, যিনি হিযরতের সাথী... আর কত বলবো... যিনি খিলাফতের দায়িত্ব নিতে না নিতেই রিদ্দতের ফিতনা ছড়িয়ে পড়ে,ব্যস্ত হয়ে পড়েন সে ফিতনা দমাতে। এবং তিনি তা কামা হক্কুহু দমন করেছিলেন, তাই তো আজ বলা হয় রিদ্দাতা ওয়া লা আবা বাকরা লাহা... রিদ্দতের ফিতনা ছড়িয়ে পড়েছে সবখানে, নেই একজন আবু বকর আজ কোনোখানে। উনাকে জানা ছাড়া কখনোই ইসলামের ইতিহাস পাঠ বরং সিরাত পাঠ সম্পূর্ণ হতে পারেনা।"

Md. Mahfuj Alam

Md. Mahfuj Alam , Nov 20, 2023

★ ★ ★ ★ ★

"আবু বকর সিদ্দিক রা. সকল নবির পরেই যাঁর অবস্থান, যাঁর সম্মান তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদি.। হযরত মুহাম্মদ ﷺ এর মৃত্যুর পরে যখন চারিদিকে ধর্মত্যাগের ডাক উঠে তখন যিনি শক্তহাতে মুসলিমজাহানের পতাকা ধরেন, খিলাফতের দ্বায়িত্ব গ্রহণ করেন, শক্তহাতে সকল বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদি.। রাসূল ﷺ এর অসুস্থতায় তিনি যাঁকে নামাজের ইমামতির জন্য নিযুক্ত করেন, যাঁর কথা কুরআনে আয়াতেও উল্লেখ হয়েছে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদি.। তাঁর স্মরণীয় ও অনুকরণীয় জীবন সম্পর্কে জানতে এই বইটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করি।"

Ruponti Shahrin

Ruponti Shahrin , Nov 15, 2023

★ ★ ★ ★ ★

"খুলাফায়ে রাশিদিন সিরিজের ধারাবাহিকতায় এটিই প্রথম গ্রন্থ। আমার কাছে এটি শুধুই গ্রন্থ নয়৷ এই সিরিজের প্রত্যেকটি বই আমার খুব পছন্দের। যদিও আবু বকর সিদ্দিক রা. কে জানতে বুঝতে ও তৎকালীন শাসনব্যবস্থা ও ইসলামি শরীয়াহ বুঝতে এই বইটি আপনাকে পড়তেই হবে। লেখকের কালিতে নয়, বরং ব্যক্তি সত্তা হিসেবে এই মহান মানবকে উপলব্ধি করতে এই গ্রন্থটি অনবদ্য।"

alamgir manik

alamgir manik , Nov 2, 2023

★ ★ ★ ★ ★

"নবী-রাসূলদের পর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন আবু বকর রা.। তার সম্পূর্ণ জীবন একমাত্র এই দ্বীন ইসলামের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন। নবীজীর ইন্তেকালের পর সমস্ত সাহাবায়ে কেরাম যেখানে কিংকর্তব্যবিমুঢ় হয়ে গিয়েছিলেন, সেখানে একমাত্র আবু বকর রা. ছিলেন পাহাড়ের মতো অবিচল। কেমন ছিল তার সময়কালে আমাদের মুসলিম উম্মাহর অবস্থা? জানতে হলে পড়ুন এই অসাধারণ জীবনীগ্রন্থটি।"

আবু লাবীব

আবু লাবীব , Oct 31, 2023

★ ★ ★ ★ ★

"আসুন সিরাত-সমুদ্রে ডুব দিই। কুড়িয়ে আনি মণিমাণিক্য। তাঁর সিরাতের আলোয় সাজিয়ে তুলি আপন আপন জীবন।"

বইপড়ুয়া

বইপড়ুয়া , Oct 30, 2023

★ ★ ★ ★ ★

"কালান্তরের সেরা কাজের একটি।"

Manajir Ahsan Jamil

Manajir Ahsan Jamil , Oct 30, 2023

★ ★ ★ ★ ★

"আবু বকর রা. ছিলেন নবিদের পর সমগ্র মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। তিনি সিদ্দিকদের নেতা, সালিহিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সাহাবিদের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে প্রাজ্ঞ। তাঁর সম্পর্কে রাসুলের বক্তব্য হচ্ছে, ‘আমি যদি মানুষের মধ্যে কাউকে বন্ধু বানাতাম, তাহলে আবু বকরকে বনাতাম; কিন্তু সে আমার ভাই ও সাথি।’ উমর রা. তাঁর সম্পর্কে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, ‘আপনি আমাদের নেতা, আমাদের সবার মধ্যে উত্তম, নবিজির সবচেয়ে প্রিয়তম।’ খলিফাতুল মুসলিমিন সাইয়িদুনা আবু বকর সিদ্দিক রা.-এর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তর আলোচনা-পর্যালোচনা, বিশ্লেষণ ও সমন্বয় করে বিন্যস্ত, সত্যায়িত ও সহজবোধ্য ভাষায় পাঠকের খেদমতে পেশ করা হয়েছে। ৬০৮+ পৃষ্ঠার এ গ্রন্থটি পড়ে ইসলামের দায়ি, আলিম-উলামা, খতিব, বক্তা, রাজনীতিবিদ, চিন্তাবিদ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ উসতাজ-ছাত্র সকলেই উপকৃত হবেন। দুনিয়া ও আখিরাত আলোকোজ্জ্বল করার লক্ষ্যে নিজেদের জীবনে তাঁর সুন্নাহ প্রতিষ্ঠিত করতে পারবেন।"

Sadman Ferdous

Sadman Ferdous , Jul 11, 2023

★ ★ ★ ★ ★

"আলহামদুলিল্লাহ,আমি বইটি পড়েছি ।বেশ ভালো লেগেছে ।আমি আবু বকর সিদ্দিক রা সম্পর্কে জানি ,তবে এটি পাঠের মাধ্যমে আমার জানা বিষয়গুলি এখন একটা ধারাবাহিকতায় এসেছে । ধন্যবাদ সবাই কে যাদের পরিশ্রমের ফলে বইটি আমার সংগ্রহ শালায় রয়েছে । আল্লাহ সবাইকে শাফায়েত দান করুন আমিন"

Sayem Bin Karim

Sayem Bin Karim , Apr 22, 2023

★ ★ ★ ★ ★

"আলহামদুলিল্লাহ, উম্মাহর প্রথম খলিফা সিদ্দিকে আকবর, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রা. সম্পর্কে রচয়িত ইতিহাস খ্যাত গবেষক আলি মুহাম্মদ সাল্লাবি রচয়িত খলিফা সিরিজের প্রথম বই "খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রা." বইটির পঠন অনুভূতি আমার জন্য সুখকর ছিল(কালান্তরের অন্যান বইয়ের মতন)। আসলে যতটুকু আমি প্রথম খলিফাতুল মুসলিমিন সম্পর্কে জানতাম তা যে অসম্পূর্ণ জানা তা বুঝতে পারি এই বইটি পড়ে। তাই জানার পরিধি বাড়াতে এই বইটি আমার জন্য সহায়ক হয়েছিল। আপনার জানার পরিধি আসলে কতটুকু এই উম্মাহের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রা. সম্পর্কে? তা আপনিও যাচাই করে নিতে পারেন। তাই আমার আশা থাকবে যারা আমরা আবু বকর রা. সম্পর্কে একটু ভালোভাবে জানতে ও বুঝতে চাই তারা সকলেই এই বইটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করবো৷ বইটিতে বিস্তারিত উঠে এসেছে কিভাবে সিদ্দিক এর শৈশব, কৈশোর কেটেছে। কিভাবে জাহেলি যুগেও অত্যন্ত সতর্কতার সহিত দ্বীনে ইবরাহিম এ অটুট ছিলেন তা জানতে পারবেন। আরও পারবেন, আবু বকর রা. এর ছেলে-মেয়েদের, স্ত্রীদের সম্পর্কে জানতে,উম্মাহর কঠিন ও সহজ উভয় সময় কিভাবে উম্মহার হাল ধরেছেন আল্লাহর রাসূল (সা) দেখিয়ে যাওয়া পথে সেটাও জানতে পারবেন। সুখময় হোক বই পড়া, বিদেয় হোক সব মূর্খতার গোড়া🥰 #কালান্তর_অনুভূতি-২০২৩"

Sk Minhaz

Sk Minhaz , Jul 2, 2022

★ ★ ★ ★ ★

"আলী মুহাম্মদ সাল্লাবির লেখা সত্যিই চমৎকার। অনুবাদও খুব সহজ ও প্রাঞ্জল।"

Fadlullah Zaber

Fadlullah Zaber , Jul 23, 2021

★ ★ ★ ★ ★

"কালান্তরের বেস্ট বই কখনো পর্যন্ত আমি যতগুলো পড়েছি।"

Imran Khan

Imran Khan , Jul 4, 2021

★ ★ ★ ★ ★

"বই: খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রা. লেখক : ড. আলি মুহাম্মদ সাল্লাবি ভূমিকা: যার সিরাত নিয়ে লিখিত এই বইটির রিভিউ দিতে যাচ্ছি তিনি ‘সিদ্দিক’, তিনি ‘বিশ্বস্ত’। তিনি ছিলেন নবীজী মুহাম্মদ (সা:) এর প্রধান সাহাবি, ইসলামের প্রথম খলিফা এবং প্রথম মুসলিমদের মধ্যে অন্যতম। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের সম্মান তাকেই দেওয়া হয়। এছাড়া তিনি রাসুলে আরাবী (সা:) এর শ্বশুর ছিলেন। রাসুলুল্লাহ মুহাম্মদ (সা:) এর মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলিমদের নেতৃত্ব দেন। যিনি আর কেউ নন, আবু বকর সিদ্দিক (রা.)। বই কথন : পৃথিবীর ইতিহাসে বিশ্বনবির পর অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য, মাধুর্য ব্যবহার, ব্যক্তিত্বের বলিষ্ঠতা, অগাধ জ্ঞানের গভীরতা, কালজয়ী আদর্শিক একনিষ্ঠতা, কুরআনের নীতি-জ্ঞানে পরিপক্বতা, দায়িত্ব পালনে কর্তব্য-নিষ্ঠা, অধিকার বস্তবায়নে ত্যাগের মহিমা আর নিঃস্বার্থ প্রজা পালনে সমগ্র পৃথিবীব্যাপী যত রাষ্ট্রনায়ক সুখ্যাতি অর্জন করেছেন তাঁদের মধ্যে সর্বপ্রথম যাঁর নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, তিনি হলেন ইসলামি খিলাফতের প্রথম খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি আশারায়ে মুবাশ্বারার একজন। বর্তমান সময়ে পাঠক প্রিয় লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি তার সুনিপুণ কলমে লিপিবদ্ধ করেছেন সেই মহামানবের জীবনের প্রতিটি ঘটনা। সেই সঙ্গে বইতে ধারাবাহিক ভাবে জন্ম থেকে শৈশব-যৌবন ইসলাম গ্রহণ রাসুলুল্লাহ (সাঃ) এর সাহচর্য ও খেলাফত লাভ বর্ণণা করা হয়েছে। যার জন্য আমরা বইতে একজন সাথী বা বন্ধু হিসাবে কেমন তা যেমন জানবো ঠিক তেমনি রাষ্ট্রনায়ক হিসাবে তিনি কেমন ছিলেন তা দেখবো। বন্ধু হিসাবে তিনি ছিলেন নবীজী (সঃ) এর সার্বক্ষণিক সঙ্গী। নবীজীর সুখে- দুঃখে সব সময় ছায়া হিসেবে ছিলেন। আবার নবীজী (সাঃ) ইন্তেকাল পর. হযরত উমর রা. মত সাহাবিরা শোকে কাতর। তখন চারদিকে থেকে বিরোধী শক্তি মুসলিম উম্মাহকে ঘিরে ধরে। একদিকে রোমান ও পারস্য সাম্রাজ্যের হুমকি ও অন্যদিকে ভন্ড নবীদের আবির্ভাব। ইসলামকে ধুলোয় মিশিয়ে দিতে একত্র হয় সব বিরোধী শক্তি। সেই মুহূর্তে খেলাফতের দায়িত্ব নেন হযরত আবু বকর সিদ্দিক রা.। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন মোলায়েম ও কোমল হৃদয়ের মানুষ। কিন্তু খেলাফতের দায়িত্ব তিনি হয়ে ওঠেন একজন শক্তিশালী রাষ্ট্রপ্রধান। একে একে সব ভন্ড নবীদের দমন করে রোমান ও পারস্য সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়ে ইসলামিক খেলাফত মজবুত করেন। তার দেখানো পথেই পরবর্তী খলিফাগণ খেলাফতের সীমানা পৃথিবীতে বৃদ্ধি করেন। এ জন্য ঐতিহাসিকরা তাঁকে ইসলামের ত্রাণকর্তা বলে অভিহিত করেন। তিনি ইসলামের সবচেয়ে বড় যে খেদমতটি করেছেন তা হলো, বিভিন্ন ব্যক্তির কাছে বিক্ষিপ্তভাবে থাকা পবিত্র কুরআনের পান্ডুলিপি একত্রে করে একটি পূর্ণাঙ্গ কপি তৈরি করেন, যা মাসহাফে সিদ্দিকী নামে খ্যাত। আর এ মাসহাফে সিদ্দিকীই পরবর্তী সময়ে পবিত্র কুরআন গ্রন্থাকারে সংকলনে মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত আসছে। এইভাবে তার জীবনের প্রতিটি ঘটনা উঠে এসেছে এই বইটিতে। বইটি কেন পড়া প্রয়োজন ও বইটির ভালোলাগা : বর্তমান সময় ফেতনার যুগ। নানাবিধ সমস্যা জর্জরিত বর্তমান সমাজ।চারদিক থেকে ইসলামকে মিশিয়ে দিতে একত্রিত হয়ে সাম্রাজ্যবাদি গোষ্ঠী ও ভন্ড নবুয়তেরদাবীদারেরা‌। এই বইটি পড়লে আমরা রাসূলুল্লাহ (সঃ) ইন্তেকাল এর পরের সময়কার সব বাঁধা বিপত্তি কিভাবে হযরত আবু বকর সিদ্দিক রাঃ পার করেছিলেন তা বুঝতে পারবো। এছাড়াও বর্তমানে কে বন্ধু, কে শত্রু তা বোঝা যায় না , কিন্তু আমরা যখন বইটি পড়বো এর মাধ্যমে রাসূলুল্লাহ (সঃ) ও আবু বকর সিদ্দিক (রাঃ) বন্ধুত্বের সেই মধুর সম্পর্ক দেখবো, কিভাবে তা নিজেদের জীবনে তা কাজে লাগাবো তা বুঝতে পারবো। এই বইটি পড়লে আরো জানতে পারবো কিভাবে খিলাফত প্রতিষ্ঠা ও পরিচালনা করতে হয় । বইটির যে বিষয়গুলো আমার ভালো লেগেছে , এখনে হযরত আবু বকর সিদ্দিক রা. এর ধারাবাহিকভাবে জীবনের প্রতিটি অধ্যায় নিয়ে আলাদা আলাদা পরিচ্ছদে আলোচনা করা হয়েছে। এছাড়া এখানে শুধু গতানুগতিক ধারার জীবনী বর্ণনা করা হয় নি। বরং জীবনীর সাথে যুক্ত বিভিন্ন ঘটনার বর্ণনা ও সমকালীন সময়ে এর তুলনামূলক মিল- অমিল এবং শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে। কালান্তর প্রকাশনীর নিজস্ব ফন্টে লেখা বইটি অনুবাদ ছিল সাবলীল ও চমৎকার। অনুবাদক সহজ ভাষায় সরাসরি আরবি থেকে অনুবাদ করায় লেখকের সব ভাব তুলে আনা হয়েছে। এছাড়া কালান্তরের বইয়ের বাইন্ডিং ও কোয়ালিটি বরাবরের মতো উন্নত ছিলো। লেখক ও অনুবাদক : বইটির লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি। উনাকে নিয়ে তেমন কিছু বলার নেই। বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় লেখক, তার রচনাতে শুধু ইতিহাসের গতানুগতিক ধারার বর্ণনা নয়, বিশুদ্ধতা ও দালিলিক প্রমাণ ও গ্রহণযোগ্যতা। জটিল বিষয়ে সাবলীল উপস্থাপনা ও ইতিহাসের ঘটনার সঙ্গে বর্তমান অবস্থার তুলনীয় শিক্ষা। পাশ্চাত্যবিদের এর ছড়িয়ে দেওয়া ঐতিহাসিক মিথ্যাগুলোর বিরুদ্ধে সতত্যা পাওয়া যায় তার লেখায়‌। আর অনুবাদক আবদুর রশীদ তারাপাশী বর্তমান বাংলাভাষায় ইসলামিক অনুবাদের জগতে অন্যতম।ইতিমধ্যে সহজ সাবলীল ভাষায় অনুবাদ কৃত বই পাঠক প্রিয়তা লাভ করেছে । শেষ কথা: হযরত আবু বকর সিদ্দিক রাঃ ছিলেন নবীজী (সঃ) হাতে গড়া শিষ্য, ছিলেন তার বন্ধু-সাথী, ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি কিভাবে রাসুলুল্লাহ (সঃ) কে প্রত্যক্ষ করেছেন ,তার থেকে ইলম ও গুণাবলী অর্জন করছেন। তা জানতে হলে পড়তে হবে হযরত আবু বকর সিদ্দিক রা. এর সিরাত ও সেখান থেকে কুড়িয়ে আনতে হবে মণিমুক্ত। সেই আলোয় আলোকিত করতে পারবো মোদের জীবন।"

মুহাম্মদ রুবেল মিয়া

মুহাম্মদ রুবেল মিয়া , Jun 5, 2021

★ ★ ★ ★ ★

"রিভিউ লেখক : মুহাম্মদ রুবেল মিয়া #Progoty_Book_Club_Review_Competition রিভিউ নং : ০৩ বইয়ের নাম : খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রা. লেখক : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি অনুবাদক : আবদুর রশীদ তারাপাশী প্রকাশক : কালান্তর প্রকাশনী প্রথম প্রকাশ : একুশে গ্রন্থমেলা ২০২১ পৃষ্ঠা সংখ্যা : ৫৬০ মুদ্রিত মূল্য : ৬৯০ টাকা জীবনে সফল হতে গেলে সফল মানুষের অনুসরণের প্রয়োজন হয়। সেই সফল মানুষটি কোন পথে গিয়েছিলেন, কোন কাজ করেছিলেন, কোন কাজ করেননি, কোনটা তাঁর অভ্যাস ছিলো, কোনটা ছিলো না ইত্যাদি সম্পর্কে জানা এবং এগুলোকে অনুসরণ করাই তখন সফল হতে চাওয়া ব্যক্তির মূল লক্ষ্য থাকে। দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই সফল হয়ে গেছেন, এমন লোক শুধু সাহাবায়ে কেরাম রা. গনই ছিলেন। তাই যারা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে সফল হতে চায়, তাদের জন্য মহান এবং মহাপবিত্র সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন এবং তাদের অনুসরণের বিকল্প নেই। আমরা সবাই জানি, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সাহাবি হলেন হযরত আবু বকর সিদ্দিক রা.। নবিগনের পরই তাঁর মর্যাদা। নবি করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ইমান আনা প্রথম প্রাপ্তবয়স্ক স্বাধীন পুরুষ তিনিই। তিনিই রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের সঙ্গী, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ভালো বন্ধু এবং সাহায্যকারী। দ্বীন ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী সাহাবি তিনি। এজন্য দুনিয়াতে যেমন আল্লাহ তাআলা তাঁকে সম্মানিত করেছেন, তেমনি আখিরাতেও সম্মানিত করবেন। এমন সফল ব্যক্তিই তো আমাদের অনুসরণের সবচেয়ে উপযুক্ত। তাই তাঁর জীবনী অধ্যয়নের বিকল্প কোনো পথ আমাদের নেই। তাঁর জীবনী নিয়ে লিখিত ড. আলি মুহাম্মাদ সাল্লাবির "খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রা." বইটি এক্ষেত্রে সেরা। বই আলোচনা : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি রচিত "খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রা." গ্রন্থটি হযরত আবু বকর সিদ্দিক রা. এর বিস্তৃত ও সফল জীবনের এক ধারাভাষ্যগ্রন্থ। বইটিতে হযরত আবু বকর সিদ্দিক রা. এর জন্ম থেকে নিয়ে তাঁর মৃত্যু পর্যন্ত বিস্তারিত আলোচনা এবং পর্যালোচনা করা হয়েছে। বইটিতে তাঁর জন্ম, বংশ, উপাধি, ইসলামপূর্ব জীবনব্যবস্থা, ইসলাম গ্রহণ, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র সহযাত্রী হয়ে হিজরত, মদিনায় তাঁর জীবন-যাপন, যুদ্ধে অংশগ্রহণ, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু পরবর্তী বিশৃঙ্খলার অপনোদন, সাকিফায়ে বনু সায়েদা এবং আবু বকর সিদ্দিক রা. এর খিলাফতের দায়িত্ব গ্রহণ, তাঁর খিলাফতকালীন ইসলামি বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থা, ইরতিদাদি ফিতনা দমন এবং শাম ও ইরাকে যুদ্ধাভিযান প্রেরণসহ যাবতীয় আলোচনা করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রা. এর মৃত্যু এবং মৃত্যুপূর্ব হযরত উমর রা. কে খিলাফতপ্রদান ও অসিয়ত আলোচনা করে বইটির শেষ টানা হয়েছে। লেখক হযরত আবু বকর সিদ্দিক রা. এর জীবনীর উপর বিস্তারিত আলোচনা করার পাশাপাশি তাঁর বিভিন্ন কর্মকাণ্ড থেকে উম্মাহর শিক্ষাও তুলে ধরেছেন। বইটিতে আবু বকর সিদ্দিক রা. এর জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই বাদ যায়নি এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে লেখক শুধু শুদ্ধ ও গ্রহনযোগ্য তথ্যই বইটিতে স্থান দিয়েছেন। বইটি পাঠকের জন্য আবু বকর সিদ্দিক রা. এর জীবনের পূর্ণাঙ্গ পাঠ হয়েই আগমন করবে ইনশাআল্লাহ। পাঠপ্রতিক্রিয়া : আবু বকর সিদ্দিক রা. হলেন প্রথম মুসলিম পুরুষরা এবং ইসলামের প্রথম খলিফা। তিনি হলেন উম্মাহর সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শে আদর্শবান হওয়াই আমাদের সকলের জন্য কাম্য। এজন্য তাঁর জীবনী অধ্যয়ন করা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। সেই জিম্মাদারি থেকেই আবু বকর সিদ্দিক রা. এর জীবনী অধ্যয়নে মনোনিবেশ করি। শিয়া এবং বিদআতিদের বিভিন্ন সময়ে করা কিছু মন্তব্য শুনে এবং পরে আবু বকর সিদ্দিক রা. এর খিলাফত এবং জীবনকাহিনী সম্পর্কে অনেক প্রশ্ন মনে জমা হয়েছিল। আলহামদুলিল্লাহ, ড. আলি মুহাম্মাদ সাল্লাবি রচিত "খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রা." বইটি পড়ে আমি আমার সেই প্রশ্নগুলোর উত্তর পথে গেছি। কতোটা উত্তম এবং সম্মানিত ছিলেন তিনি, তাঁর ব্যক্তিত্ব কতোটা উঁচু ছিলো, তিনি ইসলামের জন্য কতোটা অন্তঃপ্রান ছিলেন, তাঁর জীবনী অধ্যয়ন না করলে তা বুঝা যেতো না। বইটি পড়ে আমি আমার আদর্শ সম্পর্কে ওয়াকিবহাল হয়েছি, আশা করি আমার মতো যারা মহাসাফল্যের প্রত্যাশি তাদেরও সকলের জন্য বইটি মাইলফলক হবে ইনশাআল্লাহ। বইটি কেনো পড়বেন : সফল হওয়ার পথে অনুসরণ করার জন্য মানুষ একজন আদর্শ অর্থাৎ সফল মানুষের তালাশ করে। দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই যারা সফল তারাইতো মূলত পূর্ণাঙ্গ সফলকাম। যদি উভয় জগতেই সফলতা পেতে হয় তাহলে পূর্ণাঙ্গ সফলকাম একজন ব্যক্তির অনুসরণের বিকল্প নেই। হযরত আবু বকর সিদ্দিক রা. ছিলেন দুনিয়াতেও সফলকাম এবং আখিরাতেও সফল এমন ব্যক্তিদের একজন, মূলত অন্য সবার চেয়ে অগ্রগামী। তাই উভয় স্থানে সফলতা প্রত্যাশীদের জন্য আবু বকর সিদ্দিক রা. থেকে উত্তম অনুসরণযোগ্য ব্যক্তি অন্য কেউ হতে পারে না। আর এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রা. এর জীবনী অধ্যয়ন এবং তা থেকে শিক্ষা নিয়ে জীবনকে পরিচালনা করা প্রয়োজন। এক্ষেত্রে ড. আলি মুহাম্মাদ সাল্লাবি রচিত "খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রা." বইটিই হতে পারে পাঠকের জন্য সর্বোত্তম দিকনির্দেশনা।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"আবু বকর সিদ্দিক রা." বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
আবু বকর সিদ্দিক রা. পাতা: 1 / 12
পাতা 2
আবু বকর সিদ্দিক রা. পাতা: 2 / 12
পাতা 3
আবু বকর সিদ্দিক রা. পাতা: 3 / 12
পাতা 4
আবু বকর সিদ্দিক রা. পাতা: 4 / 12
পাতা 5
আবু বকর সিদ্দিক রা. পাতা: 5 / 12
পাতা 6
আবু বকর সিদ্দিক রা. পাতা: 6 / 12
পাতা 7
আবু বকর সিদ্দিক রা. পাতা: 7 / 12
পাতা 8
আবু বকর সিদ্দিক রা. পাতা: 8 / 12
পাতা 9
আবু বকর সিদ্দিক রা. পাতা: 9 / 12
পাতা 10
আবু বকর সিদ্দিক রা. পাতা: 10 / 12
পাতা 11
আবু বকর সিদ্দিক রা. পাতা: 11 / 12
পাতা 12
আবু বকর সিদ্দিক রা. পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।